ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

ফের প্রতিবন্ধী লুৎফরের দোকানে চুরির ঘটনা, দিশেহারা পরিবার


ফের প্রতিবন্ধী লুৎফরের দোকানে চুরির ঘটনা, দিশেহারা পরিবার

কুমিল্লার হোমনা উপজেলায় মো. লুৎফর রহমান লুতু নামে এক প্রতিবন্ধী মানুষের টং দোকানে আবারও চুরির ঘটনা ঘটেছে। এই ঘটনায় নগদ অর্থ ও বিভিন্ন মালামালসহ প্রায় ১৩ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগী দাবি করেছেন।

রোববার (২৬ জুলাই) দিবাগত রাতে উপজেলার চান্দেরচর ইউনিয়নের শোভারামপুর গ্রামের দক্ষিণপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। লুৎফর রহমান লুতু ওই অঞ্চলের মরহুম খুরশেদ মিয়ার ছেলে।

ভুক্তভোগী লুৎফর রহমান কান্নাজড়িত কণ্ঠে বলছেন, তার ছোট্ট টং দোকানটিই তাদের পরিবারের একমাত্র আয়ের উৎস। এর আগে একই দোকানে চুরির ঘটনায় প্রায় ২০ হাজার টাকার মালামাল হারিয়েছিলেন। সেই ক্ষতি কাটিয়ে উঠতে না উঠতেই আবারও চোরেরা তার দোকান থেকে নগদ টাকা ও বিভিন্ন মালামাল নিয়ে গেছে। একের পর এক চুরির ঘটনায় তিনি ও তার পরিবার চরম অসহায় অবস্থায় পড়েছেন।

আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার

এই ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর পাশাপাশি চুরি হওয়া মালামাল উদ্ধারে এবং সেই অপরাধে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।

এ বিষয়ে হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টমাস বড়ুয়া বলেছেন, ঘটনার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নিতে জাপানকে আহ্বান প্রধানমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ ইং

০৪:৪৭ পি.এম


বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নিতে জাপানকে আহ্বান প্রধানমন্ত্রীর

মানবসম্পদ উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি এবং বিভিন্ন খাতে আরও সক্রিয় সহযোগিতা কামনা করে প্রধানমন্ত্রী তারেক রহমান জাপানি প্রতিনিধিদলের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি এদেশ থেকে দক্ষ স্বাস্থ্যকর্মী, কৃষিশ্রমিক এবং গাড়িচালক নিয়োগে উদ্যোগী হতে জাপানের প্রতি অনুরোধ করেন।

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর সাড়ে ১২টায় সচিবালয়ে প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন জাপান সরকারের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা উনো ইয়োশিমাসা। ওই সময় প্রধানমন্ত্রী তার গুলিতে এসব কথা উল্লেখ করেন।

এ বৈঠকে প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ হয়, যেখানে কৌশলগত অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ করা হয়।

বৈঠকে বাংলাদেশ ও জাপানের মধ্যে কৌশলগত অংশীদারত্বকে আরও সুদৃঢ় করা এবং দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার বিষয়ে আলোচনা হয়।

প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসম্পদ উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি এবং বিভিন্ন খাতে জাপানের আরও সক্রিয় সহযোগিতা কামনা করেন। তিনি জাপানি ভাষায় দক্ষতা অর্জনের মাধ্যমে বাংলাদেশ থেকে দক্ষ স্বাস্থ্যকর্মী, কৃষিশ্রমিক এবং গাড়িচালক নিয়োগে উদ্যোগ নেওয়ার জন্য জাপানি প্রতিনিধিদলের প্রতি আহ্বান জানান।

বাংলাদেশে জাপানি কোম্পানির বিনিয়োগ বাড়ানোর বিষয়ে প্রধানমন্ত্রী জানান, নারায়ণগঞ্জের আড়াইহাজারের মতো আরও একটি শিল্প পার্ক স্থাপনে জাপান আগ্রহী হলে বাংলাদেশ সরকার পূর্ণ সহযোগিতা করবে।

এছাড়া, দুই দেশের মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে যৌথভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন তারেক রহমান।

বৈঠকে আগামী ১৬ ডিসেম্বর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের উদ্বোধন এবং চলমান ম্যাস র‍্যাপিড ট্রানজিট (এমআরটি) প্রকল্পের অগ্রগতিসহ বিভিন্ন অবকাঠামোগত সহযোগিতার বিষয়েও আলোচনা হয়।

এ সময় অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এবং প্রধানমন্ত্রীর এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক বিশেষ সহকারী ড. মো. শাকিরুল ইসলাম খান উপস্থিত ছিলেন।

জাপানের পক্ষে উপস্থিত ছিলেন দেশটির ভূমি, অবকাঠামো, পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের আন্তর্জাতিক বিমান চলাচলবিষয়ক সহকারী ভাইস মিনিস্টার নাকায়ামা রিয়েকো, জাপানের সিভিল এভিয়েশন ব্যুরোর সংশ্লিষ্ট কর্মকর্তারা এবং বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বুধবার ১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় দেশের

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ ইং

০৪:৫০ পি.এম


বুধবার ১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় দেশের

গ্যাস পাইপলাইনের জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামীকাল বুধবার (২৯ জুলাই) সকাল থেকে কুমিল্লার কয়েকটি এলাকায় টানা ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

সম্প্রতি এক বার্তায় বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়েছে, গ্যাস পাইপলাইনের জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য বুধবার সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত কুমিল্লা ক্যান্টনমেন্ট, চান্দিনা ও আশেপাশের এলাকায় সব শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে।

সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সৌদি আরবে দুর্ঘটনায় প্রাণ হারানো দুই ভাইয়ের জানাজা ও দাফন সম্পন্ন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ ইং

০৪:৫৪ পি.এম


সৌদি আরবে দুর্ঘটনায় প্রাণ হারানো দুই ভাইয়ের জানাজা ও দাফন সম্পন্ন

জীবন-জীবিকার সন্ধানে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন দুই সহোদর। কিন্তু মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনা কেড়ে নিয়েছে তাদের প্রাণ। সব স্বপ্ন ভেঙে অবশেষে দুইটি কফিনে বন্দি হয়ে দেশে ফিরেছেন তারা।

আইনি প্রক্রিয়া শেষে সোমবার (২৭ জুলাই) দিবাগত রাতে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার গনিপুর গ্রামে পৌঁছায় নিহত সজীব ও সুজনের মরদেহ। কফিন দুটি বাড়িতে পৌঁছাতেই স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে চারপাশ। শেষবারের মতো তাদের একনজর দেখতে শত শত মানুষ ভিড় করেন।

মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ১০টায় গনিপুর গ্রামের নিজ বাড়ি সংলগ্ন কামারহাট মসজিদ মাঠে তাদের জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে দুই ভাইকে দাফন করা হয়। জানাজায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও মুসল্লিরা অংশ নেন। তাদের শেষ বিদায়ে আত্মীয়-স্বজন, এলাকাবাসী ও শুভাকাঙ্ক্ষীদের কান্নায় এক শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়।

নিহতরা হলেন গনিপুর গ্রামের খলিফার বাড়ির আব্দুল মালেকের দুই ছেলে সজীব ও ফরহাদ হোসেন সুজন। পরিবার সূত্রে জানা যায়, বড় ভাই সজীব দীর্ঘদিন ধরে সৌদি আরবের দাম্মামে খেজুরের ব্যবসা করতেন। চলতি বছরের শুরুতে ছোট ভাই সুজনকেও কাজের সহযোগিতার জন্য সেখানে নিয়ে যান তিনি।

গত ১৫ জুলাই দিবাগত রাতে নিজেদের ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল নিয়ে ফেরার পথে রিয়াদের ওয়াদি আল দাওয়াসির এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যান তাদের গাড়িকে সজোরে ধাক্কা দেয়। এতে গাড়ির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই বড় ভাই সজীব মারা যান। পরে উদ্ধারকর্মীরা ছোট ভাই সুজনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিলে সেখানে তিনিও মারা যান।

নিহত সজীবের স্ত্রী ও দুই বছর বয়সী একটি ছেলে রয়েছে। পরিবারের প্রধান উপার্জনক্ষম দুই সদস্যকে হারিয়ে পরিবারটি এখন চরম অনিশ্চয়তার মুখে পড়েছে।

স্থানীয়রা জানান, সজীব ও সুজন অত্যন্ত ভদ্র, পরিশ্রমী ও সবার প্রিয় ছিলেন। তাদের এই অকাল মৃত্যুতে শুধু একটি পরিবার নয়, শোকের ছায়া নেমে এসেছে পুরো গনিপুর গ্রামে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হামে আক্রান্ত হয়ে আরও তিন শিশুর প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ ইং

০৪:৫৬ পি.এম


হামে আক্রান্ত হয়ে আরও তিন শিশুর প্রাণহানি

গত ২৪ ঘণ্টায় দেশে হাম উপসর্গ নিয়ে ৩ শিশু মারা গেছে। এ সময় এই রোগ ও উপসর্গ নিয়ে অন্তত ৯০৪ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্যটি জানানো হয়েছে। প্রতিবেদনটিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১০৫ শিশুর শরীরে পরীক্ষার মাধ্যমে হাম শনাক্ত করা হয়েছে। সেইসাথে, হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছে ৭৯৯ শিশু।

অধিদফতরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে ২৮ জুলাই পর্যন্ত দেশে হামের উপসর্গের কারণে ৭৩৩ শিশুর মৃত্যু ঘটে। একই সময়ে পরীক্ষায় নিশ্চিত হওয়া হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৯৫ শিশু। সব মিলিয়ে এই সময়ের মধ্যে হাম ও হামের উপসর্গে মোট ৮২৮ শিশুর মৃত্যু হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%