০৮:০৭ পি.এম
আন্তর্জাতিক ফুটবল মঞ্চে লিওনেল মেসি শেষবারের মতো আর্জেন্টিনার নীল-সাদা জার্সি পরে খেলেছেন। বুধবার (৭ অক্টোবর) বেনিনের বিরুদ্ধে ৩-০ গোলের জয়লাভের সময় তিনি একটি গোল করেন এবং দুটি অ্যাসিস্ট প্রদান করে জাতীয় দলের হয়ে নিজের শেষ ম্যাচটিকে স্মরণীয় করে রাখেন।
বিশ্বের কোটি ভক্ত মেসির বিদায়ে আবেগে ভেসে গেছেন। বাংলাদেশের শোবিজ অঙ্গনের তারকারাও এই তালিকায় অন্তর্ভুক্ত। মেসির বিদায়ী ম্যাচ উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের অনুভূতি প্রকাশ করেছেন ঢাকাই সিনেমার দুই জনপ্রিয় অভিনেত্রী পূর্ণিমা ও পরীমণি।
তাদের পোস্টে মেসির প্রতি দীর্ঘদিনের ভালোবাসা, অসংখ্য স্মৃতি এবং প্রিয় তারকার বিদায়ের বেদনা ফুটে উঠেছে। মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচের মুহূর্তটি তাদের জন্যও আবেগঘন ছিল, যা তাদের বার্তায় স্পষ্ট হয়েছে।
আরও পড়ুন: শূন্য রান করেও ম্যাচের নায়ক ম্যাক্স ফিল্ড, খেললেন ১৩২ বল
পূর্ণিমা মেসিকে নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করে লিখেছেন, "জীবনের সব দুঃখ এক পাশে, আর অন্য পাশে মেসিকে হয়তো শেষবারের মতো আর্জেন্টিনার জার্সি গায়ে দেখতে পাওয়ার বেদনা!"
পরীমনি মেসির বিদায়কে একটি যুগের সমাপ্তি হিসেবে দেখছেন। তিনি দীর্ঘ এক আবেগঘন বার্তায় উল্লেখ করেছেন, "আজকের এই ম্যাচ শুধু একটা ম্যাচ নয়… আজ একটা যুগের শেষ অধ্যায়।"
মেসিকে নিয়ে নিজের দীর্ঘদিনের স্মৃতিও তুলে ধরেছেন পরীমনি। তিনি বলেন, "কত রাত জেগে তার খেলা দেখেছি, কত গোলের পর চিৎকার করেছি, কত হারের পর কেঁদেছি সবকিছু আজ চোখের সামনে ভেসে উঠছে।"
বিশেষ করে ২০২২ বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়ের মুহূর্তটি স্মরণ করেছেন পরীমনি। তিনি বলেন, "মেসির হাতে বিশ্বকাপ ট্রফি দেখার সেই আনন্দ কখনো ভুলে যাওয়ার নয়।"
আরও পড়ুন: বিয়ের জন্য এক বছর বিজয়ের পেছনে লেগেছিলেন রাশমিকা
সবশেষে পরীমনি লেখেন, "বিদায় নয়, লিও, তুমি তো ফুটবলের ইতিহাসে থেকে যাবে। আর্জেন্টিনার জার্সি বদলাবে, প্রজন্ম বদলাবে, কিন্তু ১০ নম্বরের গল্পটা কখনো শেষ হবে না।"
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন