বৃহস্পতিবার, ২ই জুলাই, ২০২৬ ইং
০৬:৩০ পি.এম
জামালপুর-রৌমারী মহাসড়কে তল্লাশি পরিচালনা করে বকশীগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ৪৫ কেজি গাঁজা উদ্ধার করেছে এবং একটি মোটরসাইকেল জব্দ করেছে।
বৃহস্পতিবার (২ জুলাই) দুপুর ২টার সময় বকশীগঞ্জের তিনানী পাড়া সড়কে এই গাঁজা উদ্ধার করার ঘটনা ঘটে। যার আনুমানিক মূল্য ৯ লাখ টাকা।
বকশীগঞ্জ হাইওয়ে থানা পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুরে জামালপুর-রৌমারী মহাসড়কে বকশীগঞ্জ তিনানী পাড়া এলাকায় পরিবহনের ওপর তল্লাশি চালাচ্ছিলেন তারা। ঠিক সেই সময় একটি মোটরসাইকেলের পেছনে বস্তা দেখে হাইওয়ে পুলিশ চালককে থামাতে নির্দেশ দেন। কিন্তু মোটরসাইকেলচালক কিছুটা দূরে গিয়ে মোটরসাইকেল থামিয়ে দ্রুত পালিয়ে যান। এই ঘটনায় পুলিশের মধ্যে সন্দেহ সৃষ্টি হয়। এরপর তারা তল্লাশি চালিয়ে বস্তা থেকে ৪৫ কেজি গাঁজা উদ্ধার করেন। এ সময় মোটরসাইকেলটি জব্দ করে হাইওয়ে পুলিশ।
বকশীগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাবুদ্দিন জানান, জব্দ করা গাঁজা এবং মোটরসাইকেল বর্তমানে থানার হেফাজতে রয়েছে। এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা বর্তমান প্রক্রিয়াধীন রয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সারা দেশের সাথে বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষা শুরু হয়েছে। এবারের পরীক্ষায় অংশ নিচ্ছেন ৬০ হাজার ৪৩৬ পরীক্ষার্থী।
আজ বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে বাংলা প্রথম পত্রের মাধ্যমে এ পরীক্ষা শুরু হয়েছে। বরিশাল শিক্ষাবোর্ডের অধীনে ৬০ হাজার ৪৩৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করছেন। তাদের মধ্যে ২৮ হাজার ৩০ জন ছাত্র এবং ৩২ হাজার ৪০৬ জন ছাত্রী রয়েছেন। এই বছর প্রথম বারের মতো অভিন্ন প্রশ্নপত্রে সব শিক্ষা বোর্ডে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
শিক্ষার্থীরা জানাচ্ছেন, যদি প্রস্তুতি ভালো থাকে তাহলে অভিন্ন প্রশ্নপত্রে কোন সমস্যা হওয়ার কথা নয়। বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ইউনুস আলি সিদ্দীকি বাসস’কে জানান, পরীক্ষার পরিচালনার জন্য প্রতিটি কক্ষে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে এবং প্রশাসন সক্রিয় রয়েছে। পরীক্ষার নিরাপত্তা নিশ্চিত করতে ২১ টি ভিজিলেন্স টিম কাজ করছে।
বরিশালে মোট ১৪২ টি কেন্দ্রে ৩৫০ টি কলেজের শিক্ষার্থীরা এসব পরীক্ষায় অংশগ্রহণ করছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে চার যুবককে ভ্রাম্যমাণ আদালত ছয় মাসের জন্য বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।
বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলাম জয়।
দণ্ডপ্রাপ্ত চার যুবকের মধ্যে রয়েছেন রূপসী প্রধানবাড়ির আলী হোসেনের ছেলে মুন্না, বারিয়ারটেক এলাকার মেহের উদ্দিনের ছেলে মৃদুল হাসান, টেকনোয়াদ্দা এলাকার ইসমাইলের ছেলে সাকিব এবং একই এলাকার সিরাজুল ইসলামের ছেলে যুবরাজ মিয়া।
পুলিশ জানিয়েছে, দণ্ডপ্রাপ্ত চার যুবক দীর্ঘদিন ধরে ইয়াবা ও গাঁজা বিক্রি এবং সেবনের সঙ্গে জড়িত ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ তাদের আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে অভিযুক্তরা অভিযোগ স্বীকার করেন।
শুনানি শেষে আদালত প্রত্যেককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। পরে এই যুবকদের নারায়ণগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সদর উপজেলার মোগলহাট, রাজপুর ও খুনিয়াগাছ ইউনিয়নে আকস্মিক বন্যার কারণে ক্ষতিগ্রস্ত ১ হাজার ৫০০ পানিবন্দী পরিবারের মধ্যে জরুরি খাদ্যসামগ্রী এবং আর্থিক সহায়তা বিতরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বন্যাকবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের হাতে এই ত্রাণ ও নগদ টাকা তুলে দেন। একই সঙ্গে তিনি দুর্গত মানুষের সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন।
ত্রাণ বিতরণকালে মন্ত্রী বলেন, "প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় বন্যাকবলিত এলাকায় দ্রুত খাদ্য ও ত্রাণসহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে। কোনো দুর্গত মানুষ যেন খাদ্যসংকটে না পড়ে, সেজন্য সরকার প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নিয়েছে।"
আসাদুল হাবিব দুলু আরও বলেন, "বন্যার পানি নেমে যাওয়ার পর ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তালিকা তৈরি করে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে দ্রুত সরকারি পুনর্বাসন কর্মসূচির আওতায় আনা হবে।" দুর্যোগ মোকাবিলায় সরকারের প্রস্তুতি রয়েছে উল্লেখ করে তিনি স্থানীয় প্রশাসনকে সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ ও সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার নির্দেশ দেন।
এ সময় মন্ত্রী গত ১৭ বছরে স্বৈরাচারবিরোধী আন্দোলনে নিহত দলীয় নেতা-কর্মীদের পরিবারের সদস্যদের জন্য বিশেষ সম্মাননা হিসেবে গবাদিপশু ও আর্থিক সহায়তা দেন।
অনুষ্ঠানে লালমনিরহাটের জেলা প্রশাসক মুহ. রাশেদুল হক প্রধান, জেলা পরিষদের প্রশাসক এ কে এম মমিনুল হক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনোনীতা দাস, স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে, তালিকাভুক্ত প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে সরকারি সহায়তা পৌঁছে দেওয়া হবে। পর্যায়ক্রমে বন্যাদুর্গত সকল মানুষের মধ্যে ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
জেলার বদলগাছী উপজেলায় উপকারভোগীদের জন্য সেলাই মেশিন, খেলার সামগ্রী, কৃষি প্রণোদনার বীজ, অর্থ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বেঞ্চ সরবরাহ করা হয়েছে।
এ সব সামগ্রী বিতরণ করা হয় অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায়।
আজ বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে উপকারভোগীদের মাঝে এসব সামগ্রী বিতরণ করেন নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল।
এই অনুষ্ঠানে প্রধান অতিথি সংসদ সদস্য বলেন, ‘সরকার শিক্ষা, ক্রীড়া ও আত্মকর্মসংস্থানের উন্নয়নে নিরলসভাবে কাজ করছে। এসব সহায়তা মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান ছনি অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।
এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক, শিক্ষার্থী এবং উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