১১:৪০ পি.এম
দিনাজপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র আবু তৈয়ব আলী দুলালকে পুলিশ গ্রেফতার করেছে।
আজ রোববার বিকেলে তাকে নাশকতার মামলায় তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
দিনাজপুর সদর কোতোয়ালি থানার ওসি পরিদর্শক মো. নুরুন নবী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেছেন, ২০২৪ সালে জুলাই আন্দোলনে সদর উপজেলার রাজবাড়ী মহল্লার এবিএম সিদ্দিকির ছেলে ফাহিম ফয়সাল বাদী হয়ে একই বছরের ১৩ সেপ্টেম্বর কোতোয়ালি থানায় একটি নাশকতার মামলা করেছেন।
আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার
ওই মামলায় নিষিদ্ধ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা ও সাবেক হুইপ ইকবালুর রহিমসহ শতাধিক ব্যক্তির নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো অনেককে আসামি করা হয়।
উক্ত মামলার ৩১ নম্বর এজাহারনামীয় আসামি হিসেবে ছিলেন দিনাজপুর উপ-শহর ৪নং ব্লকের বাসিন্দা সাবেক পৌরসভার প্যানেল মেয়র আবু তৈয়ব আলী দুলাল।
পুলিশের সূত্র জানাচ্ছে, গ্রেফতার হওয়া দুলালকে সন্ধ্যা বেলায় সদর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়, যেখানে বিচারকের আদেশে তাকে দিনাজপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: একুশে বইমেলার তারিখ ৭ জানুয়ারি ২০২৭ ঘোষণা
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন