ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

রাজশাহীতে ৩১তম জুনিয়র টেনিস চ্যাম্পিয়ন টুর্নামেন্ট ৫ অক্টোবর শুরু


রাজশাহীতে ৩১তম জুনিয়র টেনিস চ্যাম্পিয়ন টুর্নামেন্ট ৫ অক্টোবর শুরু

রাজশাহীতে ৩১তম অনূর্ধ্ব ১৮ রাজশাহী ইন্টারন্যাশনাল জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশিপ-২০২৬ আগামী ৫ অক্টোবর উদ্বোধন হতে যাচ্ছে। এই টুর্নামেন্টে বাংলাদেশসহ বিশ্বের ১০টি দেশের শতাধিক খেলোয়াড় অংশগ্রহণ করবেন।

এই প্রতিযোগিতার আয়োজন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আর্থিক সহায়তা এবং বাংলাদেশ টেনিস ফেডারেশনের সহযোগিতায় রাজশাহী টেনিস কমপ্লেক্সের ব্যবস্থাপনায় হচ্ছে।

টুর্নামেন্টের ডিরেক্টর হাসিনুর রহমান টিংকু শনিবার (৩ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় রাজশাহী টেনিস কমপ্লেক্সের অর্কিড হল রুমে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।

আরও পড়ুন: শূন্য রান করেও ম্যাচের নায়ক ম্যাক্স ফিল্ড, খেললেন ১৩২ বল

তিনি জানান, ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু আগামী ৫ অক্টোবর সকাল ৯টায় এই প্রতিযোগনার উদ্বোধন করবেন। টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ১০ অক্টোবর সকাল ৯টায়। অংশগ্রহণকারী দেশের মধ্যে রয়েছে বাংলাদেশ, ভারত, থাইল্যান্ড, চাইনিজ তাইপে, হংকং, নেপাল, জাপান, চায়না, কোরিয়া এবং আমেরিকা। আন্তর্জাতিক এই টুর্নামেন্টে টুর্নামেন্ট ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন হাসিনুর রহমান টিংকু এবং টুর্নামেন্ট রেফারী মনোনীত হয়েছেন ভারতের জয় মুখার্জী।

সকল খেলোয়াড়, কোচ, অভিভাবক ও অফিসিয়ালদের আবাসনের জন্য রাজশাহী পর্যটন মোটেল, হোটেল এক্স এবং গ্রান্ড রিভার ভিউ নির্ধারণ করা হয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন টুর্নামেন্ট রেফারী জয় মুখার্জী এবং টুর্নামেন্টের মিডিয়া কমিটির আহবায়ক গোলাম মোস্তফা মামুন।

আরও পড়ুন: রিয়ালের জয় ছাপিয়ে গুলারের লাল কার্ড বিতর্ক

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শরীয়তপুরে পুলিশের টাকা দাবি, অডিও সামাজিক মাধ্যমে ভাইরাল

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ৩ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:০৬ পি.এম


শরীয়তপুরে পুলিশের টাকা দাবি, অডিও সামাজিক মাধ্যমে ভাইরাল

শরীয়তপুরের জাজিরা থানায় পুলিশ ক্লিয়ারেন্সের জন্য টাকা দাবি করার অভিযোগ উঠেছে সহকারী উপপরিদর্শক (এএসআই) নাজিমের বিরুদ্ধে। এই ঘটনায় ভুক্তভোগীর সঙ্গে কথোপকথনের একটি অডিও রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে অভিযুক্ত পুলিশ কর্মকর্তা টাকা দাবির অভিযোগ অস্বীকার করেছেন।

অভিযোগকারী মো. রবিন মাদবর (২৩) জাজিরা উপজেলার গোপালপুর ইউনিয়নের বালিয়াকান্দি গ্রামের সেলিম মাদবরের ছেলে। রবিন জানিয়েছেন, সম্প্রতি তিনি পুলিশ ক্লিয়ারেন্সের জন্য অনলাইনে আবেদন করেন। আবেদনের তদন্তের দায়িত্ব পান জাজিরা থানার এএসআই নাজিম। পরে ওই পুলিশ কর্মকর্তা মোবাইল ফোনে কল করে তাকে থানায় যেতে বলেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অডিওতে রবিন ও এএসআই নাজিমের মধ্যে টাকা নিয়ে কথোপকথন শোনা যায়। অডিওতে রবিনকে টাকার পরিমাণ কমানোর জন্য অনুরোধ করতে শোনা যায়। তিনি নিজেকে রাজমিস্ত্রি পরিচয় দিয়ে বলেন, দুই হাজার টাকা দেওয়া তার পক্ষে সম্ভব নয়। একপর্যায়ে অডিওতে এএসআই নাজিমকে এক হাজার টাকা দাবি করতে শোনা যায়।

