০৮:২২ পি.এম
যশোরের অভয়নগর এলাকায়, প্রেমিকের কাছ থেকে প্রেমিকাকে (১৬) ছিনিয়ে নিয়ে ধর্ষণের অভিযোগে ৬ জনকে পুলিশ গ্রেপ্তার করেছে।
শুক্রবার (১৭ জুলাই) রাতে প্রেমিক ইজিবাইকচালক লিমন হাওলাদার বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় ৩ জনের বিরুদ্ধে অভয়নগর থানায় ধর্ষণ এবং চাঁদা দাবির মামলা করেছেন। ওই মামলা হওয়ার পরপরই পুলিশ তাদের গ্রেপ্তার করেছে।
এই ঘটনাটি ঘটেছিল বৃহস্পতিবার (১৬ জুলাই) রাত ২টার দিকে, উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের শংকরপাশা গ্রামের পাশেই মনিরুল ইসলামের দোকানের কোণে।
আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার
গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন অভয়নগর উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের শংকরপাশা গ্রামের আরজান গাজী (৩০), হাসান মোড়ল (৩৮), সাজ্জাদ সরদার (৩৮), সাজিদ হোসেন (২৪), মামুন গাজী, যিনি ভুট্টো গাজী নামেও পরিচিত (৪১), এবং শফিক মোল্যা (৪৪)।
জানা গেছে, বৃহস্পতিবার রাতে বাদী তার প্রেমিকাকে নিয়ে ইজিবাইক চালিয়ে শংকরপাশা গ্রামে ঘোরাঘুরি করছিলেন। এক পর্যায়ে, এজাহার নামীয় ৬ জনের সাথে অজ্ঞাত পরিচয় ২/৩ জন ইজিবাইক থামিয়ে তাদের মারপিট করে প্রেমিকা ও ইজিবাইক ছিনিয়ে নিয়ে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। পরে, রাত ২টার সময় শংকরপাশা গ্রামে মনিরুল ইসলামের দোকানের পাশে তাদের নিয়ে অভিযোগে নাম থাকা আরমান গাজী অজ্ঞাতদের সহযোগিতায় প্রেমিকাকে ধর্ষণ করেন।
মামলার বাদী বলেন, "আমি ন্যায় বিচার পাওয়ার আশায় ৬ জনের নামসহ অজ্ঞাত পরিচয় ২/৩ জনের বিরুদ্ধে অভয়নগর থানায় ধর্ষণসহ চাঁদার মামলা করেছি।"
এ বিষয়ে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান বলেন, "ধর্ষণ এবং চাঁদা দাবির মামলায় এজাহার নামীয় ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।"
আরও পড়ুন: একুশে বইমেলার তারিখ ৭ জানুয়ারি ২০২৭ ঘোষণা
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন