০৪:১১ পি.এম
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি অভিযান চালিয়ে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) একটি বিদেশি পিস্তল উদ্ধার করেছে।
শুক্রবার (১০ জুলাই) রাতে, উপজেলার বড় চেঙ্গাইন এলাকায় ঝোপের ভিতর থেকে পরিত্যক্ত অবস্থায় ওই বিদেশি পিস্তলটি উদ্ধার করা হয়।
র্যাব-১১ এর লে. কমান্ডার নাঈম উল হক স্বাক্ষরিত একটি বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার
র্যাব জানায়, সোনারগাঁয়ের বড় চেঙ্গাইন এলাকায় অভিযান পরিচালনার সময় মাদকের একটি স্পট থেকে কয়েকজন লোক আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে দ্রুত পালিয়ে যান। এর পর, ওই অঞ্চলে তল্লাশি চালিয়ে ঝোপের ভিতর থেকে পরিত্যক্ত অবস্থায় ১টি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামতের বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থার জন্য নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন