ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

কঙ্গোতে ইবোলা ভয়াবহ আকার নিচ্ছে, আক্রান্তের সংখ্যা ৩ হাজার ছাড়িয়েছে


কঙ্গোতে ইবোলা ভয়াবহ আকার নিচ্ছে, আক্রান্তের সংখ্যা ৩ হাজার ছাড়িয়েছে

মধ্য আফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে ইবোলা ভাইরাসের সংক্রমণ আশঙ্কাজনকভাবে বাড়ছে। আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৭৫ জনে, যার মধ্যে মৃত্যু হয়েছে ১ হাজার ৩৫৪ জনের।

শনিবার (২৫ জুলাই) প্রকাশিত কঙ্গো সরকারের সর্বশেষ প্রতিবেদনে এই উদ্বেগজনক তথ্য জানা গেছে।

আফ্রিকা রোগ নিয়ন্ত্রণকেন্দ্র (আফ্রিকা সিডিসি) এক বিবৃতিতে জানিয়েছে, এই সাম্প্রতিক প্রাদুর্ভাবটি মহাদেশের ইতিহাসে সবচেয়ে দ্রুত বর্ধনশীল ইবোলা মহামারিগুলোর একটি।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্য অনুযায়ী, দীর্ঘদিন কর্তৃপক্ষের নজরদারির নিভৃতস্থতায় রোগটি ছড়িয়ে পড়ার পর গত ১৫ মে কঙ্গো সরকার আনুষ্ঠানিকভাবে নতুন ইবোলা প্রাদুর্ভাবের ঘোষণা দেয়।

চিকিৎসকেরা জানিয়েছেন, এই সংক্রমণটি মূলত ইবোলার বিরল ‘বান্ডিবুগিও’ প্রজাতির ভাইরাসের কারণে ঘটেছে। এখন পর্যন্ত এই সুনির্দিষ্ট ভাইরাসের জন্য অনুমোদিত কোনো টিকা বা কার্যকর ওষুধ উদ্ভাবন হয়নি। তবে সংক্রমণ ঠেকাতে এবং প্রতিষেধক আবিষ্কারের লক্ষ্যে ইতোমধ্যে আন্তর্জাতিক গবেষকদের উদ্যোগে মানবদেহে নতুন চিকিৎসার পরীক্ষামূলক প্রয়োগ (ক্লিনিক্যাল ট্রায়াল) শুরু করা হয়েছে।

এদিকে কঙ্গোতে রোগটি নিয়ন্ত্রণে আনার প্রচেষ্টা শুরু থেকেই মারাত্মক চ্যালেঞ্জের মুখে পড়েছে। আন্তর্জাতিক তহবিলের তীব্র ঘাটতির পাশাপাশি দেশটির পূর্বাঞ্চলীয় অশান্ত ও সংঘাতময় অঞ্চলে সশস্ত্র গোষ্ঠীগুলোর একের পর এক হামলা পরিস্থিতিকে জটিল করে তুলেছে। চলমান যুদ্ধের কারণে স্বাস্থ্যকর্মীরা আক্রান্ত এলাকাগুলোতে নিরবচ্ছিন্নভাবে চিকিৎসাসেবা পৌঁছাতে পারছেন না।

আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফ্রান্স ও স্পেনের মধ্যে দাবানল ভয়াবহ রূপ নিয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং

১০:০৯ এম


ফ্রান্স ও স্পেনের মধ্যে দাবানল ভয়াবহ রূপ নিয়েছে

ফ্রান্স এবং স্পেনের মধ্যে দাবানল এখন জরুরি পরিস্থিতিতে পৌঁছে গেছে। এই ঘটনায় বর্তমানে তিন লাখেরও বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরাতে হয়েছে। প্রবল বাতাস এবং তীব্র তাপপ্রবাহের কারণে দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে দারুণ হিমশিম খাচ্ছেন।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ফ্রান্সের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে দাবানল দ্রুত ছড়িয়ে পড়েছে। প্রবল বাতাসের কারণে আগুন বোর্দো শহরের দিকে অগ্রসর হচ্ছে। স্থানীয় এক কর্মকর্তা মন্তব্য করেছেন, 'আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি, নিয়ন্ত্রণে আরও অনেক সময়ের প্রয়োজন।'

এদিকে, দাবানলের কারণে স্পেনে জরুরি অবস্থা জারি করা হয়েছে। তবে, মাদ্রিদের উপকাষ্ঠে আবহাওয়ার কিছুটা উন্নতি হওয়ায় দমকলকর্মীরা সেখানে আগুন নিয়ন্ত্রণে কিছু সুবিধা পাচ্ছেন। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ সতর্ক করে বলেছেন, 'সামনে আরও কঠিন সময় অপেক্ষা করছে।'

স্পেনের ভ্যালেন্সিয়া অঞ্চলে দাবানলের কারণে একজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ওই ব্যক্তিকে মানিসেস এলাকার সাল্ট দে ল'আইগুয়া গিরিখাতে তার গাড়ির ভেতর থেকে উদ্ধার করা হয়েছে, যিনি বয়সে ৭০ বছর ছিল।

বিবিসি জানাচ্ছে, ফ্রান্সে শনিবার রাতে আরও ৫৫ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এর ফলে, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জিরোন্দ ও লঁদ এলাকায় সরানো মানুষের সংখ্যা প্রায় আড়াই লাখে পৌঁছেছে।

দমকল বিভাগের ক্যাপ্টেন নিকোলা ব্রাজ এএফপিকে জানিয়েছেন, আগুন এতটাই ভয়াবহ যে এটি নিজস্ব বাতাস এবং ঘূর্ণি তৈরি করছে। ফলে, আগুনের গতিপথ অনিশ্চিত হয়ে পড়েছে এবং নিয়ন্ত্রণ করা অত্যন্ত কষ্টকর হয়ে গেছে। তিনি মন্তব্য করেছেন, সামনে আরও একটি কঠিন রাত অপেক্ষা করছে।

এই পরিস্থিতি মোকাবিলার জন্য ফ্রান্স সরকার সেনাবাহিনী মোতায়েন করেছে। আগুনের বিস্তার ঠেকাতে ঝোপঝাড় পরিষ্কার এবং ফায়ারব্রেক তৈরির কাজে সেনাসদস্যরা দমকলকর্মীদের সহায়তা করছেন। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দিয়ে বলেছেন, 'আমরা সবকিছু পুনর্গঠন করব এবং যতদিন প্রয়োজন, সরকার ক্ষতিগ্রস্তদের পাশে থাকবে।'

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাস্পিয়ান সাগরে ইরানি বাণিজ্যিক জাহাজে হা ম লা, ইউক্রেনের কূটনীতিককে তলব

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং

১০:১৬ এম


কাস্পিয়ান সাগরে ইরানি বাণিজ্যিক জাহাজে হা ম লা, ইউক্রেনের কূটনীতিককে তলব

কাস্পিয়ান সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলায় একজন নাবিক নিহত হয়েছেন এবং আরও একজন আহত হয়েছেন বলে তেহরান থেকে জানানো হয়েছে।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ জানায়, শনিবারের (২৫ জুলাই) এ ঘটনাটিকে তারা ‘শত্রুতাপূর্ণ ও অপরাধমূলক হামলা’ হিসেবে আখ্যা দিয়ে আছে। এরপর তেহরানে ইউক্রেনের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতকে তলব করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের দাবি অনুসারে, ইউক্রেনের নেতৃত্ব এই হামলার বিষয়টি স্বীকার করেছে। তেহরানে অভিযোগ করা হয়েছে, কিয়েভের ‘অযৌক্তিক ও বৈরী নীতির’ ধারাবাহিকতা হিসেবে এই ঘটনা ঘটে। একই সঙ্গে ইরান বলেছে যে, তারা তাদের জাতীয় স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রস্তুত।

ইরান দাবি করেছে, এই হামলা জাতিসংঘ সনদের ২(৪) অনুচ্ছেদের লঙ্ঘন এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে আরও বিস্তৃত ও উসকে দিতে পারে।

ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রবিষয়ক প্রধান কাজা কালাসের সঙ্গে টেলিফোনে আলোচনা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, আরাঘচি হামলাটির তীব্র নিন্দা জানিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ, ইউরোপীয় ইউনিয়ন এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কঠোর প্রতিক্রিয়া দাবি করেছেন। এছাড়াও, এ ঘটনার জন্য দায়ীদের ও তাদের সমর্থকদের জবাবদিহির আওতায় আনার আহ্বান জানিয়েছেন তিনি।

অন্যদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এক্সে (সাবেক টুইটার) একটি পোস্টে দাবি করেছেন, কাস্পিয়ান সাগরে দূরপাল্লার হামলায় ইউক্রেন ‘খুব শক্তিশালী ফলাফল’ অর্জন করেছে। তার দাবি অনুযায়ী, ইরান-সংশ্লিষ্ট সামরিক মালামাল বহনে ব্যবহৃত জাহাজ এবং একটি যুদ্ধজাহাজে আঘাত হানা হয়েছে। তবে তেহরানের উল্লেখ করা বাণিজ্যিক জাহাজটির নাম তিনি উল্লেখ করেননি।

