ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

সহায়তা কমে যাওয়ায় ঝুঁকিতে ১০ লাখ নারী ও কিশোরী: জাতিসংঘ


সহায়তা কমে যাওয়ায় ঝুঁকিতে ১০ লাখ নারী ও কিশোরী: জাতিসংঘ

জাতিসংঘ শুক্রবার সতর্কবার্তা দিয়েছে যে, ২০২৫ সালের জানুয়ারি থেকে বৈদেশিক সহায়তা কমে যাওয়ার কারণে ব্যয় হ্রাসের ফলে অন্তত ১০ লাখ নারী ও কিশোরী জরুরি সহায়তা থেকে বঞ্চিত হয়েছেন।

জাতিসংঘের নারী বিষয়ক সংস্থা ইউএন উইমেন একটি নতুন প্রতিবেদনে জানিয়েছেন, প্রয়োজন দ্রুত বৃদ্ধি পেলেও নারীদের নিয়ে কাজ করা বেশ কিছু সংগঠন ভেঙে পড়ার ঝুঁকিতে রয়েছে।

জেনেভা থেকে এএফপি সংবাদ মাধ্যমটি এই তথ্য জানিয়েছে।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

গত বছরে দায়িত্ব গ্রহণের পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৈদেশিক সহায়তা উল্লেখযোগ্যভাবে কমিয়ে দেন। একই সময় অন্যান্য গুরুত্বপূর্ণ দাতা দেশও সহায়তা ব্যয় হ্রাস করেছে।

ইউএন উইমেনের মানবিক কার্যক্রম বিভাগের প্রধান সোফিয়া কালতোর্প এক বিবৃতিতে বলেছেন, ‘বন্ধ হওয়ার ঝুঁকিতে থাকা নারী সংগঠনগুলো বিশ্বব্যাপী সবচেয়ে ভয়াবহ মানবিক সংকটের সামনের সারিতে কাজ করছে।’

তিনি আরও বলেন, ‘নারী সংগঠনগুলোর জন্য প্রত্যাহার করা প্রতিটি ডলার মানে সংঘাতজনিত যৌন সহিংসতার শিকার ব্যক্তি, বাস্তুচ্যুত মা, স্কুলছুট হতে বাধ্য হওয়া কিশোরী এবং টিকে থাকার ত্রাণসামগ্রী রক্ষা করার জন্য যুদ্ধরত জনগণের কাছ থেকে এক ডলার করে সহায়তা প্রত্যাহার করা।’

ইউএন উইমেন জানিয়েছে যে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সশস্ত্র সংঘাত বিশ্বজুড়ে এখন সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। এই পরিস্থিতিতে প্রায় ১২ কোটি নারী ও কিশোরীর মানবিক সহায়তা ও সুরক্ষা প্রয়োজন।

আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা

সংকট কবলিত ৫২টি দেশের নারী নেতৃত্বাধীন ও নারীর অধিকারভিত্তিক ৮৫৫টি সংগঠনের মতামতের ভিত্তিতে তৈরি প্রতিবেদনে দেখা গেছে, ২০২৫ সালের জানুয়ারি থেকে ৮৪ শতাংশ সংগঠনের সেবার চাহিদা বৃদ্ধি পেয়েছে।

সংস্থাটি জানিয়েছে, প্রতি ১০টি সংগঠনের মধ্যে প্রায় ৯টি বর্তমানে চাহিদা পূরণ করতে সক্ষম হচ্ছে না। জরিপে অংশ নেওয়া প্রতি পাঁচটি সংগঠনের মধ্যে দুটি আগামী এক বছরের মধ্যে সাময়িক বা স্থায়ীভাবে বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা করছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সংগঠনগুলো টিকিয়ে রাখতে অবস্থান নিয়েছেন নেতৃস্থানীয় ব্যক্তি ও কর্মীরা নিজেদের শ্রম ও ব্যক্তিগত প্রচেষ্টা দিয়ে।

ইউএন উইমেন জানিয়েছে, নারী নেতৃত্বাধীন ৬৫ শতাংশ সংগঠনের কর্মীরা কোনো পারিশ্রমিক ছাড়াই সেবা প্রদান করে চলেছেন।

আরও পড়ুন: ফ্লোরিডার মহাসড়কে পাঁচ গাড়ির সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারী ও তার সন্তান নিহত

প্রায় অর্ধেক সংগঠন জানিয়েছে, কর্মীদের মধ্যে মানসিক ও শারীরিক অবসাদ বৃদ্ধি পাচ্ছে।

ইউএন উইমেনের বিবৃতিতে সতর্ক করে বলা হয়েছে, ২০২৫ সালে সংঘাতজনিত যৌন সহিংসতার ঘটনা দ্বিগুণ বেড়ে গেছে। ঠিক সেই সময়েই ভুক্তভোগীদের সুরক্ষার জন্য গড়ে তোলা ব্যবস্থা ভেঙে পড়ছে।

প্রতিবেদনে দেখা গেছে, ৮৬ শতাংশ নারী সংগঠন জানিয়েছে, তারা যেসব এলাকায় কাজ করছে সেখানে লিঙ্গভিত্তিক সহিংসতার বৃদ্ধি ঘটেছে।

সংস্থাটি জোর দিয়ে জানিয়েছে, সহায়তা কমানোর প্রভাব ভয়াবহ।

আরও পড়ুন: ডেঙ্গুতে মৃত্যু বেড়ে ৪, হাসপাতালে ভর্তি ১৮৫১ জন

তারা বলেছেন, সহিংসতা থেকে আশ্রয় নিতে আসা একজন নারী হয়তো এমন এক আশ্রয়কেন্দ্রে পৌঁছাবেন, যা ইতোমধ্যে বন্ধ হয়ে গেছে। আবার একজন গর্ভবতী নারীকে চিকিৎসা কেন্দ্রে পৌঁছাতে ঘণ্টার পর ঘণ্টা হাঁটতে হতে পারে।

এছাড়াও, কোনো মাকে তাঁর সন্তানদের জন্য খাদ্য সহায়তার অভাবেও পড়তে হতে পারে।

ইউএন উইমেন আরও জানায়, এ সহায়তা কমানো মানে শুধু মানবিক সহায়তা কার্যক্রমকে দুর্বল করা নয়।

সংস্থাটি বলেছে, ‘নারী সংগঠনগুলোর বিলুপ্তি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এটি এমন একটি সময়ে ঘটছে, যখন বিশ্বজুড়ে নারী ও কিশোরীদের অধিকারের বিরুদ্ধে প্রতিক্রিয়া জোরদার হচ্ছে।’

আরও পড়ুন: প্রাথমিক শিক্ষা সংস্কারে ৫ বিষয়ে অগ্রাধিকার ঘোষণা প্রতিমন্ত্রীর

প্রতিবেদনে দেখা গেছে, প্রতি পাঁচটি সংগঠনের মধ্যে একটি ইতোমধ্যে নারীর নেতৃত্ব ও লিঙ্গসমতা এগিয়ে নিয়ে যাওয়ার কার্যক্রম স্থগিত করেছে। আর অর্ধেকের বেশি সংগঠন জানিয়েছে, স্থানীয় নেতৃত্ব ও সিদ্ধান্ত গ্রহণে নারীদের অংশগ্রহণ কমে যেতে দেখছে তারা।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশে বিনিয়োগে বড় সম্ভাবনা দেখছেন ইতালির রাষ্ট্রদূত

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ ইং

০৬:২৩ পি.এম


বাংলাদেশে বিনিয়োগে বড় সম্ভাবনা দেখছেন ইতালির রাষ্ট্রদূত

বর্তমানে বাংলাদেশে স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ বিরাজ করছে, যা এক্ষণের ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগের জন্য অত্যন্ত উপযুক্ত সময় বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো।

তিনি বৃহস্পতিবার (৯ জুলাই) চট্টগ্রামের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের কনফারেন্স হলে ইতালীয় টেক্সটাইল মেশিনারিজ ও প্রযুক্তি কোম্পানিগুলোর সঙ্গে একটি বি-টু-বি (বিজনেস টু বিজনেস) কর্মশালায় এই মন্তব্য করেন।

রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো আরও জানান, ইতালি ও বাংলাদেশের মধ্যে দুই বিলিয়ন ইউরোরও বেশি দ্বিপক্ষীয় বাণিজ্য রয়েছে। এর মধ্যে ইতালি বাংলাদেশ থেকে প্রায় ১ দশমিক ৬ বিলিয়ন ইউরো মূল্যের বিভিন্ন পণ্য আমদানি করে। বাংলাদেশের তৈরি পোশাকশিল্পে পণ্যের বৈচিত্র্য এবং গুণগত মান উন্নয়নের জন্য ইতালীয় কোম্পানিগুলো আধুনিক যন্ত্রপাতি ও প্রযুক্তিগত সহায়তা দিতে প্রস্তুত রয়েছে।

তিনি আরও বলেছেন, চট্টগ্রামের ভৌগোলিক ও অর্থনৈতিক সম্ভাবনাকে কাজে লাগিয়ে দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ এবং বিনিয়োগ সহযোগিতা আরও জোরদার করা প্রয়োজন।

এ সময় চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোহাম্মদ আমিরুল হক জানিয়েছেন, চট্টগ্রাম দ্রুত দেশের অন্যতম প্রধান অর্থনৈতিক হাবে পরিণত হচ্ছে। কর্ণফুলী নদীর তীরে গড়ে উঠছে চায়না ইকোনমিক জোন ও ফ্রি ট্রেড জোন। মাতারবাড়ীতে প্রতিষ্ঠিত হচ্ছে আরও একটি ফ্রি ট্রেড জোন। এ ছাড়া চীন-মিয়ানমার-বাংলাদেশ অর্থনৈতিক করিডোর (সিএমবিসি) প্রতিষ্ঠার বিষয়েও আলোচনা চলছে।

কর্মশালায় ইতালির অনারারি কনসাল মির্জা সালমান ইস্পাহানী, ইতালিয়ান ট্রেড এজেন্সির প্রতিনিধি আন্তোনিয়েত্তা বাক্কানারি ও সিনজিয়া ক্যাম্পানিলে, চিটাগাং চেম্বারের সাবেক সিনিয়র সহসভাপতি এম এ ছালাম, সাবেক সহসভাপতি সৈয়দ মোহাম্মদ তানভীর, সাবেক পরিচালক এস এম আবু তৈয়ব ও এম মহিউদ্দিন চৌধুরীসহ দুই দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা বক্তব্য দেন। কর্মশালার শেষ পর্বে ইতালির বিভিন্ন মেশিনারিজ কোম্পানি তথ্যচিত্রের মাধ্যমে তাদের প্রযুক্তি, পণ্য ও সেবার নানা দিক উপস্থাপন করে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চিকিৎসা শেষে নিজ বাসায় ফিরলেন নজরুল ইসলাম খান

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ ইং

০৬:২৫ পি.এম


চিকিৎসা শেষে নিজ বাসায় ফিরলেন নজরুল ইসলাম খান

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা সেরে বাসায় ফিরে এসেছেন।

শুক্রবার (১০ জুলাই) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ বিষয়টি জানিয়েছেন।

তিনি জানালেন, দুইদিন আগে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা শেষে বাসায় ফেরেন নজরুল ইসলাম খান। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পরবর্তী দুই সপ্তাহ তাকে সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে।

শায়রুল কবির খান মহান আল্লাহর কাছে নজরুল ইসলাম খানের দ্রুত সুস্থতা কামনা করেন।

মঙ্গলবার (৭ জুলাই) রাজধানীর এভার কেয়ার হাসপাতাল থেকে চিকিৎসক তাকে ছাড়পত্র দেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দুর্যোগে ক্ষতিগ্রস্ত হবিগঞ্জবাসীর পাশে খাদ্য সহায়তা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ ইং

০৬:২৮ পি.এম


দুর্যোগে ক্ষতিগ্রস্ত হবিগঞ্জবাসীর পাশে খাদ্য সহায়তা

জেলার সদর উপজেলায় আজ নদী ভাঙ্গনের কারণে ক্ষতিগ্রস্থ এবং বন্যা কবলিত এলাকাবাসীদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার দুপুর ৩টায় জেলা প্রশাসনের উদ্যোগে সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের কালিগঞ্জ এলাকায় এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ জি কে গউছ এ বিতরণ কার্যক্রমে অংশগ্রহণ করেন।

এসময় উপস্থিত ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক ড. জি এম সরফরাজ, অতিরিক্ত জেলা প্রশাসক মঈনুল হক, জেলার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সায়েদুল হক, জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক এনামুল হক, এবং সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক প্রমুখ।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, নদী ভাঙ্গন ও বন্যায় ক্ষতিগ্রস্থ পাঁচ শতাধিক পরিবারের মধ্যে মুড়ি, চিড়া ও চাল বিতরণ করা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পানি সরে যাওয়ার পর চট্টগ্রামে দুর্ভোগের চিত্র, ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরলেন মেয়র-এমপি

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ ইং

০৬:৩১ পি.এম


পানি সরে যাওয়ার পর চট্টগ্রামে দুর্ভোগের চিত্র, ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরলেন মেয়র-এমপি

চট্টগ্রাম নগরে টানা বর্ষণে তৈরি হওয়া জলাবদ্ধতার পানি নামতে শুরু করেছে। বহু এলাকায় এখন পানি নেই। তবে পানি নামার সঙ্গে সঙ্গে দেখা দিচ্ছে বাসা-বাড়ি, সড়ক ও ব্যবসাপ্রতিষ্ঠানের ক্ষতচিহ্ন। রোদ না ওঠার কারণে বাসা-বাড়ির পরিবেশের অবস্থার উন্নতি এখনও হয়নি।

শুক্রবার চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন এবং চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য (এমপি) এরশাদ উল্লাহ নগরের জলাবদ্ধতা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। পানিবন্দী মানুষের খোঁজ নিতে চান্দগাঁওয়ের বিভিন্ন এলাকা পরিদর্শনে যান তারা।

সংশ্লিষ্টরা জানিয়ে বলেছেন, রবিবার রাত থেকে টানা বর্ষণের কারণে নগরের অধিকাংশ এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়। বৃহস্পতিবার বিকাল থেকে বৃষ্টির পরিমাণ কমে। শুক্রবার আকাশ মেঘলা থাকলেও বৃষ্টি হয়নি, ফলে নগরের জলাবদ্ধ এলাকায় পানি নেমে যায়। তবে ক্রমশ দেখা দিচ্ছে নানা ক্ষত। অনেক পরিবার এখনও আশ্রয়কেন্দ্রে অবস্থান করছে। বাসার আসবাবপত্র এবং ব্যবসাপ্রতিষ্ঠানের বিভিন্ন পণ্য নষ্ট হয়েছে। সড়কে দেখা যাচ্ছে গর্ত-খানা-খন্দ, নগরের সড়ক উপ-সড়কগুলোর ক্ষত বিক্ষত দৃশ্যও চোখে পড়ছে।

পাঁচলাইশ নাজির পাড়ার বাসিন্দা তাওসীফ হাসান জানিয়েছেন, পানিতে তাদের বাসার নিচতলা পুরোপুরি ডুবে যায়। এতে অনেক আসবাবপত্র নষ্ট হয়েছে এবং পুরো বাসায় এখনও স্যাঁতসেঁতে অবস্থার সৃষ্টি হয়েছে। রোদ না থাকায় তাদের অবস্থার উন্নতি হচ্ছে না।

এদিকে, শুক্রবার চসিক মেয়র ও সংসদ সদস্য চান্দগাঁও হাজিরপুল, চান্দগাঁও আবাসিক এলাকা, বালুরটাল, অনন্যা আবাসিক এবং শমসেরপাড়াসহ বিভিন্ন জলাবদ্ধ এলাকায় পরিদর্শনে যান। পরিদর্শনের সময় তারা জানতে চান কোথায় কী কারণে পানি আটকে আছে, পানি নিষ্কাশনে কী ধরনের প্রতিবন্ধকতা রয়েছে এবং দ্রুত সমাধানে কী কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। স্থানীয় বাসিন্দাদের মতামতও গ্রহণ করেন। 

পরিদর্শন শেষে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, নগরীর প্রায় ৮০ শতাংশ এলাকা থেকে ইতোমধ্যে পানি নেমে গেছে। তবে কিছু নিচু এলাকায় এখনও পানি জমে আছে। এলাকাগুলোর কারণে কেন পানি দ্রুত নেমে যাচ্ছে না, তা স্থানীয় জনগণের সাথে সহযোগিতা করে চিহ্নিত করার চেষ্টা করছি। সমস্যার প্রকৃত কারণ নির্ধারণ করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। আশা করছি, অল্প সময়ের মধ্যেই অবশিষ্ট এলাকাগুলো থেকেও পানি পুরোপুরি নেমে যাবে।

সংসদ সদস্য এরশাদ উল্লাহ জানিয়েছেন, যেসব নিচু এলাকায় এখনও পানি জমে আছে, সেখান থেকেই শিগ্‌গিরই পানি নেমে যাবে। এই বিষয়ে সবার সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। পানিবন্দি ও ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা অব্যাহত থাকবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%