০৪:৫৫ পি.এম
বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত মন্তব্য করেছেন যে, নাগরিকদের স্বস্তি প্রদান করার লক্ষ্যে সরকার এলপিজি সিলিন্ডারের দাম কমিয়েছে। শনিবার (৩ জুলাই) দুপুরে যশোর সার্কিট হাউজে অনুষ্ঠিত জেলার পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।
প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন যে, এলপিজি গ্যাসের ৯৮ ভাগই আমদানি করতে হয়, যা সম্পূর্ণরূপে বেসরকারি খাতের উপর নির্ভরশীল। প্রাচ্য সংকটের কারণে জ্বালানির দাম বৃদ্ধি পেয়েছে। এই কারণে আমাদের মা-বোনদের সংসার চালাতে কষ্ট হয়েছে। তিনি বলেন, যখনই বৈশ্বিক পরিস্থিতিতে পরিবর্তন এসেছে, আমরা নাগরিকদের স্বস্তি দিতে রাতারাতি মূল্য সমন্বয় করেছি। যখনই সুযোগ হবে, তখনই ধাপে ধাপে জ্বালানির দাম কমিয়ে নাগরিকদের জন্য এটি সস্তি আনার চেষ্টা করা হবে।
ভুতুড়ে বিদ্যুৎ বিল এবং লোডশোডিং প্রসঙ্গে, প্রতিমন্ত্রী বলেন যে, এই গ্রীষ্মে বিদ্যুতের পরিষেবা নিশ্চিত করতে বিদ্যুৎ বিভাগ কাজ করছে। অনেক জায়গায় বিদ্যুৎ বিল নিয়ে নানা অভিযোগ উঠেছে; আমরা প্রতিটি বিদ্যুৎ অফিসে অভিযোগ সেন্টার প্রতিষ্ঠা করেছি। সেখানে যোগাযোগ করে কর্মকর্তাদের সমাধান করার নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি বলেন, বিএনপি জনগণের সরকার এবং জনগণের সেবা নিশ্চিত করার জন্য বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের আরো অধিক আন্তরিক হওয়ার নির্দেশনা প্রদান করা হয়েছে।
আরও পড়ুন: ‘আল্লাহর বাড়ি মানুষ যায় পবিত্র নিয়তে, ওখানে এ ধরনের কর্মকাণ্ড ঠিক না’ হুমায়ুন কবিরের মন্তব্য
সভায় জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি সাবেরুল হক সাবুসহ বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন