ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

মার্কিন ঘাঁটি থাকা দেশগুলোর প্রতি ইরানের সতর্কবার্তা


মার্কিন ঘাঁটি থাকা দেশগুলোর প্রতি ইরানের সতর্কবার্তা

মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে যেসব দেশ, সেগুলোর প্রতি এক হুঁশিয়ারি উচ্চারণ করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।

তারা সতর্ক করে বলেছে যে, যেসমস্ত দেশে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি বা সেনা মোতায়েন রয়েছে, সেসব দেশকে সম্ভাব্য ‘সমতুল্য পাল্টা জবাবের’ জন্য প্রস্তুত থাকতে হবে।

একই সময়ে ওই দেশগুলোর সরকারকে নিজেদের নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করার জন্য জরুরি প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করার আহ্বান জানিয়েছে বাহিনীটি।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম প্রকাশিত এক প্রতিবেদনে উল্লেখ করা হয়, আইআরজিসি এক বিবৃতিতে অভিযোগ করেছে যে, বিভিন্ন দেশের ভূখণ্ড ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক আগ্রাসনের ‘লঞ্চপ্যাড’ হিসেবে ব্যবহার হচ্ছে।

এ কারণে সংশ্লিষ্ট দেশগুলোর উচিত সম্ভাব্য সামরিক লক্ষ্যবস্তু থেকে নাগরিকদের সরিয়ে নেওয়া এবং বেসামরিক প্রতিরক্ষা ইউনিটগুলোকে সক্রিয় করা।

বিবৃতিতে বলা হয়, “যেসব দেশের ভূখণ্ড ইরানের বিরুদ্ধে আগ্রাসনের জন্য ব্যবহার করা হচ্ছে, তাদের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে অবিলম্বে বেসামরিক প্রতিরক্ষা ব্যবস্থা কার্যকর করতে হবে এবং সম্ভাব্য সামরিক লক্ষ্যবস্তু থেকে মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া প্রয়োজন।”

কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি করেছে আইআরজিসি।

আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা

তারা অভিযোগ করেছে যে, তাদের স্থল বাহিনী ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক লজিস্টিকস কেন্দ্র ক্যাম্প আরিফজানে হামলা চালিয়েছে।

তাদের দাবি অনুযায়ী, ওই হামলায় মার্কিন সেনাসদস্যদের মধ্যে হতাহত হয়েছে। কিন্তু কতজন নিহত হয়েছেন বা ক্ষয়ক্ষতির পরিমাণ কত, সে বিষয়ে কোনও বিস্তারিত তথ্য প্রদান করা হয়নি।

একই সময়ে কুয়েতের আলি আল সালেম বিমানঘাঁটিতেও হামলা চালানোর দাবি করেছে আইআরজিসি।

বিবৃতিতে উল্লেখ করা হয়েছে যে, হামলায় ঘাঁটির রাডার ব্যবস্থা অকার্যকর হয়ে পড়েছে। পাশাপাশি সেখানে থাকা একটি অস্ত্র রক্ষণাবেক্ষণ হ্যাঙ্গার এবং ড্রোন পরিচালনা ও সংরক্ষণ কেন্দ্রও ধ্বংস হওয়ার দাবি করা হয়েছে।

আরও পড়ুন: ফ্লোরিডার মহাসড়কে পাঁচ গাড়ির সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারী ও তার সন্তান নিহত

কিন্তু এসব দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। কুয়েত বা যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা কর্তৃপক্ষও তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনও আনুষ্ঠানিক মন্তব্য করেনি।

বিশ্লেষকদের মতে, উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে আইআরজিসির ধারাবাহিক হামলার দাবি এবং মার্কিন ঘাঁটি থাকা দেশগুলোর প্রতি সরাসরি হুঁশিয়ারি মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।

বিশেষ করে, কুয়েত, বাহরাইন, কাতার, সংযুক্ত আরব আমিরাতসহ যেসব দেশে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি রয়েছে, সেসব দেশও সম্ভাব্য সংঘাতের ঝুঁকির মুখে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান সামরিক উত্তেজনা নতুন মাত্রা পেতে পারে বলেও মনে করছেন পর্যবেক্ষকরা। সূত্র: আল-জাজিরা

আরও পড়ুন: ডেঙ্গুতে মৃত্যু বেড়ে ৪, হাসপাতালে ভর্তি ১৮৫১ জন

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্থানীয় প্রশাসন স্লুইস গেট দেখবে, পানি উন্নয়ন বোর্ড নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ ইং

১২:৫৪ পি.এম


স্থানীয় প্রশাসন স্লুইস গেট দেখবে, পানি উন্নয়ন বোর্ড নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, নদী এবং সমুদ্র উপকূলীয় এলাকায় বন্যা, জলোচ্ছ্বাস এবং প্রাকৃতিক দুর্যোগ একটি নিয়মিত বাস্তবতা হয়ে দাঁড়িয়েছে। এসব দুর্যোগ মোকাবিলায় সরকারের প্রধান লক্ষ্য হচ্ছে টেকসই ও শক্তিশালী বেড়িবাঁধ নির্মাণ করা, যাতে উপকূলীয় এলাকা আরও কার্যকরভাবে সুরক্ষিত থাকে।

শনিবার (১৮ জুলাই) দুপুরে পেকুয়ায় বন্যাকবলিত এলাকা পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী গতকালে বলেন, অভ্যন্তরীণ পানি নিষ্কাশনের জন্য যেসব খালের মুখ বন্ধ রয়েছে, সেখানে স্লুইস গেট নির্মাণের কাজ চলছে, যাতে প্রয়োজন অনুযায়ী পানি সহজে বাইরে বের হয়ে যেতে পারে। দেশের বিভিন্ন জেলাগুলোর মধ্যে কক্সবাজারে এ ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।

মন্ত্রী আরো বলেন, লবণাক্ততা, প্রাকৃতিক দুর্যোগ এবং সময়ের প্রভাবে অনেক সময় বেড়িবাঁধ ও স্লুইস গেট ক্ষতিগ্রস্ত হয়। এসব অবকাঠামোর রক্ষণাবেক্ষণের দায়িত্ব নির্ধারিত মন্ত্রণালয়, পানি উন্নয়ন বোর্ড এবং সংশ্লিষ্ট বিভাগ নিয়মিতভাবে পালন করে থাকে।

স্লুইস গেট ব্যবস্থাপনা নিয়ে কিছু অভিযোগের কথা উল্লেখ করে তিনি বলেন, এ বিষয়ে সরকার নতুন নির্দেশনা জারি করেছে। এখন থেকে পানি উন্নয়ন বোর্ড স্লুইস গেটের দৈনন্দিন ব্যবস্থাপনার দায়িত্বে থাকবে না, বরং স্থানীয় প্রশাসন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যরা এই দায়িত্ব পালন করবেন।

এতে স্থানীয় পর্যায়ে প্রয়োজনের সময় স্লুইস গেট খুলে পানি নিষ্কাশন এবং প্রয়োজনে গেট বন্ধ রেখে লবণাক্ত পানি প্রবেশ রোধ করা সহজ হবে বলেও তিনি উল্লেখ করেন। এতে স্থানীয় জনগণের দুর্ভোগ কমবে এবং স্লুইস গেটের ব্যবস্থাপনা আরও কার্যকর হবে।

এর আগে বেলা সাড়ে ১১টায় পেকুয়া উপজেলা মাঠে শামসুল হক ফাউন্ডেশনের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে ১০০ ঘর নির্মাণ কার্যক্রমের উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

এসময় স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সরকারের রাজনীতির মূল লক্ষ্য হলো মানুষের কল্যাণ নিশ্চিত করা। জনগণের ভোটে নির্বাচিত সরকার হিসেবে জনগণের যেকোনো বিপদ-আপদে পাশে থাকা সরকারের দায়িত্ব ও অঙ্গীকার। তিনি বলেন, 'সবার আগে বাংলাদেশ, ক্ষমতার আগে জনগণ'-এই নীতিকে সামনে রেখেই সরকার কাজ করছে।

এদিকে, স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শুধু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত পরিবার নয়, বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষক, মৎস্যচাষি এবং গবাদিপশুপালকদের জন্যও সরকার সহায়তা কর্মসূচি গ্রহণ করেছে। যাদের বীজতলা, চারা বা কৃষিজমি ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের সার, বীজসহ প্রয়োজনীয় কৃষি উপকরণ দেওয়া হবে। দুর্গত মৎস্য এবং প্রাণিসম্পদ খাতের ক্ষয়ক্ষতির জরিপ করে সহায়তা প্রদান করা হবে বলেও জানান তিনি।

এছাড়া, বন্যায় ক্ষতিগ্রস্ত স্কুল, কলেজ, মাদ্রাসা, সড়কসহ সব ধরনের অবকাঠামো দ্রুত মেরামতের উদ্যোগ নেওয়া হবে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার সবসময় দেশের মানুষের পাশে থাকবে এবং ন্যায়বিচার নিশ্চিত করতে কাজ করবে।

স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য দেশবাসীর দোয়া কামনা করে বলেন, সরকার জনবান্ধব এবং দরিদ্রবান্ধব নীতি অনুসরণ করছে, যাতে সাধারণ মানুষের জীবনযাত্রায় অতিরিক্ত চাপ সৃষ্টি না হয় এবং সরকারের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া যায়।

অনুষ্ঠান শেষে স্বরাষ্ট্রমন্ত্রী ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন, তাদের খোঁজখবর নেন এবং বিতরণকৃত সামগ্রী পরিদর্শন করে দেখেন।

দুই দিনের সফর শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ শুক্রবার কক্সবাজার আসেন। প্রথম দিনের কর্মসূচিতে তিনি চকরিয়ায় বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেন এবং বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ করেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঝাল ছড়া উৎসবে কাব্যপ্রেমীদের মিলনমেলা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ ইং

১২:৫৭ পি.এম


ঝাল ছড়া উৎসবে কাব্যপ্রেমীদের মিলনমেলা

একটি ভালো ছড়া শুধু শিশুদের মুখে মুখে ফেরে না, বরং কখনও কখনও এটি বদলে দিতে পারে একটি সমাজের চিন্তা, মূল্যবোধ ও ভবিষ্যৎ। সেই বিশ্বাসকে ধারণ করেই শুরু হলো ‘ঝাল’-এর অষ্টম জাতীয় ছড়া উৎসব।

শনিবার (১৮ জুলাই) বেলা ১১টায় উদ্বোধনের মধ্যে দিয়ে দুই দিনব্যাপী এই উৎসবের পর্দা ওঠে। দিনটি সংগঠনটির জন্যও বিশেষ, কারণ এদিনই পালিত হচ্ছে ‘ঝাল’-এর ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী।

উৎসবের উদ্বোধন ঘোষণা করেন প্রখ্যাত ছড়াকার খান মোহাম্মদ খালেদ। উদ্বোধনী আয়োজনে দেশের বিশিষ্ট ছড়াকার, সাহিত্যিক, সাংবাদিক এবং সংস্কৃতিজনদের উপস্থিতি এই উৎসবকে প্রাণবন্ত করে তোলে।

অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক এবং স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির উপাচার্য ড. শরীফ আস্-সাবের বলেন, ‘একটি ছড়া সমাজকে বদলে দিতে পারে। এমন উৎসব আরও বেশি হওয়া উচিত।’

স্বাগত বক্তব্যে ‘ঝাল’-এর আহ্বায়ক নুরুজ্জামান ফিরোজ বলেছেন, ছড়া উৎসব ‘ঝাল’ ছড়ার মাধ্যমে দেশ গঠনে, জাতি গঠনে এবং কোমলমতিদের মানবিক বিকাশে সহায়ক হওয়ার লক্ষ্য নিয়েই কাজ করছে। আজ ‘ঝাল’-এর ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী। এই দিনটির আগে ও পরে আমরা বিশুদ্ধ সাহিত্যচর্চার মাধ্যমে এগিয়ে যেতে চাই।

উৎসবে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল কাইয়ুম, ঢালী মোহাম্মদ দেলোয়ার, রানা জামান, কামাল হোসাইন, তরুণ ইউসুফ, নজরুল ইসলাম শান্তু, কাদের বাবু, সফিক ইসলাম, সৈয়দ আহসান কবীর, নিলুফার ইয়াসমিন রুবি, ফাতেমা সাইফুল বীনু, আতিক রহমান, আলতাফ, হোসাইন রানা, ড. শাহনাজ পারভীন, শাহ্ বোরহান মেহেদী, শাহী সবুর, হাই হাফিজ, সাহেদ বিপ্লব প্রমুখ।

আয়োজকরা জানান, শিশু-কিশোরদের সৃজনশীল বিকাশ, ভাষার সৌন্দর্যচর্চা এবং মানবিক মূল্যবোধ গঠনে ছড়ার গুরুত্ব তুলে ধরতেই প্রতিবছর জাতীয় ছড়া উৎসবের আয়োজন করে ‘ঝাল’। কেবল আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ না থেকে এই উৎসব নতুন প্রজন্মের হাতে ছড়ার শক্তি তুলে দেবে এবং সাহিত্যচর্চাকে আরও বিস্তৃত করবে–এমনটাই তাদের প্রত্যাশা।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ধ-র্মঘটরত ওয়াংচুককে জো-র-পূর্বক সরিয়ে নেয়া হলো হাসপাতালে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ ইং

০১:০৮ পি.এম


ধ-র্মঘটরত ওয়াংচুককে জো-র-পূর্বক সরিয়ে নেয়া হলো হাসপাতালে

ভারতের শিক্ষা ব্যবস্থায় অনিয়মের অভিযোগে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে দিল্লির যন্তরমন্তরে অনশন ধর্মঘটে থাকা অধিকারকর্মী সোনম ওয়াংচুককে ধর্মঘটস্থান থেকে জোরপূর্বক সরিয়ে দেয়া হয়েছে। এরপর তাকে হাসপাতালে নেয়া হয়েছে। আজ শনিবার (১৮ জুলাই) সকালে অনশনের ২০তম দিন, পুলিশ ধর্মঘটস্থানে অভিযান চালিয়ে ওয়াংচুককে ধরে হাসপাতালে নিয়ে যায়। এই খবর এনডিটিভিতে প্রকাশিত হয়েছে।

এনইইটি মেডিকেল ভর্তি পরীক্ষায় অনিয়ম এবং প্রশ্নফাঁসের অভিযোগে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে গত কয়েক সপ্তাহ ধরে বিক্ষোভ-প্রতিবাদ করছে জেন-জি নেতৃত্বাধীন আন্দোলন ককরোচ জনতা পার্টি (সিজেপি)। ওয়াংচুক গত ২৮ জুন এই আন্দোলনে সমর্থন জানিয়ে অনশন শুরু করেন।

দিল্লি পুলিশের এক উপকমিশনার একটি বিবৃতিতে বলেন, দিল্লি হাইকোর্টের নির্দেশ এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় প্রয়োজনীয় চিকিৎসার জন্য তাকে হাসপাতালে নেয়া হয়েছে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, আদালতের নির্দেশ কার্যকর করার সময় বিক্ষোভকারীরা বাধা দেওয়ার চেষ্টা করলে সেখানে সামান্য উত্তেজনা সৃষ্টি হয়। পুলিশ যন্তর-মন্তরে অবস্থানরত আন্দোলনকারীদের শান্তিপূর্ণভাবে স্থান ত্যাগের আহ্বান জানায়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, শনিবার সকালে যন্তর-মন্তরে ওয়াংচুকের সমর্থকদের মধ্যে কিছুটা বিভ্রান্তি তৈরি হয়। এ সময় পুলিশ সাদা চাদর হাতে দ্রুত তাকে মঞ্চ থেকে সরিয়ে হাসপাতলে নিয়ে যায়।

এর আগে বৃহস্পতিবার দিল্লির একটি আদালত সরকারি চিকিৎসকদের ওয়াংচুকের স্বাস্থ্য প্রতিদিন পর্যবেক্ষণের নির্দেশ দেন। আদালত বলেন, ‘যেকোনো নাগরিকের জীবনই মূল্যবান।’

আইনজীবী ও সমাজকর্মী রাকেশ কুমার সাইনি আদালতে করা এক আবেদনে আশঙ্কা প্রকাশ করেন, অনশন না ভাঙলে ওয়াংচুকের প্রাণহানির ঝুঁকি রয়েছে। এর পরিপ্রেক্ষিতে দিল্লি হাইকোর্ট নির্দেশ দেন, তার জীবন রক্ষায় প্রয়োজনীয় সব ধরনের চিকিৎসা ব্যবস্থা নিতে হবে।

পুলিশ তাকে হাসপাতালে নেওয়ার কয়েক ঘণ্টা আগে ওয়াংচুক বলেন, ‘ভারতে এর চেয়েও ছোট ছোট আন্দোলন বহু সরকারকে নতজানু করেছে। আর এখানে বিষয়টি শিক্ষা নিয়ে।’

গত মাসে প্রশ্নফাঁসের অভিযোগে নির্ধারিত পরীক্ষা বাতিল হওয়ার পর কঠোর নিরাপত্তার মধ্যে প্রায় ২২ লাখ শিক্ষার্থীকে মেডিকেলে ভর্তির পরীক্ষা পুনরায় দিতে হয়। এ ঘটনা এবং উচ্চমাধ্যমিক পরীক্ষা মূল্যায়ন-সংক্রান্ত আরেকটি বিতর্ক দেশজুড়ে ক্ষোভের সৃষ্টি করে এবং তরুণদের আন্দোলনকে উসকে দেয়।

ককরোচ জনতা পার্টির নেতৃত্বে চলমান এই আন্দোলনে সমর্থন জানিয়েছেন ওয়াংচুক। ভারতের বিরোধী দলের বেশ কয়েকজন নেতা ওয়াংচুক ও আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি সমর্থন জানিয়েছেন। পেশায় একজন প্রকৌশলী ওয়াংচুক হিমালয় অঞ্চলে পানি সংরক্ষণে উদ্ভাবনী প্রকল্প বাস্তবায়নের জন্য পরিচিত।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শীর্ষ সন্ত্রাসী তানিম রেজা বাপ্পি ৪ সহযোগীসহ গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ ইং

০১:১২ পি.এম


শীর্ষ সন্ত্রাসী তানিম রেজা বাপ্পি ৪ সহযোগীসহ গ্রেফতার

রাজধানীর মতিঝিল এলাকার শীর্ষ সন্ত্রাসী তানিম রেজা বাপ্পিকে ৪ সহযোগীর সহিত গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে বেশ কিছু বিদেশি অস্ত্র। শনিবার (১৮ জুলাই) এক সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, গত কয়েক মাস ধরে মতিঝিল এলাকায় যে সব অপরাধ কর্মকাণ্ড ঘটেছে, তার বেশিরভাগ কাজের সঙ্গে বাপ্পি ও তার সহযোগীদের সংযোগ পাওয়া গেছে। পরে শুক্রবার (১৭ জুলাই) মতিঝিল এলাকার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ ওসমান গণি বলেন, গ্রেফতারদের প্রদানকৃত তথ্যের ভিত্তিতে বাপ্পির কথিত অফিস থেকে লুকানো অবস্থায় তিনটি বিদেশি রিভালভার উদ্ধার করে পুলিশ। সংবাদ সম্মেলনে আরও জানানো হয় যে, সন্ত্রাসী বাপ্পির বিরুদ্ধে হত্যা চেষ্টাসহ মোট ৭টি মামলা রয়েছে। এর আগে বিভিন্ন মামলায় তাকে গ্রেফতার করা হলেও জামিনে বেরিয়ে আবারো অপরাধ কর্মকাণ্ডে লিপ্ত হয়েছিল।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%