প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বাগেরহাটে মিছিল করার সময়ে আটক হওয়া নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ১৭ নেতাকর্মীকে একটি সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) সকালে গোপন সংবাদের ভিত্তিতে বাগেরহাট শহরের রেলরোড এলাকায় একটি অভিযান চালিয়ে বাগেরহাট মডেল থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে।
তাদের মধ্যে রয়েছে- মোরেলগঞ্জ উপজেলার চালতাবুনিয়া গ্রামের মো. লিটন চাপরাশি (২২), গুলি শাখালী গ্রামের আ. কাইয়ুম (২১), গুয়াতলা গ্রামের মো. শাহিন ফকির, নাজমুল তালুকদার ওরফে শাকিল (১৯), হাসান হাওলাদার (৩৩), বারুইখালী গ্রামের শামিম হোসেন ও নাজমুল হাসান (১৯), পায়লাতলা গ্রামের রাতিন ইসলাম হৃদয় (১৯), শ্লোমবাড়িয়া গ্রামের সিরাজ শেখ ওরফে ফিরোজ (১৯), আরিফুল ইসলাম (১৯), রিয়াদ শেখ (১৯), হাবিবুল্লা খান (১৯), মধ্য বিষারিঘাটা গ্রামের মাহিম হাওলাদার (১৯), সেজদারবাড়ি গ্রামের মেঘনাথ মালি, বহরবুনিয়া গ্রামের সদমিন ফাহিম (২০), গাবতলা গ্রামের রাব্বি তালুকদার এবং বরগুনা সদরের ফুলঝুরি পাতাকাটা গ্রামের অংকুর মালি।
পুলিশ জানায়, ভোরে ৪০ থেকে ৪৫ জনের একটি দল রেলরোড এলাকায় মিছিল করার চেষ্টা করে। এ সময় পুলিশ অভিযান চালায় এবং ১৭ জনকে আটক করে। কিন্তু অন্যান্যরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ ঘটনায়, বাগেরহাট মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) উত্তম কুমার বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করেন। পরে বিকেলে আটক ১৭ জনকে আদালতে হাজির করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বিষয়টি নিশ্চিত করে বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আরেফিন জানান, এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন