০৭:২২ পি.এম
গত ২৪ ঘণ্টার মধ্যে দেশে হামের উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু হয়েছে। একই সময় নতুন করে সন্দেহভাজন ও নিশ্চিত হামে আক্রান্ত রোগীর সংখ্যা ১ হাজার ৩৪৯ জন হিসেবে চিহ্নিত হয়েছে।
শুক্রবার (৯ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ২৬৮ জনের শরীরে হামের উপসর্গ দেখা গেছে। ফলে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা ২ লাখ ২ হাজার ৮৯৩ জনে পৌঁছেছে। একই সময় ৮১ জন নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন।
আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ
এখন দেশে নিশ্চিত হামে আক্রান্তের মোট সংখ্যা ২২ হাজার ১৯৭ জনে দাঁড়িয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গে মোট ১ হাজার ১৪৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১০৪ জন নিশ্চিত হামে এবং ১ হাজার ৪৩ জন হামের উপসর্গ নিয়ে মারা গেছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুসারে, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশের বিভিন্ন হাসপাতালে হাম সন্দেহে ১ লাখ ৮০ হাজার ৭৯ জন রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে ১ লাখ ৭২ হাজার ৭০৫ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন।
আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন