ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

নৌবহরে যুক্ত হলো জাপানের ৫ টহল বোট


নৌবহরে যুক্ত হলো জাপানের ৫ টহল বোট

দেশের নৌবহরে নতুনভাবে যুক্ত হয়েছে জাপানের অফিশিয়াল সিকিউরিটি অ্যাসিস্ট্যান্সের আওতায় প্রাপ্ত পাঁচটি টহল বোট।

 

বৃহস্পতিবার (২ জুলাই) জাপান সরকারের একটি প্রতিনিধি দল আনুষ্ঠানিকভাবে এই পাঁচটি বোট বাংলাদেশ নৌবাহিনীর কাছে হস্তান্তর করেছে।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

আইএসপিআর প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানা গেছে, এই বিশেষ হস্তান্তর অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা এ কে এম শামছুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ ছাড়া জাপানের পররাষ্ট্রবিষয়ক সংসদীয় উপমন্ত্রী শিমাদা তোমোয়াকি বিশেষ অতিথি হিসেবে সেখানে ছিলেন।

অনুষ্ঠানে জাপানের প্রতিনিধি দলের সদস্যরা, নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

বোটগুলো সর্বোচ্চ ৩২ মাইল গতিতে চলতে সক্ষম। এগুলো কম গভীরতার জলপথে চলাচলের জন্য উপযুক্ত, এবং উচ্চ গতির কারণে দেশের নদী, মোহনা ও উপকূলীয় অঞ্চলের সংকীর্ণ এবং দুর্গম নৌপথে অধিক দক্ষতা ও কার্যকারিতার সঙ্গে অভিযান পরিচালনা করতে সক্ষম হবে বলে জানা গেছে।

আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জুলাইয়ের তৃতীয় সপ্তাহে যুক্তরাষ্ট্র-ইরানের ‘সরাসরি আলোচনা’ শুরু হতে পারে

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ৩ই জুলাই, ২০২৬ ইং

০৪:০২ এম


জুলাইয়ের তৃতীয় সপ্তাহে যুক্তরাষ্ট্র-ইরানের ‘সরাসরি আলোচনা’ শুরু হতে পারে

মধ্যস্থতাকারী পাকিস্তান জানিয়েছে যে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের পরবর্তী ‘প্রত্যক্ষ আলোচনা’ জুলাইয়ের তৃতীয় সপ্তাহে অনুষ্ঠিত হতে পারে। পূর্বে যে সমঝোতা স্মারক ইসলামাবাদে সই হয়েছে, সেই চুক্তির বাস্তবায়নকে এগিয়ে নিতে আলোচনা হবে বলেও জানানো হয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরান জুলাইয়ের তৃতীয় সপ্তাহে দোহায় সরাসরি আলোচনা করবে বলে স্থানীয় সূত্রে আশা প্রকাশ করা হয়েছে।

আন্তর্জাতিক ডেস্কের রিপোর্ট অনুযায়ী, আসন্ন এই আলোচনায় লেবানন এবং হরমুজ প্রণালীর ক্রমবর্ধমান পরিস্থিতি নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

মধ্যস্থতা প্রক্রিয়ার সাথে একটি ঘনিষ্ঠ সূত্র জানায়, ‘সমস্ত অমীমাংসিত সমস্যাগুলো নিষ্পত্তির জন্য সরাসরি আলোচনা পুনরায় শুরু করতে পাকিস্তানি এবং কাতারি মধ্যস্থতাকারীরা উভয় পক্ষের সাথে নিবিড় যোগাযোগ রাখছে।'

সূত্রটি আরও জানিয়েছে, ওয়াশিংটন আলোচনার জন্য প্রস্তুত, অন্যদিকে তেহরানও ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছে।

ইরানের সর্বোচ্চ নেতা সৈয়দ আলী খামেনির অন্ত্যেষ্টিক্রিয়ার পর আলোচনা পুনরায় শুরু করার ইঙ্গিত দিতে তেহরান প্রস্তুত বলেছে, সূত্রটি এমনটাও উল্লেখ করেছে।

এদিকে, পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়েছে যে, দলগুলো আগামী সময়ে আলোচনা চলিয়ে যাওয়ার বিষয়ে সম্মত হয়েছে। খামেনির শেষকৃত্যের পরবর্তী বৈঠকটি সম্ভাব্য সময়ে নির্ধারিত হবে।

অন্যদিকে, বৃহস্পতিবার পাকিস্তানি ও কাতারি মধ্যস্থতাকারীরা দোহায় মার্কিন ও ইরানের আলোচকদের সাথে পৃথক বৈঠক করেছেন।

সর্বশেষ এই পরোক্ষ আলোচনায়, ইরানি পক্ষ পাকিস্তানি ও কাতারি মধ্যস্থতাকারীদেরকে বলেছে যে, ইসলামাবাদ এমওইউ (সমঝোতা স্মারক)-এর প্রধানতম পয়েন্টটি পূরণ না হওয়া পর্যন্ত তেহরান হরমুজ প্রণালী সম্পূর্ণরূপে পুনরায় চালু করবে না। এটি যুদ্ধবিরতি এবং দক্ষিণ লেবানন থেকে ইসরাইলি সৈন্য প্রত্যাহার সম্পর্কিত।

এছাড়া, ইরানি পক্ষ মধ্যস্থতাকারীদের জানিয়েছে যে, লেবানন এবং এর স্থবির বিষয়গুলো ‘সম্পূর্ণভাবে’ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তেহরান পরমাণু ইস্যুতে কোনো আলোচনায় বসবে না।

সূত্র: আনাদোলু

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাকে হত্যার অভিযোগে গ্রেফতার, পুলিশের জিজ্ঞাসাবাদে যা বললেন জনি

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ৩ই জুলাই, ২০২৬ ইং

০৪:০৪ এম


মাকে হত্যার অভিযোগে গ্রেফতার, পুলিশের জিজ্ঞাসাবাদে যা বললেন জনি

চাঁদপুরের মতলব উত্তরে নিজের মাকে হত্যার অভিযোগে মো. জনি (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। নিহত মা মজিদা বেগমের (৫০) তিনটি বিয়ের কথা উল্লেখ করে ওই যুবক দাবি করেছে যে, এর কারণে শৈশব থেকে তিনি মায়ের আদর-যত্ন পাননি।

 

বৃহস্পতিবার (২ জুলাই) রাতে চাঁদপুরের মতলব উত্তর থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।

এর আগে, গত ২৫ জুন, উপজেলার কলাকান্দা ইউনিয়নের একটি কলাবাগান থেকে ওই নারীর গলিত মরদেহ উদ্ধার করে পুলিশ।

মতলব সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার জাবীর হুসনাইন সানীব জানান, গত ২৫ জুন অজ্ঞাত পরিচয় এক নারীর গলিত মরদেহ উদ্ধার করা হয়। তখন এই নারীর পরিচয় নিশ্চিত করতে সিআইডি ও পিবিআইয়ের সহায়তা চাওয়া হয়। তবে পুলিশ আশা ছাড়েনি। পরে তথ্য প্রযুক্তি ব্যবহার করে পুলিশ এক পর্যায়ে নিশ্চিত হয়, হতভাগ্যা ওই নারী মতলব পৌরসভার বাসিন্দা। এরপর তার নিখোঁজ হওয়ার বিষয়টি তদন্ত করতে গিয়ে পুলিশ প্রকৃত ঘটনা সম্পর্কে নিশ্চিত হয়।

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, এ ঘটনার সূত্র ধরে তারা আটক করে মো. জনি (৩০) নামের এক যুবককে। জিজ্ঞাসাবাদে ওই যুবক পুলিশের কাছে স্বীকার করে, তার মা মজিদা বেগমের তিনটি বিয়ে হয়েছিল। এতে শৈশব থেকেই তিনি মায়ের আদর-যত্ন পাননি। তাই গত ১৭ জুন ক্ষুব্ধ হয়ে নির্জনস্থানে নিয়ে গিয়ে শ্বাসরোধ করে মাকে হত্যার ঘটনা ঘটান তিনি।

এদিকে, রাতেই ওই যুবকের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল হাসান জানান, শুক্রবার (৩ জুলাই) অভিযুক্ত মো. জনিকে চাঁদপুরের আদালতে হাজির করা হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হরমুজ প্রণালী আগ্রাসী আমেরিকার খেলার মাঠ নয়: সতর্কবার্তা ইরানের

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ৩ই জুলাই, ২০২৬ ইং

০৪:০৭ এম


হরমুজ প্রণালী আগ্রাসী আমেরিকার খেলার মাঠ নয়: সতর্কবার্তা ইরানের

ইরানের সামরিক সদর দফতর একটি সতর্কবার্তা প্রকাশ করে বলেছে যে, সমস্ত বাণিজ্যিক জাহাজদের হরমুজ প্রণালী দিয়ে নিরাপদ যাতায়াতের জন্য ইরান-নির্ধারিত সামুদ্রিক রুট গ্রহণ করতে বাধ্য করা হবে।

 

বৃহস্পতিবার (২ জুলাই) আল জাজিরার খবরে এই তথ্য জানানো হয়েছে।

খাতাম আল-আম্বিয়া কেন্দ্রীয় সদর দফতর এক বিবৃতিতে জানায়, ‘হরমুজ প্রণালীতে মার্কিন হস্তক্ষেপের জন্য সশস্ত্র বাহিনীর সিদ্ধান্তমূলক এবং দ্রুত জবাব দেয়া হবে।’

এছাড়া, জানানো হয়, ‘হরমুজ প্রণালী কখনোই আগ্রাসী আমেরিকার খেলার মাঠ নয়, বরং এটি ইসলামি প্রজাতন্ত্র ইরানের অবিসংবাদিত সার্বভৌমত্বের এলাকা।’

এদিকে, ফারস নিউজ এজেন্সি বিবৃতিটি উল্লেখ করে বলেছে, ‘এই গুরুত্বপূর্ণ জলপথের স্থিতিশীলতার নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণ ইসলামী ইরানের শক্তিশালী সশস্ত্র বাহিনীর লাল রেখা।’

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিলেটের সাদাপাথরে সাঁতার কাটতে নেমে চিকিৎসক নিখোঁজ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ৩ই জুলাই, ২০২৬ ইং

০৪:০৯ এম


সিলেটের সাদাপাথরে সাঁতার কাটতে নেমে চিকিৎসক নিখোঁজ

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সাদাপাথর পর্যটন কেন্দ্রে গোসল করতে গিয়ে এক পর্যটক নিখোঁজ হয়েছেন।

 

বৃহস্পতিবার (২জুলাই) বেলা আড়াইটার সময় সাদাপাথরে এ ঘটনা ঘটে।

নিখোঁজ পর্যটক ডাক্তার সুব্রত সাহা বিকাশ। তিনি লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার মিহির লাল সাহার ছেলে। তারা ৪ জন বন্ধু মিলে ঢাকা থেকে সিলেটের বিভিন্ন পর্যটন কেন্দ্র দেখার জন্য এসেছিলেন।

জানা যায়, সাদাপাথর পর্যটন কেন্দ্রে বিজিবির ক্যাম্পের সামনে গোসল করতে নামে ৪ জনের মধ্যে ৩ জন। নদীতে সাঁতার কাটতে কাটতে একটি সময় পানির প্রবল স্রোতের মধ্যে চলে যান। এ সময়ে অন্য দুজন তীরে উঠতে পারলেও সুব্রত প্রবল স্রোতে পানির নিচে তলিয়ে যান।

শেষ খবর পাওয়া পর্যন্ত কোম্পানীগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের ডুবুরিরা তাকে উদ্ধারের কাজ চালিয়ে যাচ্ছেন।

 

এদিকে ভোলাগঞ্জ ট্যুরিস্ট পুলিশের ইনচার্জ ইন্সপেক্টর আব্দুল কাইয়ুম জানান, সাদাপাথরে গোসল করতে নেমে এক পর্যটক নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাকে উদ্ধারের চেষ্টা করছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%