এ সময় রবিন বলেন, তিনি শুনেছেন ৫০০ টাকায় পুলিশ ক্লিয়ারেন্স করা যায়। নাজিমের প্রতিক্রিয়া তখন ক্ষুব্ধ শোনায়। অডিওর পরবর্তী অংশে রবিনকে বলতে শোনা যায়, স্যার, আপনার ফাইলের নিচে টাকা রাখলাম।

তবে এএসআই নাজিম টাকা দাবির অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, রবিনের বাবার জাতীয় পরিচয়পত্র ও বিদ্যুৎ বিলের কাগজপত্র ছিল না। তিনি সেসব কাগজ জমা দিতে বলেছিলেন। পরে রবিন সেগুলো জমা দিয়েছেন। নাজিমের দাবি, টাকা চাওয়া কিংবা ফাইলের নিচে টাকা রাখার মতো কোনো ঘটনা ঘটেনি।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) মোহাম্মদ মহিউদ্দিন মিরাজ বলেন, বিষয়টি আমার নজরে আসেনি। যদি এরকম কিছু হয়ে থাকে, তাহলে ব্যবস্থা নেওয়া হবে।

অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক তদন্ত বা পরবর্তী পদক্ষেপের তথ্য পাওয়া যায়নি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নারায়ণগঞ্জে বন্ধুকে আটকে রেখে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ, তিন যুবক গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ৩ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:০৮ পি.এম


নারায়ণগঞ্জে বন্ধুকে আটকে রেখে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ, তিন যুবক গ্রেপ্তার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বন্ধুকে আটকে রেখে এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে। এই ঘটনার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ অভিযান চালিয়ে তিন যুবককে গ্রেপ্তার করেছে। একই সঙ্গে ভুক্তভোগী কিশোরীকে উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার তারাবো পৌরসভার গন্ধর্বপুর এলাকায় এই ঘটনা ঘটে।

গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন গন্ধর্বপুর এলাকার রেদোয়ান হোসেনের ছেলে নাদিম হোসেন (২২), শুক্কুর আলীর ছেলে সিহাব হাসান (২১) এবং জহিরুল ইসলামের ছেলে ইমন মিয়া (১৯)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে তারাবো পৌরসভার মৈকুলী এলাকার ওই কিশোরী তার বন্ধু আকাশ আহম্মেদের সঙ্গে মোটরসাইকেলে করে পূর্বাচল উপশহরে ঘুরতে যায়। রাতের বেলায় বাড়ি ফেরার পথে রাত আনুমানিক ১১টার দিকে গন্ধর্বপুর এলাকায় পৌঁছালে পূর্বপরিচিত নাদিম, সিহাব ও ইমন তাদের মোটরসাইকেলের গতিরোধ করেন।

অভিযোগ অনুযায়ী, পরে ওই কিশোরী ও তার বন্ধুকে জোরপূর্বক পাশের একটি পরিত্যক্ত ভবনে নিয়ে যাওয়া হয়। সেখানে আকাশকে একটি কক্ষে আটকে রেখে কিশোরীকে পালাক্রমে ধর্ষণ করেন অভিযুক্তরা। একপর্যায়ে তাদের ছেড়ে দেওয়ার বিনিময়ে আকাশের কাছে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়।

দাবিকৃত টাকা এনে দেওয়ার কথা বলে কৌশলে ওই ভবন থেকে বেরিয়ে আসেন আকাশ। পরে তিনি জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশকে ঘটনাটি জানান।

খবর পেয়ে রূপগঞ্জ থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে অভিযান চালায়। এ সময় ভুক্তভোগী কিশোরীকে উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকে অভিযুক্ত তিন যুবককে গ্রেপ্তার করা হয়।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন জানান, এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়েছে। গ্রেপ্তার তিনজনকে শনিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ ছাড়া ভুক্তভোগী কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নওগাঁর ধামইরহাটে করলা খেতে ছাগল প্রবেশকে কেন্দ্র করে সংঘর্ষে ১ নিহত, ৭ গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ৩ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:০৯ পি.এম


নওগাঁর ধামইরহাটে করলা খেতে ছাগল প্রবেশকে কেন্দ্র করে সংঘর্ষে ১ নিহত, ৭ গ্রেপ্তার

নওগাঁর ধামইরহাট উপজেলায় পূর্ব শত্রুতার কারণে এবং করলা ক্ষেতে ছাগল প্রবেশের ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ফলে আবুল কাশেম নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের স্ত্রীসহ পরিবারের বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। পুলিশ এ ঘটনায় ৭ জন আসামিকে গ্রেপ্তার করেছে।

শুক্রবার (২ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে বড়শিবপুর মাষ্টারপাড়া এলাকায় সংঘর্ষটি ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ২ অক্টোবর বিকেল সাড়ে ৫টার দিকে ধামইরহাট থানাধীন বড়শিবপুর মাষ্টারপাড়া এলাকায় করলা ক্ষেতে ছাগল প্রবেশকে কেন্দ্র করে আবুল কাশেম ও রনিপক্ষের লোকজনের মধ্যে বিরোধ সৃষ্টি হয় এবং সংঘর্ষ শুরু হয়। এতে আবুল কাশেম পক্ষের মোট পাঁচজন গুরুতর আহত হন।

আহতদের দ্রুত উদ্ধার করে জয়পুরহাট সদর হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আবুল কাশেম মারা যান। তার স্ত্রী গুরুতর অসুস্থ অবস্থায় বর্তমানে বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন এবং অন্যান্য আহতরা জয়পুরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিহতের ছেলে আবু সাঈদ হোসেন বাদী হয়ে ধামইরহাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা রুজুর পরপরই নওগাঁর পুলিশ সুপারের সরাসরি তত্ত্বাবধান ও দিকনির্দেশনায় ধামইরহাট থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি চৌকস দল জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার বিভিন্ন এলাকায় রাতভর সাঁড়াশি অভিযান পরিচালনা করে।

পুলিশের অভিযানে গ্রেপ্তারকৃত আসামিরা হলেন- মো. আ. হাকিমের ছেলে মো. রাকিবুল ইসলাম রনি (২৮), মৃত আ. গফুরের দুই ছেলে মো. আ. হাকিম ও মো. কফিল উদ্দিন (৬৫), মো. ফেরদৌস হোসেনের স্ত্রী মোসা. আকলিমা বেগম (৩৫), মৃত ইসমাইল হোসেনের মেয়ে মোসা. হামিদা বেগম (৩৮), মো. আ. হাকিমের স্ত্রী মোসা. ফরিদা বেগম (৫০), মো. রাকিবুল ইসলাম রনির স্ত্রী মোসা. জিয়াসমিন বেগম (২১)। সকলেই ধামইরহাট উপজেলার বড়শিবপুর মাষ্টারপাড়া গ্রামের বাসিন্দা।

এ বিষয়ে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, ঘটনার পরপরই পুলিশ অত্যন্ত গুরুত্ব ও পেশাদারিত্বের সঙ্গে দ্রুত পদক্ষেপ গ্রহণ করে। এক রাতের মধ্যে অভিযান পরিচালনা করে হত্যাকাণ্ডে জড়িত এজাহারনামীয় ৭ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এবং হত্যায় ব্যবহৃত চাকু উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শেষ বয়সে এসেও কোরআন শেখার নেশায় কামারখন্দের কর্মজীবীরা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ৩ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:০৯ পি.এম


শেষ বয়সে এসেও কোরআন শেখার নেশায় কামারখন্দের কর্মজীবীরা

জীবনের শেষ প্রান্তে এসেও পবিত্র কোরআন শেখার অদম্য আগ্রহ নিয়ে মসজিদে আসছেন সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার প্রবীণ শ্রমজীবী মানুষ। যারা শৈশবে কোরআন শেখার সুযোগ পাননি, তারা এখন বয়সের ভার উপেক্ষা করে আল্লাহর বাণী শিখছেন।

এই অধ্যবসায়ের স্বীকৃতিস্বরূপ, ৪২ জন প্রবীণ শিক্ষার্থীকে কোরআন শিক্ষা সম্পন্ন করার পর পবিত্র কোরআন শরিফ তুলে দেওয়া হয়েছে। তাদের মধ্যে একজন পেয়েছেন বিনা মূল্যে ওমরাহ পালনের সুযোগ।

শুক্রবার (২ অক্টোবর) রাতে কামারখন্দ উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদে ‘শেখ আব্দুস সালাম ফাউন্ডেশন’-এর উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে কোরআন শরিফ প্রদান করা হয়।

গত এক বছরেরও বেশি সময় ধরে উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম আব্দুল মোমেন এসব প্রবীণকে বিনা মূল্যে মাদানি পদ্ধতিতে কোরআন শিক্ষা দিয়ে আসছেন। শিক্ষার্থীদের মধ্যে দিনমজুর, ক্ষুদ্র ব্যবসায়ী ও সবজি বিক্রেতারা রয়েছেন। প্রতিদিনের কর্মব্যস্ততা শেষে তারা মাগরিবের নামাজের পর মসজিদে এসে এশার আজান পর্যন্ত কোরআন শেখার অনুশীলন করেন। পাশাপাশি শুদ্ধভাবে পাঁচ ওয়াক্ত নামাজ আদায়ের নিয়মকানুনও শিখছেন তারা।

অনুষ্ঠানে ছিল আরেকটি বিশেষ চমক। লটারির মাধ্যমে ৭০ বছর বয়সী শফিকুল ইসলাম তারা নামের এক প্রবীণ শিক্ষার্থীকে বিনা খরচে ওমরাহ পালনের সুযোগ করে দেয় ‘স্যাম ট্রাভেলস অ্যান্ড ট্যুরস’ নামের একটি ভ্রমণ সংস্থা। জীবনের এই পর্যায়ে এমন উপহার পেয়ে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন।

বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের পরিচালক মাওলানা ক্বারী মুয়াজ নোমানী জানান, এটি তাদের কোরআন শিক্ষা কার্যক্রমের দ্বিতীয় ব্যাচ। ২০২৫ সালের ৯ জুলাই আনুষ্ঠানিকভাবে এ ব্যাচের পাঠদান শুরু হয়। প্রতিদিন মাগরিবের নামাজের পর থেকে এশার আজান পর্যন্ত চলে পাঠদান কার্যক্রম।

তিনি আরও জানান, সারা দিনের কঠোর পরিশ্রমের পরেও প্রবীণ শিক্ষার্থীরা নিয়মিত ক্লাসে উপস্থিত হয়েছেন। দ্বিতীয় ব্যাচের কার্যক্রম শেষ হতে আরও তিন মাস বাকি রয়েছে। এ পর্ব শেষ হলে তৃতীয় ব্যাচের পাঠদান শুরু হবে। স্থানীয় প্রবীণদের মধ্যে ধর্মীয় শিক্ষার প্রসারে বিনা মূল্যে এ কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।

কোরআন বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ধর্মীয় বিভিন্ন বিষয় ও হাদিসের আলোকে আলোচনা করেন আমন্ত্রিত অতিথিরা। এতে উপস্থিত ছিলেন কামারখন্দ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লা আল মামুন, শেখ আব্দুস সালাম ফাউন্ডেশনের বয়স্ক কোরআন শিক্ষা কার্যক্রমের পরিচালক মাওলানা ক্বারী মো. মুয়াজ মোহা, বেলকুচি ওলামা ঐক্য পরিষদের সেক্রেটারি হাফেজ মো. রফিকুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

জীবনের দীর্ঘ পথ পেরিয়ে কোরআন শেখার এই উদ্যোগ প্রমাণ করে যে, শেখার কোনো বয়স নেই। প্রবল ইচ্ছাশক্তি আর অধ্যবসায় থাকলে জীবনের যেকোনো পর্যায়েই নতুন করে শুরু করা সম্ভব।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%