ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

নিউইয়র্ক ও নিউজার্সিতে ঘূর্ণিঝড়ের তাণ্ডবে জরুরি অবস্থা জারি


নিউইয়র্ক ও নিউজার্সিতে ঘূর্ণিঝড়ের তাণ্ডবে জরুরি অবস্থা জারি

উত্তর-আটলান্টিক সাগরে উদ্ভূত শক্তিশালী নিম্নচাপের ফলে সৃষ্ট তীব্র ঘূর্ণিঝড় ‘নর’ইস্টার’ যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলীয় অঞ্চলে ব্যাপক তাণ্ডব চালিয়েছে। নিউইয়র্ক, নিউজার্সি, কানেকটিকাট ও পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যে প্রবল বর্ষণ, তীব্র ঝোড়ো হাওয়া এবং আকস্মিক বন্যার কারণে বিপর্যয় সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতি মোকাবিলায় নিউইয়র্ক ও নিউজার্সিতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

মার্কিন সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ঝড়টি সাগর থেকে উপকূলে আছড়ে পড়ে। এর প্রভাবে রাজধানী ওয়াশিংটন ডিসি থেকে শুরু করে মাইন পর্যন্ত পূর্ব উপকূলের প্রায় ১৪টি অঙ্গরাজ্যে দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করছে। তবে সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হয়েছে নিউইয়র্ক, নিউজার্সি, কানেকটিকাট ও পেনসিলভেনিয়া।

ঝড়ের আঘাতের পর থেকে বিদ্যুৎহীন হয়ে পড়েছে এসব অঞ্চলের ১ লাখ ১৯ হাজারেরও বেশি ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান। চারটি অঙ্গরাজ্যের প্রতিটিতে অন্তত ২৫ হাজার পরিবার বর্তমানে বিদ্যুৎবিচ্ছিন্ন অবস্থায় মানবিক সংকটে দিন কাটাচ্ছে।

আরও পড়ুন: ফ্লোরিডার মহাসড়কে পাঁচ গাড়ির সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারী ও তার সন্তান নিহত

প্রতিকূল আবহাওয়ার সরাসরি প্রভাব পড়েছে যোগাযোগ ব্যবস্থার ওপর। ঝড় ও খারাপ দৃশ্যমানতার কারণে পূর্ব উপকূলের ১৪টি অঙ্গরাজ্যে ইতোমধ্যে ১ হাজার ১৯৯টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এছাড়া নির্দিষ্ট সময়সূচি পিছিয়ে দেওয়া হয়েছে প্রায় ২ হাজার ৪০০টি আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ফ্লাইটের।

যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া সংস্থা ন্যাশনাল ওয়েদার সার্ভিস সতর্ক বার্তা জারি করে জানিয়েছে, আগামী সোমবার (২৮ সেপ্টেম্বর) পর্যন্ত এই নর’ইস্টারের প্রভাব বজায় থাকবে। এ সময়ে উপকূলীয় অঞ্চলে জলোচ্ছ্বাস, সমুদ্রে বিপজ্জনক রিটার্ন স্রোত, তীব্র দমকা হাওয়া এবং টানা ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া দপ্তর।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইতালিতে ৪ কিলোমিটার উচ্চতায় অগ্নুৎপাতের ছাইয়ের কুণ্ডলী, রেড অ্যালার্ট জারি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৫:৪২ পি.এম


ইতালিতে ৪ কিলোমিটার উচ্চতায় অগ্নুৎপাতের ছাইয়ের কুণ্ডলী, রেড অ্যালার্ট জারি

ইতালির সিসিলি দ্বীপে আবারও সক্রিয় হয়ে উঠেছে ইউরোপের অন্যতম সক্রিয় আগ্নেয়গিরি মাউন্ট এতনা। আগ্ন্যুৎপাতের ফলে ছাই ও ধোঁয়ার কুণ্ডলী প্রায় ৪ কিলোমিটার উচ্চতায় উঠে যায়। এর প্রভাবে সিসিলির কাতানিয়া বিমানবন্দরে ফ্লাইট চলাচলে বিধিনিষেধ জারি করা হয়েছে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) ইতালির ন্যাশনাল ইনস্টিটিউট অব জিওফিজিক্স অ্যান্ড ভলকানোলজি (আইএনজিভি) জানায়, মাউন্ট এতনা থেকে নির্গত আগ্নেয় ছাইয়ের কারণে বিমান চলাচলে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। একই সঙ্গে আকাশসীমার সি-১ সেক্টর বন্ধ করে দেওয়া হয়েছে।

তুর্কি বার্তা সংস্থা আনাদোলুর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, পরিস্থিতির কারণে কাতানিয়া বিমানবন্দরে আগমনকারী ফ্লাইট স্থগিত করা হয়। এর আগে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রতি ঘণ্টায় ১২টির পরিবর্তে সর্বোচ্চ চারটি ফ্লাইটকে অবতরণের অনুমতি দেওয়া হচ্ছিল।

ফ্লাইট চলাচল পুরোপুরি স্থগিত হওয়ার আগে বেশ কয়েকটি উড়োজাহাজের গতিপথ পরিবর্তন করা হয়। আইটিএ এয়ারওয়েজের অন্তত ১০টি ফ্লাইট অন্য বিমানবন্দরের দিকে ঘুরিয়ে দেওয়া হয়। এর মধ্যে পাঁচটি ফ্লাইট পালের্মো, তিনটি ত্রাপানি এবং দুটি কোমিসোর দিকে পাঠানো হয়।

এ ছাড়া ভোলোতিয়া এয়ারের একটি ফ্লাইটও কোমিসো বিমানবন্দরের দিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে।

আগ্নেয় ছাইয়ের কারণে বিমান চলাচলে ঝুঁকি তৈরি হওয়ায় পরিস্থিতি পর্যবেক্ষণ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। মাউন্ট এতনা ইউরোপের সবচেয়ে সক্রিয় আগ্নেয়গিরিগুলোর একটি এবং সিসিলির পূর্বাঞ্চলে এর অবস্থান।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শরীয়তপুরে টিকটকে পরিচয় থেকে দেখা করতে গিয়ে ধর্ষণের শিকার ১৪ বছরের কিশোরী

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৫:৪২ পি.এম


শরীয়তপুরে টিকটকে পরিচয় থেকে দেখা করতে গিয়ে ধর্ষণের শিকার ১৪ বছরের কিশোরী

সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে পরিচয়ের পর ইমোতে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সেই সম্পর্কের সূত্র ধরে দেখা করতে গিয়ে শরীয়তপুরের নড়িয়া উপজেলার ১৪ বছরের একটি কিশোরী ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় ওই কিশোরীর মা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে রাজু গাজীর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোফাজ্জল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে সোমবার উপজেলার ডিঙ্গামানিক গোলারমাঠ এলাকায় দেখা করতে গিয়ে এই ঘটনা ঘটে।

ভুক্তভোগীর দেওয়া তথ্য ও এজাহার থেকে জানা যায়, শরীয়তপুরের নড়িয়া উপজেলার পূর্ব দিনারা গ্রামের ওই কিশোরীর সঙ্গে সখিপুর থানার চারভাগা শনি কান্দি গ্রামের সুলতান গাজীর ছেলে রাজু গাজী (২১) প্রায় তিন মাস ধরে টিকটক ও ইমোর মাধ্যমে যোগাযোগ ও প্রেমের সম্পর্ক গড়ে তোলে।

একপর্যায়ে কিশোরী দেখা করতে গেলে রাজু তাকে জোরপূর্বক মোটরসাইকেলে তুলে নিজ বাড়িতে নিয়ে যায়। সেখানে একদিন আটকে রেখে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করা হয়। পরদিন বিয়ের প্রলোভন দেখিয়ে ভুক্তভোগীকে ঢাকায় নিয়ে একটি আবাসিক হোটেলে আটকে রেখে তার ইচ্ছার বিরুদ্ধে আরও একাধিকবার ধর্ষণ করা হয়। পরে কিশোরী বিয়ের কাবিননামা করার জন্য চাপ দিলে রাজু তাকে এলাকায় ফিরিয়ে এনে বাড়ির পাশের সড়কে ফেলে রেখে পালিয়ে যায়।

এজাহারে উল্লেখ করা হয়েছে, বিষয়টি নিয়ে স্থানীয় মাতব্বর ও গণ্যমান্য ব্যক্তিদের দ্বারে দ্বারে ঘুরে বিচার না পেয়ে রাজুর পরিবারকে জানালে, রাজু বিয়ে করতে অস্বীকার করে এবং মামলা বা বাড়াবাড়ি করলে ভুক্তভোগীকে খুন করে মরদেহ গুম করার হুমকি দেয়।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, সখিপুর থানায় আইনি সহায়তার জন্য গেলে পুলিশ তাদেরকে ট্রাইব্যুনালে মামলা করার পরামর্শ দেয়। ফলে আইনি জটিলতা ও বিলম্বের কারণে ২২ সেপ্টেম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক মামলা দাখিল করা হয়।

ঘটনার বিষয়ে অভিযুক্ত রাজু গাজীর বাড়িতে যোগাযোগ করা হলে তার পরিবার কোনো বক্তব্য দিতে রাজি হয়নি। উল্টো সংবাদ সংগ্রহে যাওয়া সাংবাদিকদের হুমকি দিয়ে বলে, "আপনারা যা পারেন করেন।"

এ বিষয়ে সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, আদালতের নির্দেশনা অনুযায়ী অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পটুয়াখালীর বঙ্গোপসাগরে ট্রলার ডুবিতে ১৫ জেলে উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৫:৪৩ পি.এম


পটুয়াখালীর বঙ্গোপসাগরে ট্রলার ডুবিতে ১৫ জেলে উদ্ধার

পটুয়াখালীর আলীপুর মৎস্যবন্দর থেকে মাছ ধরার উদ্দেশ্যে গভীর বঙ্গোপসাগরে ১৫ জেলেসহ একটি মাছ ধরার ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। তবে, কাছাকাছি অবস্থানরত অন্য একটি মাছ ধরার ট্রলারের সহায়তায় ডুবে যাওয়া ট্রলারের ১৫ জেলেকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। দুর্ঘটনার পর থেকে ডুবে যাওয়া ট্রলারটির সন্ধান এখনও মেলেনি।

শনিবার (২৭ সেপ্টেম্বর) আলীপুর মৎস্যবন্দর থেকে প্রায় ৪৫ কিলোমিটার গভীরে এই দুর্ঘটনা ঘটে।

ডুবে যাওয়া ট্রলার এমবি মায়ের দোয়া-৬-এর মাঝি মূসা জানিয়েছেন, শনিবার তারা আলীপুর বন্দর থেকে মাছ ধরার উদ্দেশ্যে সাগরে রওনা দেন। কিছুদূর যাওয়ার পর সাগরের উত্তাল ঢেউয়ের আঘাতে ট্রলারটির তলা বা কাঠামো ফেটে যায়। এর ফলে ট্রলারের ভেতরে পানি ঢুকে সেটি ডুবতে শুরু করে।

পরে কিছুক্ষণ সাগরে ভেসে থাকার পর, কাছাকাছি থাকা অন্য একটি মাছ ধরার ট্রলার তাদের দেখতে পায়। এরপর ওই ট্রলারের সহায়তায় ১৫ জেলেকে জীবিত উদ্ধার করা হয়।

ট্রলার মালিক মিজানুর রহমান জানিয়েছেন, মাছ ধরার জন্য ট্রলারটি সাগরে পাঠানো হয়েছিল। দুর্ঘটনার খবর পাওয়ার পর তিনি জেলেদের উদ্ধার সম্পর্কে জানতে পারেন। ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।

কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত ইনচার্জ মনিরুজ্জামান জানিয়েছেন, গভীর সমুদ্রে ট্রলারডুবির ঘটনায় ১৫ জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে, ডুবে যাওয়া ট্রলারটির এখনও সন্ধান পাওয়া যায়নি। ট্রলারটি উদ্ধারের জন্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হঠাৎ অসুস্থ হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মুরাদুল ইসলামের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৫:৪৩ পি.এম


হঠাৎ অসুস্থ হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মুরাদুল ইসলামের মৃত্যু

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শহীদুল্লাহ্ হলের আবাসিক শিক্ষার্থী এবং রসায়ন বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ছাত্র মুরাদুল ইসলাম মুরাদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দিবাগত রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়ার পর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু ঘটে। মুরাদের গ্রামের বাড়ি নীলফামারী জেলায় অবস্থিত।

সহপাঠী ও হলের সূত্রে জানা যায়, রাতের কোনো এক সময় মুরাদ হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এ সময় তার বন্ধু ও বড় ভাইয়েরা দ্রুত তাকে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করেন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

রবিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ৯টায় শহীদুল্লাহ্ হল মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। শহীদুল্লাহ্ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ আমিনূল ইসলাম ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শনিবার দিবাগত রাত ২টা ১৫ মিনিটের দিকে মুরাদ মারা যান। আমরা এখন তার জানাজার জন্য দাঁড়িয়ে আছি।

মুরাদের এই আকস্মিক মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও শহীদুল্লাহ্ হলে শোকের ছায়া নেমে এসেছে, বিশেষ করে তার স্নাতক শেষ করার আগেই।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%