প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ছোট পর্দার একটি বিশেষ জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী আবারও তার নতুন সাজে দর্শকদের নজর কাড়লেন। টকটকে লাল শাড়ি পরিধান, কপালে লাল টিপ এবং মিষ্টি হাসি নিয়ে ভক্তদের মন জয় করেছেন এই অভিনেত্রী।
সম্প্রতি, তিনি সামাজিক যোগাযোগমাধ্যমের পাতায় সোনালি নকশার লাল শাড়ি পরে কিছু ছবি প্রকাশ করেছেন। তার সঙ্গে ছিল লাল ব্লাউজ, হাতে লাল চুড়ি, গলায় অলংকার এবং খোঁপা করা চুল, যা তাকে একেবারে ঐতিহ্যবাহী সাজে উপহার দিয়েছে।
ঘরের ভেতরে তোলা ছবিগুলোতে কখনো তিনি মৃদু হাসিতে, কখনো চোখ নামিয়ে, আবার কখনো কানের কাছে হাত রেখে বিভিন্ন ভঙ্গিতে ধরা দিয়েছেন। ছবির সঙ্গে তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী গান 'ভালোবেসে সখী' যুক্ত করেছেন। গানের কথার সঙ্গে মিল রেখে তিনি ক্যাপশনে লিখেছেন, "আমার নামটি লিখো—তোমার মনের মন্দিরে।"
ছবি প্রকাশের পরপরই ভক্তদের ভালোবাসায় মন্তব্যের ঘর ভরে যায়। অল্প সময়ের মধ্যে পড়ে গেছে অসংখ্য পছন্দ, মন্তব্য ও শেয়ার। অনেক অনুরাগী রবীন্দ্রনাথের গানের লাইন ধার করে লিখেছেন, "আমার পরানে যে গান বাজিছে তাহার তালটি শিখো।"
তানজিম সাইয়ারা তটিনী তার স্বাভাবিক অভিনয় এবং স্নিগ্ধ উপস্থিতির কারণে ছোট পর্দায় ইতোমধ্যেই একটি আলাদা জনপ্রিয়তা অর্জন করেছেন। বিভিন্ন সময় তিনি নান্দনিক সাজে ভক্তদের সামনে হাজির হয়েছেন এবং এবারও লাল শাড়ির মোহময় রূপে সবার নজর কেড়েছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন