প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজমান থাকায় পটুয়াখালীসহ উপকূলীয় অঞ্চলে টানা ছয় দিন ধরে মাঝারি থেকে ভারী এবং কোথাও কোথাও অতিভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে।
জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবা সুখী আজ বৃহস্পতিবার বেলা ১১ টায় বাসস’কে জানিয়েছেন, গতকাল বুধবার সকাল ৬টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় জেলায় ৮২ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এ বৃষ্টিপাত অব্যাহত রয়েছে হলো উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্যের প্রভাবের কারণে।
তিনি বলেন, আজও উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝড়ো অথবা দমকা হাওয়া বয়ে যেতে পারে। এই কারণে পায়রা, চট্টগ্রাম, কক্সবাজার ও মোংলা সমুদ্রবন্দরসমূহে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রাখা হয়েছে।
তিনি আরও বলেন, গভীর সাগরে অবস্থানরত সকল মাছধরা ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে হবে এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
পটুয়াখালীর বাউফল, দশমিনা, গলাচিপা ও কলাপাড়া উপজেলাসহ জেলার বিভিন্ন নিচু এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। শহর থেকে গ্রামাঞ্চলের বিভিন্ন সড়কে পানি জমে জনজীবনে দুর্ভোগ নেমে এসেছে। বৃষ্টিপাত অব্যাহত থাকায় মৎস্যচাষি ও বর্ষাকালীন সবজি চাষিদের দুশ্চিন্তায় ফেলেছে। বিশেষ করে স্কুল কলেজের শিক্ষার্থীদের চলাচল এবং নিম্ন আয়ের শ্রমজীবী মানুষদের কর্মসংস্থান ব্যাহত হওয়ায় তাঁরা চরম ভোগান্তিতে পড়েছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন