১২:৪০ পি.এম
বগুড়ার গাবতলীতে একই লাইনে দুটি ট্রেন এসে পড়ায় যাত্রীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এই ঘটনায় লাফ দিয়ে অন্তত চারজন যাত্রী আহত হয়েছেন।
বুধবার (২৯ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার সুখানপুকুর রেলস্টেশনে এটি ঘটে।
এ বিষয়ে জানা গেছে, কলেজ ট্রেন স্টেশনে প্রবেশের সময় একটি বিপরীত দিক থেকে পদ্মরাগ ট্রেনও একই লাইনে চলে আসে। যাত্রীদের মধ্যে যখন দুটি ট্রেনকে মুখোমুখি অবস্থায় দেখতে পায়, তখন চরম আতঙ্ক সৃষ্টি হয়। প্রাণ বাঁচাতে অনেক যাত্রী চলন্ত ট্রেন থেকে লাফিয়ে পড়েন। এই ঘটনায় অন্তত চারজন যাত্রী আহত হন। তবে, চালক ও স্টেশন কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপের কারণে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।
আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ
সুখানপুকুর রেলস্টেশনের স্টেশন মাস্টার আব্দুল মতিন জানান, কলেজ ট্রেনকে সিগন্যাল এবং লাইন ক্লিয়ার না দেওয়ার আগেই ট্রেনটি স্টেশনে প্রবেশ করেছিল, যা এই পরিস্থিতির সৃষ্টি করেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
আহতদের প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে এবং ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন