প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
সাতক্ষীরা, ২৫ জুলাই, ২০২৬ : জেলায় আজ সাতক্ষীরা সদর এবং কলারোয়া উপজেলার সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) -এর চোরাচালান বিরোধী একটি বিশেষ অভিযান চলাকালে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ, ওষুধ এবং নেশাজাতীয় উইনকোরেক্স সিরাপ উদ্ধার করা হয়েছে।
জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ৩০ লাখ ১৪ হাজার পাঁচশ’ টাকা বলে বিজিবি সূত্রে জানা গেছে।
আজ শনিবার, সাতক্ষীরা সদর এবং কলারোয়া উপজেলার তলুইগাছা, কালিয়ানী, ভোমরা, ঘোনা, কুশখালী, কাঁকডাঙ্গা এবং ঝাউডাঙ্গা বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্ত এলাকা থেকে এসব মালামাল উদ্ধার করা হয়েছে।
বিজিবি সূত্রে নিশ্চিত করা হয়েছে যে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তলুইগাছা বিওপির বিশেষ অভিযান দল সাতক্ষীরা সদর উপজেলার চৌরঙ্গী মোড় নামক স্থান হতে ভারতীয় ওষুধ জব্দ করেছে। কালিয়ানী বিওপির বিশেষ অভিযানী দল একই উপজেলার ছয়ঘরিয়া নামক স্থান থেকে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ উদ্ধার করেছে। ভোমরা বিওপির বিশেষ অভিযানী দল নবাতকাঠি নামক স্থান থেকে নেশাজাতীয় ভারতীয় উইনকোরেক্স সিরাপ, ঘোনা বিওপির বিশেষ অভিযানী দল দাঁতভাঙ্গা নামক স্থান থেকে এবং কুশখালী বিওপির বিশেষ অভিযানী দল বাঘমারা নামক স্থান থেকে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ উদ্ধার করেছে।
এছাড়া, কাঁকডাঙ্গা বিওপির দুটি পৃথক বিশেষ অভিযানী দল কলারোয়া উপজেলার কেড়াগাছি ও ভাদিয়ালী নামক স্থান থেকে এবং ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্প এর অভিযানী দল সাতক্ষীরা সদর উপজেলার হরিণা স্কুল নামক স্থান থেকে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ উদ্ধার করেছে।
জব্দকৃত ভারতীয় মালামালের সর্বমোট বাজার মূল্য আনুমানিক ৩০ লাখ ১৪ হাজার পাঁচশ’ টাকা।
বিষয়টি নিশ্চিত করে বিজিবি’র সাতক্ষীরা ব্যাটেলিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক লে, কর্নেল কাজী আশিকুর রহমান জানিয়েছেন, উদ্ধারকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেয়া হয়েছে। এছাড়া, জব্দকৃত মাদকদ্রব্য সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সাধারণ ডায়েরী করে পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের জন্য বিজিবি ষ্টোরে জমা রাখা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন