প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
জামালপুর-রৌমারী মহাসড়কে তল্লাশি পরিচালনা করে বকশীগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ৪৫ কেজি গাঁজা উদ্ধার করেছে এবং একটি মোটরসাইকেল জব্দ করেছে।
বৃহস্পতিবার (২ জুলাই) দুপুর ২টার সময় বকশীগঞ্জের তিনানী পাড়া সড়কে এই গাঁজা উদ্ধার করার ঘটনা ঘটে। যার আনুমানিক মূল্য ৯ লাখ টাকা।
বকশীগঞ্জ হাইওয়ে থানা পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুরে জামালপুর-রৌমারী মহাসড়কে বকশীগঞ্জ তিনানী পাড়া এলাকায় পরিবহনের ওপর তল্লাশি চালাচ্ছিলেন তারা। ঠিক সেই সময় একটি মোটরসাইকেলের পেছনে বস্তা দেখে হাইওয়ে পুলিশ চালককে থামাতে নির্দেশ দেন। কিন্তু মোটরসাইকেলচালক কিছুটা দূরে গিয়ে মোটরসাইকেল থামিয়ে দ্রুত পালিয়ে যান। এই ঘটনায় পুলিশের মধ্যে সন্দেহ সৃষ্টি হয়। এরপর তারা তল্লাশি চালিয়ে বস্তা থেকে ৪৫ কেজি গাঁজা উদ্ধার করেন। এ সময় মোটরসাইকেলটি জব্দ করে হাইওয়ে পুলিশ।
বকশীগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাবুদ্দিন জানান, জব্দ করা গাঁজা এবং মোটরসাইকেল বর্তমানে থানার হেফাজতে রয়েছে। এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা বর্তমান প্রক্রিয়াধীন রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন