প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ময়মনসিংহের ধোবাউড়ার গোয়াতলায় ইউনিয়নে ধর্ষণ ও হত্যার শিকার শিশু নিসা মনির বাবা রাজু মিয়া কর্মসংস্থানের জন্য BNP-এর যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্সের মাধ্যমে একটি অটোরিকশা পেয়েছেন।
শনিবার দুপুরে ধোবাউড়া জেলা পরিষদের ডাকবাংলো চত্বরে আয়োজিত সংক্ষিপ্ত একটি অনুষ্ঠানে এমরান সালেহ প্রিন্স রাজু মিয়ার হাতে অটোবাইকের চাবি তুলে দেন।
অটোবাইক পেয়ে রাজু মিয়া আবেগাপ্লুত হয়ে বলেন, "মেয়েকে হারানোর শোক কোনোদিন কাটবে না। তবে পরিবারের জীবিকা নির্বাহের জন্য কর্মসংস্থান সৃষ্টির জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করি।" তিনি একই সঙ্গে নিসা মনির ধর্ষণ ও হত্যা মামলার দ্রুত বিচার নিশ্চিত করতে এমরান সালেহ প্রিন্সের আন্তরিক উদ্যোগ ও সহযোগিতার জন্যও কৃতজ্ঞতা জানান।
এ সময় এমরান সালেহ প্রিন্স শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, "ধর্ষণ, হত্যা, নারী ও শিশু নির্যাতনের মতো জঘন্য এবং অমানবিক অপরাধের বিরুদ্ধে বিএনপি সব সময়ই আপসহীন অবস্থানে রয়েছে। অপরাধী যে-ই হোক, তাকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হচ্ছে।"
এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের স্লোগান "একটু উদ্যোগ, একটু চেষ্টা এনে দেবে সচ্ছলতা" উল্লেখ করে এমরান সালেহ প্রিন্স বলেন, "আজকের এই উদ্যোগ যদি নিসা মনির পরিবারের জীবনে স্বচ্ছলতা ফিরিয়ে আনতে পারে, এবং রাজু মিয়া সম্মানের সঙ্গে জীবিকা নির্বাহ করতে পারেন, তবে সেটিই হবে প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’-এই রাষ্ট্রদর্শন বাস্তবায়নের একটি ক্ষুদ্র প্রয়াস।"
এ সময় অনুষ্ঠানে ধোবাউড়া উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক আজহারুল ইসলাম কাজল, সদস্য সচিব আনিসুর রহমান মানিক, যুগ্ম আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন খান লিটন, ফরহাদ রাব্বানী সুমন, আব্দুল কুদ্দুস, গোয়াতলা ইউপি চেয়ারম্যান জাকিরুল ইসলাম তালুকদার টোটন, আব্দুল মোমেন শাহীন, গোয়াতলা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আনসার আলী তুলা প্রমুখ উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন