প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ঐতিহ্যবাহী সরকারি ব্রজমোহন (বিএম) কলেজে দীর্ঘকাল ধরে জলাবদ্ধতা হয়ে দাঁড়িয়েছে অন্যতম প্রধান সমস্যা। সামান্য বৃষ্টিতে ক্যাম্পাসের নানা স্থানে জল জমে যায়, এবং ভারী বর্ষণ হলে তো পুরো ক্যাম্পাস যেন পানির নিচে তলিয়ে যায়। এর ফলে চলাচলের জন্য প্রধান প্রধান রাস্তাগুলো ডুবে যেতে থাকে, যা শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারী সহ সবার যাতায়াতে তীব্র ভোগান্তি তৈরি করে। বিশেষ করে, ভারী বৃষ্টির সময় মুসলিম হল ও জীবনানন্দ দাশ হলের দিকে যাওয়ার রাস্তা দুটি সম্পূর্ণ পানিতে তলিয়ে যায়। একই অবস্থা ঘটে শিক্ষকদের ডরমিটরিতে যাওয়ার রাস্তারও।
তাছাড়া ক্যাম্পাসের মুক্তমঞ্চের চারপাশ এবং ভারী বৃষ্টির সময় মূল ভবনের সামনের অংশও পানিতে নিমজ্জিত হয়ে পড়ে। এছাড়াও ক্যাম্পাসের দুটি খেলার মাঠ পানিতে ডুবে থাকায় সেগুলি খেলার সম্পূর্ণ অনুপযোগী হয়ে যায়। বর্ষাকালীন এই দুর্ভোগের কার্যকারিতা কয়েকগুণ বেড়ে যায় এবং প্রতি বছর শিক্ষার্থীদের এই একই সমস্যার সম্মুখীন হতে হয়।
ক্যাম্পাসে পরিকল্পিত এবং কার্যকর ড্রেনেজ ব্যবস্থা না থাকার কারণে এই দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। তাই কলেজ কর্তৃপক্ষের কাছে শিক্ষার্থীদের বিহীত দাবি হলো, যেন কলেজ প্রশাসন জলাবদ্ধতা নিরসনের জন্য দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করে। ড্রেনেজ ব্যবস্থা সংস্কার এবং প্রয়োজনীয় উন্নয়নকাজের মাধ্যমে এই সমস্যা সমাধান করা প্রয়োজন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন