০৮:০৭ পি.এম
সিঙ্গাপুর সরকার সরকারি কর্মচারীদের জন্য একটি ডেটিং অ্যাপ চালু করেছে। এই অ্যাপের মাধ্যমে সম্ভাব্য সঙ্গী খুঁজে পাওয়ার পর প্রথমবার দেখা করার খরচও সরকার বহন করবে। মূলত, দেশে জন্মহার কমে যাওয়ার সমস্যা মোকাবিলায় এই উদ্যোগ নেওয়া হয়েছে।
‘ফার্স্ট ডেট’ নামের এই ডেটিং অ্যাপটি সিঙ্গাপুরের ২১ থেকে ৩৫ বছর বয়সি সরকারি কর্মচারীদের জন্য তৈরি করা হয়েছে। সরকারি প্রযুক্তি সংস্থার মাধ্যমে সরকারি অর্থায়নে অ্যাপটি নির্মিত হয়েছে।
অ্যাপে নিবন্ধনের সময় ব্যবহারকারীদের জীবনযাপন, মূল্যবোধ, পছন্দ-অপছন্দসহ বিভিন্ন বিষয়ে তথ্য প্রদান করতে হবে। এসব তথ্য বিশ্লেষণ করে সম্ভাব্য সঙ্গীর সঙ্গে প্রোফাইল ম্যাচ করার চেষ্টা করবে অ্যাপটি।
আরও পড়ুন: পূজার ছুটিতে প্রকৃতির অপরূপ দ্বীপ চর হেয়ার ঘুরে আসুন
যদি দুজনের প্রোফাইল ম্যাচ হয়, তবে তাদের মোবাইলে এসএমএস পাঠানো হবে। এরপর ৭২ ঘণ্টার মধ্যে তাদের সিদ্ধান্ত জানাতে হবে যে তারা একে অপরের সঙ্গে সময় কাটাতে বা সম্পর্ক এগিয়ে নিতে আগ্রহী কি না।
যদিও প্রাথমিকভাবে দেখা করতে অনাগ্রহ থাকলে, অ্যাপের মাধ্যমে দুজনের মধ্যে যোগাযোগ তৈরির চেষ্টা করা হবে। এবং যদি তারা দেখা করার সিদ্ধান্ত নেন, তবে প্রথম সাক্ষাতের খরচও সরকার বহন করবে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
সরকারের এই উদ্যোগের পেছনে রয়েছে সিঙ্গাপুরের ক্রমহ্রাসমান জন্মহার। ২০২৫ সালে সিঙ্গাপুরে ৩০ হাজারেরও কম শিশুর জন্ম হয়েছে, যা কয়েক দশকের মধ্যে সর্বনিম্ন জন্মহার নিয়ে উদ্বেগ সৃষ্টি করেছে।
এই পরিস্থিতিতে তরুণদের সম্পর্ক, বিয়ে ও সন্তান নেওয়ার বিষয়ে উৎসাহিত করতে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে। সরকারি কর্মীদের দিয়ে শুরু হলেও ভবিষ্যতে সাধারণ নাগরিকদের মধ্যেও এ ধরনের ডেটিং উদ্যোগ সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে।
আরও পড়ুন: কুষ্টিয়ার লালন আখড়াবাড়িতে সাধু-গুরু ও লালন অনুসারীদের মিলনমেলা শেষ হচ্ছে আজ
জন্মহার কমে যাওয়ার সমস্যা মোকাবিলায় এর আগে জাপান ও দক্ষিণ কোরিয়াও সরকারি উদ্যোগে ম্যাচমেকিং ও গণবিবাহের মতো কর্মসূচি নিয়েছে। তবে সরকারি কর্মীদের জন্য ডেটিং অ্যাপ তৈরি করে তাদের সম্ভাব্য সঙ্গী খুঁজে দেওয়া এবং প্রথম ডেটের খরচ বহনের উদ্যোগ সিঙ্গাপুরকে আলোচনায় এনেছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন