ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

হারের পর ক্লাব বোর্ডকে তীব্র সমালোচনা করলেন মার্তিনেজ


হারের পর ক্লাব বোর্ডকে তীব্র সমালোচনা করলেন মার্তিনেজ

নতুন মৌসুমে একের পর এক ব্যর্থতার কারণে চাপের মধ্যে রয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ক্লাবটির পরিচালনা পর্ষদের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন আর্জেন্টাইন ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেজ, যিনি টানা পাঁচ ম্যাচ জয়হীন থাকার পর এই মন্তব্য করেন। তিনি দাবি করেছেন, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দল গড়তে আরও বিনিয়োগ ও খেলোয়াড় দলে ভেড়ানোর প্রয়োজন রয়েছে।

চ্যাম্পিয়নস লিগে আতলেতিকো মাদ্রিদের কাছে ২-০ গোলে পরাজয়ের পর মার্তিনেজ ইউনাইটেডের দল গঠন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন। অ্যামাজন প্রাইমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি উল্লেখ করেন, "প্রতিদ্বন্দ্বিতা ধরে রাখতে ক্লাব কর্তৃপক্ষের কাছ থেকে আরও বেশি কিছু প্রত্যাশা করেন তারা।"

মার্তিনেজ বলেন, ‘গত মৌসুমে আমরা অসাধারণ খেলেছি। এখন আমরা কর্তৃপক্ষের কাছ থেকে আরও বেশি কিছু আশা করি। প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আরও খেলোয়াড় দরকার, কারণ অন্য দলগুলোও অনেক খেলোয়াড় দলে ভেড়াচ্ছে।’

আরও পড়ুন: শূন্য রান করেও ম্যাচের নায়ক ম্যাক্স ফিল্ড, খেললেন ১৩২ বল

চলতি মৌসুমে প্রিমিয়ার লিগে প্রত্যাশিত পারফরম্যান্স দেখাতে ব্যর্থ হচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড। ছয় ম্যাচে তারা মাত্র এক জয় ও তিন ড্র নিয়ে ৬ পয়েন্ট নিয়ে তালিকার ১৩ নম্বরে অবস্থান করছে। চ্যাম্পিয়নস লিগেও তাদের দুই ম্যাচে একটি জয় ও একটি হার রয়েছে।

গ্রীষ্মকালীন দলবদলে খেলোয়াড় কেনার জন্য উল্লেখযোগ্য অর্থ ব্যয় করা হলেও, দলের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পজিশনে ঘাটতি রয়ে গেছে বলে মনে করছেন সমর্থকেরা। বিশেষ করে লেফট-ব্যাক ও স্ট্রাইকার পজিশনে নতুন খেলোয়াড় না আনায় অসন্তোষ প্রকাশ করেছেন তারা।

দলবদলে আরও বিনিয়োগের প্রত্যাশা জানিয়ে মার্তিনেজ বলেন, ‘আমি আরও বিনিয়োগ আশা করি। শতভাগ নিশ্চিতভাবেই বলছি, আমি আমাদের টেকনিক্যাল ডিরেক্টর জেসন উইলকক্সের কাছ থেকে আরও বেশি কিছু আশা করি। খেলোয়াড় হিসেবে আমাদের আরও ভালো করতে হবে। তবে শক্তিশালী একটি দল গড়ে তোলাও গুরুত্বপূর্ণ, যাতে এ ধরনের বড় ম্যাচের জন্য প্রস্তুত থাকা যায়।’

মার্তিনেজ এই ব্যর্থতার দায় শুধুমাত্র খেলোয়াড় কিংবা কোচের ওপর চাপাতে চান না। তার মতে, ক্লাবের অন্যান্য বিভাগগুলোর কার্যক্রমও পর্যালোচনা করা প্রয়োজন। তিনি বলেন, ‘আজ কোচকে দোষ দেওয়া সহজ, খেলোয়াড়দের দোষ দেওয়াও সহজ। কিন্তু আমাদের অন্য বিভাগগুলোর দিকেও নজর দিতে হবে।’

আরও পড়ুন: রিয়ালের জয় ছাপিয়ে গুলারের লাল কার্ড বিতর্ক

এদিকে, টানা পাঁচ ম্যাচ জয়হীন থাকায় কোচ মাইকেল ক্যারিকের ওপর চাপ বৃদ্ধি পাচ্ছে। তবে ঘন ঘন কোচ পরিবর্তন করে সমস্যার সমাধান সম্ভব নয় বলেও মনে করেন মার্তিনেজ। তিনি বলেন, ‘আপনি তো বারবার কোচ পরিবর্তন করতে পারেন না। অন্য বিভাগগুলোর কী হবে? এর বেশি আমি কিছু বলতে পারব না।’

মার্তিনেজের মন্তব্যের সঙ্গে একমত নন ইউনাইটেডের সাবেক স্ট্রাইকার ওয়েইন রুনি। তিনি মনে করেন, এ ধরনের সমালোচনা প্রকাশ্যে না করে দলের অভ্যন্তরেই আলোচনা করা উচিত ছিল। অ্যামাজন প্রাইমে রুনি বলেন, ‘আমার মনে হয়, সে হয়তো একটু বেশি বলে ফেলেছে। এসব কথা দলের ভেতরেই রাখা উচিত ছিল।’

আতলেতিকো মাদ্রিদের কাছে হারের হতাশা কাটিয়ে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে পরবর্তী ম্যাচগুলোতে মাঠে নামবে ম্যানচেস্টার ইউনাইটেড। তবে মাঠের পারফরম্যান্সের পাশাপাশি ক্লাবের দল গঠন ও পরিচালনা নিয়েও যে প্রশ্ন উঠছে, মার্তিনেজের মন্তব্যে তা আরও স্পষ্ট হয়ে উঠেছে।

আরও পড়ুন: সালমান আগার সেঞ্চুরিতে শ্রীলঙ্কাকে হারিয়ে পাকিস্তানের জয়

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:১৮ পি.এম


ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ট্রাকের চাপায় দুই মোটরসাইকেল আরোহী প্রাণ হারিয়েছেন।

এটি ঘটেছে বুধবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে সাতটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বৈষামোড়া এলাকায়।

নিহতদের মধ্যে একজন হলেন অনুপ কুমার (৫৫) এবং অপরজন আনোয়ারুল আজিম (৪০)। প্রাথমিকভাবে জানা গেছে, নিহত দুইজনের বাড়ি নরসিংদী জেলা সদরে।

খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানিয়েছেন, নরসিংদী থেকে মোটরসাইকেলে করে সিলেটের দিকে যাচ্ছিলেন তারা। বৈষামোড়া এলাকায় যানজটে দাঁড়িয়ে থাকার সময় পেছন থেকে একটি ট্রাক তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এ ঘটনায় অনুপ কুমার ঘটনাস্থলেই নিহত হন এবং আনোয়ারুল আজিম গুরুতর আহত হন। আহত অবস্থায় তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান।

ওসি আরও জানান, ঘটনার পর ট্রাকের চালক পালিয়ে গেলেও ট্রাকটি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আজ পালিত হচ্ছে ‘টাক থাকুন, স্বাধীন থাকুন দিবস’

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:১৯ পি.এম


আজ পালিত হচ্ছে ‘টাক থাকুন, স্বাধীন থাকুন দিবস’

চুল পড়ে টাক হয়ে যাওয়া কিংবা নিজের ইচ্ছায় মাথা ন্যাড়া করা যে কারণেই হোক, টাক মাথা নিয়ে সংকোচের কিছু নেই। বরং আত্মবিশ্বাসের সঙ্গে নিজের স্বাভাবিক রূপকে গ্রহণ করার বার্তা নিয়ে আজ ১৪ অক্টোবর পালিত হচ্ছে ‘টাক থাকুন, স্বাধীন থাকুন দিবস’ (Be Bald and Be Free Day)।

দিবসটির প্রধান উদ্দেশ্য হলো টাক মাথার সৌন্দর্য উদযাপন করা এবং চুলহীন ব্যক্তিদের আত্মবিশ্বাস ও স্বাভাবিক সৌন্দর্যের প্রতি সম্মান জানানো। একই সঙ্গে চিকিৎসার কারণে চুল হারানো ব্যক্তিদের সাহস ও মানসিক শক্তির প্রতিও সংহতি প্রকাশ করা হয়।

টাক মাথা দিবসের সূচনা

টাক মাথার সৌন্দর্য ও ইতিবাচক দিকগুলো তুলে ধরতে ওয়েলক্যাটের টমাস রয় ও রুথ রয় এই দিবসটি চালু করেন। দিবসটি মানুষকে নিজের চেহারা নিয়ে ইতিবাচক হতে এবং চুল থাকা বা না থাকার সঙ্গে সৌন্দর্যের সম্পর্ককে নতুনভাবে দেখতে উৎসাহিত করে।

অনেকেই ব্যক্তিগত পছন্দ থেকে মাথা ন্যাড়া করেন। কারও কাছে এটি আত্মবিশ্বাস ও স্বতন্ত্র ব্যক্তিত্বের প্রকাশ। আবার বয়স, বংশগত বৈশিষ্ট্য কিংবা অন্যান্য শারীরিক কারণে অনেকের মাথায় চুল কমে যায়। চিকিৎসার পার্শ্বপ্রতিক্রিয়ায় চুল হারানো ব্যক্তিদের জন্যও দিবসটি বিশেষ তাৎপর্য বহন করে।

টাক মাথারও রয়েছে নিজস্ব সৌন্দর্য

টাক মাথা নিয়ে ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরির পাশাপাশি এর কিছু ব্যবহারিক সুবিধাও রয়েছে। চুলের পরিচর্যা, শ্যাম্পু, কন্ডিশনার কিংবা নিয়মিত চুল কাটার পেছনে সময় ও অর্থ ব্যয় কমানো সম্ভব। অনেকের কাছে মাথা ন্যাড়া রাখা ব্যক্তিগত স্বাচ্ছন্দ্য ও সহজ জীবনযাপনের অংশ।

তবে চুল হারানোর অভিজ্ঞতা সবার জন্য এক রকম নয়। কারও কাছে এটি ব্যক্তিগত পছন্দের বিষয়, আবার কারও জন্য মানসিক চাপের কারণ হতে পারে। তাই চেহারা নিয়ে কাউকে বিব্রত না করে তাঁর অনুভূতি ও ব্যক্তিগত সিদ্ধান্তকে সম্মান জানানোই দিবসটির অন্যতম গুরুত্বপূর্ণ বার্তা।

যেভাবে উদযাপন করবেন দিবসটি

দিবসটি উদযাপনের জন্য নিজের টাক মাথা নিয়ে আত্মবিশ্বাসী সেলফি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করতে পারেন। টাক মাথার বন্ধু, পরিবারের সদস্য কিংবা সহকর্মীকে ইতিবাচক মন্তব্যের মাধ্যমে উৎসাহ দেওয়া যেতে পারে।

যাঁরা মাথা ন্যাড়া করার কথা ভাবছেন, তাঁরা চাইলে নতুন লুকের অভিজ্ঞতা নিতে পারেন। পাশাপাশি ক্যানসারে আক্রান্ত ব্যক্তি ও রোগজয়ীদের সাহসের প্রতি সম্মান জানানো এবং সামর্থ্য অনুযায়ী ক্যানসার চিকিৎসায় সহায়তাকারী প্রতিষ্ঠানকে অনুদান দেওয়ার মাধ্যমেও দিবসটি পালন করা যায়।

সামাজিক যোগাযোগমাধ্যমে দিবসটি উপলক্ষে নিজের অভিজ্ঞতা ও ইতিবাচক বার্তা ছড়িয়ে দিতে ব্যবহার করা যেতে পারে #BeBaldAndBeFreeDay হ্যাশট্যাগ।

সব মিলিয়ে, ‘টাক থাকুন, স্বাধীন থাকুন দিবস’ মনে করিয়ে দেয় সৌন্দর্য কোনো নির্দিষ্ট চেহারা বা চুলের ওপর নির্ভরশীল নয়। নিজের স্বাভাবিক রূপকে গ্রহণ করা, আত্মবিশ্বাসী থাকা এবং অন্যের বৈচিত্র্যকে সম্মান জানানোই এই দিবসের মূল বার্তা।

সূত্র: ন্যাশনাল ডে ক্যালেন্ডার

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাষ্ট্রপতির আহ্বান, শিক্ষার্থী ও তরুণ সমাজকে মাদক থেকে দূরে থাকতে হবে

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:১৯ পি.এম


রাষ্ট্রপতির আহ্বান, শিক্ষার্থী ও তরুণ সমাজকে মাদক থেকে দূরে থাকতে হবে

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্তব্য করেছেন যে, দেশের তরুণ সমাজ ও শিক্ষার্থীদের মাদকের ভয়াবহ থাবা থেকে রক্ষা করা আবশ্যক। তিনি দেশব্যাপী বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠান ও তাদের সংলগ্ন এলাকা সম্পূর্ণভাবে মাদকমুক্ত রাখতে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের পাশাপাশি মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান জানিয়েছেন।

বুধবার (১৪ অক্টোবর) সকালে বঙ্গভবনে উত্তরা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা এবং ভাইস চ্যান্সেলর (উপাচার্য) অধ্যাপক ড. ইয়াসমীন আরা লেখার নেতৃত্বে একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন।

সাক্ষাৎকালে উপাচার্য রাষ্ট্রপতিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা এবং একাডেমিক কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। প্রতিনিধিদল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সুবিধা ও অসুবিধা এবং সমস্যার বিষয়গুলো রাষ্ট্রপতির দৃষ্টি আকর্ষণ করে। রাষ্ট্রপতি সমস্যা সমাধানের আশ্বাস প্রদান করেন।

উত্তরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) আসন্ন উত্তরা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে আচার্য (চ্যান্সেলর) হিসেবে উপস্থিত থাকার জন্য রাষ্ট্রপতিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমন্ত্রণ গ্রহণ করে সমাবর্তনে উপস্থিত থাকার বিষয়ে আশ্বস্ত করেন।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব ও প্রেস সচিব এবং বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ও ট্রাস্টি বোর্ডের সদস্যরা উপস্থিত ছিলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্ব খাদ্য কর্মসূচিতে কর্মকর্তা ও সহকারী পদে নিয়োগ, আবেদন শুরু অনলাইনে

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:১৯ পি.এম


বিশ্ব খাদ্য কর্মসূচিতে কর্মকর্তা ও সহকারী পদে নিয়োগ, আবেদন শুরু অনলাইনে

জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) কর্তৃক কর্মকর্তা ও সহকারী পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সংস্থাটির আওতায় দুটি পদে মোট দুজনকে নিয়োগ দেওয়া হবে। বাংলাদেশি নাগরিকদের জন্য অনলাইনে আবেদন করার সুযোগ রয়েছে। আবেদনের শেষ সময় ২৬ অক্টোবর ২০২৬।

ডব্লিউএফপির নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, মনিটরিং অ্যাসিস্ট্যান্ট পদে রাঙামাটি এবং কমিউনিটি ফিডব্যাক মেকানিজম (সিএফএম) অফিসার পদে কক্সবাজারে একজন করে নিয়োগ দেওয়া হবে। উভয় পদই পূর্ণকালীন এবং সার্ভিস কন্ট্রাক্টের আওতাভুক্ত।

১. পদের নাম: মনিটরিং অ্যাসিস্ট্যান্ট

পদসংখ্যা: ১টি

কর্মস্থল: রাঙামাটি

চুক্তির মেয়াদ: ১২ মাস

শিক্ষাগত যোগ্যতা: ডেভেলপমেন্ট স্টাডিজ, সামাজিক বিজ্ঞান, মানবিক বিভাগ অথবা সংশ্লিষ্ট বিষয়ে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে।

অভিজ্ঞতা: মনিটরিং ও মূল্যায়ন-সংশ্লিষ্ট কাজে কমপক্ষে চার বছরের অভিজ্ঞতা থাকতে হবে। পার্বত্য চট্টগ্রামের প্রেক্ষাপট সম্পর্কে জ্ঞান থাকলে তা অগ্রাধিকার হিসেবে গণ্য হবে।

ভাষাগত দক্ষতা: বাংলা ও ইংরেজিতে লেখা ও বলায় দক্ষতা থাকতে হবে। পার্বত্য চট্টগ্রামে প্রচলিত অন্তত একটি ভাষা জানা থাকলে তা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।

দায়িত্ব: নির্ধারিত এলাকায় খাদ্য ও অন্যান্য সহায়তা বিতরণ কার্যক্রম পর্যবেক্ষণ, বিতরণ করা পণ্যের পরিমাণ ও মান যাচাই, কর্মসূচির তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ এবং প্রতিবেদন তৈরি করতে হবে। পাশাপাশি সহযোগী সংস্থা ও স্থানীয় জনগণের সঙ্গে সমন্বয়, মাঠপর্যায়ের কার্যক্রমের উন্নয়নে পরামর্শ এবং জরুরি খাদ্য সহায়তা কার্যক্রমে দায়িত্ব পালন করতে হবে।

২. পদের নাম: কমিউনিটি ফিডব্যাক মেকানিজম (সিএফএম) অফিসার

পদসংখ্যা: ১টি

কর্মস্থল: কক্সবাজার

চুক্তির মেয়াদ: ১১ মাস

শিক্ষাগত যোগ্যতা: সামাজিক বিজ্ঞান, ব্যবসায় প্রশাসন, বিজ্ঞান, যোগাযোগ, তথ্য ব্যবস্থাপনা অথবা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।

অভিজ্ঞতা: গ্রাহকসেবা, সুরক্ষা, ক্ষতিগ্রস্ত জনগণের কাছে জবাবদিহি নিশ্চিত করা কিংবা কমিউনিটি ফিডব্যাক মেকানিজম-সংশ্লিষ্ট কাজে কমপক্ষে পাঁচ বছরের সামগ্রিক অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে ব্যবস্থাপনা বা তদারকিসংশ্লিষ্ট পেশাগত কাজে অন্তত তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এই তিন বছরের অভিজ্ঞতার মধ্যে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর অন্তত এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

জাতিসংঘের কোনো সংস্থা বা আন্তর্জাতিক প্রতিষ্ঠানে কাজের অভিজ্ঞতা কিংবা মানবিক সহায়তা, উন্নয়ন কার্যক্রম অথবা কল সেন্টার ব্যবস্থাপনা সম্পর্কে বাস্তব জ্ঞান থাকলে তা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।

ভাষাগত দক্ষতা: বাংলা ও ইংরেজিতে কথা বলা ও লেখায় দক্ষতা থাকতে হবে। চাটগাঁইয়া বা রোহিঙ্গা ভাষা জানা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

দায়িত্ব: কমিউনিটির অভিযোগ, মতামত ও প্রশ্ন গ্রহণ, নথিভুক্তকরণ, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো এবং সমাধানের অগ্রগতি নিশ্চিত করতে হবে। সংবেদনশীল অভিযোগ, অনিয়ম, দুর্নীতি ও যৌন শোষণ-সংক্রান্ত অভিযোগ গোপনীয়তার সঙ্গে নির্ধারিত পদ্ধতিতে ব্যবস্থাপনা করতে হবে। পাশাপাশি তথ্য বিশ্লেষণ, প্রতিবেদন তৈরি, সংশ্লিষ্ট সংস্থা ও অংশীদারদের সঙ্গে সমন্বয় এবং কর্মীদের প্রশিক্ষণ ও তদারকির দায়িত্ব পালন করতে হবে।

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীদের ডব্লিউএফপির অনলাইন নিয়োগ পোর্টালের মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদন শেষ: আবেদন করার সময়সীমা ২৬ অক্টোবর ২০২৬ রাত ১১টা ৫৯ মিনিট (বাংলাদেশ সময়) পর্যন্ত।

আবেদনের সময় সিভি ও কভার লেটার জমা দিতে হবে। প্রাথমিক পর্যায়ে পাসপোর্ট, শিক্ষাগত সনদ বা সুপারিশপত্রের মতো অতিরিক্ত কাগজপত্র জমা দেওয়া বাধ্যতামূলক নয়; তবে পরবর্তী সময়ে এসব নথি চাওয়া হতে পারে। আবেদনকারীর দেওয়া সব তথ্য ও নথি যাচাই করা হবে। তথ্যে অসংগতি পাওয়া গেলে প্রার্থিতা বাতিল হতে পারে।

আবেদন করতে ডব্লিউএফপির নিয়োগ পোর্টাল দেখুন .

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%