০৪:০৫ পি.এম
সুন্দরবনের নলিয়ানে ৩০ কেজি হরিণের মাংসসহ মেহেদী হাসান (৩০) নামের একজন মাংস ব্যবসায়ীকে আটক করেছে কোস্ট গার্ড।
মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে এই তথ্যটি জানান কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।
তিনি বলেন, খুলনার দাকোপ থানার নলিয়ান ক্লোজার পাড়া এলাকায় সোমবার (২০ জুলাই) দুপুর ২টায় কোস্ট গার্ড আউটপোস্ট নলিয়ান গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন, উল্লেখিত এলাকা থেকে প্রায় ৬৬ হাজার টাকা মূল্যের ৩০ কেজি হরিণের মাংসসহ দাকোপ থানার বাসিন্দা মেহেদী হাসানকে আটক করা হয়।
আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার
পরবর্তীতে, এই হরিণের মাংসটি এবং আটককৃত ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য নলিয়ান ফরেস্ট টহল ফাঁড়ির কাছে হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও উল্লেখ করেন, বন্যপ্রাণী হত্যা ও পাচার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন