প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বরিশালে নিষিদ্ধ বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের বরিশালের আগৈলঝাড়া উপজেলা শাখার শ্রম বিষয়ক সম্পাদক শিলা ইসলাম (৩৫) গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। শুক্রবার (২৪ জুলাই) দিবাগত রাতে যখন মুমূর্ষু অবস্থায় তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে নিয়ে আসা হয়, তখন চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। মৃত শিলা ইসলাম দুইটি কন্যা সন্তানের জননী এবং তিনি গৈলা ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী ইউপি সদস্যা ছিলেন। শিলার স্বামী হন সেরাল গ্রামের শফিকুল ইসলাম মারুফ সেরনিয়াবাত, যিনি একই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য। উল্লেখ্য, শিলা ইসলাম ছিলেন মারুফ সেরনিয়াবাতের দ্বিতীয় স্ত্রী। শিলা ইসলামের বাবা আব্দুস সালাম হাওলাদার জানিয়েছেন যে, তার মেয়ে শিলাকে প্রচুর মারধর করতেন মারুফ সেরনিয়াবাত। ঘটনার দিন শুক্রবার বিকেল তিনটার দিকে সেরাল গ্রামের ভাড়াটিয়া বাসায় মারুফ তার মেয়েকে অমানসিকভাবে নির্যাতন করেন। নির্যাতন সহ্য করতে না পেরে শিলা ইসলাম ভাড়াটিয়া বাসার দরজা বন্ধ করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। পরে প্রতিবেশীরা দরজা ভেঙে শিলা ইসলামকে উদ্ধার করে আগে আগৈলঝাড়া উপজেলা হাসপাতালে নিয়ে যান এবং পরে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শেবাচিম হাসপাতালে নিয়ে আসা হয়, যেখানে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। বরিশাল কোতয়ালী মডেল থানার ওসি মো. আল মামুন উল ইসলাম ঘটনাটির সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন যে, খবর পেয়ে পুলিশ হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের কথাও উল্লেখ করেছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন