ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

নেপালে দাঙ্গায় ৩ জন নিহত, পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা মোতায়েন


নেপালে দাঙ্গায় ৩ জন নিহত, পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা মোতায়েন

নেপালের দক্ষিণাঞ্চলীয় তরাই অঞ্চলের মধেশ প্রদেশে দাঙ্গার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশটির চার জেলায় কারফিউ জারি করা হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, আর্মড পুলিশ ফোর্স ও সেনাবাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে।

প্রশাসন সুনসারি, সপ্তরী, সিরাহা ও ধনুষা জেলায় কারফিউ জারি করেছে। পাশাপাশি পারসা জেলায় সভা সমাবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। সংঘাতপূর্ণ এলাকাগুলোতে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।

কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, গত রবিবার ভারতীয় সীমান্তসংলগ্ন সুনসারি জেলার একটি গ্রামে একটি শোভাযাত্রাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয় এবং ধীরে ধীরে আশপাশের জেলাগুলোতেও ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

নেপাল পুলিশের মুখপাত্র অবি নারায়ণ কাফলে জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে নিরাপত্তা বাহিনী ব্যবস্থা নেওয়ার সময় দুজন নিহত হন। কারফিউ চলাকালেও বৃহস্পতিবার সিরাহা জেলায় একটি বিক্ষোভের সময় আরও একজনের মৃত্যু হয়। তবে নিহতদের মৃত্যুর সুনির্দিষ্ট পরিস্থিতি নিয়ে তদন্ত চলছে।

গত রবিবার সুনসারি জেলার দেওয়াংগঞ্জ গ্রামীণ পৌরসভায় সংঘর্ষে আহত ২৪ বছর বয়সী ওম প্রকাশ মেহতার মৃত্যু হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় ২০ বছর বয়সী জয় প্রকাশ মেহতারও মৃত্যু হয়। বৃহস্পতিবার সিরাহা জেলার গোলবাজারে সংঘর্ষের সময় ১৭ বছর বয়সী গণেশ যাদব নিহত হন।

এ ঘটনায় আহত ১৯ বছর বয়সী সুভাষ ঠাকুরের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

বৃহস্পতিবার মধেশ প্রদেশের প্রাদেশিক রাজধানী জনকপুরে পরিস্থিতির আরও অবনতি হলে জনকপুরধাম উপমহানগর এলাকায় অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয়। ধনুষা জেলা প্রশাসন আইনশৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নিরাপত্তা বাহিনীকে ক্ষমতা দিয়েছে। জনকপুরে সেনাবাহিনীর সাঁজোয়া যান, হেলিকপ্টার ও পদাতিক টহল জোরদার করা হয়েছে।

আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা

অন্যদিকে সিরাহা জেলার গোলবাজারে কারফিউ উপেক্ষা করে মহাসড়ক অবরোধের চেষ্টা হলে পুলিশ কাঁদানে গ্যাস ও ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় কয়েকটি দোকান ও বিপণিবিতানেও ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

সিরাহার মুখ্য জেলা কর্মকর্তা সুরেন্দ্র পৌডেল জানিয়েছেন, পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। উত্তেজনা প্রশমনে রাজনৈতিক দল ও স্থানীয় নেতাদের সঙ্গে আলোচনা চলছে।

পরিস্থিতি মোকাবিলায় নেপাল পুলিশ জরুরি প্রয়োজন ছাড়া কর্মকর্তা ও কর্মচারীদের সব ধরনের ছুটি বাতিল করেছে এবং অতিরিক্ত সদস্য মোতায়েন করেছে।

নেপাল পুলিশের মুখপাত্র অবি নারায়ণ কাফলে জানিয়েছেন, নিরাপত্তা বাহিনীকে প্রয়োজন অনুযায়ী আনুপাতিক বলপ্রয়োগের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে উত্তেজনা প্রশমনে স্থানীয় পর্যায়ে সংলাপ অব্যাহত রাখার উদ্যোগ নেওয়া হয়েছে।

আরও পড়ুন: ফ্লোরিডার মহাসড়কে পাঁচ গাড়ির সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারী ও তার সন্তান নিহত

এদিকে স্থানীয় নাগরিক সমাজের কয়েকজন প্রতিনিধি অভিযোগ করেছেন, কয়েক দিন ধরে উত্তেজনা থাকলেও শুরুতেই কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।

পরিস্থিতির মধ্যে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ নিরপেক্ষ তদন্তের আশ্বাস দিয়েছেন। তিনি বলেছেন, দেশে শান্তিশৃঙ্খলা ফিরিয়ে আনতে সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দুবাই কনস্যুলেটে এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্সের প্রতিনিধিদের সাক্ষাৎ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ৩১শে জুলাই, ২০২৬ ইং

০৮:১০ পি.এম


দুবাই কনস্যুলেটে এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্সের প্রতিনিধিদের সাক্ষাৎ

সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী বাংলাদেশিদের সমস্যা সমাধান ও সেবা কার্যক্রমকে সঠিকভাবে পরিচালনা করতে দুবাইয়ে বাংলাদেশ কনসাল জেনারেলের সঙ্গে একটি বৈঠক করেছে ‘এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স ইউএই চ্যাপ্টার’।

বুধবার (২৯ জুলাই) দুবাইয়ের বাংলাদেশ কনসুলেট জেনারেল কার্যালয়ে এই আলোচনা অনুষ্ঠিত হয়। বৈঠকের সময় সংগঠনটির ৭ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেওয়ার জন্য নির্বাচিত হয়েছেন আহ্বায়ক ইঞ্জিনিয়ার মো. আমিনুল হক।

অন্যান্যদের মধ্যে বৈঠকে ছিলেন দুবাইয়ের কনসাল জেনারেল মো. রাশেদুজ্জামান, প্রেস উইংয়ের প্রথম সচিব মো. জিয়াউল হক মীর, প্রথম সচিব (পাসপোর্ট) দেওয়ান একরামুল হক এবং রাজনৈতিক শাখার দ্বিতীয় সচিব মো. শাজ্জাদ জহির।

এনসিপির প্রতিনিধিদলে অংশগ্রহণ করেন সংগঠনের মিডিয়া ও আইটি সেলের প্রধান মুরাদ বিন হোসেন, আবুধাবির আঞ্চলিক সমন্বয়ক শেখ কামাল হোসেন, দুবাইয়ের আঞ্চলিক সমন্বয়ক মাহমুদুর রহমান, শৃঙ্খলা ও ব্যবস্থাপনা সেল সদস্য আফতাব উদ্দিন, আল আইনের আঞ্চলিক সমন্বয়ক মিজান রাজ ও আজমান আঞ্চলিক নির্বাহী সদস্য কুতুব উদ্দিন টিপু।

আলোচনার সময় প্রতিনিধি দলটি বর্তমানে আমিরাত প্রবাসীদের মুখোমুখি হওয়া প্রধান প্রধান সংকটগুলো তুলে ধরতে একটি স্মারকলিপি প্রদান করেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফেরিঘাট দুর্ঘটনার পর ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজ ব্যক্তির লাশ মিলল

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ৩১শে জুলাই, ২০২৬ ইং

০৮:১১ পি.এম


ফেরিঘাট দুর্ঘটনার পর ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজ ব্যক্তির লাশ মিলল

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার কড়িকান্দি ফেরিঘাট এলাকায় ঘটে যাওয়া ঘটনায়, মেঘনা নদীতে ফেরি থেকে পড়ে নিখোঁজ হওয়া এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। ফায়ার সার্ভিস ও নৌপুলিশের অভিযান প্রায় ৭ ঘণ্টা পর সফল হয়। নিহত ব্যক্তির নাম মিয়াজ উদ্দিন, বয়স ৬২ বছর। তিনি নরসিংদী সদর উপজেলার ভৌকাদি গ্রামের বাসিন্দা এবং জামাল উদ্দিনের ছেলে।

জানা যায়, বৃহস্পতিবার (৩০ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কড়িকান্দি ফেরিঘাটে ফেরি থেকে নদীতে পড়ে তিনি নিখোঁজ হন। শুক্রবার ভোর ৫টার দিকে ফায়ার সার্ভিস ও নৌ পুলিশের যৌথ উদ্ধার অভিযান শুরু হয়। প্রায় ৭ ঘণ্টা চেষ্টা করার পর বিকেল ৪টার দিকে মেঘনা নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

উদ্ধার অভিযানের অংশ হিসেবে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের নৌ ইউনিটের লিডার মো. হারুনুর রশীদের নেতৃত্বে একটি দল কাজ করে এবং আড়াইহাজার ফায়ার স্টেশনের সদস্যদের সহযোগিতা নিয়ে নৌ পুলিশের সাব-ইন্সপেক্টর মো. রুহুল আমিনের নেতৃত্বে আরেকটি দল উদ্ধার অভিযানে অংশ নেয়।

ফায়ার সার্ভিস কর্মকর্তা মো. হারুনুর রশীদ জানান, ঘাটে পর্যাপ্ত আলোর ব্যবস্থা এবং লাইফ জ্যাকেটের অভাব রয়েছে, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করা এসময় খুবই জরুরি হয়ে উঠেছে।

বাঞ্ছারামপুর মডেল থানা ও নৌপুলিশ জানিয়েছে, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ময়নাতদন্ত করার পর মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যশোরে ২০৯ অসহায় ব্যক্তি পেলেন সরকারি জাকাত সহায়তা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ৩১শে জুলাই, ২০২৬ ইং

০৮:১৪ পি.এম


যশোরে ২০৯ অসহায় ব্যক্তি পেলেন সরকারি জাকাত সহায়তা

যশোরে ২০২৫-২৬ অর্থবছরে সরকারি জাকাত বোর্ড থেকে প্রাপ্ত ১০ লাখ ৫১ হাজার ৬৪৮ টাকা ২০৯ জনের মধ্যে বিতরণ করা হয়েছে।

এর মধ্যে কেন্দ্রীয়ভাবে অনুমোদিত যাকাত প্রার্থী ৩৮ জন এবং জেলা পর্যায়ে অনুমোদিত যাকাতপ্রার্থী ১৭১ জন।

শুক্রবার(৩১ জুলাই) বিকেলে ইসলামিক ফাউন্ডেশনের জেলা অফিসে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত প্রধান যাকাত প্রার্থীদের হাতে চেক তুলে দেন।

এ সময়ে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু, জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন এবং ইসলামিক ফাউন্ডেশন জেলার উপপরিচালক আবুল কাশেম।

অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তৃতায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত উপকারভোগীদের জানান যে, জাকাতের টাকা সঠিকভাবে ব্যবহার করে আর্থিক অনটন কাটিয়ে ওঠার জন্য তারা আহ্বান জানান।

তিনি আরো বলেন, জাকাত ফান্ডের টাকা সঠিকভাবে এবং সঠিক জায়গায় বিতরণ হয় কি না, সে বিষয়ে আগে মানুষ তাদের টাকা সরকারি জাকাত ফান্ডে দিতে সচেষ্ট ছিলেন না। কিন্তু এখন জনগণের আস্থা বৃদ্ধির ফলে সরকার দেশ পরিচালনা করছে। তাই সরকারি জাকাত ফান্ডের প্রতি মানুষের আস্থা বেড়েছে। তিনি সামর্থবানদের আহ্বান জানান যে, তারা যেন সরকারি যাকাত ফান্ডে তাদের যাকাতের টাকা প্রদান করেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গ্রাহকের কোটি টাকা গায়েব, পোস্ট অফিস কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ৩১শে জুলাই, ২০২৬ ইং

০৮:১৮ পি.এম


গ্রাহকের কোটি টাকা গায়েব, পোস্ট অফিস কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ

রাজবাড়ী প্রধান ডাকঘরের পোস্টমাস্টার বিকাশ চন্দ্রসহ ১৩ জনের বিরুদ্ধে ১ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সমন জারি করেছেন আদালত।

প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে সাদা কাগজে দাপ্তরিক সিল ব্যবহার করে অর্ধশতাধিক গ্রাহকের কাছ থেকে এই টাকা আত্মসাৎ করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) ভুক্তভোগী গ্রাহকদের পক্ষে নাছরিন আক্তার বাদী হয়ে মামলা দায়ের করেন। রাজবাড়ীর অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও সদর আমলি আদালতের বিচারক মো. হায়দার আলী অভিযুক্তদের বিরুদ্ধে সমন জারির আদেশ দেন।

অভিযোগে উল্লেখ করা হয়েছে, রাজবাড়ী প্রধান ডাকঘরের পোস্টমাস্টার বিকাশ চন্দ্রসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীদের সহযোগিতায় লেটার রাইটার শিহাব মৃধা গ্রাহকদের সঞ্চয় হিসাব খোলার নামে বিভিন্ন সময়ে সাদা স্লিপের মাধ্যমে ৫১ জন গ্রাহকের কাছ থেকে প্রায় ১ কোটি টাকা গ্রহণ করেন। পরে এই অর্থ সরকারি কোষাগারে জমা না দিয়ে আত্মসাৎ করা হয়।

এ ঘটনায় ভুক্তভোগীদের পক্ষ থেকে বৃহস্পতিবার রাজবাড়ী সদর আমলি আদালতে নাছরিন আক্তার দণ্ডবিধির ৪০৬/৪২০ ধারায় মামলা দায়ের করেন। মামলার আসামিরা হলেন—রাজবাড়ী প্রধান ডাকঘরের পোস্টমাস্টার বিকাশ চন্দ্র, লেটার রাইটার শিহাব মৃধা, পিএলআই এজেন্ট মাহবুব মৃধা, লেটার রাইটার মাহবুবুর রহমান, পোস্টাল অপারেটর নাজমুল হাসান, ট্রেজারার পবিত্র কুমার সরকার, এমএলএসএস মো. রেজাউল আলম, পোস্টাল অপারেটর মো. গোলাম মোস্তফা বাচ্চু, পোস্টাল অপারেটর এস এম নুরুজ্জামান, পোস্টাল অপারেটর আসমা আক্তার, প্যাকার কাম মেইল ক্যারিয়ার বিউটি রানী দাস, পোস্টাল কর্মচারী নুরুল মাসুদ এবং রোকসানা আক্তার।

আদালত মামলা গ্রহণ করে অভিযুক্তদের বিরুদ্ধে সমন জারির নির্দেশ দেয়। বাদীপক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট অশোক কুমার ঘোষ।

জানা গেছে, গত ১২ জুলাই কুষ্টিয়া বিভাগীয় ডাক কার্যালয়ের কর্মকর্তারা তদন্তে এসে ঘটনার মূল অভিযুক্ত লেটার রাইটার শিহাব মৃধাকে ডাকঘর থেকে পেলেও তাকে পুলিশের কাছে হস্তান্তর না করে ছেড়ে দেন। এরপর থেকে তিনি পলাতক রয়েছেন। তার মোবাইল ফোন বন্ধ রয়েছে এবং তার বাড়িতে খোঁজ নিয়েও তাকে পাওয়া যায়নি।

বর্তমানে ভুক্তভোগী গ্রাহকরা গত দুই সপ্তাহ ধরে রাজবাড়ী প্রধান ডাকঘরে এসে অর্থ ফেরতের দাবি জানাচ্ছেন। এই দাবিতে তারা মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশও করছেন।

অন্যদিকে, ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পোস্টমাস্টার বিকাশ চন্দ্রকে সম্প্রতি কুষ্টিয়ায় বদলি করা হয়েছে।

এদিকে, গত ১৬ জুলাই খুলনা দক্ষিণাঞ্চলের পোস্টমাস্টার জেনারেল (চলতি দায়িত্ব) কবির আহমেদের স্বাক্ষরিত এক চিঠিতে ঘটনাটি তদন্তে চার সদস্যের কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটিতে খুলনা দক্ষিণাঞ্চলের অতিরিক্ত পোস্টমাস্টার জেনারেলকে সভাপতি, খুলনা সার্কেল অফিসের সুপারিনটেনডেন্ট (তদন্ত) সদস্য সচিব, ডেপুটি পোস্টমাস্টার জেনারেল (তদন্ত), দক্ষিণাঞ্চল, খুলনা এবং কুষ্টিয়া বিভাগের ডেপুটি পোস্টমাস্টার জেনারেলকে সদস্য হিসেবে রাখা হয়েছে।

কমিটিকে দ্রুত তদন্ত শেষ করে দায়-দায়িত্ব নির্ধারণ এবং প্রয়োজনীয় সুপারিশসহ প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। সরকারি ক্ষতি হয়ে থাকলে তা সংশোধন ও নিয়ন্ত্রণে প্রয়োজনীয় সুপারিশ দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

রাজবাড়ী প্রধান ডাকঘরের নবাগত পোস্টমাস্টার শামীম আহমেদ জানিয়েছেন, ২০২১ সাল থেকে শিহাব মৃধা হেল্পিং হ্যান্ড হিসেবে কাজ করতেন এবং তিনি সরকারি কর্মচারী নন। তিনি বলেন, অভিযোগ রয়েছে, শিহাব মৃধা গ্রাহকদের কাছ থেকে টাকা নিয়ে সরকারি কোষাগারে জমা না দিয়ে প্রায় অর্ধশত গ্রাহকের ১ কোটি টাকা আত্মসাৎ করেছেন। চলতি বছরের জানুয়ারি থেকে জুনের মধ্যে ঘটে যাওয়া এই ঘটনায় বিষয়টি প্রকাশ্যে আসে, যখন গ্রাহকরা সঞ্চয়পত্রের পাসবই নিতে এসে বারবার না পাওয়ার অভিযোগ তুলতে থাকেন।

তিনি আরও জানান, তিনি গত ৬ জুলাই রাজবাড়ী ডাকঘরে যোগদান করেছেন এবং যোগদানের পর বিষয়টি জানতে পেরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেন। থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে গেলে পুলিশ মামলার পরামর্শ দেয়। পরে বিষয়টি কুষ্টিয়া বিভাগীয় কার্যালয় এবং সেখান থেকে খুলনা সার্কেল অফিসে জানানো হয়। বর্তমানে চার সদস্যের তদন্ত কমিটি কাজ করছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর ডাক অধিদপ্তর থেকে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%