ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

নওগাঁয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করলেন এমপি জাহিদুল ইসলাম ধলু


নওগাঁয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করলেন এমপি জাহিদুল ইসলাম ধলু

নওগাঁয় সদর উপজেলার চন্ডিপুর ইউনিয়নের মাদারমোল্লাহাটে অবস্থিত জমিলা কিন্ডারগার্টেন স্কুলের বার্ষিক সংস্কৃতি ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেছেন নওগাঁ-৫ (সদর) আসনের এমপি জাহিদুল ইসলাম ধলু। মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে স্কুল প্রাঙ্গনে এ উপলক্ষে আয়োজিত সমাবেশে এমপি হিসেবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

ওই স্কুলের পরিচালক আলহাজ্ব ড. এম এম জাহিদুল ইসলাম সমাবেশে সভাপতিত্ব করেন। অন্যদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শ. ম. আ. আল কাফী তুহিন, চণ্ডিপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মাহমুদুর রহমান, নওগাঁ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল মতিন তালুকদার, জেলা জাসাসের সভাপতি বারিউল আলম বাবু, নওগাঁ সরকারি কলেজের সাবেক ভিপি জহুরুল ইসলাম খোকন, জেলা যুবদলের সাবেক সভাপতি দেওয়ান ফারুক, নওগাঁ পৌর সভার ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ, জেলা যুবদলের সদস্য ও পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সাংবাদিক শামীনূর রহমান শামীম, এবং জেলা ছাত্রদলের আহ্বায়ক মামুন বিন ইসলাম দোহা প্রমুখ।

এরপর স্কুল প্রাঙ্গনে দিনব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নওগাঁয় সাংবাদিকদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলেন উপপরিচালক

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ২১শে জুলাই, ২০২৬ ইং

১০:৪০ পি.এম


নওগাঁয় সাংবাদিকদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলেন উপপরিচালক

অবশেষে নওগাঁর সাংবাদিকদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করে ফেললেন জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক গোলাম মোহাম্মদ আজম। যিনি সাংবাদিকদের সাথে অসৌজন্য আচরণ করে ভাইরাল হয়েছেন। তিনি সোমবার (২০ জুলাই) নওগাঁ সদর থানায় লিখিত অভিযোগটি জমা দেন। বিষয়টি নিশ্চিত করেছেন নওগাঁ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রদীপ ব্যানার্জী। ওসি বলেন, সকালে থানায় এসে জানতে পারি গোলাম মোহাম্মদ আজম নামে এক ব্যক্তি সাংবাদিকদের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছেন। সেটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। অন্যদিকে সাংবাদিকদের পক্ষ থেকে ঘটনার বিষয়ে পুলিশকে অবহিত করা হয়েছে। থানায় অভিযোগের বিষয়ে জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক গোলাম মোহাম্মদ আজম জানান, গত কালকের ঘটনায় নওগাঁ সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এর চেয়ে বেশি কিছু বলা সম্ভব নয় বলেও জানিয়েছেন তিনি। উল্লেখ্য, নওগাঁয় দুই বছরের বেশি সময় ধরে বন্ধ রয়েছে হাঁসাইগাড়ী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্র। এতে প্রাথমিক স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন প্রত্যন্ত ওই ইউনিয়নের অন্তত ৪০ হাজার মানুষ। ওই ইউনিয়ন থেকে সদর স্বাস্থ্য কমপ্লেক্স অনেক দূরে হওয়ায় চরম বিপাকে পড়ে রোগীরা। জ্বর সর্দি কাশির মতো ছোটখাটো অসুস্থতার জন্য আসতে হয় কয়েক কিলোমিটার পাড়ি দিয়ে সদর স্বাস্থ্য কমপ্লেক্সে। যা খুবই কষ্টের বিষয়। স্বাস্থ্যকেন্দ্রটি বন্ধের কারণ এবং কবে নাগাদ এটি চালু হতে পারে তা সুনির্দিষ্ট করে জানতে গত ১৯ জুলাই দুপুরে ওই কর্মকর্তার কাছে যান গণমাধ্যমকর্মীরা। এ সময় যমুনা টিভির ক্যামেরা ব্যাগ থেকে বের করতেই ক্ষিপ্ত হয়ে যান উপপরিচালক গোলাম মোহাম্মদ আজম। তিনি বলেন, পূর্বানুমতি ছাড়া ক্যামেরা বের করার কোন সুযোগ নেই। পরে এনটিভি, চ্যানেল ২৪, স্টার নিউজ, বৈশাখী টিভি, ডিবিসি নিউজ, চ্যানেল নাইন, এশিয়ান টিভির সাংবাদিকসহ ১০-১৫ জন সাংবাদিক ওই অফিসে গিয়েছিলেন। সকলের সামনে তিনি মামলা করার হুমকি দেন। পরে গভীর রাতে থানায় গিয়ে লিখিত অভিযোগ করেন। এ ঘটনার পর তীব্র ক্ষোভ তৈরি হয়েছে নওগাঁয় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের মাঝে। নিন্দা জানিয়েছে নওগাঁ জেলা টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন। পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালকের এমন আচরণ সরকারি কর্মচারী বিধিমালার লঙ্ঘন কি না, তা খতিয়ে দেখে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন স্থানীয় সাংবাদিকরা। যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার শফিক ছোটন জানান, দীর্ঘদিন ধরে স্বাস্থ্যকেন্দ্রটি বন্ধ থাকায় দ্রুত নতুন ভবন নির্মাণ, প্রয়োজনীয় জনবল নিয়োগ এবং চিকিৎসাসেবা পুনরায় চালুর দাবি জানিয়েছেন হাঁসাইগাড়ী ইউনিয়নের বাসিন্দারা। প্রত্যন্ত ওই জনপদের কয়েক হাজার পরিবার মৌলিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হলে দ্রুত কার্যকর উদ্যোগ নেয়া ছাড়া বিকল্প নেই। সেই প্রশ্ন করলে উপ পরিচালক গোলাম মোহাম্মদ আজম আকস্মিক আমার উপর মারমুখী আচরণ করেন। তিনি অকথ্য ভাষায় আমার ভিডিও জার্নালিস্টকে গালিগালাজ করেছেন। পরে সহকর্মীরা তার অফিসে গেলে তিনি আমাকে মামলার হুমকি দেন। নওগাঁ জেলা টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক এনটিভির সিনিয়র রিপোর্টার আসাদুর রহমান জয় জানান, শফিক ছোটনের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ হচ্ছে এমন খবর পাওয়ার পর তাৎক্ষণিক সেখানে গিয়েছিলাম। ওই কর্মকর্তা যেভাবে প্রকাশ্যে হুমকি-ধামকি দিলেন, তার আচরণ কোনোভাবেই স্বাভাবিক মনে হয়নি। মনে হয়েছে, নিজের মধ্যে চেপে রাখা অন্যান্য কারো উপরে ক্ষোভ তিনি সাংবাদিকদের উপর ঝাড়লেন। এমন কর্মকর্তা শান্তিপ্রিয় জেলা নওগাঁর জন্য সঠিক নয়। নওগাঁ জেলা টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফরিদুল করিম জানান, জনগণের স্বার্থে তথ্য সংগ্রহ করতে গিয়ে একজন সাংবাদিকের সঙ্গে এ ধরনের আচরণ স্বাধীন সাংবাদিকতার পরিপন্থি। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি। অবিলম্বে এই কর্মকর্তাকে প্রত্যাহার করা না হলে কর্মসূচি গ্রহণ করবে টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাগেরহাটে মিছিলের সময়ে আটক হওয়া ছাত্রলীগের ১৭ নেতাকর্মী কারাগারে

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ২১শে জুলাই, ২০২৬ ইং

১০:৪৪ পি.এম


বাগেরহাটে মিছিলের সময়ে আটক হওয়া ছাত্রলীগের ১৭ নেতাকর্মী কারাগারে

বাগেরহাটে মিছিল করার সময়ে আটক হওয়া নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ১৭ নেতাকর্মীকে একটি সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) সকালে গোপন সংবাদের ভিত্তিতে বাগেরহাট শহরের রেলরোড এলাকায় একটি অভিযান চালিয়ে বাগেরহাট মডেল থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে।

তাদের মধ্যে রয়েছে- মোরেলগঞ্জ উপজেলার চালতাবুনিয়া গ্রামের মো. লিটন চাপরাশি (২২), গুলি শাখালী গ্রামের আ. কাইয়ুম (২১), গুয়াতলা গ্রামের মো. শাহিন ফকির, নাজমুল তালুকদার ওরফে শাকিল (১৯), হাসান হাওলাদার (৩৩), বারুইখালী গ্রামের শামিম হোসেন ও নাজমুল হাসান (১৯), পায়লাতলা গ্রামের রাতিন ইসলাম হৃদয় (১৯), শ্লোমবাড়িয়া গ্রামের সিরাজ শেখ ওরফে ফিরোজ (১৯), আরিফুল ইসলাম (১৯), রিয়াদ শেখ (১৯), হাবিবুল্লা খান (১৯), মধ্য বিষারিঘাটা গ্রামের মাহিম হাওলাদার (১৯), সেজদারবাড়ি গ্রামের মেঘনাথ মালি, বহরবুনিয়া গ্রামের সদমিন ফাহিম (২০), গাবতলা গ্রামের রাব্বি তালুকদার এবং বরগুনা সদরের ফুলঝুরি পাতাকাটা গ্রামের অংকুর মালি।

পুলিশ জানায়, ভোরে ৪০ থেকে ৪৫ জনের একটি দল রেলরোড এলাকায় মিছিল করার চেষ্টা করে। এ সময় পুলিশ অভিযান চালায় এবং ১৭ জনকে আটক করে। কিন্তু অন্যান্যরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ ঘটনায়, বাগেরহাট মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) উত্তম কুমার বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করেন। পরে বিকেলে আটক ১৭ জনকে আদালতে হাজির করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বিষয়টি নিশ্চিত করে বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আরেফিন জানান, এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্বামী প্রবাসে, প্রেমিকের সঙ্গে যে কাণ্ড ঘটালেন

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ২১শে জুলাই, ২০২৬ ইং

১০:৪৬ পি.এম


স্বামী প্রবাসে, প্রেমিকের সঙ্গে যে কাণ্ড ঘটালেন

চাঁদপুরের মতলব উত্তরের গজরা ইউনিয়নের মৈশাদী গ্রামে প্রবাসী স্বামীকে রেখে তরুণী প্রেমিকের সঙ্গে পালিয়ে বিয়ের অভিযোগে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। তবে তরুণীর পরিবার এই অভিযোগ অস্বীকার করে বলছে যে, এমন কোনো ঘটনার সত্যতা নেই এবং তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ছড়ানো হচ্ছে।

জানা গেছে, উপজেলার গজরা ইউনিয়নের মৈশাদী গ্রামের মো. মজিল প্রধানের মেয়ের নাম মরিয়ম। তার সঙ্গে ফতেপুর ইউনিয়নের মাইজকান্দি গ্রামের সিঙ্গাপুরপ্রবাসী শরিফুল ইসলামের বিয়ে হয়। অভিযোগ উঠেছে, স্বামী বিদেশে চলে যাওয়ার পরে গজরা গ্রামের লিটনের ছেলে লিমনের সঙ্গে মরিয়মের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়। গত ১৫ জুলাই তারা দুইজন বাড়ি থেকে চলে যান।

মেয়ের পরিবার, দুশ্চিন্তায় পড়ে, মতলব উত্তর থানায় নিখোঁজ ডায়েরি করে। পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তা নিয়ে অভিযান পরিচালনা করে সোমবার (২০ জুলাই) ঢাকার সাভার এলাকা থেকে তরুণী ও লিমনকে উদ্ধার করে। উদ্ধার অভিযানে নেতৃত্ব দেন থানার উপ-পরিদর্শক (এসআই) মাধব চন্দ্র।

এদিকে লিমন অভিযুক্ত হয়ে দাবি করেন যে, মরিয়মের সঙ্গে তাদের প্রেমের সম্পর্ক অন্যত্র বিয়ের আগেই ছিল। তিনি বলেন, "আমি তাকে অনেক ভালোবাসি। আমরা নিজেদের ইচ্ছায় বিয়ে করেছি। এখন সে আমার স্ত্রী।"

অন্যদিকে, মরিয়মের বাবা মো. মজিল প্রধান অভিযোগ অস্বীকার করে বলেন, "এই ধরনের কোনো ঘটনাই ঘটেনি। আপনারা কেন আমাদের বিরক্ত করছেন?" প্রবাসী স্বামী শরিফুল ইসলামের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করার পরও তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাবনার ঈশ্বরদীতে স্ত্রীকে মারধর ও কোরআন পোড়ানোর অভিযোগে একজনকে পুলিশে সোপর্দ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ২১শে জুলাই, ২০২৬ ইং

১০:৪৮ পি.এম


পাবনার ঈশ্বরদীতে স্ত্রীকে মারধর ও কোরআন পোড়ানোর অভিযোগে একজনকে পুলিশে সোপর্দ

পাবনার ঈশ্বরদীতে মাদক সেবনের জন্য টাকা না পেয়ে স্ত্রীকে মারধর করার পাশাপাশি কোরআন শরীফ পোড়ানোর অভিযোগে স্থানীয়রা এক ব্যক্তিকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে।

মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে উপজেলার সাড়াগোপালপুর এলাকায় এই ঘটনা ঘটে। অভিযুক্ত ব্যক্তির নাম জুয়েল রানা (৪০), তিনি নাটোরের লালপুর উপজেলার লক্ষ্মীপুর এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে।

স্থানীয়ভাবে জানা যায়, জুয়েল রানা তার স্ত্রীসহ ঈশ্বরদীর সাড়াগোপালপুর শেফালী পট্রি এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন। তিনি মাদকাসক্ত ছিলেন এবং মাদক সেবনের টাকার জন্য মাঝে মাঝে স্ত্রীকে মারধর করতেন। ঘটনার দিনও এই কারণেই স্ত্রীকে মারধর করেন। এক পর্যায়ে তিনি পবিত্র কোরআন শরীফে আগুন দিয়ে তা পুড়িয়ে দেন।

এই সময় স্থানীয়রা বিষয়টি টের পেয়ে তাকে আটক করে এবং উত্তম মধ্যম দেন। এরপর তাকে খুঁটির সাথে বেঁধে, গলায় জুতার মাল পরিয়ে এবং মুখে চুনকালি মাখিয়ে তার শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ওই ব্যক্তিকে থানায় নিয়ে যায়।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান জানিয়েছেন, ওই ব্যক্তি মাদকাসক্ত ছিলেন। মাদক সেবনের জন্য স্ত্রীর কাছে টাকা চেয়েছিলেন, কিন্তু স্ত্রী তাকে টাকা না দিয়ে কোরআন শরীফের ভেতর টাকা লুকিয়ে রেখেছিলেন। এ সময় জুয়েল রানা তার স্ত্রীকে মারধর করতে থাকেন।

একপর্যায়ে খুঁজতে খুঁজতে কোরআন শরীফের ভেতর থেকে টাকা খুঁজে পান। পরবর্তীতে স্ত্রীর উপর খেপে গিয়ে আবারও মারধর শুরু করেন এবং কোরআন শরীফের পাতা পুড়িয়ে ফেলেন। তার স্ত্রীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন। পরে তাকে আটকে রেখে পুলিশে খবর দিলে পুলিশ ওই ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে আসে। এই ঘটনার সাথে সাথে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%