ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

মাদক ব্যবসা ছেড়ে দেওয়ার আহ্বান , ‘গর্তে পড়লে কেউ উদ্ধার করবে না’ পানিসম্পদমন্ত্রী


মাদক ব্যবসা ছেড়ে দেওয়ার আহ্বান , ‘গর্তে পড়লে কেউ উদ্ধার করবে না’ পানিসম্পদমন্ত্রী

মাদকের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ১৭ বছরের আওয়ামী লীগের ধারাবাহিকতায় কেউ যদি মাদকের ব্যবসা করে, আমি ওসিকে বলেছি- আইনশৃঙ্খলা বাহিনী তাদের কাজ করবে। আমার আপনার তদবির করার কোন সুযোগ থাকবেনা। কিছু প্রভাবশালী লোক মাদক ব্যবসা করে, এরা সাময়িকভাবে প্রভাবশালী। তিনি আহ্বান জানান, মাদক ব্যবসা ছেড়ে দিন। যদি না ছাড়েন, তাহলে কেউ যদি গর্তে পড়ে যায়, উদ্ধার করার কোন লোক থাকবে না।

শুক্রবার বেলা সাড়ে ১১ টার দিকে লক্ষ্মীপুর চন্দ্রগঞ্জ উপজলার কুশাখালী ইউনিয়নের দক্ষিণ ছিলাদি এলাকায় আয়োজিত এক সংক্ষিপ্ত সভায় তিনি এসব কথা বলেন।

পানিসম্পদমন্ত্রী আরও বলেন, নারী উন্নয়নে নারীবান্ধব হিসেবে সরকার দায়িত্ব নিয়ে কাজ করছে। দেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার পরিবারের নারী প্রধানকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দিচ্ছেন। সেই টাকা থেকে প্রয়োজনীয় খরচের পর সঞ্চয়ও করছেন নারীরা।

আরও পড়ুন: ‘আল্লাহর বাড়ি মানুষ যায় পবিত্র নিয়তে, ওখানে এ ধরনের কর্মকাণ্ড ঠিক না’ হুমায়ুন কবিরের মন্তব্য

তিনি আরও জানান, সরকারের এই সহযোগীতার ফলে একজন মা, যদি এই সহযোগিতাটা পান, সচেতন থাকেন এবং তার পরিবারকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারেন, তা হলে সরকারের সহযোগিতার মাধ্যমে তার ছেলে-মেয়ে শিক্ষায় শিক্ষিত হতে পারে। এতে পুরো জাতি শিক্ষিত হবে। তাই এই টাকাটাও ইনভেস্ট। আমরা এই টাকাটাও ইনভেস্ট করছি।

এসময় জেলা ওলামা দলের সভাপতি শাহ মোহাম্মদ এমরান ও দিঘলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম সারোয়ার সেখানে উপস্থিত ছিলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

. আত্মনির্ভরতার পথে দিনাজপুরে নারীদের কেক তৈরির প্রশিক্ষণ অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ৩ই জুলাই, ২০২৬ ইং

০৪:৫৩ পি.এম


. আত্মনির্ভরতার পথে দিনাজপুরে নারীদের কেক তৈরির প্রশিক্ষণ অনুষ্ঠিত

দিনাজপুর প্রতিনিধি

অনলাইন ভার্সন

দিনাজপুরে নারীদের জন্য তিন দিনব্যাপী কেক তৈরির প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে, যা ঘরে বসেই কেক তৈরি ও অনলাইনে বিক্রির মাধ্যমে স্বাবলম্বী হওয়ার লক্ষ্যে আয়োজন করা হয়।

শুক্রবার সকালে দিনাজপুর শহরের বাহাদুর বাজারে ‘কেক টাউন’-এর কার্যালয়ে আয়োজিত ৩৩তম ব্যাচের এ প্রশিক্ষণ কর্মশালার সমাপ্তি ঘটে। এতে অংশ নেন বিভিন্ন বয়সের ১৮ জন নারী। প্রশিক্ষণ পরিচালনা করেন নারী উদ্যোক্তার ভূমিকায় জয়তুন নাহার জ্যোতি, যিনি ‘কেক টাউন’ পেজের পরিচালকও।

জয়তুন নাহার জ্যোতি জানান, তার যাত্রা শখের বসে বাড়িতে বিভিন্ন ধরনের কেক তৈরি দিয়ে শুরু হয়েছিল। পরে গ্রাহকদের চাহিদার জন্য তিনি বাণিজ্যিকভাবে কেক তৈরিতে প্রবেশ করেন। প্রথমদিকে প্রতিবেশী ও আশপাশের মানুষের মধ্যেই তার ক্রেতা সীমাবদ্ধ ছিল, কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে তার ব্যবসার পরিধি বৃদ্ধি পায়।

বর্তমানে তিনি কেক তৈরি ও অনলাইনে বিক্রির মাধ্যমে প্রতি মাসে প্রায় ৩০ থেকে ৩৫ হাজার টাকা আয় করছেন। জয়তুন বলেন, এই অর্থ দিয়ে তিনি পরিবারের প্রয়োজন মেটান, সন্তানদের লেখাপড়ার ব্যয় বহন করেন এবং প্রয়োজনীয় ইলেকট্রনিক পণ্য ও আসবাবপত্র কিনছেন। তিনি জানান, তার উদ্যোগ দেখে অনেক নারী অনলাইনভিত্তিক ব্যবসায় আগ্রহী হয়েছেন। কাজের স্বীকৃতিস্বরূপ তিনি সরকারি ও বেসরকারি বিভিন্ন সম্মাননাও পেয়েছেন।

জয়তুন নাহার জ্যোতি বলেন, প্রশিক্ষণে অংশগ্রহণকারী নারীদের হাতে-কলমে বিভিন্ন ধরনের কেক তৈরির কৌশল, সাজসজ্জা (ডেকোরেশন) এবং অনলাইনভিত্তিক ব্যবসা পরিচালনার প্রাথমিক ধারণা দেওয়া হয়েছে।

এছাড়া প্রশিক্ষণে অংশ নেওয়া নারীরা বলেন, এ ধরনের প্রশিক্ষণ তাদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে এবং পরিবারের আয় বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভুতুড়ে বিদ্যুৎ বিল প্রসঙ্গে বক্তব্য দিলেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৩ই জুলাই, ২০২৬ ইং

০৪:৫৫ পি.এম


ভুতুড়ে বিদ্যুৎ বিল প্রসঙ্গে বক্তব্য দিলেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত মন্তব্য করেছেন যে, নাগরিকদের স্বস্তি প্রদান করার লক্ষ্যে সরকার এলপিজি সিলিন্ডারের দাম কমিয়েছে। শনিবার (৩ জুলাই) দুপুরে যশোর সার্কিট হাউজে অনুষ্ঠিত জেলার পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।

প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন যে, এলপিজি গ্যাসের ৯৮ ভাগই আমদানি করতে হয়, যা সম্পূর্ণরূপে বেসরকারি খাতের উপর নির্ভরশীল। প্রাচ্য সংকটের কারণে জ্বালানির দাম বৃদ্ধি পেয়েছে। এই কারণে আমাদের মা-বোনদের সংসার চালাতে কষ্ট হয়েছে। তিনি বলেন, যখনই বৈশ্বিক পরিস্থিতিতে পরিবর্তন এসেছে, আমরা নাগরিকদের স্বস্তি দিতে রাতারাতি মূল্য সমন্বয় করেছি। যখনই সুযোগ হবে, তখনই ধাপে ধাপে জ্বালানির দাম কমিয়ে নাগরিকদের জন্য এটি সস্তি আনার চেষ্টা করা হবে।

ভুতুড়ে বিদ্যুৎ বিল এবং লোডশোডিং প্রসঙ্গে, প্রতিমন্ত্রী বলেন যে, এই গ্রীষ্মে বিদ্যুতের পরিষেবা নিশ্চিত করতে বিদ্যুৎ বিভাগ কাজ করছে। অনেক জায়গায় বিদ্যুৎ বিল নিয়ে নানা অভিযোগ উঠেছে; আমরা প্রতিটি বিদ্যুৎ অফিসে অভিযোগ সেন্টার প্রতিষ্ঠা করেছি। সেখানে যোগাযোগ করে কর্মকর্তাদের সমাধান করার নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি বলেন, বিএনপি জনগণের সরকার এবং জনগণের সেবা নিশ্চিত করার জন্য বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের আরো অধিক আন্তরিক হওয়ার নির্দেশনা প্রদান করা হয়েছে।

সভায় জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি সাবেরুল হক সাবুসহ বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘নখ তুলে সুই ঢোকানো হতো’,বিএনপি নেতাদের লোমহর্ষক নির্যাতনের অভিযোগ শ্রীপুরে,

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ৩ই জুলাই, ২০২৬ ইং

০৪:৫৯ পি.এম


‘নখ তুলে সুই ঢোকানো হতো’,বিএনপি নেতাদের লোমহর্ষক নির্যাতনের অভিযোগ শ্রীপুরে,

বিএনপি করার কারণে বিগত সরকারের আমলে বিরোধী দলের নেতাকর্মীদের ওপর নেমে এসেছিল অবর্ণনীয় নির্যাতন।

চোখ বেঁধে তুলে নিয়ে প্লাস দিয়ে হাতের নখ তোলা, নখের ভেতর সুই ঢোকানো কিংবা গভীর জঙ্গলে নিয়ে অমানবিক নির্যাতনের পর সাজানো মামলায় রিমান্ডে নেয়া হতো তাদের। শ্রীপুরে কারা নির্যাতিত নেতাদের এক অনুষ্ঠানে উঠে এসেছে এমনসব ভয়াবহ এবং লোমহর্ষক নির্যাতনের স্মৃতি।

বৃহস্পতিবার (২ জুলাই) গাজীপুরের শ্রীপুরের সিসিডিবি ক্লাইমেট সেন্টারের সভাকক্ষে বিগত সরকারের আমলে নির্যাতিত নেতাদের সংগঠন ‘শ্রীপুর উপজেলা ও পৌর নির্যাতিত ঐক্য ফোরাম’-এর প্রতিষ্ঠাবার্ষিকী ও সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানে জেলজীবনের নির্মম দিনগুলোর কথা স্মরণ করেন উপজেলার বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী। এ সময় সেখানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। সংগঠনের সভাপতি আরিফুল ইসলাম সরকারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এস এম ফরহাদ মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু।

অনুষ্ঠানে বিগত সরকারের নির্যাতনের ভয়াবহ বর্ণনা দেন শ্রীপুর পৌর বিএনপির সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারি। তিনি বলেন, ‘বিএনপি করার কারণে এমন কোনো নির্যাতন নেই যা করা হয়নি। চোখ বেঁধে ডিবি অফিসে নিয়ে প্লাস দিয়ে হাতের নখ তোলা হতো, নখের ভেতর ঢোকানো হতো সুই। এমনকি একটি মসজিদের ইমামের কাছে নিয়ে তওবাও পড়ানো হয়। কালো কাপড় বেঁধে গভীর জঙ্গলে নিয়ে অমানবিক নির্যাতন চালানো হতো। পরে সাজানো ও মিথ্যা ঘটনার মামলা দিয়ে আদালতে উপস্থাপন করে রিমান্ড চাওয়া হতো।’

তিনি আরও জানান, তৎকালীন সরকারের রাজনৈতিক আক্রোশের শিকার হয়ে কয়েকবার কারাবরণ করেন তিনি এবং হয়েছেন কয়েক ডজন মামলার আসামি। তৎকালীন গাজীপুরের পুলিশ সুপার হারুনের রোষানলেও পড়েন তিনি। তাকে গ্রেফতার করে শারীরিক নির্যাতন চালানো হয়। নির্যাতন থেকে বাঁচতে পরিবারের সদস্যদের কাছে টাকা দাবি করা হয় এবং পরে ধাপে ধাপে ধারদেনা করে তাদের কাছ থেকে দেড় কোটি টাকা হাতিয়ে নেয়া হয়।

অনুষ্ঠানে নিজস্ব কারাজীবনের স্মৃতিচারণ করেন গাজীপুর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম সরকার। দায়িত্ব পালনকালে ৫১টি মামলার আসামি হয়েছিলেন তিনি এবং কয়েক ধাপে ১৮৬ দিন জেলে খেটেছেন। তিনি জানান, নিজের কন্যা সন্তানের জন্মের খবর তিনি কারাগার থেকেই শুনেছেন এবং সন্তানের মুখটাও কারাগারের ভেতর থেকেই দেখেছেন। গ্রেফতার হওয়ার পরপরই তাকে টর্চার সেলে নেয়া হয় এবং সেখানে শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয়।

শ্রীপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আমিনুল ইসলাম সরকার জানান, ২০২৩ সালে বিএনপির ডাকা হরতালে শ্রীপুরের জৈনা বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবরোধ তৈরি করেন তারা। এ ঘটনায় একই বছরের বৃহস্পতিবার (২ নভেম্বর) রাতে ময়মনসিংহের ভালুকার স্কয়ার মাস্টারবাড়ি থেকে র‌্যাব-১ তাকে গ্রেফতার করে।

গ্রেফতারের পর চোখে ও মাথায় কালো কাপড় বেঁধে তাকে র‌্যাব সদর দফতরে নিয়ে যাওয়া হয়। সেখানে শারীরিক ও মানসিক নির্যাতনের পর ভোররাতে একটি কক্ষে বেধড়ক পেটানো হয়। এ সময় বিএনপি আন্দোলনের পরিকল্পনা জানতে চায় র‌্যাব সদস্যরা। কোনো তথ্য না পেয়ে আক্রোশের বশবর্তী হয়ে সেখানকার একটি কক্ষে দুদিন তাকে বন্দি করে রাখা হয়। বন্দিশালায় কখনো এক বেলা, কখনো দুবেলা খাবার দেয়া হতো। প্রায় পাঁচ মাস পর তিনি উচ্চ আদালতের নির্দেশে জামিনে মুক্ত হন।

অনুষ্ঠানে বিগত ১৭ বছরে ফ্যাসিস্ট সরকারের নির্যাতনের স্মৃতিচারণ করে আরও বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, মোসলেম উদ্দিন মৃধা, অ্যাডভোকেট আবু জাফর, অ্যাডভোকেট আহসান কবির, আবুল হোসেন প্রধান, রাজীবুল বেপারী, মামুন আকন, মোক্তারুল করিম মোড়ল শামীম প্রমুখ।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিশুভক্তের সঙ্গে ছবি তোলাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে মিশর দলের উত্তেজনা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ৩ই জুলাই, ২০২৬ ইং

০৫:০১ পি.এম


শিশুভক্তের সঙ্গে ছবি তোলাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে মিশর দলের উত্তেজনা

মিশর দল পুলিশের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েছে শিশুভক্তের সঙ্গে ছবি তুলতে গিয়ে।

বিশ্বকাপের নকআউট ম্যাচে আজ অস্ট্রেলিয়ার মোকাবিলা করবে মিশর। কিন্তু এর আগে যুক্তরাষ্ট্রের ডালাসে একটি অস্বস্তিকর ঘটনার সম্মুখীন হন দলটির কয়েকজন কর্মকর্তা।

তথ্য অনুযায়ী, যখন দলের খেলোয়াড়রা হোটেলের বাইরে এক শিশুভক্তের সঙ্গে ছবি তোলার চেষ্টা করেন, তখন মার্কিন পুলিশের কয়েকজন সদস্য তাদের হোটেলে চলে যেতে বলেন। এ সময় মিশর দলের পরিচালক ইব্রাহিম হাসান পুলিশের সঙ্গে তর্কালাপ শুরু করেন।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, ঘটনাটি কিছু সময়ের জন্য উত্তপ্ত হয়ে ওঠে, তবে পরে পরিস্থিতি শান্ত হয়ে যায় এবং বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ শেষ ষোলোর ম্যাচের আগে এ ঘটনাটি মিশর শিবিরে কিছুটা উত্তেজনা সৃষ্টি করলেও কর্মকর্তাদের বিশ্বাস, এই ঘটনার প্রস্তুতির ওপর বিশেষ প্রভাব পড়বে না।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%