ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

ইতালিতে ৪ কিলোমিটার উচ্চতায় অগ্নুৎপাতের ছাইয়ের কুণ্ডলী, রেড অ্যালার্ট জারি


ইতালিতে ৪ কিলোমিটার উচ্চতায় অগ্নুৎপাতের ছাইয়ের কুণ্ডলী, রেড অ্যালার্ট জারি

ইতালির সিসিলি দ্বীপে আবারও সক্রিয় হয়ে উঠেছে ইউরোপের অন্যতম সক্রিয় আগ্নেয়গিরি মাউন্ট এতনা। আগ্ন্যুৎপাতের ফলে ছাই ও ধোঁয়ার কুণ্ডলী প্রায় ৪ কিলোমিটার উচ্চতায় উঠে যায়। এর প্রভাবে সিসিলির কাতানিয়া বিমানবন্দরে ফ্লাইট চলাচলে বিধিনিষেধ জারি করা হয়েছে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) ইতালির ন্যাশনাল ইনস্টিটিউট অব জিওফিজিক্স অ্যান্ড ভলকানোলজি (আইএনজিভি) জানায়, মাউন্ট এতনা থেকে নির্গত আগ্নেয় ছাইয়ের কারণে বিমান চলাচলে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। একই সঙ্গে আকাশসীমার সি-১ সেক্টর বন্ধ করে দেওয়া হয়েছে।

তুর্কি বার্তা সংস্থা আনাদোলুর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, পরিস্থিতির কারণে কাতানিয়া বিমানবন্দরে আগমনকারী ফ্লাইট স্থগিত করা হয়। এর আগে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রতি ঘণ্টায় ১২টির পরিবর্তে সর্বোচ্চ চারটি ফ্লাইটকে অবতরণের অনুমতি দেওয়া হচ্ছিল।

আরও পড়ুন: ফ্লোরিডার মহাসড়কে পাঁচ গাড়ির সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারী ও তার সন্তান নিহত

ফ্লাইট চলাচল পুরোপুরি স্থগিত হওয়ার আগে বেশ কয়েকটি উড়োজাহাজের গতিপথ পরিবর্তন করা হয়। আইটিএ এয়ারওয়েজের অন্তত ১০টি ফ্লাইট অন্য বিমানবন্দরের দিকে ঘুরিয়ে দেওয়া হয়। এর মধ্যে পাঁচটি ফ্লাইট পালের্মো, তিনটি ত্রাপানি এবং দুটি কোমিসোর দিকে পাঠানো হয়।

এ ছাড়া ভোলোতিয়া এয়ারের একটি ফ্লাইটও কোমিসো বিমানবন্দরের দিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে।

আগ্নেয় ছাইয়ের কারণে বিমান চলাচলে ঝুঁকি তৈরি হওয়ায় পরিস্থিতি পর্যবেক্ষণ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। মাউন্ট এতনা ইউরোপের সবচেয়ে সক্রিয় আগ্নেয়গিরিগুলোর একটি এবং সিসিলির পূর্বাঞ্চলে এর অবস্থান।

আরও পড়ুন: মধ্যপ্রাচ্যে ইরান আতঙ্ক, তিন দেশে যুক্তরাষ্ট্রের সতর্কবার্তা

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শরীয়তপুরে টিকটকে পরিচয় থেকে দেখা করতে গিয়ে ধর্ষণের শিকার ১৪ বছরের কিশোরী

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৫:৪২ পি.এম


শরীয়তপুরে টিকটকে পরিচয় থেকে দেখা করতে গিয়ে ধর্ষণের শিকার ১৪ বছরের কিশোরী

সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে পরিচয়ের পর ইমোতে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সেই সম্পর্কের সূত্র ধরে দেখা করতে গিয়ে শরীয়তপুরের নড়িয়া উপজেলার ১৪ বছরের একটি কিশোরী ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় ওই কিশোরীর মা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে রাজু গাজীর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোফাজ্জল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে সোমবার উপজেলার ডিঙ্গামানিক গোলারমাঠ এলাকায় দেখা করতে গিয়ে এই ঘটনা ঘটে।

ভুক্তভোগীর দেওয়া তথ্য ও এজাহার থেকে জানা যায়, শরীয়তপুরের নড়িয়া উপজেলার পূর্ব দিনারা গ্রামের ওই কিশোরীর সঙ্গে সখিপুর থানার চারভাগা শনি কান্দি গ্রামের সুলতান গাজীর ছেলে রাজু গাজী (২১) প্রায় তিন মাস ধরে টিকটক ও ইমোর মাধ্যমে যোগাযোগ ও প্রেমের সম্পর্ক গড়ে তোলে।

