প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বাগেরহাটের মোরেলগঞ্জে প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধের জন্য সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা সভাকক্ষে ইযুথ ফর দি সুন্দরবন ফোরামের আয়োজনের মাধ্যমে বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তরের সহযোগিতায় এই কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল্লাহ।
ইয়ুথ ফর দি সুন্দরবন ফোরামের সভাপতি রুমান হোসেনের সভাপতিত্বে কর্মশালাটির শুরুতে স্বাগত বক্তৃতা প্রদান করেন রূপান্তরের জেলা সমন্বয়কারী খন্দকার জিলানী হোসেন। এছাড়া, কর্মশালায় আলোচনা করেন প্রেসক্লাব সভাপতি মশিউর রহমান মাসুম, সাবেক প্রধান শিক্ষক হোসনেআরা বেগম হাসি, উপজেলা তথ্য আপা শারমিন আক্তার, সংগঠনের সদস্য কেয়া আক্তার, খান আব্দুল্লাহ, সংবাদিক শেফালী আক্তারসহ আরও বিভিন্ন নেতৃবৃন্দ। সভাটি সঞ্চালনা করেন সংগঠনের সহ-সভাপতি মাশরাফি মজিদ আকিব।
কর্মশালায় বক্তারা উল্লেখ করেন, সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় প্লাস্টিক ও পলিথিন দূষণ একটি বড় ধরনের হুমকি হিসেবে বিবেচিত হচ্ছে। এজন্য সরকারি ও বেসরকারি পর্যায়ের সম্মিলিত প্রচেষ্টা গ্রহণ করা প্রয়োজন এবং সকলকে এই প্রতিরোধে এগিয়ে আসতে হবে। তাঁরা বলেন, পরিবেশবান্ধব বিকল্প ব্যবহারের মাধ্যমে দূষণ কমিয়ে সুন্দরবনের ভারসাম্য রক্ষা করা সম্ভব হবে। বর্জ্য অপসারণের জন্য সরকারিভাবে অর্থ বরাদ্দ দেওয়ার প্রয়োজন রয়েছে, এবং স্থানীয় পর্যায়ে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, ও সিটি কর্পোরেশনগুলোতে পৃথক বাজেট নিশ্চিত করার বিষয়টিও গুরুত্বপূর্ণ। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি এবং বেসরকারি প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সুশীল সমাজের বিভিন্ন প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন