১০:৪৯ পি.এম
সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া বন্যায় যা ক্ষতিগ্রস্ত মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সীমান্তবর্তী কুরমাছড়া এলাকায়, সেখানে বন্যাদুর্গত মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা, প্রয়োজনীয় ওষুধ, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও রান্না করা খাবার বিতরণ করেছে শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি)।
বুধবার (১৫ জুলাই) উপজেলার মোকাবিল বিওপির দায়িত্বপূর্ণ এলাকার কুরমাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন শ্রীমঙ্গল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ।
অনুষ্ঠানে তিনি বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা রক্ষার পাশাপাশি বিজিবি সীমান্তবর্তী মানুষের কল্যাণেও কাজ করে যাচ্ছে। চোরাচালান ও মাদকসহ আন্তঃসীমান্ত অপরাধ দমনের পাশাপাশি সামাজিক ও মানবিক দায়িত্ব পালনে বাহিনীটি সবসময় অগ্রণী ভূমিকা রাখছে।
আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার
তিনি আরও উল্লেখ করেন, দেশের যেকোনো প্রাকৃতিক দুর্যোগ, সংকট কিংবা মানবিক বিপর্যয়ের সময় বিজিবি অসহায় মানুষের পাশে ছিল এবং ভবিষ্যতেও তাদের পাশে থাকার চেষ্টা অব্যাহত থাকবে।
বিজিবি সূত্রে জানা যায়, এই কর্মসূচির আওতায় বন্যায় ক্ষতিগ্রস্ত সীমান্তবর্তী এলাকার প্রায় ৪৫০ জন নারী, পুরুষ ও শিশুকে চারজন বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়। পাশাপাশি তাদের মধ্যে প্রয়োজনীয় ওষুধ ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করা হয়।
এ ছাড়াও, বন্যাকবলিত ১০০টি পরিবারের মধ্যে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে।
আরও পড়ুন: একুশে বইমেলার তারিখ ৭ জানুয়ারি ২০২৭ ঘোষণা
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন