ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

দুর্যোগে ক্ষতিগ্রস্ত হবিগঞ্জবাসীর পাশে খাদ্য সহায়তা


দুর্যোগে ক্ষতিগ্রস্ত হবিগঞ্জবাসীর পাশে খাদ্য সহায়তা

জেলার সদর উপজেলায় আজ নদী ভাঙ্গনের কারণে ক্ষতিগ্রস্থ এবং বন্যা কবলিত এলাকাবাসীদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার দুপুর ৩টায় জেলা প্রশাসনের উদ্যোগে সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের কালিগঞ্জ এলাকায় এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ জি কে গউছ এ বিতরণ কার্যক্রমে অংশগ্রহণ করেন।

এসময় উপস্থিত ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক ড. জি এম সরফরাজ, অতিরিক্ত জেলা প্রশাসক মঈনুল হক, জেলার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সায়েদুল হক, জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক এনামুল হক, এবং সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক প্রমুখ।

আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, নদী ভাঙ্গন ও বন্যায় ক্ষতিগ্রস্থ পাঁচ শতাধিক পরিবারের মধ্যে মুড়ি, চিড়া ও চাল বিতরণ করা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পানি সরে যাওয়ার পর চট্টগ্রামে দুর্ভোগের চিত্র, ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরলেন মেয়র-এমপি

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ ইং

০৬:৩১ পি.এম


পানি সরে যাওয়ার পর চট্টগ্রামে দুর্ভোগের চিত্র, ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরলেন মেয়র-এমপি

চট্টগ্রাম নগরে টানা বর্ষণে তৈরি হওয়া জলাবদ্ধতার পানি নামতে শুরু করেছে। বহু এলাকায় এখন পানি নেই। তবে পানি নামার সঙ্গে সঙ্গে দেখা দিচ্ছে বাসা-বাড়ি, সড়ক ও ব্যবসাপ্রতিষ্ঠানের ক্ষতচিহ্ন। রোদ না ওঠার কারণে বাসা-বাড়ির পরিবেশের অবস্থার উন্নতি এখনও হয়নি।

শুক্রবার চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন এবং চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য (এমপি) এরশাদ উল্লাহ নগরের জলাবদ্ধতা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। পানিবন্দী মানুষের খোঁজ নিতে চান্দগাঁওয়ের বিভিন্ন এলাকা পরিদর্শনে যান তারা।

সংশ্লিষ্টরা জানিয়ে বলেছেন, রবিবার রাত থেকে টানা বর্ষণের কারণে নগরের অধিকাংশ এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়। বৃহস্পতিবার বিকাল থেকে বৃষ্টির পরিমাণ কমে। শুক্রবার আকাশ মেঘলা থাকলেও বৃষ্টি হয়নি, ফলে নগরের জলাবদ্ধ এলাকায় পানি নেমে যায়। তবে ক্রমশ দেখা দিচ্ছে নানা ক্ষত। অনেক পরিবার এখনও আশ্রয়কেন্দ্রে অবস্থান করছে। বাসার আসবাবপত্র এবং ব্যবসাপ্রতিষ্ঠানের বিভিন্ন পণ্য নষ্ট হয়েছে। সড়কে দেখা যাচ্ছে গর্ত-খানা-খন্দ, নগরের সড়ক উপ-সড়কগুলোর ক্ষত বিক্ষত দৃশ্যও চোখে পড়ছে।

পাঁচলাইশ নাজির পাড়ার বাসিন্দা তাওসীফ হাসান জানিয়েছেন, পানিতে তাদের বাসার নিচতলা পুরোপুরি ডুবে যায়। এতে অনেক আসবাবপত্র নষ্ট হয়েছে এবং পুরো বাসায় এখনও স্যাঁতসেঁতে অবস্থার সৃষ্টি হয়েছে। রোদ না থাকায় তাদের অবস্থার উন্নতি হচ্ছে না।

এদিকে, শুক্রবার চসিক মেয়র ও সংসদ সদস্য চান্দগাঁও হাজিরপুল, চান্দগাঁও আবাসিক এলাকা, বালুরটাল, অনন্যা আবাসিক এবং শমসেরপাড়াসহ বিভিন্ন জলাবদ্ধ এলাকায় পরিদর্শনে যান। পরিদর্শনের সময় তারা জানতে চান কোথায় কী কারণে পানি আটকে আছে, পানি নিষ্কাশনে কী ধরনের প্রতিবন্ধকতা রয়েছে এবং দ্রুত সমাধানে কী কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। স্থানীয় বাসিন্দাদের মতামতও গ্রহণ করেন। 

পরিদর্শন শেষে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, নগরীর প্রায় ৮০ শতাংশ এলাকা থেকে ইতোমধ্যে পানি নেমে গেছে। তবে কিছু নিচু এলাকায় এখনও পানি জমে আছে। এলাকাগুলোর কারণে কেন পানি দ্রুত নেমে যাচ্ছে না, তা স্থানীয় জনগণের সাথে সহযোগিতা করে চিহ্নিত করার চেষ্টা করছি। সমস্যার প্রকৃত কারণ নির্ধারণ করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। আশা করছি, অল্প সময়ের মধ্যেই অবশিষ্ট এলাকাগুলো থেকেও পানি পুরোপুরি নেমে যাবে।

সংসদ সদস্য এরশাদ উল্লাহ জানিয়েছেন, যেসব নিচু এলাকায় এখনও পানি জমে আছে, সেখান থেকেই শিগ্‌গিরই পানি নেমে যাবে। এই বিষয়ে সবার সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। পানিবন্দি ও ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা অব্যাহত থাকবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জুমার পর গ্র্যান্ড মুফতি আটক, ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ ইং

০৬:৩৬ পি.এম


জুমার পর গ্র্যান্ড মুফতি আটক, ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে অভিযোগ

জেরুজালেমের আল-আকসা মসজিদে জুমার নামাজ শেষ হওয়ার পরপরই, জেরুজালেম ও ফিলিস্তিনের গ্র্যান্ড মুফতি শেখ মোহাম্মদ হুসেইনকে আটক করতে গিয়ে ইসরায়েলি বাহিনী তৎপর হয়েছে।

ফিলিস্তিনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ওয়াফার একটি প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে। আল-জাজিরার খবর অনুযায়ী, স্থানীয় সূত্রের উদ্ধৃতিতে প্রতিবেদনে বলা হয়, আল-আকসা মসজিদে জুমার খুতবা দেওয়ার পরে এবং নামাজ শেষ হওয়ার কিছুক্ষণের মধ্যেই, ইসরায়েলি সেনারা মুফতি শেখ মোহাম্মদ হুসেইনকে নিজেদের হেফাজতে নিয়ে নেয়। এই পবিত্র ধর্মীয় স্থানে উপস্থিত সাধারণ মুসল্লিদের সামনেই তাকে আটক করা হয় এবং নিয়ে যাওয়া হয়।

গ্র্যান্ড মুফতিকে আটক করার কারণ কী তা জানানো হয়নি, কিংবা ইসরায়েলি বাহিনী তাকে কোন স্থানে নিয়ে গেছে, সে বিষয়ে বিস্তারিত কোন তথ্য পাওয়া যায়নি। এই ঘটনার ফলস্বরূপ, আল-আকসা মসজিদের প্রাঙ্গণ এবং তার আশপাশে নতুন করে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জুলাই সনদ বাস্তবায়নে কোনো ছাড় নয়, দাবি মানার ঘোষণা প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ ইং

০৬:৩৯ পি.এম


জুলাই সনদ বাস্তবায়নে কোনো ছাড় নয়, দাবি মানার ঘোষণা প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর

 মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রী ইতোমধ্যেই একাধিকবার বক্তব্য রেখেছেন এবং স্পষ্টভাবে বলেছেন, "বিএনপি যে জুলাই সনদে স্বাক্ষর করেছে, সেই সনদের প্রতিটি দাবি অক্ষরে অক্ষরে পালন করবে।"

আজ শুক্রবার বিকেলে টাঙ্গাইল নতুন বাসস্ট্যান্ডে যাত্রীসেবায় স্থাপিত অভিযোগ কেন্দ্রের উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

টুকু বলেন, "রাজনৈতিক কারণে অনেকে অনেক কথা বলবেন। তবে রাজনৈতিক সব বক্তব্যকে গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই। আমাদের অবস্থান শুরুতে যেমন ছিল, এখনো তেমনই আছে এবং ভবিষ্যতে থাকবে।"

বাংলাদেশের সীমান্ত পরিস্থিতি নিয়ে প্রতিমন্ত্রী টুকু বলেন, "আমরা দেশের স্বার্থ ও জনগণের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পথ চলবো। দেশের স্বার্থের বাইরে গিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না।"

এর আগে প্রতিমন্ত্রী টাঙ্গাইল নতুন বাসস্ট্যান্ডে বাস-মিনিবাস মালিক সমিতির উদ্যোগে যাত্রীসেবার মান উন্নয়নের লক্ষ্যে স্থাপিত অভিযোগ কেন্দ্রের উদ্বোধন করেন।

এ ব্যাপারে তিনি বলেন, "যাত্রীদের সেবার মান নিশ্চিত করতে এই অভিযোগ কেন্দ্র স্থাপন করা হয়েছে। কোনো যাত্রী ভোগান্তি বা হয়রানির শিকার হলে অভিযোগ জানাতে পারবেন। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।"

এ সময় উপস্থিত ছিলেন জেলা বাস-মিনিবাস সমিতির আহ্বায়ক শফিকুর রহমান খান (শফিক), সদস্য সচিব নিলুফা ইয়াসমিন, যুগ্ম আহ্বায়ক তারেকুল ইসলাম খান ঝলকসহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রাম অঞ্চলে মাদ্রাসা ও কারিগরি শিক্ষার শনিবারের পরীক্ষা বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ ইং

০৬:৪২ পি.এম


চট্টগ্রাম অঞ্চলে মাদ্রাসা ও কারিগরি শিক্ষার শনিবারের পরীক্ষা বন্ধ

বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন সব জেলার এইচএসসি পরীক্ষার পাশাপাশি ওইসব জেলার মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের আগামীকাল শনিবারের পরীক্ষাও (আলিম ও এইচএসসি বিএমটি) স্থগিত করা হয়েছে।

শুক্রবার আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আখতারুজ্জামানের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় হয়, অন্যান্য শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীন অন্যান্য জেলার পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে।

৫ জুলাই থেকে চট্টগ্রামে ভারী বৃষ্টিপাত শুরু হয়। এর মধ্যে ৭ জুলাই চট্টগ্রামে ৪৩ বছরের মধ্যে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়। আর ৫ জুলাই থেকে আজ শুক্রবার সকাল ৬টা পর্যন্ত ১ হাজার ১৬৯ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। টানা বৃষ্টিতে চট্টগ্রামসহ আশপাশের জেলা উপজেলা প্লাবিত হয়েছে। পাশাপাশি পাহাড়ধসে ২৯ জনের মৃত্যু হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%