ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

মিরসরাইয়ে বিস্কুট কারখানার গার্ডরুমে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার


মিরসরাইয়ে বিস্কুট কারখানার গার্ডরুমে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে একটি বিস্কুট কারখানার গার্ডরুম থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির (আনুমানিক ৩৫) মরদেহ উদ্ধার করা হয়েছে পুলিশ দ্বারা। মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে সাড়ে ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে মিরসরাই ফিলিং স্টেশনের দক্ষিণে অবস্থিত কারখানার গার্ডরুম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সকালে গার্ডরুমে অর্ধবসা অবস্থায় ওই ব্যক্তির মরদেহ দেখতে পান স্থানীয়রা। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। স্থানীয়দের ধারণা, তাকে অন্য কোথাও হত্যা করা হয়েছে এবং মরদেহ সেখানে ফেলে রাখা হয়েছে।

ঘটনার খবর পেয়ে চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (শিল্পাঞ্চল ও ডিবি) মোহাম্মদ ইব্রাহীম ঘটনাস্থলে পরিদর্শন করেন। এ সময় পুলিশ নিহত ব্যক্তির সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।

আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন জানিয়েছেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ বিষয়টি জানা যাবে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত এবং ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ৮ই জুলাই, ২০২৬ ইং

০৪:১২ এম


চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত

চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ৩ (তিন) নম্বর স্থানীয় সতর্ক সংকেত প্রদর্শন করতে বলা হয়েছে আবহাওয়া অফিস কর্তৃক।

সোমবার সকালে আভাস অনুযায়ী, আবহাওয়া অফিস জানায়, উড়িষ্যা এবং তৎসংলগ্ন দক্ষিণ ঝাড়খন্ড এলাকায় অবস্থানরত মৌসুমি নিম্নচাপটি বর্তমানে দক্ষিণ ঝাড়খন্ড ও তৎসংলগ্ন উড়িষ্যা এলাকায় মৌসুমি স্থল নিম্নচাপ আকারে অবস্থান করছে, যা উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। এটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে।

এই নিম্নচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিদ্যমান রয়েছে। এর ফলে সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর এবং বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ৩ (তিন) নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি, উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে যতক্ষণ না পরবর্তী নির্দেশ জারি হয়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টানা বৃষ্টিতেও জলাবদ্ধতা নেই, স্বস্তিতে চট্টগ্রামবাসী

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ৮ই জুলাই, ২০২৬ ইং

০৪:১৫ এম


টানা বৃষ্টিতেও জলাবদ্ধতা নেই, স্বস্তিতে চট্টগ্রামবাসী

টানা ভারী বৃষ্টির মাঝেও চট্টগ্রাম নগরীতে বড় ধরনের জলাবদ্ধতা সৃষ্টি হয়নি। গত ২৪ ঘণ্টায় নগরীতে ১২৮ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হলেও, দ্রুত পানি নিষ্কাশনের কারণে জনজীবন ও যান চলাচলে উল্লেখযোগ্য বিঘ্ন ঘটেনি। এ কারণে নগরবাসী স্বস্তি প্রকাশ করেছেন।

সোমবার (৬ জুলাই) দুপুর ১২টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টার বৃষ্টির তথ্য প্রকাশ করেছে পতেঙ্গা আবহাওয়া অফিস। সহকারী আবহাওয়াবিদ সুমন সাহা জানান, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত বহাল রয়েছে। একই সঙ্গে ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কাও রয়েছে।

জানা গেছে, নগরীর কাতালগঞ্জ আবাসিক এলাকার দু’একটি স্থান এবং প্রবর্তক মোড়ের একাংশে পানি জমেছিল। পরবর্তীতে ওই এলাকাগুলোর নালায় জমে থাকা আবর্জনা সরিয়ে নিলে পানি সরে যায়।

বৃষ্টির সঙ্গে নগরীর বিভিন্ন এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থা পরিদর্শন শেষে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, খাল, নালা ও ড্রেন নিয়মিত পরিষ্কার রাখা, পানি প্রবাহে বাধা দ্রুত অপসারণ এবং সার্বক্ষণিক তদারকির ফলেই টানা দুই দিনের বৃষ্টির পরও নগরীতে উল্লেখযোগ্য জলাবদ্ধতা হয়নি।

তিনি জানান, বর্ষা মৌসুমে কোথাও পানি জমার খবর পাওয়া মাত্র সংশ্লিষ্ট টিম দ্রুত ব্যবস্থা নিচ্ছে। পাশাপাশি জলাবদ্ধতা রোধে নালা-নর্দমা ও খালে ময়লা-আবর্জনা এবং প্লাস্টিকজাত বর্জ্য না ফেলতে নগরবাসীর প্রতি আহ্বান জানান তিনি।

এদিকে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন জানিয়েছেন, প্রকল্প এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থা সচল রাখতে প্রকল্প পরিচালক ও সেনাবাহিনীর সদস্যদের নিয়ে রাতভর ড্রেনেজ ব্যবস্থা এবং জলাবদ্ধতাপ্রবণ এলাকাগুলো তদারকি করা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩২ জন গ্রেফতার, মামলা ৫৪

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ৮ই জুলাই, ২০২৬ ইং

১২:১৬ পি.এম


ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩২ জন গ্রেফতার, মামলা ৫৪

রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় মোট ৪৩২ জন গ্রেফতার হয়েছে। একই সময়ে ৫৪ টি মামলা দায়ের করা হয়েছে।

গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ কর্তৃক ৫০ জন, লালবাগ বিভাগ কর্তৃক ৩৩ জন, ওয়ারী বিভাগ কর্তৃক ৫৯ জন, মতিঝিল বিভাগ কর্তৃক ৪৯ জন, তেজগাঁও বিভাগ কর্তৃক ৪৯ জন, মিরপুর বিভাগ কর্তৃক ১০৭ জন, গুলশান বিভাগ কর্তৃক ৪৫ জন, উত্তরা বিভাগ ৩৭ জন ও গোয়েন্দা বিভাগ কর্তৃক ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

এসময় তাদের হেফাজত থেকে ১৬ কেজি ৫৪০ গ্রাম গাঁজা, ৪৪৬ পিস ইয়াবা ট্যাবলেট, ৩২ গ্রাম হেরোইন, একটি মোটরসাইকেল, একটি শুটার মেশিন, একটি কাঠ কাটার মেশিন, একটি গ্র্যান্ডিং মেশিন ও একটি স্ট্যান্ড ফ্যান উদ্ধার করা হয়।

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হিট ওয়েভে নিউ ইয়র্কে ৩ জন এবং নিউ জার্সিতে ২৫ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ৮ই জুলাই, ২০২৬ ইং

১২:১৯ পি.এম


হিট ওয়েভে নিউ ইয়র্কে ৩ জন এবং নিউ জার্সিতে ২৫ জনের মৃত্যু

তীব্র দাবদাহে স্বস্তি পেতে শহরের ফোঁয়াড়ায় স্বস্তির খোঁজে এক পথচারী। ছবি: রয়টার্স

গত বুধবার শুরু হওয়া তাপপ্রবাহ শনিবার পর্যন্ত স্থায়ী হয়। এ সময় কয়েকটি এলাকায় তাপমাত্রা ১০০ ডিগ্রি ফারেনহাইটে পৌঁছে যায়।

ট্রাই-স্টেটজুড়ে ছড়িয়ে পড়া চার দিনের তীব্র তাপপ্রবাহে নিউইয়র্কে অসুস্থ হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। নিউ ইয়র্ক সিটি কর্তৃপক্ষ জানিয়েছে, নিহত তিনজনই সপ্তাহান্তে নিজ নিজ বাড়িতে মারা যান।

নিউ ইয়র্ক সিটি মেয়রের প্রেস সেক্রেটারি জো ক্যালভেলো এক বিবৃতিতে জানান, তাপ প্রবাহে প্রতিবছরই বহু মানুষের প্রাণ কেড়ে নেয়। প্রতি বছর গড়ে প্রায় ৫০০ নিউ ইয়র্কবাসী তাপজনিত অসুস্থতায় মারা যান।

তিনি আরও জানান, দাবদাহ মোকাবিলায় সিটি প্রশাসন পাঁচটি বরোতে শত শত কুলিং সেন্টার চালু করেছে। পাশাপাশি খোলা সুইমিং পুলগুলোর সময় বাড়ানো হয়েছে এবং বয়স্ক, গৃহহীন ও ঝুঁকিতে থাকা মানুষের কাছে সহায়তা পৌঁছে দিতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়।

আইউইটনেস নিউজ জানায়, গত বুধবার শুরু হওয়া তাপপ্রবাহ শনিবার পর্যন্ত স্থায়ী হয়। এ সময় কয়েকটি এলাকায় তাপমাত্রা ১০০ ডিগ্রি ফারেনহাইটে পৌঁছে যায়। আর্দ্রতার কারণে অনুভূত তাপমাত্রা ছিল আরও বেশি। রোববার থেকে তাপমাত্রা কমে ৮০ ডিগ্রি ফারেনহাইটে নেমে এলে তাপপ্রবাহ থেকে স্বস্তির নি:শ্বাস ছাড়ে বাসিন্দারা।

এদিকে, নিউ জার্সি হেলথ ডিপার্টমেন্ট জানিয়েছে, সাম্প্রতিক কয়েক দিনের তীব্র তাপপ্রবাহে স্টেইটজুড়ে অন্তত ২৫ জনের মৃত্যু চরম গরমের সঙ্গে প্রাথমিকভাবে সম্পর্কিত বলে মনে করা হচ্ছে। মৃতদের বয়স মূলত ৩০-এর মাঝামাঝি থেকে ৮০-এর মধ্যে এবং ঘটনাগুলো ১০টি কাউন্টিতে ছড়িয়ে আছে। চূড়ান্ত কারণ নিশ্চিত করতে তদন্ত চলছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%