ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

শিশুকে চকলেটের লোভ দেখিয়ে যৌন হয়রানির অভিযোগে দোকানিকে গণধোলাই, আটক


শিশুকে চকলেটের লোভ দেখিয়ে যৌন হয়রানির অভিযোগে দোকানিকে গণধোলাই, আটক

ঝিনাইদহ শহরের ভুটিয়ারগাতি এলাকায় ৮ বছরের কণ্যা শিশুকে যৌন হয়রানির অভিযোগে পুলিশ লিটন বিশ্বাস (৫৫) নামের এক মুদি দোকানিকে আটক করেছে।

শুক্রবার (১০ জুলাই) দুপুরে ভুটিয়ারগাতি বিশ্বাসপাড়া এলাকার স্থান থেকে তাকে আটক করা হয়।

স্থানীয়দের সূত্রে জানা যায়, দুপুরের সময় ওই দোকানি ৮ বছরের একটি শিশু মেয়েকে চকলেট দেওয়ার প্রলোভন দেখিয়ে যৌন হয়রানি করে। শিশুটি বাড়িতে গিয়ে বিষয়টি জানালে, তার পরিবারের লোকজন এবং স্থানীয়রা মিলে তাকে গণপিটুনি দেয়। এরপর পুলিশে খবর দেওয়া হলে পুলিশ তাকে আটক করে। স্থানীয়দের দাবী, লিটনের বিরুদ্ধে এর আগেও একই ধরনের অভিযোগ ছিল।

আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার

ঝিনাইদহ সদর থানার ওসি আসাদউজ্জামান বলেন, অভিযোগের পর শিশুটিকে যৌন হয়রানির ঘটনায় লিটন বিশ্বাসকে থানায় নিয়ে আসা হয়েছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে সে অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দত্তপুর প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের যাত্রা শুরু, উদ্বোধন করলেন তথ্য প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ ইং

১০:১০ পি.এম


দত্তপুর প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের যাত্রা শুরু, উদ্বোধন করলেন তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী আজ ময়মনসিংহের নান্দাইলে দত্তপুর প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন করেছেন।

এ সময়, উপজেলার বিভিন্ন সরকারি, সামাজিক এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডের খোঁজখবর তিনি নেন।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা জান্নাত, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক এবং এলাকার বাসিন্দারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে, প্রতিমন্ত্রী জানান, সরকার শিক্ষা খাতের উন্নয়ন ও আধুনিক শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করছে। নতুন ভবনটি শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন। প্রতিমন্ত্রী সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বন্দি বিনিময় চুক্তির পথে বাংলাদেশ ও মালদ্বীপ: হাইকমিশন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ ইং

১০:১৫ পি.এম


বন্দি বিনিময় চুক্তির পথে বাংলাদেশ ও মালদ্বীপ: হাইকমিশন

বাংলাদেশ এবং মালদ্বীপের মধ্যে বন্দি বিনিময় চুক্তিটি বর্তমানে বর্তমান চূড়ান্ত পর্যায়ের মধ্যে রয়েছে। এই চুক্তিটি বাস্তবায়িত হলে মালদ্বীপের বিভিন্ন কারাগারে আটক বাংলাদেশি বন্দিরা মানবিক বিবেচনায় তাদের নিজ দেশে ফিরে বাকি সাজা ভোগ করার সুযোগ পাবেন।

আজ শুক্রবার বাংলাদেশ হাইকমিশনের একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানানো হয়েছে।

হাইকমিশন জানিয়েছে, উভয় দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ চুক্তিটি দ্রুত কার্যকর করতে অত্যন্ত ঘনিষ্ঠভাবে কাজ করে চলেছেন। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পরে চুক্তিটি শিগগিরই সই এবং কার্যকর হবে। এর ফলে দুই দেশের আইনি এবং মানবিক সহযোগিতার ক্ষেত্রে একটি নতুন দিগন্তের সূচনা হবে, যা বন্দিদের মানসিক উন্নয়ন এবং সামাজিক পুনর্বাসনের জন্য অত্যন্ত ইতিবাচক ভূমিকা পালন করবে।

এদিকে, মালদ্বীপে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের কল্যাণ, অধিকার এবং মানবিক সহায়তা নিশ্চিত করার লক্ষ্যে সম্প্রতি বাংলাদেশ হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সেই দেশের মাফুশি কারাগার পরিদর্শন করেছে।

পরিদর্শনের সময়, কারাগারে আটক ৪৪ জন বাংলাদেশি বন্দির সাথে সাক্ষাৎ করে তাদের সার্বিক অবস্থার খোঁজখবর নেওয়া হয়।

হাইকমিশন জানিয়েছে, বর্তমানে মাফুশি কারাগারে আটক বাংলাদেশি বন্দিদের মধ্যে ৩৪ জন বিভিন্ন মেয়াদে দণ্ডপ্রাপ্ত এবং ১০ জন বিচারাধীন রয়েছেন।

পরিদর্শনের সময় প্রতিনিধি দলের সদস্যরা প্রত্যেক বন্দির সাথে পৃথকভাবে কথা বলেন এবং তাদের চিকিৎসাসেবা, খাদ্য, পোশাক, আবাসন এবং সামগ্রিক কারা-পরিবেশের খোঁজ নেন।

পরবর্তীতে, মালদ্বীপের কারা কর্তৃপক্ষের সাথে এক বৈঠকে বন্দিদের বিভিন্ন সমস্যা এবং অভিযোগের বিষয়গুলো তুলে ধরে তাদের প্রাপ্য সুবিধাসমূহ দ্রুত নিশ্চিত করার অনুরোধ জানানো হয়।

পরিদর্শন শেষে, হাইকমিশনার ড. নাজমুল ইসলাম বলেন, 'বিদেশের মাটিতে অবস্থানরত প্রতিটি বাংলাদেশি নাগরিকের মানবিক মর্যাদা এবং মৌলিক অধিকার নিশ্চিত করা আমাদের দায়িত্বের একটি অংশ। প্রবাসে অবস্থানরত বাংলাদেশিদের কল্যাণ, সুরক্ষা এবং মর্যাদা নিশ্চিত করার জন্য বর্তমান সরকার অত্যন্ত আন্তরিক।'

তিনি আরও বলেন, বন্দি বিনিময় চুক্তিটি বাস্তবায়িত হলে বন্দিরা নিজ দেশে থেকে সাজা ভোগ করতে পারবেন, যা প্রবাসে আটক নাগরিকদের প্রতি রাষ্ট্রীয় দায়বদ্ধতার একটি উজ্জ্বল উদাহরণ।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গবেষণা প্রবন্ধ লেখার দক্ষতা বৃদ্ধির উদ্দেশ্যে হাবিপ্রবিতে কর্মশালা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ ইং

১০:১৮ পি.এম


গবেষণা প্রবন্ধ লেখার দক্ষতা বৃদ্ধির উদ্দেশ্যে হাবিপ্রবিতে কর্মশালা

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) গবেষণা প্রবন্ধ লেখার দক্ষতা বৃদ্ধির উদ্দেশ্যে দুই দিনব্যাপী “Hands-on Workshop on Research Paper Writing with LaTeX” এর আয়োজন করা হয়েছে।

এই কর্মশালাটি আইইইই কম্পিউটার সোসাইটি, হাবিপ্রবি স্টুডেন্ট ব্রাঞ্চ চ্যাপ্টারের দ্বারা আয়োজন করা হয়েছে।

কর্মশালার প্রথম দিন অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার (০৯ জুলাই ২০২৬) বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত এবং দ্বিতীয় দিন অব্যাহত ছিল শুক্রবার (১০ জুলাই ২০২৬) বিকেল ৩টা থেকে ৪টা ৩০ মিনিট পর্যন্ত। এটি বিশ্ববিদ্যালয়ের ড. মুহাম্মদ কুদরাত-ই-খুদা একাডেমিক ভবনের ৫ম তলার ৬২৪ নম্বর কক্ষে অনুষ্ঠিত হয়। কর্মশালার সমাপনী অনুষ্ঠান বিকেল ৪টা ৩০ মিনিট থেকে ৫টা পর্যন্ত সার্টিফিকেট প্রদান অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে সম্পন্ন হয়েছে।

কর্মশালায় অংশগ্রহণ করেছেন বিভিন্ন ফ্যাকাল্টির প্রায় ১১০ জন শিক্ষার্থী।

কর্মশালার সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিথি হিসেবে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের সাবেক ডিন প্রফেসর ড. মো. দেলোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. আশীষ কুমার মন্ডল। কর্মশালায় সভাপতিত্ব করেন আই ইইই কম্পিউটার সোসাইটি বাংলাদেশ চ্যাপ্টার, রংপুর বিভাগের কো-অর্ডিনেটর ও ইলেকট্রনিক এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর ড. তানজিনা সুলতানা। প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন ডিআইওটি ল্যাবের অ্যাসোসিয়েট তানবিন ইয়াসমিন তন্বি।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. মো. দেলোয়ার হোসেন বলেন, রাজধানী থেকে দূরে উত্তরবঙ্গের এই বিশ্ববিদ্যালয়ে পড়ে হয়তো তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয় বা প্রথম সারির বিশ্ববিদ্যালয়ের মতো রিসোর্স সুযোগ সুবিধা পাচ্ছেন না। এতে হতাশ হওয়ার কিছু নাই। তিনি বলেন, তোমরা পড়ালেখার পাশাপাশি গবেষণা এবং এক্সট্রাকারিকুলার একটিভিটিজে পারদর্শী হবে। বিভিন্ন স্কিলস আয়ত্ত করবে এবং দেখবে তোমরাও পারবেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের নামকেও সারা দেশ ও বিশ্বের কাছে পরিচিত করবে।

এই কর্মশালায় অংশগ্রহণকারীরা গবেষণা প্রবন্ধের ফরম্যাটিং, রেফারেন্সিং এবং কনফারেন্স ও জার্নাল প্রকাশনা বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ গ্রহণ করেছেন।

আয়োজকরা জানান, কর্মশালায় শিক্ষার্থীরা LaTeX কোড ব্যবহারের মাধ্যমে গবেষণা প্রবন্ধ লেখার আধুনিক কৌশল শিখে ভবিষ্যতে আন্তর্জাতিক মানসম্পন্ন প্রবন্ধ প্রকাশে আরও দক্ষ হয়ে উঠবেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রংপুরে ১১ দলীয় ঐক্য জোটের সমাবেশ ঘিরে নেতাকর্মীদের প্রস্তুতি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ ইং

১০:২১ পি.এম


রংপুরে ১১ দলীয় ঐক্য জোটের সমাবেশ ঘিরে নেতাকর্মীদের প্রস্তুতি

গণভোটের রায় বাস্তবায়ন, সীমান্ত হত্যা ও পুশ-ইন বন্ধ, তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নসহ চার দফা দাবিতে আগামীকাল রংপুরে বিভাগের সমাবেশ করবে ১১ দলীয় জোট। আয়োজকরা জানিয়েছেন, সমাবেশকে ঘিরে শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পন্ন হয়ে গেছে।

শুক্রবার (১০ জুলাই) বিকালে রংপুর জেলা স্কুল মাঠে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর রংপুর-দিনাজপুর অঞ্চলের পরিচালক ও বাংলাদেশ জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম।

তিনি বলেন, ১২ ফেব্রুয়ারীর নির্বাচনে জাতীয় নির্বাচন ও জুলাই সনদ বাস্তবায়নের উদ্দেশ্যে মানুষ ভোটাধিকার প্রয়োগ করছে। কিন্তু সরকার নির্বাচিত হলেও এখনও পর্যন্ত জুলাই সনদ বাস্তবায়ন করছে না বিএনপি সরকার। তাই সারাদেশের মধ্যে রংপুরও চার দফা দাবিতে বিভাগীয় সমাবেশের আয়োজন করেছে ১১ দলীয় জোট।

মাওলানা আব্দুল হালিম আরও মন্তব্য করেন, সমাবেশটি উত্তরাঞ্চলের দুঃখ দুর্দশাসহ গণভোটের রায় বাস্তবায়ন, সীমান্ত হত্যা ও পুশ-ইন বন্ধ, তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়ন, জনদুর্ভোগ নিরসনসহ ৪ দফা দাবি তুলে ধরবে ১১ দলীয় ঐক্য জোট।

শনিবার রংপুর জিলা স্কুল মাঠে অনুষ্ঠিতব্য সমাবেশে প্রধান অতিথি হিসেবে জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান উপস্থিত থাকবেন। এছাড়া জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় হুইপ নাহিদ ইসলাম এমপি, মাওলানা মামুনুল হকসহ ১১ দলের কেন্দ্রীয় নেতারা এ সমাবেশে বক্তব্য রাখবেন।

সমাবেশে বিভাগের বিভিন্ন জেলা থেকে কমপক্ষে ৫ লাখ নেতাকর্মীর অংশগ্রহণের আশা করছেন আয়োজকরা। সংবাদ সম্মেলনে রংপুর-৩ আসনের সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলাল, রংপুর-৫ আসনের সংসদ সদস্য গোলাম রব্বানীসহ ১১ দলের জেলা ও মহানগর নেতারা উপস্থিত ছিলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%