ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

ঢাকা থেকে আসা বাংলাদেশি কুয়েত বিমানবন্দরে বিপুল মাদকসহ ধরা


ঢাকা থেকে আসা বাংলাদেশি কুয়েত বিমানবন্দরে বিপুল মাদকসহ ধরা

কুয়েতের কাস্টমস কর্তৃপক্ষ বাংলাদেশ থেকে আসা এক যাত্রীর কাছ থেকে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করেছে। সোমবার (২১ সেপ্টেম্বর) কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-৫-এ তল্লাশি চালানোর সময় তাকে আটক করা হয়।

স্থানীয় সংবাদমাধ্যম আরব টাইমসের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, আটক যাত্রীর কাছ থেকে ৪ কেজি ৭৫০ গ্রাম গাঁজা, ৩১৯ দশমিক ৩ গ্রাম মেথঅ্যামফিটামিন এবং ৬ হাজার ২১১টি ইয়াবা উদ্ধার করা হয়েছে।

মাদক জব্দের পর আটক ব্যক্তিকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় মাদক নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে, এমনটি জানায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

কুয়েত সরকারের মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান রয়েছে। বিমানবন্দরসহ বিভিন্ন প্রবেশপথে মাদক চোরাচালান প্রতিরোধে নিয়মিত তল্লাশি ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। এর আগে মাদক-সংক্রান্ত অভিযোগে কুয়েতের আইনশৃঙ্খলা বাহিনী বেশ কয়েকজন বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে।

এদিকে, বাংলাদেশ থেকে আসা বিমানে এত বড় মাদকের চালান কীভাবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা ও স্ক্যানিং ব্যবস্থা পেরিয়ে গেল, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

কুয়েতপ্রবাসী বাংলাদেশি সুমন চৌধুরী মন্তব্য করেছেন, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা ও তল্লাশি প্রক্রিয়া পেরিয়ে এত বড় চালান দেশের বাইরে যাওয়ার ঘটনা উদ্বেগজনক। তিনি বলেন, "এ ঘটনায় কোনো কর্মকর্তা বা চক্র জড়িত কি না, তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি।"

ঘটনাটি নিয়ে বাংলাদেশ ও কুয়েতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনও পর্যন্ত আরও তদন্ত বা বিস্তারিত তথ্য জানা যায়নি।

আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাপানের বিপক্ষে ৩২ রানে ভারতকে আটকে দিলেন ক্রিকেটাররা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৪:১৩ পি.এম


জাপানের বিপক্ষে ৩২ রানে ভারতকে আটকে দিলেন ক্রিকেটাররা

আইসিসি টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে ভারত ও জাপানের মধ্যে ব্যবধান অত্যন্ত বড়। যেখানে ভারত বিশ্ব র‍্যাঙ্কিংয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে, সেখানে জাপান ৪১তম। তবে বৃষ্টির কারণে পাঁচ ওভারে নেমে আসা ম্যাচে শুরুতেই সেই ব্যবধান ভুলিয়ে দেয় স্বাগতিক জাপান। মাত্র ১৪ রানের মধ্যে ভারতের তিন ব্যাটসম্যানকে ফিরিয়ে ঐতিহাসিক ম্যাচে তারা বড় চাপ তৈরি করে।

সানোর আন্তর্জাতিক ক্রিকেট মাঠে বৃষ্টি ও ভেজা আউটফিল্ডের কারণে নির্ধারিত সময়ের প্রায় তিন ঘণ্টা পর ম্যাচটি শুরু হয়। শেষ পর্যন্ত দুই দলের ইনিংসই পাঁচ ওভারে সীমাবদ্ধ করা হয়। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক শ্রেয়াস আইয়ার।

এটি ভারত ও জাপানের পুরুষ দলের প্রথম আন্তর্জাতিক ম্যাচ। এশিয়ান গেমসের প্রস্তুতির অংশ হিসেবে আয়োজিত একমাত্র টি-টোয়েন্টিটি হচ্ছে ‘সুজুকি কাপ’ এর অধীনে।

মাত্র ৩০ বলের ইনিংস হওয়ায় শুরু থেকেই দ্রুত রান তোলার তাগিদ ছিল ভারতের ব্যাটসম্যানদের। কিন্তু প্রথম ওভারেই সেই পরিকল্পনায় ধাক্কা দেয় জাপান। চার্লি হারা-হিনজের ওভারের শেষ বলে বড় শট খেলতে গিয়ে শোমা সুগায়া-স্লেটারের হাতে ক্যাচ দিয়ে ফেরেন অভিষেক শর্মা। প্রথম বলেই কোনো রান না করে আউট হন ভারতের ওপেনার।

২০২৬ সালে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটি অভিষেকের প্রথম বলে শূন্য রানে ফেরার পঞ্চম ঘটনা। এক বছরে পাঁচবার প্রথম বলে ডাক মেরে তিনি এখন রুয়ান্ডার কেভিন ইরাকোজে ও জিম্বাবুয়ের রিচার্ড এনগারাভার পাশে।

অভিষেকের বিদায়ের পরও চাপ কাটেনি ভারতের। দ্বিতীয় ওভারে ইব্রাহিম তাকাহাশির বলে বড় শট খেলতে গিয়ে ডিপ মিডউইকেটে বেঞ্জামিন ইতো-ডেভিসের হাতে ক্যাচ দেন সঞ্জু স্যামসন। ৭ বলে ৯ রান করেন তিনি।

তৃতীয় ওভারেও উইকেট হারায় ভারত। বেঞ্জামিন ইতো-ডেভিসের অফ স্পিনে ইনসাইড-আউট শট খেলতে গিয়ে অতিরিক্ত কভারে মাকোতো তানিয়ামার হাতে ক্যাচ দেন ঈশান কিষান। ৬ বলে ৩ রান করে ফেরেন তিনি। ফলে ২.৪ ওভারেই মাত্র ১৪ রানে ৩ উইকেট হারায় ভারত।

চতুর্থ উইকেটে অধিনায়ক শ্রেয়াস আইয়ার কিছুটা প্রতিরোধ গড়েন। ১২ বলে একটি চারসহ ১৬ রান করেন তিনি। তবে ইনিংসের শেষ ওভারে আইয়ারও আউট হয়ে গেলে ৫ ওভারে ৪ উইকেটে ৩২ রানেই থামে ভারতের ইনিংস।

ভারতের হয়ে তিলক ভার্মা ৩ বলে ১ এবং শিবম দুবে ১ বলে কোনো রান না করে অপরাজিত থাকেন। অতিরিক্ত থেকে আসে ৩ রান।

জাপানের বোলারদের মধ্যে চার্লি হারা-হিনজে ২ ওভারে ১৭ রান দিয়ে নেন ২ উইকেট। ইব্রাহিম তাকাহাশি ২ ওভারে ১৩ রান দিয়ে একটি এবং বেঞ্জামিন ইতো-ডেভিস ১ ওভারে মাত্র ২ রান দিয়ে একটি উইকেট শিকার করেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শ্রীলঙ্কাকে গুঁড়িয়ে এশিয়ান গেমসে আবারও চ্যাম্পিয়ন ভারত

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৪:১৪ পি.এম


শ্রীলঙ্কাকে গুঁড়িয়ে এশিয়ান গেমসে আবারও চ্যাম্পিয়ন ভারত

এশিয়ান গেমসে স্বর্ণপদকের লড়াইয়ে ভারত শ্রীলঙ্কাকে একেবারে পাত্তা দেয়নি। নারী ক্রিকেটে হারমানপ্রিত কৌরের নেতৃত্বে ভারত ১৪৭ রানের বিশাল ব্যবধানে জয়লাভ করে আবারও চ্যাম্পিয়ন হলো। এশিয়া কাপের ফাইনালের পর এই জয় তাদের জন্য একটি নতুন সাফল্য।

জাপানের নিশিনে টস জিতে ভারত প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। ভারত ২০ ওভারে ২১৬ রানের বিশাল সংগ্রহ গড়ে। শ্রীলঙ্কা এর জবাবে মাত্র ৬৯ রানে অলআউট হয়ে যায়।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ভারতের এটি সবচেয়ে বড় জয়। ২০১৮ সালে মালয়েশিয়ার বিপক্ষে ১৪২ রানের জয় ছিল তাদের সর্বোচ্চ ব্যবধানের জয়। আট বছরের বেশি সময় পর শ্রীলঙ্কার বিপক্ষে সেই রেকর্ড নতুন করে লিখল ভারত।

এশিয়ান গেমসে এটি ভারতের প্রথম স্বর্ণপদক। ২০২৩ সালের হাংজু এশিয়ান গেমসে নারী ক্রিকেটে ভারত স্বর্ণ জিতেছিল।

টস জিতে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কার বোলারদের ওপর চড়াও হন শেফালি ভার্মা ও স্মৃতি মান্ধানা। উদ্বোধনী জুটিতে তারা মাত্র ১০ ওভারে ৯৯ রান যোগ করেন।

এই জুটির সুবাদে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম জুটি হিসেবে ৪ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন মান্ধানা ও শেফালি। ইনিংস শেষে তাদের জুটি থেকে মোট ৪ হাজার ৮০ রান এসেছে।

শেফালি ২৯ বলে ৪৮ রানের ঝড়ো ইনিংস খেলেন, যেখানে তার ব্যাট থেকে আসে ৩টি চার ও ৩টি ছক্কা। এই ইনিংসের মাধ্যমে ২০২৬ সালে তার রান দাঁড়ায় ৮৬৩। তিনি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের নতুন রেকর্ড গড়েন।

শেফালি পেছনে ফেলেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক লরা উলভার্টকে, যিনি চলতি বছরে ৮২৪ রান করেছেন। ৮০০ রান নিয়ে এরপর রয়েছেন হংকংয়ের নাতাশা মাইলস।

শেফালি ফেরার পরও ভারতীয় ইনিংসের গতি কমতে দেননি মান্ধানা। আউট হওয়ার আগে ৫ চার ও ৭ ছক্কায় ৪৫ বলে ৭৯ রান করেন বাঁহাতি ওপেনার।

এই ইনিংসের মধ্য দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম নারী ক্রিকেটার হিসেবে ১১ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন মান্ধানা।

শেষদিকে ঝড় তোলেন রিচা ঘোষ। তিনি ভারতি ফুলমালির সঙ্গে চতুর্থ উইকেটে মাত্র ১৯ বলে ৫৩ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন। রিচা ২২ বলে ৪৯ রানে অপরাজিত থাকেন, তার ইনিংসে ছিল ৬টি চার ও ৩টি ছক্কা।

২১৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শ্রীলঙ্কা শুরু থেকেই চাপে ছিল। পাওয়ার প্লেতে দুই উইকেট হারানোর পর সপ্তম ওভার থেকে তাদের ব্যাটিং পুরোপুরি ভেঙে পড়ে।

একপর্যায়ে ২ উইকেটে ৪৩ রান থেকে শ্রীলঙ্কা মাত্র ৫২ রানে ৭ উইকেট হারায়। এরপর তারা আর ঘুরে দাঁড়াতে পারেনি এবং শেষ পর্যন্ত ৬৯ রানে অলআউট হয়।

অধিনায়ক চামারি আতাপাত্তু ২১ বলে ২৯ রান করে দলের সর্বোচ্চ স্কোরার হন। এছাড়া কৌশানি নুথিয়াঙ্গানা ১৪ ও কাভিশা দিলহারি ১১ রান করেন। অন্য কোনো ব্যাটার দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি।

বল হাতেও দুর্দান্ত ছিলেন শেফালি। তিনি ২ ওভারে মাত্র ৩ রান দিয়ে ২ উইকেট নেন। ভারতের হয়ে সবচেয়ে সফল বোলার ছিলেন দিপ্তি শর্মা, যিনি ৪ ওভারে এক মেডেনসহ মাত্র ৬ রান দিয়ে ৩ উইকেট নেন। শ্রেয়াঙ্কা পাতিল ও শ্রী চারানির শিকার ২টি করে উইকেট।

ব্যাটে-বলে দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে ভারত শ্রীলঙ্কাকে উড়িয়ে এশিয়ান গেমসের নারী ক্রিকেটে টানা দ্বিতীয়বারের মতো স্বর্ণপদক নিশ্চিত করেছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আড়ংয়ে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন করতে পারবেন যারা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৪:১৪ পি.এম


আড়ংয়ে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন করতে পারবেন যারা

পোশাক উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠান আড়ং জনবল নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করার সুযোগ পাবেন।

পদের নাম: নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার

বিভাগ: আইটি

পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীদের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অথবা সংশ্লিষ্ট অন্য কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে।

অন্যান্য যোগ্যতা: প্রার্থীদের নেটওয়ার্ক ও পাওয়ার হার্ডওয়্যারের জীবনচক্র এবং অপসারণ ব্যবস্থাপনায় দক্ষতা থাকতে হবে।

অভিজ্ঞতা: কমপক্ষে ৪ বছর

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা: উল্লেখ নেই

কর্মস্থল: ঢাকা

বেতন: আলোচনা সাপেক্ষে

অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, উৎসব বোনাস, স্বাস্থ্য ও জীবন বিমা এবং প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা প্রদান করা হবে।

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এখানে ক্লিক করুন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মেসির শেষ ম্যাচের জার্সিতে থাকবে বিশেষ নকশা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৪:১৬ পি.এম


মেসির শেষ ম্যাচের জার্সিতে থাকবে বিশেষ নকশা

জাতীয় দলের জার্সিতে লিওনেল মেসির শেষ ম্যাচের জন্য শুরু হয়েছে কাউন্টডাউন। আগামী ৬ অক্টোবর বেনিনের বিরুদ্ধে ম্যাচের মাধ্যমে আর্জেন্টিনার জার্সিতে শেষবারের মতো মাঠে নামার পরিকল্পনা রয়েছে বিশ্বকাপজয়ী অধিনায়কের। এই বিদায়ী ম্যাচকে স্মরণীয় করে তোলার জন্য মেসির জার্সিতে থাকবে বিশেষ নকশা।

নিজের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও প্রকাশ করে মেসি বিদায়ী ম্যাচের জার্সির প্রথম ঝলক তুলে ধরেছেন। পোস্টের ক্যাপশনে তিনি উল্লেখ করেছেন, ‘শেষ ম্যাচ… আজীবনের জার্সি।’

আর্জেন্টিনার ঐতিহ্যবাহী আকাশি রঙের ভিত্তিতে তৈরি করা হয়েছে জার্সিটি। তবে এবারের ডিজাইনে কিছু ভিন্নতা রয়েছে। জার্সির মাঝ বরাবর একটি সাদা উল্লম্ব স্ট্রাইপ থাকবে। পাশাপাশি, জার্সির নকশায় সোনালি রঙের ছোঁয়া যোগ করা হয়েছে।

পেছনের অংশেও বিশেষ আয়োজন রয়েছে। সেখানে সোনালি রঙে মেসির নাম ও জার্সি নম্বর লেখা হবে। এছাড়া, উঁচু-নিচু নকশার মাধ্যমে ফুটিয়ে তোলা হবে আর্জেন্টিনার প্রতীকী ‘সান অব মে’।

মেসির বিদায়ী ম্যাচকে কেন্দ্র করে জার্সিতে এমন বিশেষ নকশা যুক্ত করার উদ্দেশ্য হলো জাতীয় দলের হয়ে তার দীর্ঘ ও বর্ণাঢ্য ক্যারিয়ারের স্মৃতি সংরক্ষণ করা।

আগামী ৬ অক্টোবর বুয়েনস এইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের বিরুদ্ধে প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। আন্তর্জাতিক বিরতির সময় নিজেদের মাঠে মোট তিনটি ম্যাচ খেলবে বিশ্বচ্যাম্পিয়নরা।

৩০ সেপ্টেম্বর কর্দোবায় বলিভিয়ার বিরুদ্ধে ম্যাচ দিয়ে শুরু হবে আর্জেন্টিনার এই পর্ব। এরপর ৩ অক্টোবর মনুমেন্টাল স্টেডিয়ামে বুরকিনা ফাসোর মুখোমুখি হবে তারা। তবে তিন ম্যাচের মধ্যে শুধুমাত্র বেনিনের বিরুদ্ধে শেষ ম্যাচটিতেই মেসির মাঠে নামার পরিকল্পনা রয়েছে।

২০০৫ সালে আর্জেন্টিনার জার্সিতে অভিষেকের পর দুই দশকেরও বেশি সময় ধরে জাতীয় দলের প্রতিনিধিত্ব করেছেন মেসি। এই সময়ে তিনি বিশ্বকাপ, কোপা আমেরিকা সহ একাধিক গুরুত্বপূর্ণ শিরোপা অর্জন করেছেন। এবার সেই আকাশি-সাদা জার্সিতেই শেষবারের মতো মাঠে নামার অপেক্ষায় আর্জেন্টাইন মহাতারকা।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%