ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

সার পাচারের চেষ্টা ব্যর্থ, কক্সবাজারে ১০০ বস্তা সার জব্দ


সার পাচারের চেষ্টা ব্যর্থ, কক্সবাজারে ১০০ বস্তা সার জব্দ

কক্সবাজার, ৩০ জুন, ২০২৬: জেলার রামু উপজেলার মরিচ্যা বিজিবি চেকপোস্টে যৌথ অভিযানে ১০০ বস্তা ইউরিয়া সার জব্দ করা হয়েছে, যা মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা হচ্ছিল।

এসময় একটি মিনিট্রাকও জব্দ করা হয় এবং দুইজন পাচারকারীকেও আটক করা হয়।

গতকাল সোমবার সকাল ১০টায় গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে রামু উপজেলা প্রশাসন, উখিয়া উপজেলা প্রশাসন এবং বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর সমন্বয়ে মরিচ্যা বিজিবি চেকপোস্টে অভিযানটি পরিচালিত হয়।

আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার

আটকরা হলেন, উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের পশ্চিম পালংখালীর বাসিন্দা মো. জাহেদ হোসেন (২৫) এবং মিনিট্রাক চালক বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ির বাসিন্দা সৈয়দ করিম (২৭), যিনি বর্তমানে রামুর ফতেখাঁরকুল এলাকায় বসবাস করছেন।

বিজিবি জানান, রামুর চৌমুহনী এলাকার একটি গুদাম থেকে উখিয়ার পালংখালী সীমান্তের দিকে বিপুল পরিমাণ ইউরিয়া সার অবৈধভাবে পরিবহন করার তথ্যের ভিত্তিতে মরিচ্যা চেকপোস্টে তল্লাশি জোরদার করা হয়। এক পর্যায়ে রামুর দিক থেকে আসা মিনি ট্রাকটি বিজিবির মরিচ্যা যৌথ চেকপোস্টে পৌঁছালে তাকে থামানো হয়।

পরে মিনি ট্রাকটির তল্লাশি চালিয়ে ৫০ কেজি ওজনের ১০০ বস্তা ইউরিয়া সার উদ্ধার করা হয়। এসময় ট্রাকটি জব্দ করা হয় এবং চালকসহ দুইজন অভিযুক্তকে আটক করা হয়।

জব্দ করা ইউরিয়া সার ও মিনিট্রাকসহ আটকদের আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রামু থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন: একুশে বইমেলার তারিখ ৭ জানুয়ারি ২০২৭ ঘোষণা

বিজিবি রামু ৩০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ জানান, আটক চোরাচালানকারীদের বরাত দিয়ে জানা গেছে, জব্দকরা ইউরিয়া সারগুলো মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে উখিয়া উপজেলার কুতুপালং বাজারে মজুদ করতে নিয়ে যাওয়া হচ্ছিল।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, জব্দ করা সার, পরিবহনে ব্যবহৃত গাড়ি ও আটক ব্যক্তিদের থানায় হস্তান্তর করা হয়েছে এবং সীমান্তের চোরাচালান প্রতিরোধের সংশ্লিষ্ট ধারায় মামলা প্রস্তুতির কাজ হচ্ছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্বমঞ্চে মুখোমুখি আর্জেন্টিনা-ব্রাজিল, কার পাল্লা ভারী?

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং

০৮:৩৬ পি.এম


বিশ্বমঞ্চে মুখোমুখি আর্জেন্টিনা-ব্রাজিল, কার পাল্লা ভারী?

সমীকরণ মিলেছে। ৩৬ বছর পর বিশ্বকাপের মঞ্চে আবারও মুখোমুখি হতে পারে ব্রাজিল এবং আর্জেন্টিনা। কাতার বিশ্বকাপ জেতায় আর্জেন্টাইন ভক্তরা কথার লড়াইয়ে এগিয়ে থাকলেও পরিসংখ্যান চোখ রাঙাচ্ছে। জয়ের দিক থেকে সেলেসাওরা এখনও এগিয়ে রয়েছে।

বিশ্বকাপের ইতিহাসে মাত্র চারবার একে অপরের বিপক্ষে মাঠে নেমেছে আর্জেন্টিনা ও ব্রাজিল। জয়ের পাল্লাটা ব্রাজিলেরই বেশি। দুবার জয়ের বিপরীতে আর্জেন্টিনার বিপক্ষে তারা একবার হেরেছে। আর একটি ম্যাচ অমীমাংসিতভাবে ড্র হয়েছে। তবে শেষবারের দেখা, জয় পেয়েছিল আর্জেন্টিনা।

১৯৭৪ সালের বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি হয়েছিল ফুটবলবিশ্বের এই দুই পরাশক্তি। সেবার আলবিসেলেস্তেদের ২-১ গোল ব্যবধানে হারিয়েছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

ম্যাচের ৩২তম মিনিটে রিভেলিনোর করা গোলে এগিয়ে যায় সেলেসাওরা। তবে তিন মিনিট পরেই মিগুয়েল ব্রিনদিসির করা গোলে সমতায় ফেরে আর্জেন্টিনা। তার পরে ৪৯তম মিনিটে জাইরজিনহোর এগিয়ে আরও একবার এগিয়ে যায় ব্রাজিল। শেষ পর্যন্ত তারা লিড ধরে রেখে জয় নিশ্চিত করে।

চার বছর পরের বিশ্বকাপে দ্বিতীয় রাউন্ডে একই গ্রুপে পড়ে দুই দল। সেবার অবশ্য জিততে পারেনি কেউই। ১৯৭৮ সালের ১৮ জুন অনুষ্ঠিত ম্যাচটি গোলশূন্যতে ড্র হয়।

১৯৮২ সালের বিশ্বকাপে তৃতীয়বারের মতো মুখোমুখি হয় আর্জেন্টিনা ও ব্রাজিল। স্পেনে অনুষ্ঠিত এই বিশ্বকাপে সেলেসাওদের কাছে হেলে পানি পায়নি তিনবারের বিশ্বচ্যাস্পিয়নরা। সেবার ৩-১ গোলের বড় ব্যবধানেই আর্জেন্টিনা হেরেছিল।

ইতালিতে অনুষ্ঠিত ১৯৯০ সালের বিশ্বকাপে চতুর্থ এবং শেষবারের মতো একে অপরের বিপক্ষে মাঠে নামে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল। আগের দুই হারের প্রতিশোধ নিতেই এবার খেলতে নেমেছিল আলবিসেলেস্তেরা। সেবারের বিশ্বকাপের রানারআপ হওয়া দলটি ব্রাজিলকে হারিয়েছিল ১-০ গোল ব্যবধানে। জয় নির্ধারণী এই একমাত্র গোলটি করেছিলেন কানিগিয়া।

দীর্ঘ ৩৬ বছর পর বিশ্বকাপের মঞ্চে আবারও মুখোমুখি বিশ্বের অন্যতম জনপ্রিয় দুই দল-এমনটা আশা করছেন সবাই। ভক্তদের এই প্রত্যাশা সত্যিতে পরিণত হবে কি না- তা সময়ই বলে দেবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাকিস্তানের লাহোরে টিউশন সেন্টারে ছাদ ধস, প্রাণ গেল ১৪ শিশুর

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং

০৮:৩৮ পি.এম


পাকিস্তানের লাহোরে টিউশন সেন্টারে ছাদ ধস, প্রাণ গেল ১৪ শিশুর

পাকিস্তানের লাহোরের কাহনা এলাকায় অবস্থিত একটি টিউশন সেন্টারের ছাদ ধসে অন্তত ১৪ শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছে বলেও জানা গেছে। পুলিশের বরাতে দ্য ডন এ সংবাদটি নিশ্চিত করেছে।

প্রতিবেদন অনুযায়ী, আজ মঙ্গলবার (৩০ জুন) সন্ধ্যায় এই দুর্ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনার পর ঘটনাস্থলে উদ্ধারকারী দল ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে অভিযান শুরু করে। লাহোর পুলিশের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) অপারেশনস ফয়সাল কামরান জানান, এ ঘটনায় এখন পর্যন্ত অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে।

লাহোর জেনারেল হাসপাতাল বিভিন্ন তথ্য প্রকাশ করে নিহতদের প্রাথমিক তালিকা প্রদান করেছে, যেখানে অন্তত আটজনের বয়স ৫ থেকে ১৬ বছরের মধ্যে রয়েছে। সন্ধ্যা ৭টায় লাহোর পুলিশ এক বিবৃতির মাধ্যমে জানিয়েছে, উদ্ধার অভিযান সম্পন্ন হয়েছে।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে, প্রাথমিক তদন্তের প্রেক্ষিতে বাড়ির মালিকসহ দুজনকে হেফাজতে নেওয়া হয়েছে। বিবৃতিতে উল্লেখ করে ডিআইজিকে উদ্ধৃত করা হয়, দুর্ঘটনার প্রমাণ সংগৃহীত হচ্ছে এবং অবহেলার জন্য দায়ী প্রমাণিত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ডিআইজি কামরান আরও জানিয়েছেন, সম্প্রতি বাড়িটি নির্মাণকারী ঠিকাদারও গ্রেপ্তার করা হয়েছে। বাড়িটির একটি অংশ তখন নির্মাণাধীন ছিল এবং ছাদ ধসে পড়ার সময় শ্রমিকরা কাজে ব্যস্ত ছিলেন বলেও উল্লেখ করেছেন তিনি।

এর আগে রেসক্যু ১১২২-এর মুখপাত্র এক বিবৃতিতে জানান, ঘটনাস্থলে তাদের দলের সদস্যরা আশঙ্কাজনক অবস্থায় আটকে পড়া শিশুদের বিষয়ে তথ্য প্রদান করেছেন। রেসক্যু ১১২২-এর মুখপাত্র ফারুক আহমেদ ডন নিউজকে বলেন, ‘শিশুদের বয়স খুব কম এবং দুটি ঘর ব্যবহার করা হচ্ছিল। তাই ছাদ ধসে পড়ায় শিশুরা আটকা পড়ে’।

উদ্ধার অভিযানে অংশগ্রহণকারী একটি রেসক্যু সার্ভিসের বিবৃতিতে জানানো হয়েছে, ঘটনাস্থলে একটি বাড়ির ঘরের ছাদ ‘হঠাৎ ধসে পড়েছে’। এতে আরও বলা হয়েছে, প্রাথমিক তথ্যে অবগত হয়েছে যে ধসে পড়া ছাদটি টিআর গার্ডার ব্যবহার করে নির্মাণ করা হয়েছিল।

পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ দুর্ঘটনা জানার সাথে সাথে পুলিশ ও জেলা সরকারি কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন, ছাদ ধসে মৃত্যুর জন্য দায়ী ব্যক্তি বা ব্যক্তিদের ভূমিকা নির্ধারণ করে ফৌজদারি মামলা দায়ের করার।

লাহোর জেলা শিক্ষা কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তারিক মাহমুদ জানিয়েছেন, ভবনটিতে একটি বেসরকারি টিউশন কেন্দ্র ছিল এবং এটি এলাকার এক নারী পরিচালনা করতেন।

স্বাস্থ্য কর্তৃপক্ষ নিকটবর্তী লাহোর জেনারেল হাসপাতালে জরুরি অবস্থা ঘোষণা করেছে। তারা সংশ্লিষ্ট ঊর্ধ্বতন প্রশাসনিক কর্মকর্তাদের, ডাক্তার, নার্স ও প্যারামেডিক্যাল কর্মীদের সেখানে আহত শিশুদের অবিলম্বে চিকিৎসা দেওয়ার নির্দেশ দিয়েছে। প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, দুর্ঘটনার সময় ঘটনাস্থলে প্রায় ৩০ থেকে ৩৫ জন শিশু উপস্থিত ছিলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাদাম খেতে গিয়ে শ্বাসরোধে প্রাণ গেল শিশু মানহা মনির

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং

০৮:৪২ পি.এম


বাদাম খেতে গিয়ে শ্বাসরোধে প্রাণ গেল শিশু মানহা মনির

শেরপুরের নালিতাবাড়ী এলাকায় গলায় বাদাম আটকে মানহা মনি (৩) নামে এক শিশুর মৃত্যু ঘটেছে।

মঙ্গলবার (৩০ জুন) দুপুরের দিকে ঘটে এই দুঃখজনক ঘটনা। পরিবারের সঙ্গে গতকাল নানা বাড়িতে অবস্থানরত অবস্থায়, নানার বিদ্যালয়ে বেড়াতে গিয়ে দুর্ঘটনার শিকার হয় সে।

নিহত মানহা মনি সিলেটের বাসিন্দা, কর্মজীবী ব্যাংক কর্মকর্তা মো. রুবেলের মেয়ে। তার নানা নালিতাবাড়ী পৌর শহরের আড়াইআনী বাজার ব্যাপারীপাড়ার বাসিন্দা মোস্তফা আহমেদ, যিনি মোস্তফা তন্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে তার নানা সঙ্গে বিদ্যালয়ে যায় মানহা মনি। দুপুরের দিকে সেখানে আদর করে তাকে বাদাম খেতে দেওয়া হয়। একপর্যায়ে একটি বাদাম তার শ্বাসনালীতে আটকে যায়। এতে শিশুটি শ্বাসকষ্টে ছটফট করতে শুরু করে। এরপর দ্রুত তাকে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে, পথিমধ্যে তার মৃত্যু ঘটে।

বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তানভীর ইবনে কাদের বলেন, শিশুটিকে হাসপাতালে আনার আগেই শ্বাসনালীতে বাদাম আটকে মৃত্যু হয়েছিল।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফুটবল খেলা সম্পর্কে ড. জাকির নায়েক–এর বক্তব্য

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং

০৮:৪৪ পি.এম


ফুটবল খেলা সম্পর্কে ড. জাকির নায়েক–এর বক্তব্য

ড. জাকির নায়েক বলেন, "ফুটবল নিজে হারাম কোনো খেলা নয়। বরং এটি শরীর সুস্থ ও কর্মক্ষম রাখতে সহায়ক।" তবে তিনি উল্লেখ করেছেন যে খেলাটি শরিয়তের সীমার মধ্যে থাকতে হবে এবং নামাজসহ ফরজ ইবাদতে বাধা সৃষ্টি করা যাবে না। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামি বক্তা ড. জাকির নায়েক এ কথা জানিয়েছেন।

তার মতে, সাধারণভাবে শরিয়তের বিধান মেনে ফুটবল খেলা এবং স্থানীয় পর্যায়ে পেশা হিসেবে ফুটবল খেলে জীবিকা অর্জন করা জায়েজ। কিন্তু খেলোয়াড়কে সতর রক্ষা, সময়মতো নামাজ আদায় এবং হারাম কাজ থেকে বিরত থাকতে হবে।

ড. জাকির নায়েক আরও বলেন, "জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের পেশাদার ফুটবলে ঝুঁকি অনেক বেশি। কারণ সেখানে অনেক সময় হারাম স্পন্সরশিপ, অশালীন পরিবেশ, অতিরিক্ত খ্যাতি ও অর্থের প্রলোভন একজন মুসলিমকে ইসলামের বিধান থেকে দূরে সরিয়ে দিতে পারে।" তাই তিনি উচ্চপর্যায়ের ফুটবলে একজন মুসলিমকে আরও বেশি সতর্ক থাকতে বলছেন।

তিনি এই বিষয়ে মন্তব্য করেন যে, "কোনো পেশার কারণে কেউ নামাজ না পড়লে তার দায় সেই পেশার নয়, বরং ব্যক্তির।" অতএব, ফুটবলকে ঢালাওভাবে হারাম বলা ঠিক নয়; বরং একজন খেলোয়াড় ইসলামের বিধান কতটুকু মেনে চলছেন, সেটিই মূল বিবেচ্য বিষয়।

ড. জাকির নায়েকের মতে, ফুটবল একটি উপকারী খেলাধুলা। কিন্তু পেশা হিসেবে গ্রহণ করার ক্ষেত্রে দ্বীনের বিধানকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। যদি খেলাধুলা আল্লাহর আনুগত্যে বাধা না হয়ে বরং শরিয়তের সীমার মধ্যে পরিচালিত হয়, তাহলে তা গ্রহণযোগ্য হতে পারে।

সূত্র: ড. জাকির নায়েকের অফিসিয়াল ইউটিউব চ্যানেল।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%