জেলেনস্কি অভিযোগ করেছেন, রাশিয়া উপসাগরীয় দেশগুলো এবং যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনার স্যাটেলাইট চিত্র ইরানকে সরবরাহ করছে। তার দাবি, ১৯ ও ২০ জুলাই বাহরাইন, জর্ডান ও কুয়েতের বিমানঘাঁটি পর্যবেক্ষণ করা হয়েছে।

২০২২ সালে ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরান রাশিয়াকে শাহেদ ড্রোন সরবরাহ করে আসছে। ইউক্রেনের দাবি, রাশিয়ার আগ্রাসন শুরুর পর থেকে তারা ৪৪ হাজারের বেশি ইরানি নকশার ড্রোন ভূপাতিত করেছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রবাসীকল্যাণ মন্ত্রীর আহ্বান, শিক্ষার্থীদের জাপানি ভাষা শেখার উপর গুরুত্ব দেওয়ার

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং

১০:২১ এম


প্রবাসীকল্যাণ মন্ত্রীর আহ্বান, শিক্ষার্থীদের জাপানি ভাষা শেখার উপর গুরুত্ব দেওয়ার

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) প্রযুক্তিগত শিক্ষার পাশাপাশি জাপানি ভাষা শিক্ষা প্রদানের উপর গুরুত্ব আরোপ করেছেন।

তিনি বলেন, বিশ্বের কৃষি নির্ভর দেশগুলোতে বাংলাদেশি দক্ষ মানুষের ব্যাপক চাহিদা থাকলেও ভাষাগত ধারণা না থাকায় সেই সব দেশে অনেকেরই কর্ম সংস্থান হয় না। জাপানে দক্ষ শ্রমিকদের চাহিদা রয়েছে। তাই জাপানি ভাষা শিখলে শিক্ষার্থীরা উপকৃত হবে।

আজ শনিবার বিকেলে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক (লেভেল-১ সেমিস্টার-১) প্রথম বর্ষে ভর্তিকৃত নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত ওরিয়েন্টেশনে সভাপতিত্ব করেন সিকৃবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিলেট ৬ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, কৃষি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ও বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সদস্য প্রফেসর ড. এ এস এম গোলাম হাফিজ কেনেডি।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অরিয়েন্টেশন বাস্তবায়ন কমিটির সভাপতি প্রফেসর ড. জসিম উদ্দিন আহাম্মদ।

প্রধান পৃষ্ঠপোষক ও সভাপতির বক্তব্যে সিকৃবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয় জীবন শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ নয়। এটি চরিত্র গঠনের, নেতৃত্বের গুণাবলি অর্জনের এবং ভবিষ্যৎ জীবনের ভিত্তি নির্মাণের এক অমূল্য সময়। বিশ্ববিদ্যালয়ের সুযোগ-সুবিধাকে কাজে লাগিয়ে তোমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। ক্যাম্পাসের নিয়মকানুন মেনে চলা তোমাদের নৈতিক দায়িত্ব। আমরা একটি শতভাগ র‌্যাগিংমুক্ত পরিবেশ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের বিশাল ও ক্রমবর্ধমান জনসংখ্যাকে দেশের বোঝা নয়, বরং দক্ষ মানবসম্পদে পরিণত করাই এখন মূল উদ্দেশ্য। এ জন্য কেবল প্রথাগত পড়ালেখায় সীমাবদ্ধ না থেকে কারিগরি শিক্ষা, সফট স্কিল, কৃত্রিম বুদ্ধিমত্তা, ডিজিটাল সাক্ষরতা এবং শিল্পখাতের চাহিদাভিত্তিক শিক্ষায় তোমাদের দক্ষ হয়ে উঠতে হবে।

আলোচনা অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

১১ মার্কিন যুদ্ধবিমান-হেলিকপ্টার ভূপাতিতের দাবি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং

১০:২৯ এম


১১ মার্কিন যুদ্ধবিমান-হেলিকপ্টার ভূপাতিতের দাবি ইরানের

সম্প্রতি যুক্তরাষ্ট্রের সঙ্গে ১৫ দিনের সশস্ত্র সংঘাত চলাকালে মার্কিন বাহিনীর ১১টি যুদ্ধবিমান ও হেলিকপ্টার ধ্বংস করার দাবি করেছে ইরান। দেশটির সামরিক বাহিনী ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, পাল্টাহামলায় যুক্তরাষ্ট্রের বহু সামরিক স্থাপনা ও সরঞ্জাম ধ্বংস হয়েছে। এছাড়াও শতাধিক মার্কিন সেনা হতাহত হয়েছেন বলে দাবি করা হয়েছে।

তবে তেহরানের এই দাবির বিষয়ে তাৎক্ষণিকভাবে ওয়াশিংটনের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আইআরজিসির মুখপাত্র মোহেব্বি দাবি করেন, ধ্বংস হওয়া সামরিক সরঞ্জামের মধ্যে ১৭টি নজরদারি ও অভিযান পরিচালনায় ব্যবহৃত ড্রোন অন্তর্ভুক্ত রয়েছে, যাদের মধ্যে ৮টি ছিল একেবারে নতুন। সুরক্ষিত হ্যাঙ্গারে রাখা ১টি এফ-১৫ যুদ্ধবিমান, ১টি পি-৮ সামুদ্রিক টহল বিমান, ১টি সি-১৭ সামরিক পরিবহন বিমান এবং আকাশে জ্বালানি সরবরাহকারী ৮টি বিমানও ওই হামলায় ধ্বংস করা হয়েছে।

মোহেব্বির ভাষ্যমতে, এসব বিমান যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক ঘাঁটিতে থাকা অবস্থায় ধ্বংস হয়ে যায়। তবে তিনি সুনির্দিষ্ট কোনো তথ্য প্রকাশ করেননি, যে কি সুনির্দিষ্ট ঘাঁটিতে এসব হামলা চালানো হয়েছে।

আইআরজিসির মুখপাত্র আরও দাবি করেন, ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের ৯টি কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার, ৫টি স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থা, ৬টি প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা রাডার, ৩টি বিমান ও নৌবাহিনীর নজরদারি রাডার, ৮টি গোয়েন্দা ও আগাম সতর্কীকরণ রাডার এবং ৭টি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা রাডার ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে। এই হামলায় বেশ কয়েকটি লজিস্টিকস কেন্দ্র, যুদ্ধবিমান রক্ষণাবেক্ষণ কেন্দ্র, জ্বালানি ট্যাংক ও অস্ত্রের গুদামও গুড়িয়ে দেওয়া হয়েছে।

মোহেব্বি ট্রাম্প প্রশাসনের সঙ্গে দ্বিপক্ষীয় সমঝোতা স্মারক লঙ্ঘন করে যুক্তরাষ্ট্রের আগে হামলা চালানোর বিষয়ে উল্লেখ করেন। তিনি দাবি করেন, ইরানের পাল্টা হামলায় ২০০ জনের বেশি মার্কিন সেনা নিহত হয়েছেন। ওয়াশিংটন হতাহতের যে সংখ্যা প্রকাশ করেছে, তা ‘সম্পূর্ণ মিথ্যা’ বলে দাবি করেন তিনি।

মোহেব্বি বলেন, যুক্তরাষ্ট্রের সেনাসদস্যদের অবস্থান করা ৮টি স্থাপনায় হামলা চালানো হয়েছে, যার মধ্যে ২০টি আশ্রয়কেন্দ্র পুরোপুরি ধ্বংস হয়ে যায়। তিনি নিরপেক্ষ সাংবাদিকদের হামলার স্থানগুলোতে প্রবেশের অনুমতি দিতে ওয়াশিংটনের প্রতি আহ্বান জানান, যাতে বাস্তব পরিস্থিতি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়।

আইআরজিসির মুখপাত্র হুঁশিয়ারি করে বলেন, যুক্তরাজ্য কিংবা উপসাগরীয় কোনো দেশ যদি ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক অভিযানে সহায়তা করে, তবে তাদের উপরও হামলা চালানো হবে যা 'বৈধ লক্ষ্যবস্তু' হিসেবে গণ্য হবে। সম্প্রতি যুক্তরাজ্যের বিমানঘাঁটি ব্যবহার করে যুক্তরাষ্ট্রের বি-১ বোমারু বিমান পরিচালনা করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, লন্ডন এই সহায়তা অব্যাহত রাখলে তাদের ওপরও হামলা করা হবে।

এদিকে ইসরায়েলকে নতুন করে কোনো সামরিক অভিযান শুরু না করার বিষয়ে সতর্ক করে মোহেব্বি বলেন, যুদ্ধ আবার শুরু হলে ইসরায়েলকে কঠোর পরিণতির মুখোমুখি হতে হবে। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ভুল গোয়েন্দা তথ্য দিয়ে এ অঞ্চলে মার্কিন সামরিক শক্তি ব্যবহারে প্ররোচিত করছে ইসরায়েল।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%