১১:৫৬ এম
ঢাকা, ২১ জুলাই, ২০২৬ : যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানাচ্ছে, তারা সোমবার রাতের মধ্যে ইরানের বিরুদ্ধে সর্বশেষ দফার সামরিক অভিযান সফলভাবে সম্পন্ন করেছে। এ অভিযানের মাধ্যমে ইরানের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় হামলা পরিচালিত হয়েছে।
সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজে ইরানের হামলা চালানোর সক্ষমতা দুর্বল করে দেওয়ার উদ্দেশ্যে এই হামলা করা হয়েছে।
এ ব্যাপারে খবরটি বার্তা সংস্থা এএফপি’র মাধ্যমে পরিবেশন করা হয়েছে।
আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ
যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক বার্তায় জানিয়েছে, মার্কিন বাহিনী ইরানের সামরিক কমান্ড সেন্টার, নৌ-সামরিক সক্ষমতার বিভিন্ন স্থাপনা, ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎক্ষেপণ কেন্দ্র এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা লক্ষ্যে হামলা চালিয়েছে।
সেন্টকমের ভাষ্য অনুযায়ী, এসব হামলার মূল লক্ষ্য ছিল হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজে হামলা চালানোর ক্ষেত্রে ইরানের সক্ষমতা দুর্বল করে দেওয়া।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন