ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

বাংলাদেশ দল আসিয়ান কাপে অংশ নিতে ইন্দোনেশিয়ায় পৌঁছেছে


বাংলাদেশ দল আসিয়ান কাপে অংশ নিতে ইন্দোনেশিয়ায় পৌঁছেছে

বাংলাদেশ জাতীয় ফুটবল দল আসিয়ান কাপের প্রথম আসরে অংশ নিতে আজ সকালে ইন্দোনেশিয়ার জাকার্তায় পৌঁছেছে।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) রোববার (২০ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছে। লাল-সবুজের দলটি গতকাল শনিবার রাত ১১টা ৫৫ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করেছিল।

আসন্ন ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া আসরে বাংলাদেশ ডিভিশন ১’এ খেলবে। ‘এ’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে রয়েছে স্বাগতিক ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুর।

আরও পড়ুন: শূন্য রান করেও ম্যাচের নায়ক ম্যাক্স ফিল্ড, খেললেন ১৩২ বল

বাংলাদেশের কাপ অভিযান ২৫ সেপ্টেম্বর মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে। এরপর ২৮ সেপ্টেম্বর সিঙ্গাপুর এবং ১ অক্টোবর স্বাগতিক ইন্দোনেশিয়ার বিপক্ষে লাল-সবুজের দল মাঠে নামবে।

জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে। মালয়েশিয়া ও সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ দুটি বাংলাদেশ সময় বিকেল ৩টায় শুরু হবে। অন্যদিকে, ইন্দোনেশিয়ার বিপক্ষে শেষ ম্যাচ শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়।

তবে, জাকার্তায় পৌঁছানোর পরও কোচ টমাস ডুলি পূর্ণ শক্তির দল পাচ্ছেন না। হামজা চৌধুরী, সমিত সোম ও ফারহান আলী ওহেদ একই ফ্লাইটে দলের সঙ্গে আসেননি।

বাংলাদেশ সময় অনুযায়ী আজ তারা ইন্দোনেশিয়ার উদ্দেশে রওনা দেবেন এবং ২১ সেপ্টেম্বর দলের সঙ্গে যোগ দেওয়ার পরিকল্পনা রয়েছে। তাদের যোগ দেওয়ার পরই আসন্ন টুর্নামেন্টের জন্য ডুলির হাতে ২৩ সদস্যের দল সম্পূর্ণভাবে প্রস্তুত হবে।

আরও পড়ুন: রিয়ালের জয় ছাপিয়ে গুলারের লাল কার্ড বিতর্ক

আসিয়ান কাপে বাংলাদেশের স্কোয়াড

গোলকিপার: মিতুল মারমা, সুজন হোসেন, মেহেদী হাসান শ্রাবণ

ডিফেন্ডার: জিদান আলেকজান্ডার ইউসুফ, টুটুল হোসেন বাদশা, শাকিল আহাদ টুটুল, সাদ উদ্দিন, রহমত মিয়া, তারিক রায়হান কাজী, জায়ান আহমেদ।

মিডফিল্ডার: এস এম মঞ্জুরুর রহমান, জামাল ভূঁইয়া, মো. সোহেল রানা, সোহেল রানা, মো. রিদয়, মিনহাজুল করিম স্বাধীন, হামজা চৌধুরী, শমিত সোম।

আরও পড়ুন: সালমান আগার সেঞ্চুরিতে শ্রীলঙ্কাকে হারিয়ে পাকিস্তানের জয়

ফরোয়ার্ড: ফাহামেদুল ইসলাম, শেখ মোরসালিন, রাকিব হোসেন, ফারহান আলী ওয়াহিদ, শুকি ইতোফুসা।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রেমিকার সঙ্গে বিয়েতে অস্বীকৃতি: প্রেমিকের বিরুদ্ধে মামলা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ২০ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৩:৩৫ পি.এম


প্রেমিকার সঙ্গে বিয়েতে অস্বীকৃতি: প্রেমিকের বিরুদ্ধে মামলা

জামালপুরের দেওয়ানগঞ্জে আলোচিত প্রেমের ঘটনায়, মিষ্টি আক্তার ও সেনাসদস্য জীবন মিয়ার মধ্যে ১০ দিন ধরে চলা অনশনের পর মামলা দায়ের করা হয়েছে। প্রেমিক জীবন মিয়া তার প্রেমিকা মিষ্টি আক্তারকে বিয়ে করতে অস্বীকৃতি জানানোয় মামলাটি রুজু করা হয়।

বিয়ের দাবিতে স্থানীয় জনগণের মানববন্ধন, বিক্ষোভ মিছিল এবং সড়ক অবরোধের পর বিভিন্ন সালিশ বৈঠক অনুষ্ঠিত হলেও কোনো সমাধান আসেনি। এ অবস্থায় প্রেমিকা মিষ্টি আক্তারের বাবা বাদী হয়ে দেওয়ানগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করেন।

শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে, মিষ্টি আক্তারের বাবা খশরু মিয়া অপহরণ, মারপিট ও প্রাণনাশের হুমকির অভিযোগে মামলাটি করেন।

দেওয়ানগঞ্জ মডেল থানার সূত্রে জানা গেছে, মামলায় সেনাসদস্য জীবন মিয়াকে প্রধান আসামি করে মোট সাতজনকে আসামি করা হয়েছে। মামলার এজাহারে মিষ্টি আক্তারকে অপহরণ, মারপিট ও প্রাণনাশের হুমকির অভিযোগ তুলে মামলা দায়ের করা হয়েছে।

জানা গেছে, মিষ্টি আক্তার দেওয়ানগঞ্জ উপজেলার হাতিভাঙ্গা ইউনিয়নের উত্তর সাপমারী গ্রামের খশরু মিয়ার মেয়ে এবং তিনি ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থী। অন্যদিকে, জীবন মিয়া উপজেলার তারাটিয়া-পোড়াভিটা জলব্রিজ এলাকার ফেলু মিয়ার ছেলে এবং সেনাবাহিনীর সৈনিক পদে কর্মরত রয়েছেন।

মিষ্টির পরিবার সূত্রে জানা যায়, প্রায় চার বছর ধরে মিষ্টি ও জীবন মিয়ার মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। ১০ সেপ্টেম্বর, জীবন মিয়া মিষ্টি আক্তারকে তার বাড়িতে নিয়ে যায় বিয়ের আশ্বাস দিয়ে। এরপর সেখানে তাকে মারধর করা হয় এবং তার মোবাইল ফোন কেড়ে নিয়ে বাড়ি থেকে বের করে দেওয়ার চেষ্টা করা হয়। মিষ্টি বাড়ি থেকে বের না হওয়ায় তার উপর শারীরিক নির্যাতনসহ প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এদিকে, জীবন মিয়া পলাতক থাকায় তার পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ঘটনার পর মিষ্টি ১০ দিন ধরে জীবন মিয়ার বাড়িতে অবস্থান করেন। দুই পরিবারের মধ্যে একাধিকবার আলোচনা ও বৈঠক হলেও কোনো সমঝোতা হয়নি বলে স্থানীয় সূত্র জানায়। একপর্যায়ে, মিষ্টির নিরাপত্তা ও ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিয়ের দাবিতে স্বজন ও স্থানীয়রা মানববন্ধন করেন।

পরে ১৫ সেপ্টেম্বর, মিষ্টির পক্ষে শিক্ষার্থী ও স্থানীয়রা বিক্ষোভ মিছিল করে দেওয়ানগঞ্জ-রৌমারী সড়ক অবরোধ করেন। এ সময় তারা ঘটনার নিরপেক্ষ তদন্ত, মিষ্টির নিরাপত্তা নিশ্চিত করা এবং বিষয়টির আইনগত সমাধানের দাবি জানান।

দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, মিষ্টি ও জীবন মিয়ার প্রেমের ঘটনায় মিষ্টির বাবা খসরু মিয়া থানায় মামলা করেছেন।

মামলার অভিযোগের ভিত্তিতে তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্বাস্থ্যমন্ত্রীর বড় ঘোষণা, দেশে আসছে বিশ্বসেরা চিকিৎসাসেবা প্রযুক্তি

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ২০ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৩:৩৬ পি.এম


স্বাস্থ্যমন্ত্রীর বড় ঘোষণা, দেশে আসছে বিশ্বসেরা চিকিৎসাসেবা প্রযুক্তি

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, দেশের মানুষের জন্য উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি বাংলাদেশে আনা হবে। তিনি আরও উল্লেখ করেন যে, প্রধানমন্ত্রী দেশের সরকারি হাসপাতালগুলোতে বিশ্বমানের চিকিৎসার পরিবেশ ও ব্যবস্থা তৈরি করার জন্য বিশেষ নির্দেশনা দিয়েছেন।

রোববার (২০ সেপ্টেম্বর) ঢাকা মেডিকেল কলেজে পলিসিস্টিক ওভারি সিনড্রোম (পিসিওএস) সচেতনতা সপ্তাহ উপলক্ষে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই তথ্য তুলে ধরেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, "নারীদের হরমোনজনিত ও বিপাকীয় জটিলতা পলিসিস্টিক ওভারি সিনড্রোমের কারণে সাম্প্রতিক সময়ে দেশে বন্ধ্যাত্বের হার আশঙ্কাজনকভাবে বাড়ছে।" তিনি আরও উল্লেখ করেন যে, উন্নত দেশগুলোতে আধুনিক প্রযুক্তির সহায়তায় এই সমস্যায় আক্রান্ত নারীদের সন্তান ধারণের পথ সুগম হয়েছে।

তিনি জানান, চীনসহ অন্যান্য উন্নত দেশের আধুনিক চিকিৎসা প্রযুক্তি দ্রুত দেশে আনার জন্য সরকার ইতোমধ্যে আন্তর্জাতিক পর্যায়ে প্রয়োজনীয় যোগাযোগ ও উদ্যোগ গ্রহণ করেছে।

সেমিনারে উপস্থাপিত তথ্যে জানানো হয়, বর্তমানে বাংলাদেশে প্রতি ১০০ জন নারীর মধ্যে ৮ থেকে ১০ জন পলিসিস্টিক ওভারি সিনড্রোমে ভুগছেন। এই স্বাস্থ্য সমস্যাটি নারীদের হরমোন ও বিপাকীয় স্বাস্থ্যে বিঘ্ন ঘটায়, যা পরবর্তীতে সন্তান ধারণের ক্ষেত্রে মারাত্মক জটিলতা তৈরি করে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দীপিকা-রণবীরের ঘরে এসেছে দ্বিতীয় সন্তান, সামাজিক মাধ্যমে সুখবর শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

রবিবার, ২০ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৩:৩৬ পি.এম


দীপিকা-রণবীরের ঘরে এসেছে দ্বিতীয় সন্তান, সামাজিক মাধ্যমে সুখবর শেয়ার

বলিউডের তারকা দম্পতি দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং দ্বিতীয় সন্তানের মা-বাবা হয়েছেন। ১৯ সেপ্টেম্বর তাদের ঘরে এসেছে একটি কন্যাসন্তান। এই সুখবরটি তারা সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টের মাধ্যমে জানিয়েছেন।

পোস্টে একটি শিশুর পায়ের ছবি প্রকাশ করে লেখা হয়েছে, ‘আমাদের কন্যাশিশুকে স্বাগতম।’ সেখানে সন্তানের জন্মতারিখ হিসেবে ১৯ সেপ্টেম্বর উল্লেখ করা হয়েছে।

সুখবরটি ছড়িয়ে পড়ার পর দীপিকা ও রণবীরকে শুভেচ্ছা জানিয়েছেন বলিউডের অনেক তারকা। কৃতি শ্যানন, সোনম কাপুর আহুজা এবং সোনু সুদসহ চলচ্চিত্র অঙ্গনের অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের শুভকামনা জানিয়েছেন।

দীপিকা ও রণবীরের সম্পর্কের শুরু সঞ্জয় লীলা বানসালির ‘রামলীলা’ সিনেমার শুটিংয়ের সময়। ২০১৩ সালে মুক্তি পাওয়া সিনেমাটিতে একসঙ্গে কাজ করতে গিয়ে তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে বলে জানা যায়। কিছু বছর একসঙ্গে থাকার পর ২০১৮ সালের নভেম্বরে তারা বিয়ে করেন।

ওই বছরের ১৪ ও ১৫ নভেম্বর ইতালির লেক কোমোর ভিলা দেল বালবিয়ানেলোতে তাদের বিয়ের আয়োজন করা হয়। ঘরোয়া আয়োজনে হওয়া সেই বিয়েতে কোকণি ও সিন্ধি—দুই সংস্কৃতির রীতিও অনুসরণ করা হয়েছিল।

২০২৪ সালের ৮ সেপ্টেম্বর প্রথম সন্তানের মা-বাবা হন দীপিকা ও রণবীর। তাদের মেয়ের নাম দুয়া পাড়ুকোন সিং।

এরপর ২০২৬ সালের ১৯ এপ্রিল তারা দ্বিতীয়বার মা-বাবা হওয়ার খবর জানান। সামাজিক যোগাযোগমাধ্যমে মেয়ে দুয়াকে সঙ্গে নিয়ে একটি পোস্টের মাধ্যমে সুখবরটি প্রকাশ করেন। তখনই তারা জানিয়েছিলেন, সেপ্টেম্বরেই তাদের দ্বিতীয় সন্তান পৃথিবীতে আসবে।

সন্তানের জন্মের আগে দীপিকা ও রণবীর মাতৃত্বকালীন ফটোশুটের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছিলেন। সেসব ছবিতে দীপিকার বেবি বাম্পের পাশাপাশি রণবীরকেও দেখা যায়।

অবশেষে ১৯ সেপ্টেম্বর তাদের পরিবারে নতুন সদস্যের আগমন ঘটেছে। সংক্ষিপ্ত ঘোষণার মাধ্যমে কন্যাসন্তানকে স্বাগতম জানিয়েছেন এই তারকা দম্পতি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঝিনাইদহে সৌরশক্তিতে কৃষি বদলে যাচ্ছে, সেচ খরচ কমছে

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ২০ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৩:৩৬ পি.এম


ঝিনাইদহে সৌরশক্তিতে কৃষি বদলে যাচ্ছে, সেচ খরচ কমছে

জ্বালানি তেল এবং বিদ্যুতের মূল্যবৃদ্ধির কারণে কৃষকদের জন্য সেচ ব্যয় একটি বড় চাপ হয়ে দাঁড়িয়েছে। এ পরিস্থিতিতে ঝিনাইদহের প্রান্তিক কৃষকেরা সৌরশক্তিনির্ভর সেচ ব্যবস্থায় নতুন সম্ভাবনা খুঁজে পেয়েছেন।

জেলার বিভিন্ন উপজেলায় সোলার পাম্প স্থাপন করে সেচ খরচ কমানোর পাশাপাশি কৃষকদের জন্য বাড়তি আয়ের সুযোগ সৃষ্টি হয়েছে।

তথ্য অনুসন্ধান করে জানা যায়, ঝিনাইদহ সদর, কোটচাঁদপুর ও মহেশপুর উপজেলায় ইতোমধ্যে ৩৬টি সোলার পাম্প স্থাপন করা হয়েছে। এর মধ্যে সদর উপজেলায় ৩টি, কোটচাঁদপুরে ১টি এবং মহেশপুরে ৩২টি পাম্প রয়েছে। ধাপে ধাপে জেলার অন্যান্য এলাকাতেও সোলার পাম্প স্থাপনের কার্যক্রম চলমান রয়েছে।

বিশ্বব্যাংকের অর্থায়ন এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) কারিগরি সহায়তায় রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশনের (আরআরএফ) বাস্তবায়নাধীন ‘স্মার্ট’ প্রকল্পের আওতায় এসব সৌরবিদ্যুৎচালিত সেচ পাম্প স্থাপন করা হচ্ছে।

সোলার পাম্প ব্যবহারকারী কৃষকেরা জানান, প্রচলিত ডিজেলচালিত সেচ ব্যবস্থার তুলনায় সৌরবিদ্যুৎ চালিত পাম্পে পরিচালন ব্যয় অনেক কম। এতে নিজেদের জমিতে সেচ দেওয়ার পাশাপাশি অন্য কৃষকদের জমিতে সেচ দিয়ে বাড়তি উপার্জনের সুযোগ তৈরি হচ্ছে। বিশেষ করে মহেশপুরের সীমান্তবর্তী এলাকায় ফুলচাষীদের জন্য এ উদ্যোগ নতুন সম্ভাবনা সৃষ্টি করেছে।

ঝিনাইদহ সদর উপজেলার কৃষক হাবিবুর রহমান বলেন, সোলার পাম্প স্থাপনে তার ১ লাখ ৭০ হাজার টাকা খরচ হয়েছে। এর মধ্যে আরআরএফের ‘স্মার্ট’ প্রকল্প থেকে ৪৫ হাজার টাকা অনুদান পেয়েছেন তিনি।

মহেশপুরের কৃষক সাদিকুল রহমান বলেন, সীমান্তবর্তী এলাকায় আরআরএফ প্রথমবারের মতো ফুলচাষিদের নিয়ে কাজ করছে। প্রকল্পের ঋণ ও অনুদানের মাধ্যমে সোলার পাম্প স্থাপন করেছেন তিনি। নিজের জমিতে সেচ দেওয়ার পাশাপাশি অন্য ১৫ বিঘা জমিতেও সেচ দিচ্ছেন।

ফুলচাষি গফুর মিয়া জানান, সোলার পাম্প স্থাপনের পর তার তেল ও বিদ্যুৎ খরচ হচ্ছে না। নিজের জমির চাহিদা পূরণের পাশাপাশি বাড়তি উপার্জন করতে পারছেন তিনি।

আরআরএফের সিনিয়র সহকারী পরিচালক কৃষিবিদ ড. অসিত বরণ মণ্ডল বলেন, পিকেএসএফের সহায়তায় ‘স্মার্ট’ প্রকল্পের মাধ্যমে ইতোমধ্যে ৩৬টি সোলার পাম্প স্থাপন করা হয়েছে। সামনে আরও ১০০টির বেশি পাম্প স্থাপনের পরিকল্পনা রয়েছে। আগে এক বিঘা জমিতে সেচ দিতে ৪০০ থেকে ৫০০ টাকা খরচ হলেও সোলার পাম্পে খরচ হচ্ছে প্রায় ২০০ টাকা। এতে কৃষকদের সেচ খরচ কমার পাশাপাশি পরিবেশের ওপর নেতিবাচক প্রভাবও কমবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%