প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
পটুয়াখালীর আলীপুর মৎস্যবন্দর থেকে মাছ ধরার উদ্দেশ্যে গভীর বঙ্গোপসাগরে ১৫ জেলেসহ একটি মাছ ধরার ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। তবে, কাছাকাছি অবস্থানরত অন্য একটি মাছ ধরার ট্রলারের সহায়তায় ডুবে যাওয়া ট্রলারের ১৫ জেলেকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। দুর্ঘটনার পর থেকে ডুবে যাওয়া ট্রলারটির সন্ধান এখনও মেলেনি।
শনিবার (২৭ সেপ্টেম্বর) আলীপুর মৎস্যবন্দর থেকে প্রায় ৪৫ কিলোমিটার গভীরে এই দুর্ঘটনা ঘটে।
ডুবে যাওয়া ট্রলার এমবি মায়ের দোয়া-৬-এর মাঝি মূসা জানিয়েছেন, শনিবার তারা আলীপুর বন্দর থেকে মাছ ধরার উদ্দেশ্যে সাগরে রওনা দেন। কিছুদূর যাওয়ার পর সাগরের উত্তাল ঢেউয়ের আঘাতে ট্রলারটির তলা বা কাঠামো ফেটে যায়। এর ফলে ট্রলারের ভেতরে পানি ঢুকে সেটি ডুবতে শুরু করে।
পরে কিছুক্ষণ সাগরে ভেসে থাকার পর, কাছাকাছি থাকা অন্য একটি মাছ ধরার ট্রলার তাদের দেখতে পায়। এরপর ওই ট্রলারের সহায়তায় ১৫ জেলেকে জীবিত উদ্ধার করা হয়।
ট্রলার মালিক মিজানুর রহমান জানিয়েছেন, মাছ ধরার জন্য ট্রলারটি সাগরে পাঠানো হয়েছিল। দুর্ঘটনার খবর পাওয়ার পর তিনি জেলেদের উদ্ধার সম্পর্কে জানতে পারেন। ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।
কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত ইনচার্জ মনিরুজ্জামান জানিয়েছেন, গভীর সমুদ্রে ট্রলারডুবির ঘটনায় ১৫ জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে, ডুবে যাওয়া ট্রলারটির এখনও সন্ধান পাওয়া যায়নি। ট্রলারটি উদ্ধারের জন্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন