ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

প্রধানমন্ত্রীর শোকবার্তা পৌঁছে দিতে কাতারের পথে স্পিকার


প্রধানমন্ত্রীর শোকবার্তা পৌঁছে দিতে কাতারের পথে স্পিকার

কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোকবার্তা পৌঁছে দিতে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ দোহার উদ্দেশে রওনা হয়েছেন।

তিনি আজ মঙ্গলবার বেলা ১১টা ২০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কাতারের উদ্দেশে তাঁর যাত্রা শুরু করেন।

সংসদ সচিবালয়ের গণসংযোগ অধিশাখা সহকারী পরিচালক মো. রাশেদ মিজান গণমাধ্যমকে এ বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: ‘আল্লাহর বাড়ি মানুষ যায় পবিত্র নিয়তে, ওখানে এ ধরনের কর্মকাণ্ড ঠিক না’ হুমায়ুন কবিরের মন্তব্য

তিনি বলেন, এই সফরের উদ্দেশ্য হচ্ছে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করা। এছাড়াও, আধুনিক কাতারের স্থপতি হিসেবে পরিচিত সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শোক প্রকাশ ও সমবেদনা জ্ঞাপন করা হবে।

এই কাতার সফর শেষে আগামী ১৬ জুলাই স্পিকারের দেশে ফিরে আসার পরিকল্পনা রয়েছে।

এর আগে, কাতারের আমিরের দপ্তর রবিবার এক বিবৃতিতে শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুর খবর জানায়। ঐ মৃত্যুর সময় তার বয়স ছিল ৭৪ বছর। এদিকে, শেখ হামাদের মৃত্যুতে বৃহস্পতিবার দেশে অর্ধদিবস রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিস্কুটের খোঁজে দুই শিশুকে একাধিকবার ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং

০৩:০০ পি.এম


বিস্কুটের খোঁজে দুই শিশুকে একাধিকবার ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত গ্রেপ্তার

বিস্কুটের প্রলোভন দেখিয়ে পঞ্চগড়ের বোদা উপজেলায় বাড়িতে ডেকে নিয়ে দুই শিশুকে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠে এসেছে। এই ঘটনায় অভিযুক্ত ব্যক্তির নাম মো. আমিনুল ইসলাম (৪৫) এবং তাকে সোমবার রাতেই গ্রেফতার করেছে পুলিশ।

এজাহার সূত্রে জানা যায়, শিশুরা অভিযুক্ত ব্যক্তিকে দাদু ডাকতো। শিশুরা মাঝে মাঝে আসামির বাড়িতে খেলতে যেত। বাড়িতে কেউ না থাকার সুযোগে অভিযুক্ত আমিনুল ইসলাম সুকৌশলে বিস্কুট খাওয়ানোর লোভ দেখিয়ে শিশুদের নিজের বসতবাড়ির শয়নকক্ষে ডেকে নিয়ে যায়। সেখানে শিশুসমূহকে জোরপূর্বক ধর্ষণ করা হয়। ঘটনার পর শিশুটিকে প্রাণনাশের হুমকি দিয়ে আসামি বলে, "কান্না করবা না এবং এই বিষয়ে তোমার বাড়ির কাউকে জানালে তোমাকে মেরে ফেলব।" এভাবে গত শুক্রবার ও শনিবার ৬ বছর বয়সী এক শিশুকে এবং রবিবার একইভাবে ৫ বছর বয়সী অন্য এক শিশুকেও ধর্ষণ করা হয়।

ভুক্তভোগী এক শিশুর বড় আম্মা ঘটনার বর্ণনা করে জানান, শিশু দুটিকে অস্বাভাবিক কান্নাকাটি করতে দেখে তিনি জিজ্ঞেস করেন। তখন প্রথম শিশুটি ভয়ে কিছুই বলতে না পেরে শুধুমাত্র কাঁদছিল। এরপর দ্বিতীয় শিশুটি প্রচণ্ড ব্যথার কথা জানিয়ে পুরো ঘটনাটি খুলে বলে। তাৎক্ষণিকভাবে বিষয়টি পরিবারের অন্য সদস্যদের জানানো হয় এবং পরে তাদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে আসা হয়।

এই বিষয়টিতে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মাছুদ বলেন, গত রাতে দুই শিশু শারীরিক নির্যাতনের শিকার হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। শারীরিক পরীক্ষার সময় তাদের শরীরে আঘাতের দাগ পাওয়া গেছে। আমরা প্রাথমিকভাবে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করেছি। শিশুরা বর্তমানে চিকিৎসাধীন আছে এবং শারীরিকভাবে সুস্থ আছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, ভুক্তভোগী পরিবারের অভিযোগের ভিত্তিতে আমরা রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত মো. আমিনুল ইসলামকে গ্রেপ্তার করেছি। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে এবং আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

১৮ বছর পূর্ণ হওয়ায় শিশু পরিবার ছাড়তে হলো পাঁচ কিশোর

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং

০৩:০৪ পি.এম


১৮ বছর পূর্ণ হওয়ায় শিশু পরিবার ছাড়তে হলো পাঁচ কিশোর

কুষ্টিয়া সরকারি শিশু পরিবার (বালক)-এ বেড়ে ওঠা পাঁচ এতিম ও অসহায় শিক্ষার্থীকে প্রতিষ্ঠান ছাড়তে হলো, কারণ তারা ১৮ বছরে পা দিয়েছে।

এদের কেউ এইচএসসি আবার কেউ অনার্স প্রথম বর্ষে অধ্যয়নরত। আবার কেউ পরীক্ষায় অংশ নিচ্ছে। আশ্রয় হারিয়ে চরম দিশেহারা এখন ওই পাঁচ কিশোর।

পড়াশোনা শেষ না হওয়া পর্যন্ত সরকারিভাবে পুনর্বাসনের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন তারা।

এক বছর বয়সে বাবাকে হারানোর পর আকাশ ইসলাম দাদা-দাদির কাছে বড় হয়। মা ছেড়ে যাওয়ায় চার বছর বয়সে ২০০৭ সালের অক্টোবর মাসে ফুফু তাকে কুষ্টিয়া শিশু পরিবারে (বালক) ভর্তি করে দেন। ২০২১ সালে এসএসসি ও ২০২৩ সালে এইচএসসি পাস করে বর্তমানে সে কুষ্টিয়া সরকারি কলেজে অনার্স প্রথম বর্ষে অধ্যয়নরত। ২৭ জুলাই শুরু হবে প্রথম বর্ষের চূড়ান্ত পরীক্ষা। ১৮ বছরের বেশি বয়স হওয়ায় কদিন আগেই তাকেসহ পাঁচজনকে প্রতিষ্ঠান ছাড়ার নির্দেশ দেওয়া হয়।

সোমবার ওই পাঁচ কিশোরকে শিশু পরিবার ছেড়ে যেতে হয়েছে। আশ্রয় হারিয়ে তাদের সবার চোখে-মুখে চিন্তার ছাপ। হতাশা এবং মানিয়ে নেওয়ার কষ্ট বুকে নিয়ে সবাই আত্মীয়-স্বজনদের সঙ্গে যোগাযোগ করছে।

আকাশের দাদা মারা গেছেন। দাদি জীবিত আছেন, তাও অসুস্থ। বেশিরভাগ সময় অন্যত্র ফুফু বাড়ি থাকেন। আপাতত সে সেখানেই গিয়ে উঠবে। আকাশ ইসলাম কুষ্টিয়া সদর উপজেলার পশ্চিম লাহিনীপাড়ার মৃত শহিদুল ইসলামের ছেলে।

জীবনের গল্পটা এক না হলেও অনেকটা কাছাকাছি শিশু পরিবারে বেড়ে ওঠা একই এলাকার আকাশ শেখেরও। ২০১১ সালে বাবা মারা যাওয়ার পর দারিদ্রতার কারণে তাকে দু:সম্পর্কের বেশ কয়েকটি শিশু পরিবারে রেখে যান। ২০২১ সালে বিজ্ঞান বিভাগ থেকে এসএসসিতে জিপিএ-৪.৮৯ এবং ২০২৩ সালে এইচএসসিতে জিপিএ-৪.০০ পেয়ে এখন কুষ্টিয়া সরকারি কলেজের রসায়ন বিভাগে অনার্স প্রথম বর্ষে পড়ছে। আগামী ২৭ জুলাই তারও প্রথম বর্ষের চূড়ান্ত পরীক্ষা শুরু হবে। পরীক্ষার ঠিক আগে সে কোথায় যাবে, কীভাবে পড়াশোনা করবে-তা নিয়ে চরম দুশ্চিন্তায় রয়েছে আকাশ শেখ। ইতোমধ্যে পরিবারের সঙ্গেও যোগাযোগ করেছে। সংসারে মা ও বড় ভাই আছেন। ভাই ভাঙারি ব্যবসা করে কোন রকমে সংসার চালান। তাই পড়াশোনা এবং ভবিষ্যত নিয়ে আকাশ চরম দুশ্চিন্তায়।

তাদের দু’জনের মতো শিশু পরিবারে বেড়ে ওঠা তুষার আহাম্মেদ, আলফাজ হোসেন এবং অভি হাসানের বয়সও ১৮ বছর পেরিয়েছে। ১৮ বছরের বেশি বয়স হওয়ায় তারাও প্রতিষ্ঠান ছাড়ার নির্দেশ পেয়েছে। অল্প বয়সে বাবাকে হারিয়ে, পারিবারিক দারিদ্রতা, স্বজনদের অক্ষমতা কিংবা মায়ের দ্বিতীয় বিয়ের মতো নানা কারণে তারা সরকারি শিশু পরিবারে আশ্রয় পান। পাঁচ-ছয় বছর বয়স থেকে শুরু করে দীর্ঘ সময় এখানে থেকেই তারা পড়াশোনা চালিয়ে আসছিল। আশ্রয় হারানোয় দিশেহারা এই পাঁচ শিক্ষার্থী। পড়াশোনা শেষ না হওয়া পর্যন্ত পুনর্বাসনের ব্যবস্থা করার দাবি তাদের।

এদের মধ্যে সবথেকে বেশি উদ্বেগের মধ্যে রয়ে‌ছে আলফাজ হোসেন। তার সঙ্গে কথা হলে তিনি বলেন, বাবার মৃত্যুর পর মা অন্যত্র বিয়ে করেন। এরপর ২০১২ সালে শিশু পরিবারে আমাকে ভর্তি করা হয়। আর্থিক অভাবে এক বছর কলেজে ভর্তি হতে না পারলেও বর্তমানে আমি এইচএসসি প্রথম বর্ষে পড়ছি। আমাকে রাখার মতো স্থায়ী কোনো জায়গা নেই। অন্তত এইচএসসি পরীক্ষা পর্যন্ত এখানে থাকতে পারলে পড়াশোনা শেষ করতে পারতাম।

তিনি আরো বলেন, আমার মা ভাই-ভাবির সাথে শহরের হাউজিং এলাকায় সরকারি জায়গায় বসবাস করে। আমার ভাইয়ের সংসারই ভালোভাবে চলে না। তার ওপর মা থাকে। আমি আবার কিভাবে গিয়ে সেখানে উঠবো। কর্তৃপক্ষের কাছে আমি সাহায্য চেয়েছি, কিন্তু আসলে কোন কাজ হয়নি। এখন কি করবো, কোথায় যাবো বুঝতে পারছি না।

তুষার আহাম্মেদের সঙ্গে কথা হলে তিনি জানান, সাত বছর বয়সে বাবাকে হারিয়ে শিশু পরিবারে আশ্রয় পেয়েছিলাম। বর্তমানে আমি এইচএসসিতে অধ্যয়নরত। উচ্চশিক্ষায় ভর্তির প্রস্তুতি নিতে চাই। কিন্তু এখন আশ্রয় হারিয়ে শঙ্কায় আমার সেই স্বপ্ন অনিশ্চিত হয়ে পড়েছে।

অভি হাসানও একই ধরনের সমস্যার কথা তুলে ধরে জানায়, নিরাপদ আশ্রয় না থাকলে তার পক্ষে পড়াশোনা চালিয়ে যাওয়া সম্ভব হবে না।

শিক্ষার্থীদের ভাষ্য, ১৮ বছর পূর্ণ হলেই একজন এতিম বা অসহায় তরুণ স্বাবলম্বী হয়ে যায় না। পড়াশোনা শেষ হওয়ার আগেই আশ্রয় হারালে তাদের শিক্ষা ও কর্মজীবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কা রয়েছে।

কুষ্টিয়া সরকারি শিশু পরিবার (বালক)- এর দায়িত্বপ্রাপ্ত হল সুপার ও অতিরিক্ত উপ তত্ত্বাবধায়ক মোহাম্মদ আলী জানিয়েছেন, ১৮ বছরে পা রাখায় সোমবার তাদের পাঁচজনকেই পরিবারের হাতে তুলে দেয়া হয়েছে।

পাঁচজনের মধ্যে তিনজনের বাড়ি কুষ্টিয়ার কুমারখালী উপজেলায়। অভি নামের একজনের বাড়ি পার্শ্ববর্তী ঝিনাইদহ জেলায় এবং আলফাজ হোসেন নামের অপর শিক্ষার্থীর বাড়ি কুষ্টিয়া শহরের হাউজিং এলাকায়।

এদের মধ্যে দুজনকে প্রতিষ্ঠানের পক্ষ থেকে এককালীন ৩০ হাজার টাকা করে শিক্ষাবৃত্তি দেয়া হয়েছে। উচ্চ মাধ্যমিক শ্রেণীতে পড়া অভি নামের একজনকে ১২ হাজার টাকা শিক্ষাবৃত্তি দেয়া হয়েছে।

জানতে চাইলে জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. আব্দুল লতিফ বাংলাদেশ প্রতিদিনকে বলেন, নীতিমালা অনুযায়ী ১৮ বছর পর্যন্ত তাদের লালন-পালনের দায়িত্ব থাকে। তাই তাদের শিশু পরিবার (বালক) ছাড়তে হবে। এর বাইরে আমাদের করণীয় খুবই সীমিত। তবে তারা যদি পড়াশোনা চালিয়ে যেতে চাই, তাহলে সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে শিক্ষাবৃত্তিসহ প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে। এই পাঁচজনের বিষয়টি আমরা গুরুত্ব দিয়ে বিবেচনা করছি। সাময়িকভাবে যাতে সমস্যায় না পড়ে এজন্য আর্থিক সহযোগিতা দেওয়া হয়েছে। যদি কর্মসংস্থানের জন্যও সহযোগিতা করা হবে।

এ বিষয়ে কুষ্টিয়ার জেলা প্রশাসক মো: তৌহিদ-বিন হাসান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, বিষয়টি আমি জেনেছি। ইতোমধ্যেই ওই পাঁচ শিক্ষার্থীকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেয়া হয়েছে। তাদেরকে কিভাবে-কতটুকু সহযোগিতা করা যায় সে বিষয়ে কাজ চলছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মুন্সীগঞ্জে ১২৬ জন বীর মুক্তিযোদ্ধার মাঝে চিকিৎসা ভাতা বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং

০৩:০৬ পি.এম


মুন্সীগঞ্জে ১২৬ জন বীর মুক্তিযোদ্ধার মাঝে চিকিৎসা ভাতা বিতরণ

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় ১২৬ জন বীর মুক্তিযোদ্ধার মাঝে চিকিৎসা ভাতা বিতরণ করা হয়েছে।

উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, সিরাজদিখান উপজেলা কমান্ডের উদ্যোগে এ ভাতা প্রদান করা হয়।

মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ১১টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্ত কমান্ডার রুম্পা ঘোষ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ১২৬ জন বীর মুক্তিযোদ্ধার প্রত্যেকের হাতে ৫ হাজার টাকা করে চিকিৎসা ভাতা তুলে দেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস ধীরন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুমন মধু, সিরাজদিখান থানার ওসি (তদন্ত) হাবিবুর রহমানসহ উপজেলার বীর মুক্তিযোদ্ধারা।

এ সময় বক্তারা বলেন, জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের কল্যাণে সরকারের বিভিন্ন উদ্যোগের অংশ হিসেবে এই চিকিৎসা ভাতা প্রদান করা হচ্ছে। মুক্তিযোদ্ধাদের সম্মান, মর্যাদা ও কল্যাণ নিশ্চিত করতে সরকার নানা ধরনের কার্যক্রম বাস্তবায়ন করছে। ভবিষ্যতেও এ ধরনের কল্যাণমূলক উদ্যোগ অব্যাহত থাকবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠান শেষে উপস্থিত বীর মুক্তিযোদ্ধারা এ উদ্যোগের জন্য সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এমসি কলেজ ছাত্রাবাসে ধর্ষণ মামলায় একজনের মৃত্যুদণ্ড, তিনজনের যাবজ্জীবন

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং

০৩:১০ পি.এম


এমসি কলেজ ছাত্রাবাসে ধর্ষণ মামলায় একজনের মৃত্যুদণ্ড, তিনজনের যাবজ্জীবন

দেশব্যাপী আলোচিত সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে সংঘবদ্ধ ধর্ষণের মামলার রায় ঘোষণা করেছে আদালত।

আদালত রায়ে আসামি সাইফুর রহমানকে মৃত্যুদণ্ড, এবং শাহ মাহবুবুর রহমান রনি, তারেকুল ইসলাম ও অর্জুন লস্করকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছে।

মঙ্গলবার দুপুরে সকল আসামির উপস্থিতিতে প্রায় ছয় বছর পর চাঞ্চল্যকর এ মামলার রায় ঘোষণা করা হয় সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক স্বপন কুমার সরকারের দ্বারা।

সকাল ১১টার দিকে ধর্ষণ মামলার সকল আসামিকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে আদালতে হাজির করা হয়।

প্রায় আড়াই ঘণ্টায় রায় পড়া শেষ করে আদালত। রায়ে আসামি সাইফুর রহমানকে মৃত্যুদণ্ড, শাহ মাহবুবুর রহমান রনি, তারেকুল ইসলাম ও অর্জুন লস্করকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হয়।

এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় আইনুদ্দিন ওরফে আইনুল, মিসবাউল ইসলাম ওরফে রাজন, রবিউল এবং মাহফুজুর রহমানকে খালাস প্রদান করা হয় আদালতের পক্ষ থেকে। তারা সকলেই ছাত্রলীগের টিলাগড়কেন্দ্রিক রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।

এসব তথ্য নিশ্চিত করেছেন সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) আবুল হোসেন। তিনি জানান যে, আদালতে আসামিদের অপরাধ প্রমাণে সক্ষম হয়েছি। আদালতের বিচারক এমসি কলেজ ছাত্রাবাসে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় একজনের মৃত্যুদণ্ড ও তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছেন। এ ছাড়া চারজনকে খালাস দেওয়া হয়েছে।

আসামি পক্ষের আইনজীবী শাহ মোশাহিদ আলী বলেছেন, আসামিদের বিরুদ্ধে কেউ সাক্ষী দেয়নি এবং ভিকটিমও আসামিদের শনাক্ত করেনি। অপরাধ প্রমাণ না হওয়া সত্ত্বেও কয়েকজনকে শাস্তি দেওয়া হয়েছে। আমরা এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাব।

আদালত সূত্র জানাচ্ছে, মামলাটি নারী ও শিশু ট্রাইব্যুনালে স্থানান্তর হওয়ার পর গত বছরের মে মাসে সাক্ষ্য গ্রহণ শুরু হয়। আলোচিত মামলায় ২৪ জন সাক্ষী সাক্ষ্য দেন। এর মধ্যে ধর্ষণের শিকার গৃহবধূ, তার স্বামী, আসামিদের স্বীকারোক্তি নেয়া ম্যাজিস্ট্রেট, মামলার তদন্ত কর্মকর্তা, এমসি কলেজের অধ্যাপক এবং ওসমানী মেডিকেলের ফরেনসিক বিভাগের চিকিৎসক আদালতে সাক্ষ্য দেন।

এর আগে গত বুধবার (৮ জুলাই) আসামি ও রাষ্ট্রপক্ষের আইনজীবীদের মধ্যে যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়।

প্রসঙ্গত, ২০২০ সালের ২৫ সেপ্টেম্বর সন্ধ্যায় সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে ঘটে নারকীয় এই ঘটনা। ওইদিন সন্ধ্যায় ছাত্রাবাস এলাকায় ঘুরতে যান এক দম্পতি। সেই সময় স্বামীকে আটকে রেখে নববিবাহিত তরুণীকে (২০) গণধর্ষণ করা হয়। মামলার এজাহারের বর্ণনায় উল্লেখ রয়েছে, ২৫ সেপ্টেম্বর বিকেলে স্বামীকে নিয়ে শাহপরান মাজারে বেড়াতে গিয়েছিলেন নির্যাতনের শিকার তরুণী (২০)। ফেরার সময় তারা গাড়ি থামিয়ে ছিলেন নগরের টিলাগড় এলাকার এমসি কলেজের প্রধান ফটকের সামনে। স্ত্রীকে প্রাইভেটকারে রেখে স্বামী পার্শ্ববর্তী দোকানে গিয়েছিলেন। ওই সময় প্রাইভেটকারটি ঘিরে ধরে কয়েকজন তরুণ। প্রাইভেটকারসহ ওই দম্পতিকে তারা নিয়ে যায় বালুচর এলাকার এমসি কলেজ ছাত্রাবাসের ভেতরে। সেখানে স্বামীর সামনেই গাড়ির ভেতর সংঘবদ্ধভাবে তরুণীকে ধর্ষণ করে ছয় তরুণ। পরে তাদের মারধর করে টাকা-পয়সা ছিনিয়ে নিয়েছে ধর্ষকরা এবং আটকে রেখেছে তাদের গাড়িও।

ঘটনার রাতেই নির্যাতনের শিকার তরুণীর স্বামী বাদী হয়ে নগরের শাহপরান থানায় এমসি কলেজ ছাত্রলীগের নেতাকর্মীর নাম উল্লেখ করে এবং দু’জনকে অজ্ঞাত আসামি করে এসএমপির শাহপরান থানায় মামলা করেন। প্রাইভেটকারটি আটকে রেখে চাঁদাবাজির ঘটনায় আরেকটি মামলা হয়। মামলা দু’টি প্রথমে পৃথক চললেও পরে উভয় মামলা একসাথে চলার সিদ্ধান্ত নেয়া হয়।

ঘটনার পর আসামিরা পালিয়ে গেলেও তিন দিনের মধ্যে পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে সন্দেহভাজন দু’জন ও এজাহারনামীয় ছয় জনসহ আটজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা পরে আদালতে দোষ স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এছাড়া ডিএনএ পরীক্ষায় আট আসামির ছয়জনের সঙ্গে ধর্ষণের আলামতের মিল পাওয়া যায়।

২০২১ সালের ৩ ডিসেম্বর মামলার তদন্ত কর্মকর্তা ও শাহপরান থানার পরিদর্শক (তদন্ত) ইন্দ্রনীল ভট্টাচার্য গ্রেফতার আট আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) জমা দেন। ২০২১ সালের ১০ জানুয়ারি আদালত এই মামলার অভিযোগ গঠন করে বিচারকার্য শুরু করেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%