ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

বরিশালের বাবুগঞ্জে একরাতে চারটি ঘরে সিঁদ কেটে চুরি


বরিশালের বাবুগঞ্জে একরাতে চারটি ঘরে সিঁদ কেটে চুরি

বরিশালের বাবুগঞ্জে একরাতে চারটি ঘরে সিঁদ কেটে চুরি করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাতে উপজেলার দক্ষিন রাকুদিয়া গ্রামে এই চুরির ঘটনা ঘটেছে।

স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী, দক্ষিণ রাকুদিয়া গ্রামের মনির তামিদারের কবির তামিদার, কালাম হাওলাদারের এবং রুবেল মল্লিকের ঘরে সিঁধ কেটে প্রবেশ করে দুর্বৃত্তরা। পরে তাদের ঘরে থাকা স্বর্ণালঙ্কার, নগদ অর্থ ও অন্যান্য মূল্যবান মালামাল নিয়ে গেছে। চুরির সময় প্রত্যেক পরিবারের সদস্যরা ঘুমিয়ে থাকায় কেউ কিছু বুঝতে পারেনি।

সকালে ঘুম থেকে উঠে তারা সিঁধ কাটা দেখতে পেয়ে চুরির বিষয়টি বুঝতে পারেন। ধারাবাহিকভাবে চুরির ঘটনায় গ্রামে আতংক বিরাজ করছে। তারা রাতের নিরাপত্তা আরো জোরদার, নিয়মিত পুলিশ টহল বৃদ্ধি এবং দ্রুত চোরচক্রকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার

বাবুগঞ্জ থানার ওসি মিজানুর রহমান হাওলাদার জানিয়েছেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিলো। সংঘবদ্ধ চোর চক্রকে আইনের আওতায় নিয়ে আসার চেষ্টা চলছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নতুন দায়িত্ব পাওয়া চুক্তিভিত্তিক কর্মকর্তারা প্রধানমন্ত্রীর সঙ্গে করলেন সাক্ষাৎ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ ইং

১০:৫৪ পি.এম


নতুন দায়িত্ব পাওয়া চুক্তিভিত্তিক কর্মকর্তারা প্রধানমন্ত্রীর সঙ্গে করলেন সাক্ষাৎ

ঢাকা, ২৫ জুলাই, ২০২৬ : সরকারের বিভিন্ন সংস্থা, বোর্ড ও করপোরেশনের নবনিযুক্ত চুক্তিভিত্তিক কর্মকর্তারা প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

আজ শনিবার রাতে গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এ তথ্য জানান।

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ উপস্থিত ছিলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দিয়ে এক নারী নিখোঁজ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ ইং

১০:৫৬ পি.এম


পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দিয়ে এক নারী নিখোঁজ

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের চলাচলকারী একটি ফেরি থেকে ঝাঁপ দিয়ে এক নারী নিখোঁজ হয়ে গিয়েছেন। শনিবার (২৫ জুলাই) সন্ধ্যায় পাটুরিয়া থেকে দৌলতদিয়াগামী 'কুমিল্লা' নামক ফেরিতে এই ঘটনাটি ঘটে। খবর পেয়ে ফেরিটি থামিয়ে ফেরি কর্তৃপক্ষ ওই নারীর উদ্ধার প্রচেষ্টা চালালেও রাত পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

ফেরির ভারপ্রাপ্ত মাস্টার আব্দুস ছাত্তার জানান, পাটুরিয়া ৩ নম্বর ঘাট থেকে ছেড়ে যাওয়ার পরে মাঝনদীর লাল বয়ার এলাকায় পৌঁছালে যাত্রীদের কাছ থেকে তিনি জানতে পারেন যে, এক নারী ফেরির পেছনের অংশ থেকে পদ্মা নদীতে ঝাঁপ দিয়েছেন। যদিও তিনি নিজে ঘটনাটা প্রত্যক্ষ করেননি। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফেরিটিকে থামিয়ে ফেরি কর্তৃপক্ষ ঘটনাস্থলে ফিরে এসে আলো ফেলে ব্যাপক খোঁজাখুঁজির চেষ্টা করেন, কিন্তু নিখোঁজ নারীকে উদ্ধার করা সম্ভব হয়নি।

তিনি আরো জানান, ওই নারী একাই ফেরিতে ভ্রমণ করছিলেন। অন্যান্য যাত্রীদের দাবী অনুযায়ী তার সঙ্গে কোনো যাত্রী বা স্বজন ছিলেন না। পরবর্তীতে বিষয়টি দৌলতদিয়া-পাটুরিয়া ফেরি কর্তৃপক্ষ এবং নৌপুলিশকে জানানো হয়।

দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ ত্রিনাথ সাহা জানান, ফেরি কর্তৃপক্ষের কাছ থেকে খবর পাওয়ার পর উদ্ধার অভিযান শুরু করা হয়েছে। তবে নদীতে তীব্র স্রোত থাকার কারণে অভিযান পরিচালনায় সমস্যা হচ্ছে। ঝুঁকিপূর্ণ পরিস্থিতির মধ্যেও স্পিডবোট ব্যবহার করে উদ্ধারকাজ চালানো হচ্ছে।

পাটুরিয়া ঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম নজরুল ইসলাম বলেন, নিখোঁজ নারীকে উদ্ধারে নৌপুলিশ প্রয়োজনীয় কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

এদিকে বিআইডব্লিউটিসির পাটুরিয়া ঘাট শাখা কার্যালয়ের ব্যবস্থাপক মো. জামাল হোসাইন জানান, ফেরি থেকে নারী ঝাঁপ দেওয়ার খবর পাওয়ার পরপরই ফেরিটি ঘুরিয়ে অনুসন্ধান কাজ শুরু করা হয় এবং পরে নৌপুলিশকে বিষয়টি জানানো হয়।

অন্যদিকে, বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখা কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মো. সালাহউদ্দিন বলেছেন, দৌলতদিয়া ঘাটে এ ধরনের কোনো ঘটনার কথা তিনি জানেন না।

নিখোঁজ নারীর পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। শেষ খবর পাওয়া পর্যন্ত উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
যশোরে গণসমাবেশ

হাসিনা-দোসরদের বিচারের রায় দ্রুত বাস্তবায়নের আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ ইং

১০:৫৭ পি.এম


হাসিনা-দোসরদের বিচারের রায় দ্রুত বাস্তবায়নের আহ্বান

ফাঁসির দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার দোসরদের দ্রুত শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। তিনি শনিবার বিকেলে যশোর শহরের চৌরাস্তা মোড়ে জেলা স্বেচ্ছাসেবক দল আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

নার্গিস বেগম বলেছেন, দীর্ঘ ১৭ বছরের জঞ্জাল এক দিনে দূর করা সম্ভব নয়। বর্তমান সরকারের হাতে আলাদিনের কোনো প্রদীপ নেই যে ঘষামাজা করলেই রাতারাতি সব বদলে যাবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে যথাযথ সংস্কারের মাধ্যমেই রাষ্ট্রকে নতুনভাবে গড়ে তোলা হবে।

নার্গিস বেগম বিরোধী দলগুলোর উদ্দেশে বলেন, ‘সংসদ ও রাজপথের বিরোধিতাকারীদের গঠনমূলক রাজনীতিতে ফিরে আসার আহ্বান জানাই। যারা আজ বিএনপিকে হুমকি দিচ্ছেন, তাদের সেই হুংকার দিয়ে কোনো লাভ হবে না। কারণ, বিএনপি জন্ম নিয়েছিল দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং মানুষের বাক ও মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার সুমহান লক্ষ্য নিয়ে। যেকোনো সংকট মোকাবিলা করার রাজনৈতিক দক্ষতা ও দৃঢ়তা দলের রয়েছে।’

বর্তমান সরকারের রাষ্ট্র পরিচালনার দর্শন তুলে ধরে নার্গিস বেগম বলেন, ‘কেবল ফ্যাসিবাদের প্রধান দোসররাই নয়, বরং প্রতিটি অন্যায় ও অপরাধের সঙ্গে জড়িতদের যথাযথ আইনি প্রক্রিয়ায় বিচার ও শাস্তি নিশ্চিত করা হবে। জবাবদিহিমূলক, বৈষম্যহীন, ন্যায়বিচারভিত্তিক ও মানবিক রাষ্ট্র গঠনের যে অঙ্গীকার জনগণের কাছে করা হয়েছিল, সরকার গঠনের অল্প সময়ের মধ্যেই প্রধানমন্ত্রী সেই লক্ষ্য অর্জনে কাজ শুরু করেছেন।’

জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সালের সভাপতিত্বে এবং সদস্য সচিব রাজিদুর রহমানের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম। এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী।

সমাবেশে আরও বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এর আগে, গণসমাবেশকে কেন্দ্র করে শহরের বিভিন্ন এলাকা থেকে স্বেচ্ছাসেবক দলের ১৬টি সাংগঠনিক ইউনিটের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে যোগ দেন। এতে চারপাশের এলাকা স্লোগানে মুখরিত হয়ে ওঠে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শাহজালাল বিমানবন্দরের ময়লার স্তূপে আ গু ন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ ইং

১১:০৫ পি.এম


শাহজালাল বিমানবন্দরের ময়লার স্তূপে আ গু ন

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৮নং গেইট সংলগ্ন একটি ময়লার স্তূপে আগুন দেখা দিয়েছে।

শনিবার (২৫ ‍জুলাই) রাত ৯টার পর আগুন লাগার সংবাদ পাওয়ার পর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে ছুটে আসেন। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই বিমানবন্দর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কর্তৃপক্ষের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে।

বিমানবন্দর ফায়ার স্টেশন সূত্রের বরাত দিয়ে জানা গেছে, এই দুর্ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটে নি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%