০৭:১৪ পি.এম
আগামী ৫ আগস্ট থেকে শুরু হতে যাওয়া আয়ারল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) ১৫ সদস্যের দল ঘোষণা করেছে। এই সিরিজ দিয়েই ওয়ানডে ক্রিকেটে আফগানিস্তানের নতুন অধিনায়ক হিসেবে রহমত শাহের নেতৃত্বের আনুষ্ঠানিক যাত্রা শুরু হতে যাচ্ছে।
ঘোষিত দলে অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ নবীর জায়গা হয়নি। তবে দলে ফিরেছেন দুই পেসার ফজলহক ফারুকি এবং ইয়ামিন আহমেদজাই। অন্যদিকে, ইনজুরির কারণে স্কোয়াড থেকে ছিটকে গেছেন স্পিনার মুজিব উর রহমান।
আফগানিস্তান এই সিরিজকে সামনে রেখে আগামী বছর দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় যৌথভাবে অনুষ্ঠিতব্য আইসিসি ওয়ানডে বিশ্বকাপের জন্য প্রস্তুতিকে গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখছে।
আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ
স্পিন আক্রমণের নেতৃত্বে থাকবেন তারকা লেগস্পিনার রশিদ খান। সিরিজের প্রথম দুই ওয়ানডে ৫ ও ৭ আগস্ট ব্রিডিতে অনুষ্ঠিত হবে এবং এরপর বাকি তিনটি ম্যাচ ১০, ১২ ও ১৫ আগস্ট বেলফাস্টে গড়াবে।
আফগানিস্তানের ওয়ানডে দলের সদস্যরা হলেন: রহমত শাহ (অধিনায়ক), রহমানুল্লা গুরবাজ, ইব্রাহিম জাদরান, সেদিকুল্লাহ অটল, হাশমাতুল্লাহ শাহিদী, ডারউইশ রাসুলি, আজমাতুল্লাহ ওমরজাই, ইকমার আলিখিল (উইকেটরক্ষক), নানগায়াল খারোতি, রশিদ খান, এএম গাজানফার, ইয়ামিন আহমেদজাই, সেলিম সাফি, ফজলহক ফারুকি এবং জিয়া উর রহমান।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন