প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
কুয়েতের কাস্টমস কর্তৃপক্ষ বাংলাদেশ থেকে আসা এক যাত্রীর কাছ থেকে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করেছে। সোমবার (২১ সেপ্টেম্বর) কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-৫-এ তল্লাশি চালানোর সময় তাকে আটক করা হয়।
স্থানীয় সংবাদমাধ্যম আরব টাইমসের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, আটক যাত্রীর কাছ থেকে ৪ কেজি ৭৫০ গ্রাম গাঁজা, ৩১৯ দশমিক ৩ গ্রাম মেথঅ্যামফিটামিন এবং ৬ হাজার ২১১টি ইয়াবা উদ্ধার করা হয়েছে।
মাদক জব্দের পর আটক ব্যক্তিকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় মাদক নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে, এমনটি জানায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
কুয়েত সরকারের মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান রয়েছে। বিমানবন্দরসহ বিভিন্ন প্রবেশপথে মাদক চোরাচালান প্রতিরোধে নিয়মিত তল্লাশি ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। এর আগে মাদক-সংক্রান্ত অভিযোগে কুয়েতের আইনশৃঙ্খলা বাহিনী বেশ কয়েকজন বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে।
এদিকে, বাংলাদেশ থেকে আসা বিমানে এত বড় মাদকের চালান কীভাবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা ও স্ক্যানিং ব্যবস্থা পেরিয়ে গেল, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
কুয়েতপ্রবাসী বাংলাদেশি সুমন চৌধুরী মন্তব্য করেছেন, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা ও তল্লাশি প্রক্রিয়া পেরিয়ে এত বড় চালান দেশের বাইরে যাওয়ার ঘটনা উদ্বেগজনক। তিনি বলেন, "এ ঘটনায় কোনো কর্মকর্তা বা চক্র জড়িত কি না, তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি।"
ঘটনাটি নিয়ে বাংলাদেশ ও কুয়েতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনও পর্যন্ত আরও তদন্ত বা বিস্তারিত তথ্য জানা যায়নি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন