ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

‘তথ্য-প্রযুক্তিতে বাংলা ভাষা সমৃদ্ধকরণ’ প্রকল্পের আওতায় ‘বাংলা একাডেমি ফন্ট’ উদ্বোধন


‘তথ্য-প্রযুক্তিতে বাংলা ভাষা সমৃদ্ধকরণ’ প্রকল্পের আওতায় ‘বাংলা একাডেমি ফন্ট’ উদ্বোধন

‘তথ্য-প্রযুক্তিতে বাংলা ভাষা সমৃদ্ধকরণ’ প্রকল্পের অধীনে তৈরি করা ‘বাংলা একাডেমি ফন্ট’-এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেল ৩টায় বাংলা একাডেমির শহিদ মুনীর চৌধুরী সভাকক্ষে এই উদ্বোধন অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

এই অনুষ্ঠানে প্রকল্প পরিচালক মাহবুব করিম, ভাষাপ্রযুক্তি বিশেষজ্ঞ মামুন অর রশীদ এবং প্রকাশনা বিশেষজ্ঞ শহীদুল ইসলাম উপস্থিত ছিলেন। তাঁরা বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজমের কাছে আনুষ্ঠানিকভাবে ‘বাংলা একাডেমি ফন্ট’-এর নমুনা হস্তান্তর করেন।

আরও পড়ুন: একুশে বইমেলার তারিখ ৭ জানুয়ারি ২০২৭ ঘোষণা

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকায় অটোরিকশা চলাচল নিয়ে সড়কমন্ত্রীর গুরুত্বপূর্ণ বক্তব্য

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:৩১ পি.এম


ঢাকায় অটোরিকশা চলাচল নিয়ে সড়কমন্ত্রীর গুরুত্বপূর্ণ বক্তব্য

সড়ক পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন, রাজধানী ঢাকায় ব্যাটারিচালিত অটোরিকশার চলাচলের অনুমতি সুনির্দিষ্ট নীতিমালার আলোকে দেওয়া হবে। তিনি এ বিষয়ে শিগগিরই একটি নীতিমালা প্রণয়নের কথাও উল্লেখ করেন।

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সকালে ধানমন্ডি লেকের খনন ও উন্নয়নকাজের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মন্ত্রী রবিউল আলম বলেন, ‘ঢাকা শহরে অটোরিকশা কলাপস করে ফেলছে’। তিনি আরও বলেন, ‘তবে এই ব্যাটারিচালিত রিকশার জন্য একটি নীতিমালা তৈরি হচ্ছে। নীতিমালার আলোকে প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ এলাকায় চলাচল নিয়ন্ত্রণ করতে হবে।’

অটোরিকশা চালকদের বিষয়টিও বিবেচনায় নেওয়া হবে জানিয়ে তিনি বলেন, ‘তারা দীর্ঘদিন ধরে এই পেশায় যুক্ত হয়ে গিয়েছেন। ডেফিনেটলি তাদেরও কষ্ট হবে। কিন্তু বৃহত্তর স্বার্থে আমাদের সবাইকে একমত হয়ে এই অব্যবস্থাপনার উত্তরণ ঘটাতে হবে।’

মন্ত্রী আরও বলেন, ‘ঢাকা শহরে অটোরিকশা যত্রতত্র যেভাবে নিয়ন্ত্রণহীনভাবে চলে; এই শহর ফাংশন করছেন আপনারাই ভালো করে জানেন।’

সরকার এ ব্যাপারে অবগত আছে জানিয়ে সড়ক পরিবহনমন্ত্রী বলেন, ‘তবে একটা নীতিমালার আলোকে একটা প্রক্রিয়ায় আমরা এটা করতে চাই, কাউকে ক্ষতিগ্রস্ত করে নয়। তবে কোনো গোষ্ঠীর স্বার্থে ঢাকা সিটিকে অকেজো হতে দেওয়া হবে না।’

তিনি উল্লেখ করেন, ‘নীতিমালার কাজ চলমান, অল্প সময়ের মধ্যে নীতিমালা পেয়ে যাবেন।’

বিরোধীদল জামায়াতে ইসলামীর সমালোচনা করে সড়ক পরিবহনমন্ত্রী বলেন, ‘কোনটা বলতে হয়, কোনটা নাগরিকের অধিকার, কোনটা ঢাকা রক্ষার ব্যাপার, আর কোনটা হচ্ছে নাগরিকের দাবি—এগুলো বুঝতে উনারা সবসময় অপারগ হয়েছেন বিধায় জন্মের পর থেকে বিরোধী দলই প্রথম হয়েছেন। সরকার তো পরের কথা। প্রথম বিরোধী দল হওয়ার সুযোগ হয়েছে।’

মন্ত্রী বলেন, ‘মানুষ কী চায় স্বাধীনতার সময়ও বুঝতে চাননি, স্বাধীনের পরবর্তীতে বুঝতে চান নাই, এরশাদের আমলেও বুঝতে পারেননি, কাকে সমর্থন দিতে হবে। আবার ওয়ান ইলেভেনের সরকারের সময়ও বুঝতে পারেননি, ২৪-এ এসে কিছুটা বুঝতে পেরেছিলেন আবার খেই হারিয়ে ফেলেছেন। এটা হচ্ছে তাদের রাজনৈতিক বদান্যতা।’

মন্ত্রী জানান, ধানমন্ডি লেকের খননসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজে ব্যয় করা হবে ৮৩ কোটি টাকা। প্রকল্পের আওতায় লেকের সৌন্দর্যবর্ধন ও পরিবেশ উন্নয়নের পাশাপাশি নির্মাণ করা হবে ‘নজরুল মঞ্চ’। সেখানে লাইব্রেরি স্থাপনের পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের সুযোগ থাকবে।

ধানমন্ডির মনোরম পরিবেশ সংরক্ষণ, এলাকাবাসীর জীবনযাত্রার মান উন্নয়ন এবং সামগ্রিক পরিবেশের ভারসাম্য রক্ষার লক্ষ্যেই লেকের উন্নয়ন ও খননকাজ করা হচ্ছে বলে জানান মন্ত্রী।

উল্লেখ্য, সোমবার (৫ অক্টোবর) রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্ষোভ ও মিছিল করেন ব্যাটারিচালিত রিকশার চালকরা। পরে বিভিন্ন দিক থেকে মিছিল নিয়ে তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে জড়ো হন। সেখানে প্রায় তিন ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। এতে প্রেস ক্লাব ও আশপাশের এলাকায় যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।

ব্যাটারিচালিত রিকশা বন্ধ বা নির্বিচারে ডাম্পিং করা হলে ঢাকা অবরুদ্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেন ব্যাটারিচালিত রিকশার মালিক-শ্রমিকদের নেতারা। একই সঙ্গে অটোরিকশার চার্জিং পয়েন্টে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হলে সংশ্লিষ্ট এলাকার বিদ্যুৎ অফিস ঘেরাও করার ঘোষণাও দেন তারা।

তাদের দাবি, ব্যাটারিচালিত রিকশা বন্ধ না করে চালকদের প্রশিক্ষণের মাধ্যমে বৈধ লাইসেন্স ও রোড পারমিটের আওতায় আনতে হবে। দীর্ঘদিন ধরে ব্যবসা করা মালিকদের গাড়ি যাচাই করে বৈধতার সুযোগ দেওয়ারও দাবি জানান তারা।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

একই পরিবারের চার প্রতিবন্ধীর মানবেতর জীবন ও দারিদ্র্যের চিত্র

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:৩২ পি.এম


একই পরিবারের চার প্রতিবন্ধীর মানবেতর জীবন ও দারিদ্র্যের চিত্র

যে বয়সে বিদ্যালয়ে যাওয়ার কথা, বই-খাতা হাতে নিয়ে সহপাঠীদের সঙ্গে খেলার কথা, সেই বয়সেই শারীরিক প্রতিবন্ধকতার কারণে ঘরের চার দেয়ালের মধ্যে বন্দি হয়ে আছে সিয়াম হোসেন (১০) ও রিয়া আক্তার (১২)। চার বছর আগে তারা স্বাভাবিকভাবে চলাফেরা করে বিদ্যালয়ে যেত। কিন্তু সামান্য জ্বরের পর তাদের জীবন বদলে যায়। ধীরে ধীরে তারা হারায় স্বাভাবিকভাবে হাঁটা-চলার সক্ষমতা।

সিয়াম ও রিয়াই একমাত্র প্রতিবন্ধী নয়, একই পরিবারের আরও দুই সদস্যও প্রতিবন্ধী। সিয়ামের মা কোহিনূর বেগম জন্মগতভাবে বাকপ্রতিবন্ধী। অন্যদিকে, বাবা মহিন উদ্দিন (৩৮) নিজেও শারীরিক প্রতিবন্ধকতা নিয়ে কোনো রকমে অটোরিকশা চালিয়ে সংসারের হাল ধরে রেখেছেন। প্রতিদিন তাকে স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে বেঁচে থাকার কঠিন সংগ্রাম করতে হচ্ছে।

এভাবে প্রতিদিন মানবেতর জীবন কাটছে চাঁদপুরের কচুয়া উপজেলার মেঘদাইর গ্রামের এই চার প্রতিবন্ধীর।

একদিকে নিজের শারীরিক প্রতিবন্ধকতা, অন্যদিকে স্ত্রী ও দুই সন্তানের প্রতিবন্ধকতা—সব মিলিয়ে পরিবারটির জীবন যেন প্রতিনিয়ত কঠিন বাস্তবতার মুখোমুখি। কখনো খাবার জোটে, আবার কখনো অভাবের কারণে না খেয়েই সময় কাটাতে হয়। সন্তানদের চিকিৎসা, প্রয়োজনীয় ওষুধ, পুষ্টিকর খাবার কিংবা পড়াশোনার খরচ বহন করা তাদের জন্য প্রায় অসম্ভব হয়ে পড়েছে।

প্রতিবন্ধী মা কোহিনূর বেগম কথা বলতে পারেন না। তবে মাতৃত্বের মমতায় কোনো ঘাটতি নেই তার। নিজের সীমাবদ্ধতা সত্ত্বেও সন্তানদের দেখাশোনা, তাদের মুখে খাবার তুলে দেওয়া এবং সংসারের নানা কাজে সহযোগিতা করে যাচ্ছেন নীরবে। সন্তানদের কষ্ট দেখেও তা মুখে প্রকাশ করতে পারেন না তিনি। তার নীরব চোখের ভাষায় যেন ফুটে ওঠে অসহায় এক মায়ের দীর্ঘশ্বাস।

অন্যদিকে শারীরিক প্রতিবন্ধকতা নিয়েও পরিবারের মুখে খাবার তুলে দিতে অটোরিকশা চালান মহিন উদ্দিন। কিন্তু শারীরিক সীমাবদ্ধতার কারণে প্রতিদিন নিয়মিত কাজ করা তার পক্ষে সম্ভব হয় না। অটোরিকশা চালিয়ে যে সামান্য আয় করেন, তা দিয়ে কোনোরকমে পরিবারের খাবারের ব্যবস্থা করতেই হিমশিম খেতে হয়। ফলে সন্তানদের প্রয়োজনীয় চিকিৎসা করানো কিংবা তাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার স্বপ্ন অনেকটাই অধরা থেকে গেছে।

স্থানীয় প্রতিবেশী রবিউল ইসলামসহ একাধিক ব্যক্তি জানান, একই পরিবারের চারজন প্রতিবন্ধী হওয়ায় পরিবারটি দীর্ঘদিন ধরে চরম দারিদ্র্যের মধ্যে বসবাস করছে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি মহিন উদ্দিনও প্রতিবন্ধকতার কারণে নিয়মিত কাজ করতে পারেন না। সরকারি প্রতিবন্ধী ভাতা পেলেও তা দিয়ে চার সদস্যের সংসারের নিত্যদিনের প্রয়োজন মেটানো সম্ভব হচ্ছে না। তাদের লেখাপড়া ও স্বাভাবিকভাবে বেড়ে ওঠার সুযোগও সীমিত হয়ে পড়েছে।

স্থানীয়রা মনে করেন, পরিবারটির জন্য নিয়মিত চিকিৎসা, পুষ্টিকর খাবার, আর্থিক সহায়তা এবং কর্মসংস্থানের ব্যবস্থা করা জরুরি।

শারীরিক প্রতিবন্ধী মহিন উদ্দিন বলেন, চার বছর আগে তার ছেলে ও মেয়ের জ্বর হয়েছিল। তখন উন্নত চিকিৎসা করাতে না পারায় তারা ধীরে ধীরে হাঁটা-চলার সক্ষমতা হারিয়ে শারীরিকভাবে প্রতিবন্ধী হয়ে পড়ে। তিনি নিজেও প্রতিবন্ধী। কোনোভাবে অটোরিকশা চালিয়ে সংসার চালানোর চেষ্টা করেন। কিন্তু সব সময় গাড়ি চালাতে পারেন না। তার স্ত্রী কথা বলতে পারেন না, ছেলে-মেয়ে প্রতিবন্ধী। অনেক সময় খাবারের কষ্টে দিন কাটাতে হয়। সন্তানদের চিকিৎসা করানোর সামর্থ্য নেই। মানুষের সহযোগিতা পেলে তাদের জীবন কিছুটা ভালোভাবে চালানো সম্ভব হবে বলে জানান তিনি।

এ বিষয়ে কচুয়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আবু ইসহাক বলেন, একই পরিবারের চারজন প্রতিবন্ধী হওয়া অত্যন্ত দুঃখজনক। তাদের প্রতিবন্ধী ভাতার আওতায় আনা হয়েছে। তবে শুধু ভাতা দিয়ে তাদের জীবনমানের স্থায়ী উন্নয়ন সম্ভব নয়। পরিবারটিকে স্বাবলম্বী করার লক্ষ্যে কর্মমুখী ও ক্ষুদ্র ব্যবসার সঙ্গে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হবে। এ জন্য প্রয়োজন অনুযায়ী সুদমুক্ত ঋণ বা ক্ষুদ্রঋণের ব্যবস্থা করার বিষয়টি বিবেচনা করা হবে।

আর্থিক সহযোগিতা করতে চাইলে শারীরিক প্রতিবন্ধী মহিন উদ্দিনের সঙ্গে যোগাযোগ করা যাবে। বিকাশ ও নগদ নম্বর: ০১৮২৭৩২৬৭৩৮।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্কুলমাঠে জলাবদ্ধতায় হাঁসের সাঁতার, শিশুদের খেলার সুযোগ নেই

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:৩২ পি.এম


স্কুলমাঠে জলাবদ্ধতায় হাঁসের সাঁতার, শিশুদের খেলার সুযোগ নেই

ভিডিওতে দেখা যাচ্ছে, এই শিশুরা সকলেই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। তাদের বিদ্যালয়ের মাঠে সহপাঠীদের সঙ্গে ছুটোছুটি করার কথা ছিল। কিন্তু জমে থাকা পানির কারণে তারা খেলতে পারছে না, কেউ কেউ টয়লেটেও যেতে পারছে না। আবার ক্লাসে যেতে গিয়ে পানিতে ভিজে যাচ্ছে কারও পোশাক। বই ও খাতায় লেগে যাচ্ছে কাদা। কোমলমতি এই শিশুদের অভিযোগের শেষ নেই।

হাঁসগুলোকে সাঁতার কাটতে দেখে মনে হচ্ছে এটি একটি পুকুর বা জলাশয়, অথচ এটি সাতক্ষীরার কলারোয়া উপজেলার মানিকনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ। দীর্ঘদিনের জলাবদ্ধতা শিক্ষার্থীদের স্কুলে আসা-যাওয়ার জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তবুও তাদের পাঠদান চলছে এর মধ্যেই।

স্কুলের মাঠে জমে থাকা নোংরা পানিতে মশার বংশবিস্তার ও সাপের উপদ্রবের আশঙ্কা রয়েছে, যা স্যানিটেশন ব্যবস্থাকে ব্যাহত করছে। এছাড়া, পানিতে ডুবে থাকার কারণে শিশুদের খেলাধুলার সুযোগও নেই।

স্থানীয়দের অভিযোগ, বছরের পর বছর ধরে একই সমস্যা বিদ্যমান থাকলেও পারিপার্শ্বিক জটিলতার কারণে পানি নিষ্কাশনের জন্য স্থায়ী ব্যবস্থা গড়ে ওঠেনি।

বিদ্যালয় কর্তৃপক্ষ দীর্ঘদিনের এই সমস্যা সমাধানের জন্য আবেদন করেছে এবং উপজেলা প্রশাসন শিশুদের এই দুর্ভোগ নিরসনে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছে।

তবে আশ্বাসের অপেক্ষায় নেই শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকরা। তারা দ্রুত পানি সরিয়ে স্কুলের পরিবেশ ফিরিয়ে আনার জন্য অপেক্ষা করছেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাকিস্তানকে হারিয়ে ফাইনালে এক পা বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ নারী দল

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:৩৩ পি.এম


পাকিস্তানকে হারিয়ে ফাইনালে এক পা বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ নারী দল

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানকে পরাজিত করে শুভ সূচনা করেছিল। তবে দ্বিতীয় ম্যাচে তারা লঙ্কানদের কাছে পরাজিত হয়। তৃতীয় ম্যাচে আবারও স্বাগতিকদের হারিয়ে লাল-সবুজের প্রতিনিধিরা জয়লাভ করেছে। এই ১৩ রানের জয়ের মাধ্যমে বাংলাদেশ ফাইনালে এক পা দিয়ে রাখল।

মঙ্গলবার (৬ অক্টোবর) ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে বাংলাদেশ আগে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৩৯ রান সংগ্রহ করে। পাকিস্তান নারী অনূর্ধ্ব-১৯ দল ২০ ওভারে ৭ উইকেটে ১২৬ রানে থেমে যায়।

শুরুতে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ বিপর্যয়ের সম্মুখীন হয়। তারা মাত্র ৪ রানের মাথায় ২ উইকেট হারায়। তবে অচেনা ১৭, নিশি ২০, অধিনায়ক সাদিয়া ২৪, সাদিয়া আক্তার অপরাজিত ৩৩ এবং ফারজানা অপরাজিত ২৮ রানের সাহায্যে বাংলাদেশ ১৩৯ রানের লড়াকু সংগ্রহ গড়ে।

পাকিস্তানের পক্ষে রোজিনা ও মাহাম দুটি এবং সাহার বানু একটি উইকেট নেন। রান তাড়া করতে নেমে পাকিস্তান শুরুটা ভালোই করে। তারা প্রথম ছয় ওভারে কোনো উইকেট না হারিয়ে ৫০ রান তুলে।

উদ্বোধনী জুটি একসময় ম্যাচের নিয়ন্ত্রণ পাকিস্তানের দিকে নিয়ে যাচ্ছিল। রাভাইল ফারহান ২৯ বলে ৩২ এবং কোমল খান ২৯ বলে ৩৬ রান করেন।

তবে ৬৯ রানে প্রথম উইকেট হারানোর পর পাকিস্তান দ্রুত ছন্দ হারায়। ৭০ ও ৭১ রানের মধ্যে তারা আরও দুটি উইকেট হারায়। নিয়মিত বিরতিতে উইকেট তুলে নিয়ে বাংলাদেশ ম্যাচে ফিরে আসে। ২০ ওভার শেষে পাকিস্তান ৭ উইকেটে ১২৬ রানে থেমে যায়।

বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন ফারজানা ইয়াসমিন। তিনি ৪ ওভারে ২৫ রান দিয়ে ৩ উইকেট নেন। নিশিতা আক্তার নিশি ২৮ রানে ২ উইকেট এবং তিথি দাস অপর্ণা ৮ রান দিয়ে একটি উইকেট নেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%