বৃহস্পতিবার, ৯ই জুলাই, ২০২৬ ইং
০৩:০২ পি.এম
আগামী জাতীয় সংসদ নির্বাচন নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হবে।
এ কথা জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, ‘এটি বর্তমান সরকারের রাজনৈতিক, নির্বাচনী ও জাতীয় অঙ্গীকার। একই সাথে তত্ত্বাবধায়ক সরকার বিএনপির আন্দোলনের ফসল।’
আজ দুপুরে সচিবালয়ে আইন মন্ত্রণালয়ে নিজ দপ্তরে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিল সংক্রান্ত উচ্চ আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে আইনমন্ত্রী বলেন, ‘পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে দেশের গণতন্ত্রের কবর রচনা করে ফ্যাসিবাদের নীল নকশা তৈরি করা হয়েছিল। আমরা শুরু থেকেই বলেছিলাম এটি ‘আল্ট্রা ভাইরাস’ (সংবিধান পরিপন্থী)। হাইকোর্ট বিভাগ এই সংশোধনীর কিছু বিষয় অবৈধ ঘোষণা করেছেন এবং বাকি বিষয়গুলো জাতীয় সংসদের সিদ্ধান্তের ওপর ছেড়ে দিয়েছেন। আপিল বিভাগও হাইকোর্টের রায় বহাল রেখেছেন। সুতরাং, হাইকোর্টের রায় এখন চূড়ান্ত।’
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার বিষয়ে মন্ত্রী দৃঢ়তার সাথে বলেন, ‘আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে। এটি বিএনপির দীর্ঘ ১৬ থেকে ১৭ বছরের আন্দোলনের ফসল। বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও’ সংগ্রামের মূল লক্ষ্য ছিল-যেন মানুষ তার নিজের ভোট নিজে দিতে পারে।’
তিনি আরও বলেন, ‘রায়ের আলোকে পাবলিক কনসালটেশন (জনমত যাচাই) ও রেফারেন্ডামের (গণভোট) মাধ্যমে তত্ত্বাবধায়ক শাসনব্যবস্থার চূড়ান্ত কাঠামো তৈরি করা হবে।’
আইনমন্ত্রী বলেন, ‘সংবিধান সংশোধনের লক্ষ্যে রায়টি পূর্ণাঙ্গ পর্যালোচনা করে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হবে। রায়ে যে ৫৪টি বিষয়ের উল্লেখ রয়েছে, তার সবকটি আমরা পুঙ্খানুপুঙ্খভাবে অ্যাড্রেস করব। এ ক্ষেত্রে আমাদের মূল বিবেচ্য বিষয় থাকবে ‘জুলাই সনদ’। জুলাই জাতীয় সনদকে সামনে রেখে এ বিষয়টি বাস্তবায়ন করা হবে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র, সুশাসন, মানবাধিকার এবং ন্যায়বিচার নিশ্চিত করতে যা যা সংশোধন, সংযোজন ও পরিমার্জন প্রয়োজন-সব করা হবে।’
সংবিধানের ১২৩ অনুচ্ছেদসহ অন্যান্য সংস্কারের বিষয়ে তিনি বলেন, ‘উচ্চ আদালতের রায় এবং জনআকাঙ্ক্ষাকে সামনে রেখে যেখানে যেখানে অস্পষ্টতা বা সংস্কার প্রয়োজন, সব জায়গায় পরিবর্তন আনা হবে। কোনো আইন বা সংবিধান সংশোধন আমরা একতরফাভাবে জনগণের ওপর চাপিয়ে দেবো না।’
জনমত সংগ্রহের প্রক্রিয়া ব্যাখ্যা করে আইনমন্ত্রী বলেন, ‘আমরা ইতোমধ্যে মানবাধিকার কমিশন আইনসহ বেশ কয়েকটি আইনের খসড়া তৈরির পর সংশ্লিষ্ট অংশীজন, জ্যেষ্ঠ আইনজীবী, কূটনীতিক, মানবাধিকার সংগঠন এবং ভিক্টিম পরিবারগুলোর সাথে পাবলিক কনসালটেশন করেছি। একইভাবে সংবিধান সংশোধনের ক্ষেত্রেেও সাধারণ জনগণের মতামত নেওয়া হবে।
আগামী সংসদ অধিবেশনেই পরিমার্জিত মানবাধিকার কমিশন আইন পাসের জন্য উপস্থাপন করা হবে বলেও ব্রিফিংয়ে জানান আইনমন্ত্রী।
উল্লেখ্য, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলসহ বেশ কিছু বিষয় পরিবর্তন করে আনা সংবিধানের পঞ্চদশ সংশোধনী নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপিল আজ বৃহস্পতিবার খারিজ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশের সর্বোচ্চ আদালত।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
দিনাজপুরের হিলিতে ৪৮ বছরের একটি নারী বিয়ের দাবিতে ৬০ বছরের বৃদ্ধের বাড়িতে অবস্থান নেন।
বুধবার (৯ জুলাই) সকালে এমাজুল হকের বাড়ির সামনে ওই নারী অবস্থান নিতে শুরু করেন, যা দেখে এলাকাবাসীরা পুলিশকে খবর দেয়। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ নারীসহ বৃদ্ধ এমাজুল হককে থানায় নিয়ে যায়। পরবর্তীতে বৃহস্পতিবার মধ্য রাতে পরিবারসমূহের মধ্যে আলোচনা ও মীমাংসার অনুরোধে দুজনকে দুই পরিবারের হাতে হস্তান্তর করা হয়।
হাকিমপুর উপজেলার আলীহাট ইউনিয়নের কাকডিমা গ্রামের রাবেয়া বেগম (৪৮) এবং এমাজুল হক (৬৫) সম্পর্কে দেবর ও ভাবী। বৃহস্পতিবার দুপুরে হাকিমপুর থানার ওসি জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
আলীহাট ইউনিয়নের চেয়ারম্যান আল ইমরান জানালেন, উভয় পক্ষের আলোচনার মাধ্যমে এক লাখ টাকা দেনমোহর ধার্য করে তাদের বিয়ের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। মেয়ের পক্ষের কোনো অভিভাবক এখনো পর্যন্ত তার কাছে আসেনি। পরে এই বিষয়ে বিস্তারিত জানানো হবে।
হাকিমপুর থানার ওসি জাকির হোসেন বলেন, গত এক বছর ধরে ওই দুইজনের মধ্যে মোবাইলে কথোপকথন হয়। এতে ধীরে ধীরে তা প্রেমের সম্পর্কে পরিণত হয়। পরবর্তীতে ওই নারী বৃদ্ধ এমাজুল হককে বিয়ের জন্য চাপ দিলে বৃদ্ধ রাজি হননি। তখন ওই নারীর প্রতিবাদে বৃদ্ধের বাড়ির সামনে বিয়ের দাবিতে অনশন করতে শুরু করেন। খবর নিয়ে হাকিমপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।
সেখানে লোকজনের ভিড় ও উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সৃষ্টি হলে পুলিশ দুজনকেই থানায় নিয়ে যায়। অভিযুক্ত এমাজুল হক কৃষিকাজের সঙ্গে যুক্ত। তিনি এক সন্তানের জনক এবং ওই নারী তিন সন্তানের জননী। পরে তাদের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয় এবং তাদের সঙ্গে আলোচনার মাধ্যমে সামাজিকভাবে সমস্যাটি সমাধানের পরামর্শ দেওয়া হয়।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজমান থাকায় পটুয়াখালীসহ উপকূলীয় অঞ্চলে টানা ছয় দিন ধরে মাঝারি থেকে ভারী এবং কোথাও কোথাও অতিভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে।
জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবা সুখী আজ বৃহস্পতিবার বেলা ১১ টায় বাসস’কে জানিয়েছেন, গতকাল বুধবার সকাল ৬টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় জেলায় ৮২ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এ বৃষ্টিপাত অব্যাহত রয়েছে হলো উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্যের প্রভাবের কারণে।
তিনি বলেন, আজও উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝড়ো অথবা দমকা হাওয়া বয়ে যেতে পারে। এই কারণে পায়রা, চট্টগ্রাম, কক্সবাজার ও মোংলা সমুদ্রবন্দরসমূহে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রাখা হয়েছে।
তিনি আরও বলেন, গভীর সাগরে অবস্থানরত সকল মাছধরা ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে হবে এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
পটুয়াখালীর বাউফল, দশমিনা, গলাচিপা ও কলাপাড়া উপজেলাসহ জেলার বিভিন্ন নিচু এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। শহর থেকে গ্রামাঞ্চলের বিভিন্ন সড়কে পানি জমে জনজীবনে দুর্ভোগ নেমে এসেছে। বৃষ্টিপাত অব্যাহত থাকায় মৎস্যচাষি ও বর্ষাকালীন সবজি চাষিদের দুশ্চিন্তায় ফেলেছে। বিশেষ করে স্কুল কলেজের শিক্ষার্থীদের চলাচল এবং নিম্ন আয়ের শ্রমজীবী মানুষদের কর্মসংস্থান ব্যাহত হওয়ায় তাঁরা চরম ভোগান্তিতে পড়েছেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
পরিবেশ সংরক্ষণ, পরিবেশ বিষয়ক শিক্ষা ও প্রচার, এবং পরিবেশ বিষয়ক গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ৩ জন ব্যক্তি এবং ৩টি প্রতিষ্ঠানকে ‘জাতীয় পরিবেশ পদক ২০২৫’ প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবস ২০২৬-এর জাতীয় অনুষ্ঠানমালার উদ্বোধনকালে প্রধানমন্ত্রী তারেক রহমান এই পদক তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন বন ও পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু।
পরিবেশ পদক-২০২৫ পাওয়া ব্যক্তিরা হলেন—পরিবেশ সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণ ক্যাটাগরিতে আলহাজ ফরহাদ আলী মেমোরিয়াল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো. হাসমত আলী, পরিবেশ বিষয়ক শিক্ষা ও প্রচার ক্যাটাগরিতে মো. মনির হোসেন এবং পরিবেশ বিষয়ক গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবন ক্যাটাগরিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের প্রো-ভাইস চ্যান্সেলর ও অধ্যাপক প্রফেসর ড. আব্দুস সালাম পদক লাভ করেছেন।
এ ছাড়া, পরিবেশ সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণ ক্যাটাগরিতে ক্লাসিকাল হ্যান্ডমেইড প্রোডাক্টস বিডি লিমিটেড, পরিবেশ বিষয়ক শিক্ষা ও প্রচার ক্যাটাগরিতে ইনস্টিটিউট অব ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং পরিবেশ বিষয়ক গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবন ক্যাটাগরিতে বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটও পরিবেশ পদক পাওয়ার সম্মানে ভূষিত হয়েছে।
অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, বিশ্বের বসবাসের অযোগ্য শহরের তালিকায় ঢাকা তৃতীয় স্থানে রয়েছে, যা নিয়ে গভীর শঙ্কা প্রকাশ করেছেন তিনি। এছাড়াও বুধবার (৮ জুলাই) পত্রিকায় প্রকাশিত এই সংবাদকে সূত্র ধরে তিনি পরিবেশ দূষণ রোধের জন্য দেশের সর্বস্তরের মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানান।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
প্রধানমন্ত্রীর নির্দেশনা ও অনুশাসনের আলোকে সারাদেশের উন্নয়ন কর্মকাণ্ডের সাথে সামঞ্জস্য রেখে বগুড়ার উন্নয়ন কর্মসূচি পরিচালনা করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি জানান, রাজনৈতিক প্রতিহিংসার কারণে দীর্ঘদিন ধরে বগুড়া জেলার উন্নয়ন কর্মসূচি স্থগিত ছিল।
আজ বৃহস্পতিবার সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত ‘বিএসআরএফ সংলাপ’-এ তিনি এ বিষয়ে বক্তব্য দেন।
প্রতিমন্ত্রী বলেন, বগুড়া বিমানবন্দরকে আন্তর্জাতিক মানের বিমানবন্দরে রূপান্তরিত করতে কাজ চলছে এবং সেখানে উত্তর অঞ্চলের জন্য বিমান বাহিনীর প্রথম বিমান ঘাঁটির অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ বিমান বাহিনীর বহরে আসন্ন নতুন যুদ্ধ বিমানগুলোও বগুড়ার এয়ারপোর্টের সাথে যুক্ত হবে।
তিনি জানান, সংসদে প্রধানমন্ত্রী বলেন যে, বগুড়ায় তুরস্কের সঙ্গে যৌথ উদ্যোগে ড্রোন নির্মাণ কারখানা তৈরির পরিকল্পনা রয়েছে।
বগুড়াকে প্রতারণার উদাহরণের স্বরূপ তুলে ধরে বোঝান, ২০০৬ সালের পর আন্তর্জাতিক মানের স্টেডিয়াম থাকা সত্ত্বেও সেখানে কোনও আন্তর্জাতিক মানের খেলা অনুষ্ঠিত হয়নি।
উপজেলা নামকরণের বিষয়ে সমালোচনার জবাব দিতে গিয়ে প্রতিমন্ত্রী বলেন, কিছু ইউনিয়ন ছিল যেগুলো বড় বড় ইউনিয়ন ছিল। সেসব ইউনিয়নকে বিভক্ত করা অপরিহার্য ছিল। সেই কাজের অংশ হিসেবে নতুন চারটি ইউনিয়ন তৈরি করা হয়েছে। ইউনিয়নের নামকরণ নিয়ে প্রশ্ন উঠতেই সংশ্লিষ্ট এলাকায় নতুন নামকরণের ব্যবস্থা করা হয়েছে, যেভাবে এলাকাবাসী ইচ্ছা প্রকাশ করেছেন। তিনি উল্লেখ করেন, দীর্ঘদিন বগুড়া জেলা উন্নয়নবঞ্চিত ছিল, এ বিষয়ে সবার অবগতির কথা জানান।
প্রতিমন্ত্রী বলেন, “দীর্ঘদিন ধরে বগুড়ার উন্নয়ন হয়নি, রাস্তাঘাট ও ব্রিজের অবস্থা খুবই খারাপ।” নিজের ভূমিকার বিষয়ে তিনি জানান, মন্ত্রী হিসেবে এসব ঘাটতির পূরণে চেষ্টা করছেন। বগুড়া বিশ্ববিদ্যালয় বর্তমানে পরিত্যক্ত অবস্থায় রয়েছে, সেই বিশ্ববিদ্যালয়টি নতুনভাবে এলাকাবাসীর জন্য একটি বহুমাত্রিক বিশ্ববিদ্যালয় হিসেবে রূপান্তরের জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, সিরাজগঞ্জ থেকে বগুড়া পর্যন্ত রেলপথ সংযোগ প্রায় ৭২ কিলোমিটার। দীর্ঘদিন ধরে উত্তরাঞ্চলের মানুষের এ সংযোগ ছিল না, কিন্তু বর্তমানে রেলপথ সংযোগের কার্যক্রম শুরু হয়েছে, জমি অধিগ্রহণও সম্পন্ন হয়েছে।
সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘জাতীয় রাজনীতিতে আমার কোন পথ পাথেয় ছিল না; আমি তৃণমূল থেকে উঠে এসেছি কিন্তু আমরা কাজ শুরু করেছি। আমাদের কাজ করার সক্ষমতা আছে, এটি নিশ্চিত করতে কিছুদিন সময় নিন। যদি শুরুতেই আমাকে টার্গেট করা হয়, তাহলে আমার মেধা বিকাশের সুযোগ হবে না।’
তিনি বলেন, “আমি আমার মন্ত্রণালয়ে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করি কারণ আমার মন্ত্রণালয়ের মন্ত্রী দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আমাকে নিয়ে যেকোনো বড় সিদ্ধান্তগ্রহণ করেন।”
নতুন অর্থবছরে স্থানীয় সরকারের বাজেটে নির্বাচন পরিচালনার জন্য টাকা রয়েছে। আগামীতে স্থানীয় সরকারের নির্বাচনগুলি অনুষ্ঠিত হবে। তিনি পাঠকদের জানান, ‘আমাদের সন্তানরাও মামলার আসামি হয়েছিল’।
সম্পদ নিয়ে গণমাধ্যমে আসা খবরের বিষয়ে তিনি বলেন, আমার নির্বাচনী হলফনামায় সব তথ্য দেওয়া আছে, যা নির্বাচন কমিশনের ওয়েবসাইটে পাওয়া যাবে। কেননা, উচ্চারণ হওয়ার আগে যাচাই-বাছাই করা উচিত।”
প্রতিমন্ত্রী বলেন, “আমার কথা খণ্ডিত ভাবে প্রচার করবেন না। বরং পুরো বক্তব্যটি তুলে ধরুন। আমার বিরুদ্ধে সমালোচনা হলেও আমি চিন্তিত নই। বরং, সমালোচনায় আমি দেশবাসীর কাছে পরিচিত হই। ভালো-মন্দ বিচার জনগণ করবে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