একপর্যায়ে কিশোরী দেখা করতে গেলে রাজু তাকে জোরপূর্বক মোটরসাইকেলে তুলে নিজ বাড়িতে নিয়ে যায়। সেখানে একদিন আটকে রেখে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করা হয়। পরদিন বিয়ের প্রলোভন দেখিয়ে ভুক্তভোগীকে ঢাকায় নিয়ে একটি আবাসিক হোটেলে আটকে রেখে তার ইচ্ছার বিরুদ্ধে আরও একাধিকবার ধর্ষণ করা হয়। পরে কিশোরী বিয়ের কাবিননামা করার জন্য চাপ দিলে রাজু তাকে এলাকায় ফিরিয়ে এনে বাড়ির পাশের সড়কে ফেলে রেখে পালিয়ে যায়।

এজাহারে উল্লেখ করা হয়েছে, বিষয়টি নিয়ে স্থানীয় মাতব্বর ও গণ্যমান্য ব্যক্তিদের দ্বারে দ্বারে ঘুরে বিচার না পেয়ে রাজুর পরিবারকে জানালে, রাজু বিয়ে করতে অস্বীকার করে এবং মামলা বা বাড়াবাড়ি করলে ভুক্তভোগীকে খুন করে মরদেহ গুম করার হুমকি দেয়।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, সখিপুর থানায় আইনি সহায়তার জন্য গেলে পুলিশ তাদেরকে ট্রাইব্যুনালে মামলা করার পরামর্শ দেয়। ফলে আইনি জটিলতা ও বিলম্বের কারণে ২২ সেপ্টেম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক মামলা দাখিল করা হয়।

ঘটনার বিষয়ে অভিযুক্ত রাজু গাজীর বাড়িতে যোগাযোগ করা হলে তার পরিবার কোনো বক্তব্য দিতে রাজি হয়নি। উল্টো সংবাদ সংগ্রহে যাওয়া সাংবাদিকদের হুমকি দিয়ে বলে, "আপনারা যা পারেন করেন।"

এ বিষয়ে সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, আদালতের নির্দেশনা অনুযায়ী অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পটুয়াখালীর বঙ্গোপসাগরে ট্রলার ডুবিতে ১৫ জেলে উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৫:৪৩ পি.এম


পটুয়াখালীর বঙ্গোপসাগরে ট্রলার ডুবিতে ১৫ জেলে উদ্ধার

পটুয়াখালীর আলীপুর মৎস্যবন্দর থেকে মাছ ধরার উদ্দেশ্যে গভীর বঙ্গোপসাগরে ১৫ জেলেসহ একটি মাছ ধরার ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। তবে, কাছাকাছি অবস্থানরত অন্য একটি মাছ ধরার ট্রলারের সহায়তায় ডুবে যাওয়া ট্রলারের ১৫ জেলেকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। দুর্ঘটনার পর থেকে ডুবে যাওয়া ট্রলারটির সন্ধান এখনও মেলেনি।

শনিবার (২৭ সেপ্টেম্বর) আলীপুর মৎস্যবন্দর থেকে প্রায় ৪৫ কিলোমিটার গভীরে এই দুর্ঘটনা ঘটে।

ডুবে যাওয়া ট্রলার এমবি মায়ের দোয়া-৬-এর মাঝি মূসা জানিয়েছেন, শনিবার তারা আলীপুর বন্দর থেকে মাছ ধরার উদ্দেশ্যে সাগরে রওনা দেন। কিছুদূর যাওয়ার পর সাগরের উত্তাল ঢেউয়ের আঘাতে ট্রলারটির তলা বা কাঠামো ফেটে যায়। এর ফলে ট্রলারের ভেতরে পানি ঢুকে সেটি ডুবতে শুরু করে।

পরে কিছুক্ষণ সাগরে ভেসে থাকার পর, কাছাকাছি থাকা অন্য একটি মাছ ধরার ট্রলার তাদের দেখতে পায়। এরপর ওই ট্রলারের সহায়তায় ১৫ জেলেকে জীবিত উদ্ধার করা হয়।

ট্রলার মালিক মিজানুর রহমান জানিয়েছেন, মাছ ধরার জন্য ট্রলারটি সাগরে পাঠানো হয়েছিল। দুর্ঘটনার খবর পাওয়ার পর তিনি জেলেদের উদ্ধার সম্পর্কে জানতে পারেন। ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।

কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত ইনচার্জ মনিরুজ্জামান জানিয়েছেন, গভীর সমুদ্রে ট্রলারডুবির ঘটনায় ১৫ জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে, ডুবে যাওয়া ট্রলারটির এখনও সন্ধান পাওয়া যায়নি। ট্রলারটি উদ্ধারের জন্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হঠাৎ অসুস্থ হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মুরাদুল ইসলামের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৫:৪৩ পি.এম


হঠাৎ অসুস্থ হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মুরাদুল ইসলামের মৃত্যু

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শহীদুল্লাহ্ হলের আবাসিক শিক্ষার্থী এবং রসায়ন বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ছাত্র মুরাদুল ইসলাম মুরাদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দিবাগত রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়ার পর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু ঘটে। মুরাদের গ্রামের বাড়ি নীলফামারী জেলায় অবস্থিত।

সহপাঠী ও হলের সূত্রে জানা যায়, রাতের কোনো এক সময় মুরাদ হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এ সময় তার বন্ধু ও বড় ভাইয়েরা দ্রুত তাকে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করেন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

রবিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ৯টায় শহীদুল্লাহ্ হল মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। শহীদুল্লাহ্ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ আমিনূল ইসলাম ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শনিবার দিবাগত রাত ২টা ১৫ মিনিটের দিকে মুরাদ মারা যান। আমরা এখন তার জানাজার জন্য দাঁড়িয়ে আছি।

মুরাদের এই আকস্মিক মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও শহীদুল্লাহ্ হলে শোকের ছায়া নেমে এসেছে, বিশেষ করে তার স্নাতক শেষ করার আগেই।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ময়মনসিংহে যুবদলের সাবেক নেতাকে পিটিয়ে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৫:৪৪ পি.এম


ময়মনসিংহে যুবদলের সাবেক নেতাকে পিটিয়ে হত্যা

ময়মনসিংহ নগরীতে মাদক সংক্রান্ত দ্বন্দ্বের কারণে আহত সাবেক যুবদল নেতা রাজা মিয়া (৪০) মারা গেছেন। এই ঘটনার পর পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে।

নিহত রাজা মিয়া নগরীর ১৮ নম্বর ওয়ার্ডের কৃষ্টপুর এলাকার মমরোজ মিয়ার পুত্র। তিনি মহানগর যুবদল ৩১ নম্বর ওয়ার্ডের সাবেক সাংগঠনিক সম্পাদক হিসেবে পরিচিত ছিলেন।

শনিবার (২৫ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে।

এর আগে, ২২ সেপ্টেম্বর সকালে নগরীর কৃষ্টপুর এলাকায় রাজা মিয়াকে পিটিয়ে আহত করার ঘটনা ঘটে।

কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম রাজা মিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এই ঘটনায় শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাতে নিহত রাজা মিয়ার স্ত্রী জোসনা আক্তার ১১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৫/৬ জনকে আসামি করে কোতোয়ালী মডেল থানায় ৩২৬ ধারায় মামলা দায়ের করেন।

মামলার প্রধান আসামি কবিরসহ (৩০) তিনজনকে পুলিশ গ্রেপ্তার করেছে। অন্য দুই আসামি হলেন বিনু (৩৮) ও নিশাত (২৫)। গ্রেপ্তারকৃত প্রত্যেকেই একই এলাকার বাসিন্দা।

স্থানীয় একটি সূত্র জানায়, ২২ সেপ্টেম্বর সকালে নাস্তা খেয়ে রাজা মিয়া ঘরে শুয়ে ছিলেন। এই সময় কবিরের নেতৃত্বে ১৫ থেকে ২০ জন হামলা চালায়। হামলার সময় কবির শাবল দিয়ে রাজা মিয়ার মাথায় আঘাত করে, যার ফলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়, সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

কিন্তু সেখানে আইসিইউ খালি না থাকায় রাজা মিয়াকে আবারও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ফিরিয়ে আনা হয়। শনিবার বিকেলে তিনি আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

সূত্র আরও জানায়, সম্প্রতি রাজা মিয়া কবির ও তার লোকজনকে মাদক ব্যবসা করতে নিষেধ করেছিলেন। এ নিয়ে তাদের মধ্যে বিরোধ চলছিল, যা ২২ সেপ্টেম্বর রাজা মিয়ার উপর হামলার কারণ হয়ে দাঁড়ায়।

পুলিশের একটি পক্ষ দাবি করছে যে উভয় পক্ষই মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তবে, কতগুলো মাদক মামলা কার নামে রয়েছে তা জানাতে পারেনি।

এ বিষয়ে ময়মনসিংহ মহানগর যুবদলের সাধারণ সম্পাদক জুবায়ের হোসেন শাকিল বলেন, রাজা মিয়া মহানগরের ৩১ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। তিনি আন্দোলন সংগ্রামে সবসময় দলের সঙ্গে ছিলেন। তাকে যে বা যারা হত্যা করেছে, তাদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি। তবে, রাজা মিয়া মাদকের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন না বলেও তিনি জানান।

ওসি মোহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, এ ঘটনার জন্য তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। মরদেহ মর্গে রয়েছে। নিহতের স্ত্রী বাদি হয়ে শুক্রবার রাতে ৩২৬ ধারায় মামলা দায়ের করেছেন। ওই মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত হবে বলেও তিনি জানান।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%