০৩:১৮ পি.এম
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ট্রাকের চাপায় দুই মোটরসাইকেল আরোহী প্রাণ হারিয়েছেন।
এটি ঘটেছে বুধবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে সাতটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বৈষামোড়া এলাকায়।
নিহতদের মধ্যে একজন হলেন অনুপ কুমার (৫৫) এবং অপরজন আনোয়ারুল আজিম (৪০)। প্রাথমিকভাবে জানা গেছে, নিহত দুইজনের বাড়ি নরসিংদী জেলা সদরে।
আরও পড়ুন: ‘আল্লাহর বাড়ি মানুষ যায় পবিত্র নিয়তে, ওখানে এ ধরনের কর্মকাণ্ড ঠিক না’ হুমায়ুন কবিরের মন্তব্য
খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানিয়েছেন, নরসিংদী থেকে মোটরসাইকেলে করে সিলেটের দিকে যাচ্ছিলেন তারা। বৈষামোড়া এলাকায় যানজটে দাঁড়িয়ে থাকার সময় পেছন থেকে একটি ট্রাক তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এ ঘটনায় অনুপ কুমার ঘটনাস্থলেই নিহত হন এবং আনোয়ারুল আজিম গুরুতর আহত হন। আহত অবস্থায় তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান।
ওসি আরও জানান, ঘটনার পর ট্রাকের চালক পালিয়ে গেলেও ট্রাকটি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন