ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা আরও কার্যকর করার নির্দেশ প্রধানমন্ত্রীর


তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা আরও কার্যকর করার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশ দিয়েছেন, প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবা আরও উন্নত এবং সহজপ্রাপ্য করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। একইসঙ্গে তিনি চিকিৎসকদের প্রতি নির্দেশনা দিয়েছেন যেন তারা রোগীদের চিকিৎসা সেবা দেওয়ার ক্ষেত্রে আরও আন্তরিক হন।

সোমবার (২০ জুলাই৬) বিকেলে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে সংশ্লিষ্টদের সাথে বৈঠক করে তিনি এই নির্দেশনা প্রদান করেন। এই প্রথম তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় অডিটরিয়ামে নিজে গিয়ে বৈঠক করলেন।

এদিন বৈঠকে আরো বেশ কয়েকটি নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। বৈঠকের শুরুতে তিনি বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের পর থেকে এ পর্যন্ত স্বাস্থ্যখাতে গত ৫ মাসের অর্জন সম্পর্কে মন্ত্রী, প্রতিমন্ত্রী, সচিবসহ উপস্থিত সংশ্লিষ্টদের কাছে জানতে চান। তারা সেই অর্জনগুলো উপস্থাপন করেন। তাদের তথ্যমতে, বিগত সরকারগুলো স্বাস্থ্যখাতকে একেবারে খাদের কিনারে নিয়ে গেছে। প্রান্তিক মানুষের যথাযথ স্বাস্থ্যসেবা প্রাপ্তি আজ কঠিন হয়ে পড়েছে। সেই অবস্থা থেকে উত্তরণের জন্য তারা নিরলস কাজ করে যাচ্ছেন।

আরও পড়ুন: ‘আল্লাহর বাড়ি মানুষ যায় পবিত্র নিয়তে, ওখানে এ ধরনের কর্মকাণ্ড ঠিক না’ হুমায়ুন কবিরের মন্তব্য

সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে শোনা যাচ্ছে, উপজেলা পর্যায়ে চিকিৎসক থাকলেও রোগীরা সন্তোষজনক চিকিৎসাসেবা পাচ্ছেন না। চিকিৎসকদের দায়িত্বে অবহেলার বিষয়টি উঠে এসেছে। প্রধানমন্ত্রী এ ব্যাপারে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণসহ প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন।

তিনি বলেছেন, যেভাবেই হোক গ্রামের মানুষের জন্য স্বাস্থ্যসেবা সহজ করতে হবে। চিকিৎসা সেবায় তাদের জন্য সন্তোষজনক পরিস্থিতি ও পর্যাপ্ত ওষুধ নিশ্চিত করতে হবে। সরকারি হাসপাতালে গিয়ে যেন কোনো ভোগান্তি ছাড়াই সবাই চিকিৎসা পায়। তাদের যেন চিকিৎসার জন্য অন্য কোথাও যেতে না হয়। সরকারি হাসপাতালই যেন তাদের একমাত্র ভরসার জায়গা হয়।

কিডনি রোগীদের জন্য জেলা পর্যায়ে ৫০ শয্যার ডায়ালাইসিস সেন্টার স্থাপনের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী জানিয়েছেন, যেখানে বর্তমানে ১০ শয্যার ডায়ালাইসিস সেন্টার রয়েছে, সেগুলো ৫০ শয্যায় সম্প্রসারণ করা হবে এবং আগামী তিন বছরের মধ্যে সারাদেশের উপজেলা পর্যায়ে ডায়ালাইসিস সেন্টার স্থাপন করা হবে। এই ক্ষেত্রে প্রয়োজনীয় দক্ষ জনবল গড়ে তোলা ও লজিস্টিক সাপোর্ট নিশ্চিত করার নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে ৫১ থেকে ১০১ শয্যার উন্নতিকরণের উদ্যোগ নিয়েছে সরকার। এ জন্য প্রয়োজনীয় জনবল ও অবকাঠামো স্থাপনের বিষয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে। এর মধ্যে গণপূর্তের প্রকোশলীরা অবকাঠামোর নকশা এবং অন্যান্য বিষয় উপস্থাপন করেছেন।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী, প্রতিমন্ত্রীসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়সহ ঢাকার বিভিন্ন হাসপাতালের পরিচালকসহ শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুগপৎ আন্দোলনের শরিক নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময়

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ২০ই জুলাই, ২০২৬ ইং

০৮:৪৬ পি.এম


যুগপৎ আন্দোলনের শরিক নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময়

ঢাকা, ২০ জুলাই, ২০২৬ : ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে অংশগ্রহণকারী নেতাদের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবনে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ সন্ধ্যা ৭টা ২৭ মিনিটে রাষ্ট্রীয় অতিথি ভবনে যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর নেতাদের জন্য নির্দিষ্ট স্থানে প্রস্তুত করা উন্মুক্ত প্রাঙ্গণে প্রধানমন্ত্রীর আগমন ঘটে।

সেখানে তিনি প্রতিটি টেবিলের চারপাশে ঘুরে ঘুরে যুগপৎ আন্দোলনের নেতাদের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

পরে সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে কুরআন তিলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে পারস্পরিক শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের সূচনা হয়।

ফ্যাসিস্ট সরকারের পতনের আন্দোলনে অংশগ্রহণকারী ৪১টি দলের নেতৃবৃন্দকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়।

অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্যগণ, আন্দোলনের সময় গঠিত লিয়াজোঁ কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন।

১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসনে সরকার গঠন করার পর এটি আন্দোলনে শরিক দলের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম আনুষ্ঠানিক সাক্ষাতের অনুষ্ঠান।

গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, সমমনা জাতীয়তাবাদী জোট, গণতান্ত্রিক বাম জোট, ইসলামী ঐক্যজোটসহ ইসলামী দলগুলোকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নতুন কুঁড়ি প্রথম আসরের জাতীয় পর্যায়ের আনুষ্ঠানিক উদ্বোধন আগামীকাল

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ২০ই জুলাই, ২০২৬ ইং

০৮:৪৮ পি.এম


নতুন কুঁড়ি প্রথম আসরের জাতীয় পর্যায়ের আনুষ্ঠানিক উদ্বোধন আগামীকাল

ঢাকা, ২০ জুলাই ২০২৬ : দেশব্যাপী প্রতিভা অন্বেষণ কর্মসূচি 'নতুন কুঁড়ি স্পোর্টস'-এর চূড়ান্ত পর্বের আনুষ্ঠানিক উদ্বোধন আগামীকাল অনুষ্ঠিত হবে। প্রধান অতিথি হিসেবে  যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক আগামীকাল জাতীয় পর্যায়ের এই প্রতিযোগিতার উদ্বোধন করবেন।

সকাল ১০টায় মিরপুর সুইমিং কমপ্লেক্সে সাঁতার ইভেন্ট উদ্বোধনের মাধ্যমেই তিনি এই কর্মসূচির সূচনা করবেন। দেশের ক্রীড়াঙ্গনে ভবিষ্যৎ তারকাদের গড়ে তোলার উদ্দেশ্যে ১০ থেকে ১৪ বছর বয়সী কিশোর-কিশোরীদের ওপর আলোকপাত করে এই প্রতিভা অন্বেষণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

এই কর্মসূচিতে অন্তর্ভুক্ত রয়েছে ক্রিকেট, ফুটবল, কাবাডি, অ্যাথলেটিক্স, দাবা, ব্যাডমিন্টন, সাঁতার এবং মার্শাল আর্টসের মতো বিভিন্ন খেলাগুলো। সোমাবার সাঁতারের পাশাপাশি কাবাডি এবং ক্রিকেট খেলাতেও নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে কিশোর-কিশোরীরা।

মোট ছয়টি ভেন্যুতে খেলা গুলো অনুষ্ঠিত হবে। এই ভেন্যুগুলো হলো মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম, বাংলাদেশ আর্মি স্টেডিয়াম, শহীদ তাজউদ্দীন আহমেদ ইনডোর স্টেডিয়াম, সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্স এবং দাবা ফেডারেশন।

আগামী ২৭ জুলাই আর্মি স্টেডিয়ামে প্রতিযোগিতার সমাপনী দিনের অনুষ্ঠানে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তবে আনুষ্ঠানিক উদ্বোধনের পূর্বে ক্রিকেট ইভেন্ট দিয়ে মাঠে লড়াই শুরু হয়ে গেছে সোমবার। মিরপুরে অনুষ্ঠিত এই ক্রিকেট ইভেন্টে বালকদের বিভাগে কোয়ার্টার ফাইনালে উঠে রংপুর এবং ঢাকা অঞ্চল।

যদিও বৃষ্টির কারণে খেলা না হওয়ায় ফলাফল নির্ধারিত হয়েছে টসের মাধ্যমে। ছেলেদের প্রথম ম্যাচে রংপুর চট্টগ্রাম অঞ্চলকে হারিয়েছে। দিনের অপর ম্যাচে খুলনাকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে ঢাকা অঞ্চল।

অন্যদিকে বালিকাদের বিভাগেও একইভাবে ফলাফল নির্ধারিত হয়েছে। এখানে রংপুরকে হারিয়ে শেষ ষোলোতে উঠেছে চট্টগ্রাম অঞ্চল। কোয়ার্টার ফাইনালে আগামী ২২ তারিখ তাদের প্রতিপক্ষ হবে সিলেট।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিমান বাহিনী প্রধান উদ্বোধন করেছেন বিসিএএসপিএস’র ভবন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ২০ই জুলাই, ২০২৬ ইং

০৮:৫০ পি.এম


বিমান বাহিনী প্রধান উদ্বোধন করেছেন বিসিএএসপিএস’র ভবন

ঢাকা, ২০ জুলাই, ২০২৬ : বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন বাংলাদেশ সেন্টার ফর এয়ার অ্যান্ড স্পেস পাওয়ার স্টাডিজ (বিসিএএসপিএস)-এর ভবনের স্মারক ফলক উন্মোচন করেছেন।

এটি আজ ঢাকা সেনানিবাসের বিমান বাহিনী ঘাঁটি বাশার-এ উদ্বোধন করা হয়। উদ্বোধনকালে তিনি নব উন্মোচিত বিসিএএসপিএস’র ভবনের প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন এবং বিশেষ দোয়া ও মোনাজাতে অংশগ্রহণ করেন।

পরে বিমান বাহিনী প্রধান বিসিএএসপিএস ভবনের দাপ্তরিক ও অপারেশনাল কার্যক্রমের বিভিন্ন অংশ সরেজমিনে পরিদর্শন করেন।

গত ১৮ জানুয়ারি বিসিএএসপিএস’র আনুষ্ঠানিক কার্যক্রম ও ওয়েবসাইট উদ্বোধনের মাধ্যমে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়।

প্রতিষ্ঠালগ্ন থেকে বিমান বাহিনী প্রধানের সার্বিক দিকনির্দেশনায় বিসিএএসপিএস আকাশ ও মহাকাশ শক্তি, জাতীয় নিরাপত্তা, কৌশলগত পরিবেশ এবং প্রতিরক্ষা নীতিমালা বিষয়ক গবেষণা ও জ্ঞানচর্চায় গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। বিমান বাহিনী প্রধান বিসিএসপিএস’র ভবন উন্মোচনের মাধ্যমে প্রতিষ্ঠানটির গবেষণা, শিক্ষা ও নীতিনির্ধারণ-সহায়ক কার্যক্রম আরও বেগবান হবে বলে আশা ব্যক্ত করেন।

সম্প্রতি বিসিএএসপিএস সোসাইটিজ রেজিস্ট্রেশন অ্যাক্ট ১৮৬০ এর অধীনে আরজেএসসি (রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মস)-তে নিবন্ধিত হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিমান সদরের প্রিন্সিপাল স্টাফ অফিসারগণ, এয়ার অধিনায়ক আকাশ প্রতিরক্ষা পরিচালন কেন্দ্র, বিমান বাহিনী ঘাঁটি বীর উত্তম এ কে খন্দকার ও বাশার-এর এয়ার অধিনায়কগণ, বিমান বাহিনী ট্রেনিং এন্ড ডকট্রিন কমান্ড (টিআরএডিওসি)-এর কমান্ড্যান্ট, বিসিএএসপিএস’র গভর্নিং বডির সদস্যবৃন্দ ও বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিশুকে শ্লীলতাহানি, জনতা অটোরিকশাচালকের বিশেষ অঙ্গে মরিচের গুড়া দিয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ২০ই জুলাই, ২০২৬ ইং

০৮:৫২ পি.এম


শিশুকে শ্লীলতাহানি, জনতা অটোরিকশাচালকের বিশেষ অঙ্গে মরিচের গুড়া দিয়েছে

নোয়াখালীর চাটখিল পৌরসভায় চার বছর বয়সী এক শিশুকে শ্লীলতাহানির অভিযোগে আবু বকর সিদ্দিক, যিনি সুমন (৪৩) নামে পরিচিত, একজন অটোরিকশাচালককে আটক করে স্থানীয় জনতা পুলিশে সোপর্দ করেছে। এ সময় উত্তেজিত জনতা তাকে পিটুনি দিয়ে তার পুরুষাঙ্গে মরিচের গুড়া লাগিয়ে দেয়।

এটি ঘটেছে গত সোমবার (২০ জুলাই) দুপুরে আড়াইটার দিকে চাটখিল পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের মহিলা কলেজ সংলগ্ন এলাকায়।

অভিযুক্ত সুমন লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ভোলাকোট ইউনিয়নের লক্ষ্মীধরপাড়ার কংসি বাড়ির একজন বাসিন্দা হিসেবে পরিচিত।

স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার (১৯ জুলাই) চাটখিল পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের চাটখিল গ্রামে চার বছর বয়সী একটি শিশুকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছিল সুমনের বিরুদ্ধে। এটি ঘটনার পাশের একটি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে, পরে স্থানীয়রা ফুটেজ দেখে অভিযুক্তের পরিচয় নিশ্চিত করেন।

প্রথমে এই ঘটনায় হতবাক হয়ে স্থানীয়রা অভিযুক্তকে চিনে ফেললে তাকে ঘিরে ধরে মারধর করা হয়। উত্তেজিত জনতা একপর্যায়ে তার পুরুষাঙ্গে মরিচ লাগিয়ে দেয়। খবর পেয়ে চাটখিল থানা পুলিশ এসে জনতার হাত থেকে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

চাটখিল থানার পুলিশ জানায়, এই ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। মামলার সমন্বয়ে গ্রেপ্তার দেখানোর পর মঙ্গলবার (২১ জুলাই) সকালে সুমনকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%