০৪:০২ এম
মধ্যস্থতাকারী পাকিস্তান জানিয়েছে যে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের পরবর্তী ‘প্রত্যক্ষ আলোচনা’ জুলাইয়ের তৃতীয় সপ্তাহে অনুষ্ঠিত হতে পারে। পূর্বে যে সমঝোতা স্মারক ইসলামাবাদে সই হয়েছে, সেই চুক্তির বাস্তবায়নকে এগিয়ে নিতে আলোচনা হবে বলেও জানানো হয়েছে।
মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরান জুলাইয়ের তৃতীয় সপ্তাহে দোহায় সরাসরি আলোচনা করবে বলে স্থানীয় সূত্রে আশা প্রকাশ করা হয়েছে।
আন্তর্জাতিক ডেস্কের রিপোর্ট অনুযায়ী, আসন্ন এই আলোচনায় লেবানন এবং হরমুজ প্রণালীর ক্রমবর্ধমান পরিস্থিতি নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ
মধ্যস্থতা প্রক্রিয়ার সাথে একটি ঘনিষ্ঠ সূত্র জানায়, ‘সমস্ত অমীমাংসিত সমস্যাগুলো নিষ্পত্তির জন্য সরাসরি আলোচনা পুনরায় শুরু করতে পাকিস্তানি এবং কাতারি মধ্যস্থতাকারীরা উভয় পক্ষের সাথে নিবিড় যোগাযোগ রাখছে।'
সূত্রটি আরও জানিয়েছে, ওয়াশিংটন আলোচনার জন্য প্রস্তুত, অন্যদিকে তেহরানও ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছে।
ইরানের সর্বোচ্চ নেতা সৈয়দ আলী খামেনির অন্ত্যেষ্টিক্রিয়ার পর আলোচনা পুনরায় শুরু করার ইঙ্গিত দিতে তেহরান প্রস্তুত বলেছে, সূত্রটি এমনটাও উল্লেখ করেছে।
এদিকে, পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়েছে যে, দলগুলো আগামী সময়ে আলোচনা চলিয়ে যাওয়ার বিষয়ে সম্মত হয়েছে। খামেনির শেষকৃত্যের পরবর্তী বৈঠকটি সম্ভাব্য সময়ে নির্ধারিত হবে।
আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা
অন্যদিকে, বৃহস্পতিবার পাকিস্তানি ও কাতারি মধ্যস্থতাকারীরা দোহায় মার্কিন ও ইরানের আলোচকদের সাথে পৃথক বৈঠক করেছেন।
সর্বশেষ এই পরোক্ষ আলোচনায়, ইরানি পক্ষ পাকিস্তানি ও কাতারি মধ্যস্থতাকারীদেরকে বলেছে যে, ইসলামাবাদ এমওইউ (সমঝোতা স্মারক)-এর প্রধানতম পয়েন্টটি পূরণ না হওয়া পর্যন্ত তেহরান হরমুজ প্রণালী সম্পূর্ণরূপে পুনরায় চালু করবে না। এটি যুদ্ধবিরতি এবং দক্ষিণ লেবানন থেকে ইসরাইলি সৈন্য প্রত্যাহার সম্পর্কিত।
এছাড়া, ইরানি পক্ষ মধ্যস্থতাকারীদের জানিয়েছে যে, লেবানন এবং এর স্থবির বিষয়গুলো ‘সম্পূর্ণভাবে’ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তেহরান পরমাণু ইস্যুতে কোনো আলোচনায় বসবে না।
সূত্র: আনাদোলু
আরও পড়ুন: ফ্লোরিডার মহাসড়কে পাঁচ গাড়ির সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারী ও তার সন্তান নিহত
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন