০৮:৪৪ পি.এম
চট্টগ্রামের চন্দনাইশ এলাকায় স্বামী মোহাম্মদ সলিম নামক এক ব্যক্তির কোদালের কোপে তার স্ত্রী নুরহাবা নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত সলিমকে পুলিশ আটক করেছে।
মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে উপজেলার দোহাজারী এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত নুরহাবা ও অভিযুক্ত সলিম, দুজনেই কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-১-এর বাসিন্দা ছিলেন। তারা বর্তমানে দোহাজারী পৌরসভার উল্লাপাড়ায় আইয়ুব আলী সওদাগরের বাড়িতে একটি ভাড়া বাসায় বসবাস করছিলেন।
আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার
স্থানীয় সূত্রে জানা গেছে যে, ঘাতক সলিম নিয়মিত কাজ না করায় স্ত্রী নুরহাবা তাকে এ বিষয়ে বিভিন্ন সময়ে প্রশ্ন করতেন। বুধবার সলিম কাজে গিয়ে ফিরে আসার পর, স্ত্রী নুরহাবা স্বামীকে কেন ফেরত এসেছ সে বিষয়ে প্রশ্ন করাতে তাদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে সলিম উত্তেজিত হয়ে কোদাল দিয়ে স্ত্রীকে আঘাত করেন। এই আঘাতে নুরহাবা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দোহাজারী হাসপাতালে নিয়ে গেলে, কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়েই চন্দনাইশ থানা পুলিশ অভিযুক্ত সলিমকে আটক করে এবং মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন